টোল১ [ ṭōla ] বি.
১. চতুষ্পাঠী, সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা।
২. অস্থায়ী কুটির; কুঁড়েঘর
৩. পাড়া; গ্রামের একটা অংশ (বেদের টোল)।
[হি. টোল]।
টোল২ [ ṭōla ] বি. শুল্ক, পথশুল্ক, কুত; রাজকর; মাশুল।
[ইং. toll]।
টোল৩ [ ṭōla ] বি. ১. ছোট গর্ত; ২. তোবড়ানো ভাব (হাঁড়ির টোল)।
[দেশি-তু. তা. তুল্লই]।
টোল৪ [ ṭōla ] বি. তিরস্কার; গঞ্জনা; কর্কশ বা কটু কথা।
[তুল. হি. টর]
টোল খাওয়া ক্রি.
১. তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে);
২. গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)।
☐ বি. উক্ত অর্থে।
দয়া করে বাংলা হরফে লিখুন। মন্তব্য করার জন্য অভ্র ডাউনলোড করে নিন অথবা নীচের যে কোন একটি বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করুন।
শরৎ চন্দ্রের ‘শেষ প্রশ্ন’তে আশুবাবু বলছেন- “দীর্ঘকাল যাযাবরবৃত্তি অবলম্বন করে মেয়ে নিয়ে এখানে সেখানে টোল ফেলে বেড়াই, ঐ যা বললেন সমস্ত চিত্ততলটা একেবারে ধুয়েমুছে নিষ্পাপ নিষ্কলুষ হয়ে গেছে।”(পরিচ্ছেদ ৭: nltr.orgএর online version.) এখানে ‘টোল’ শব্দটা কি typo? তা যদি নাহয়,তাহলে এখানে শব্দটার মানে কি?
অস্থায়ী কুটির; কুঁড়েঘর।
তাঁবু tambu/