অ১–আদ্যস্বর; বাংলা বর্ণমালার প্রথম অক্ষর।
n. the first vowel of the Bengali alphabet
অ২–অব্য.
১. সম্বোধন খেদ ইত্যাদি সূচক ধ্বনি (অ ভাই, অ কী দুঃখ);
২. বটে, তাই, হুঁ।
অ৩–অব্য সমাসে … [বাকিটুকু পড়ুন]
অ-কার–বি. ‘অ’ বর্ণ বা ধ্বনি। [বাং. অ+কার (স্বার্থে)]।
অংশ১–অংস-র বানানভেদ।
অংশ২–বি.
১. ভাগ, খণ্ড, টুকরো;
২. সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব;
৩. অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ);
৪. অঙ্গপ্রত্যঙ্গ;
৫. পৃথিবীর পরিধির ৩৬ ভাগের ১ ভাগ বা ১ ডিগ্রি, … [বাকিটুকু পড়ুন]
অংশক–বি.
১. জ্ঞাতি;
২. দিন;
৩. (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)।
অংশকল্পনা–বি. ভাগ দেওয়া, অংশ প্রদান।
অংশগত–বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত।
সমার্থক শব্দঃ
অংশগ্রাহী–বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন।
অংশত (বর্জি.)/অংশতঃ (তস্)–ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে।
অংশতঃ (তস্), অংশত (বর্জি.)–ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে।
অংশন–বি. বণ্টন, বিভাজন।
অংশনীয়–বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য।
অংশপ্রেষ–বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)।
অংশভাক–বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার।
অংশভাগী–বিণ. অংশ ভাগকারী।
অংশভাজ–অংশভাক-এর রূপভেদ।
অংশাংশি
১. বি. যথাযোগ্য ভাগাভাগি/ভাগবাঁটোয়ারা, পরস্পর ভাগ।
২. বিণ. ক্রি-বিণ. যথাযোগ্য ভাগানুযায়ী।
অংশাঙ্কিত–বিণ. (অংশ+অঙ্কিত) মাপের ভাগবিশিষ্ট বা চিহ্নবিশিষ্ট, graduated (বি.প.)।
অংশান–ক্রি. উত্তরাধিকার সূত্রে পাওয়া; প্রাপ্য হিসাবে বর্তানো।
অংশানো–অংশান-এর বানানভেদ।
অংশাবতার–বি. দেবতাকর্তৃক আংশিকভাবে জীবদেহ ধারণ; দেবতার অংশরূপে জন্মগ্রহণ (অবতার দ্র)।
অংশিত–বিণ. বিভিন্ন অংশে বিভক্ত, বিভক্ত বিভাজিত।
অংশিন্–অংশী-এর বানানভেদ।
অংশী
১. বিণ. অংশবিশিষ্ট (বৈষ্ণবমতে জীব অংশ আর ভগবান অংশী), ভাগী, অংশ আছে এমন, ভাগের অধিকারবিশিষ্ট (সমান অংশী)।
২. বি. ভাগীদার, partner, shareholder (বি.প.)। [সং. অংশ+ইন্]।
অংশীদার–বি. সম্পত্তি কারবার প্রভৃতির আংশিক মালিক বা মালিকানা স্বত্ববিশিষ্ট ব্যক্তি, ভাগীদার, partner (বি. প.)।
[সং. অংশী + ফা. -দার (অস্ত্যর্থে)]।
অংশীদারি–বি. অংশীদারের ভাব কাজ বা অবস্হা, partnership.
অংশীদারি চুক্তি–যুক্ত মালিকানার শর্তাদি বা দলিল, partnership agreement.
অংশু–বি.
১. কিরণ, রশ্মি, প্রভা;
২. আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]।
অংশুক–বি. বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র; রেশম পাট ইত্যাদিতে প্রস্তুত বস্ত্র (চীনাংশুক)।
অংশুজাল–বি. কিরণরাশি, কিরণমালা।
অংশুধর–বি. অংশুর ধার; সূর্য।
অংশুমতী–বিণ. (স্ত্রী) কিরণময়ী, জ্যোতির্ময়ী।
অংশুমান (-মত্)
১. সূর্য;
২. সূর্যবংশীয় সগর রাজার পৌত্র।
অংশুমালা–বি. রশ্মিজাল, কিরণমালা।
অংশুমালী (-লিন্)–বি. সূর্য।
অংশুল–বিণ. কিরণময়, কিরণবিশিষ্ট।
অংশ্যমান–বিণ. ভাগ করা হচ্ছে এমন। [সং. √অন্শ (বিভাগার্থক)+শানচ্ (=মান) (র্ম)]।
অংস–বি.
