প১–বাংলা বর্ণমালার একবিংশ ব্যঞ্জনবর্ণ; ঔষ্ঠ্য প্ ধ্বনির দ্যোতক বর্ণ।
-প২–বিণ.
১. পালনকারী (গোপ, নৃপ)।
২. পানকারী (মধুপ, পাদপ)। [সং. √ পা + অ]।
পঁইছা, পঁইছি, পৈঁছি [ pam̐ichā, pam̐ichi, pain̐chi ] বি. স্ত্রীলোকের মণিবন্ধের অলংকারবিশেষ।
[হি. পোহ্নংচী]।
পঁইছা, পঁইছি, পৈঁছি [ pam̐ichā, pam̐ichi, pain̐chi ] বি. স্ত্রীলোকের মণিবন্ধের অলংকারবিশেষ।
[হি. পোহ্নংচী]।
পঁচাত্তর [ pan̐cāttara ] বি. বিণ. ৭৫ সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চসপ্ততি > প্রাকৃ. পংচহত্তরি]।
পঁচানব্বই, [ pan̐cā-nabbi, ] (কথ্য) পঁচানব্বুই বি. বিণ. ৯৫ সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চনবতি]।
পঁচিশ [ pan̐ciśa ] বি. বিণ. 25 সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চবিংশতি > প্রাকৃ. পংচবীসই]।
পঁচিশে বি. মাসের পঁচিশ তারিখ।
☐ বিণ. পঁচিশ তারিখের।
পঁহুছা, পঁহুছানো [ pam̐huchā, pam̐huchānō ] যথাক্রমে পৌঁছা ও পৌঁছানো -র অপ্র. রূপ।
পঁহুছা, পঁহুছানো [ pam̐huchā, pam̐huchānō ] যথাক্রমে পৌঁছা ও পৌঁছানো -র অপ্র. রূপ।
পঁয়তাল্লিশ [ pam̐ẏa-tālliśa ] বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চচত্বারিংশত্ > প্রাকৃ. পংচতালীশ]।
পঁয়ষট্টি [ pam̐ẏa-ṣaṭṭi ] বি. বিণ. ৬৫ সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চষষ্টি প্রাকৃ. পংচসট্টি-তু. হি. পৈঁসঠ]।
পইতা, পৈতা [ pitā, paitā ] বি. (সচ.) ব্রাহ্মণের কণ্ঠে ধারণীয় যজ্ঞসূত্র, উপবীত।
[সং. পবিত্র (=উপবীত)]।
কথা পইতে।
পকড় [ pakaḍ ] বি. (সংগীতে) যে অল্পসংখ্যক স্বরের ব্যবহারে কোনো রাগের রূপ প্রকাশিত হয়।
[হি. পকড় (=ধরা)]।
পকেট [ pakēṭa ] বি. জিনিসপত্র রাখার জন্য জামার সংলগ্ন ছোটো থলিবিশেষ, জেব।
[ইং. pocket]।
পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি … [বাকিটুকু পড়ুন]
পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা।
পকেট খালি বি. পকেটে পয়সাকড়ি না থাকা।
পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা।
পকেটমার, পকেটকাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে।
পকেটঘড়ি — দ্র ঘড়ি।
পকেটমার, পকেটকাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে।
পকেটস্হ করা ক্রি. বি. আত্মসাত্ করা।
পক্ব [ pakba ] বিণ. 1 পাকা (পক্ব ফল); 2 সাদা, পলিত (পক্ব কেশ); 3 পরিণত, অভিজ্ঞ (পক্ব বুদ্ধি); 4 গাঢ় (পক্ব মধু); 5 পাক … [বাকিটুকু পড়ুন]
পক্বতা বি. পক্ব।
পক্ব-বিম্বাধরোষ্ঠী [ pakba-bimbādharōṣṭhī ] বি. বিণ. (স্ত্রী.) পাকা বিম্ব বা তেলাকুচো ফলের মতো লাল ঠোঁটযুক্তা।
[সং. পক্ববিম্ব + অধর + ওষ্ঠ + ঈ]।
পক্ষ [ pakṣa ] বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা … [বাকিটুকু পড়ুন]
পক্ষগ্রহণ বি. দলবিশেষকে সমর্থন।
পক্ষচ্ছেদ বি. ডানা কেটে দেওয়া।
পক্ষজ, পক্ষধর বি. 1 চন্দ্র; 2 পাখি।
পক্ষজ, পক্ষধর বি. 1 চন্দ্র; 2 পাখি।
পক্ষপাত বি.
1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি;
2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)।
পক্ষপাতিতা, পক্ষপাতিত্ব বি. পক্ষপাতী ।
পক্ষপাতিতা, পক্ষপাতিত্ব বি. পক্ষপাতী ।
পক্ষপাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)।
বি. পক্ষপাতিতা, পক্ষপাতিত্ব।
পক্ষপুট বি. ১. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়।
পক্ষবিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন (‘কেন অকারণ পক্ষবিধূনন’: বিষ্ণু)।
পক্ষভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
পক্ষল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)।
পক্ষসঞ্চালন বি. ডানা ঝটপটানো।
পক্ষসমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা।
পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়।
পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা।
পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা।
সাম্প্রতিক মন্তব্য