১. স্কন্ধ, কাঁধ।
২. ভাগ, অংশ। [সং. √অম্ (=গতি) + স]।
অংসকুট–বি. ষাঁড়ের কাঁধের মাংসপিণ্ড, ককুদ।
অংসকূট–অংসকুট-এর বানানভেদ।
অংসফলক–বি. কাঁধের হাঁড়, কাঁধের ত্রিকোণাকৃতি হাড়, scapula (বি. প.)।
অংসফলকাস্থি–অংসফলক-এর রূপভেদ।
অংসল–বিণ. স্হূলস্কন্ধ; (আল.) শক্তিশালী।
অই–ঐ২-এর বানানভেদ।
অইছন–১. ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে।
২. বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. > পশ্চিমা হি. > বাং.]
অইছে–ক্রি-বিণ. ওইভাবে।
অইসন–অইছন-এর বানানভেদ।
অঋণী–(-ণিন্) বিণ. ঋণী নয় এমন, ঋণমুক্ত, দেনাশূন্য, কারও কাছে কিছু ধারে না এমন। [সং. ন+ঋণী = অনৃণী > অঋণী]।
অকচ–বিণ.
১. কচ অর্থাত্ চুল নেই এমন, কেশহীন, নেড়া;
২. কেতুগ্রহের নাম (কেশহীন, যেহেতু মস্তকহীন)।
[সং. ন+কচ]।
অকঞ্চুক–বিণ. কঞ্চুক অর্থাত্ খোলস বা খোসা নেই এমন, খোসাবিহীন (ফলাদি সম্পর্কে); খোলসহীন (সরীসৃপাদি সম্পর্কে), achlamydeous (বি.প.)। [সং. ন+কঞ্চুক]।
অকটবিকট–বি. ভয়ে বিকৃত আকার বা অঙ্গভঙ্গি (ত্রাসে অকটবিকট করছে)। [< সং. আকৃতি-বিকৃতি]।
অকঠিন–বিণ. কঠিন্য নেই এমন; কোমল, মৃদু। [সং. ন+কঠিন]।
অকঠোর–বিণ. কঠোরতা নেই এমন, অকঠিন; কোমল। [সং. ন+কঠোর]।
অকণ্টক–বিণ.
১. কণ্টকহীন, কাঁটাশূন্য, নিষ্কণ্টক;
২. (আল.) নিরুপদ্রব;
৩. নিঃশত্রু, শত্রুবিহীন।
[সং. ন+কন্টক]।
অকথন
১. বি. কুকথা।
২. বিণ. অকথ্য, অবক্তব্য, প্রকাশ করা যায় না এমন।
[সং. ন+কথন]।
অকথনীয়–বিণ. বলা যায় না বা বলা উচিত নয় এমন; অনির্বচনীয়; গোপন; অশ্লীল। [সং. ন+কথনীয়, কথ্য]।
অকথা–বি. অনুচিত কথা, অশ্লীল কথা। [সং ন. (অপ্রশস্ত/অসুন্দর অর্থে)+কথা]।
অকথিত–বিণ. অনুক্ত, না-বলা, অনুচ্চারিত (অকথিত কাহিনী)।
[স. ন+কথিত]।
অকথ্য–অকথনীয় দ্রঃ।
অকথ্যকথন–বলা উচিত নয় এমন বাক্যের ব্যবহার।
অকপট–বিণ. কপটতাহীন, ছলনাহীন, সরল (অকপট ভক্তি, অকপট স্বীকারোক্তি)।
[সং. ন+কপট]।
অকপটতা–বি. সরলতা।
অকপটচিত্ত–বিণ. সরলমনা।
অকপটে–ক্রি-বিণ. সরলভাবে, ছলনা না করে (অকপটে মনের কথা বলল)।
অকম্প–বিণ.
১. কম্পনহীন, স্হির, নিশ্চল (অকম্প প্রদীপশিখা);
২. অবিচলিত (অকম্পিত হৃদয়ে)।
[সং, ন+কম্প, ন+কম্পিত, ন+কম্প্র]।
অকম্পিত–বিণ. অকম্প দ্রঃ।
অকম্প্র–বিণ. অকম্প দ্রঃ।
অকর–বিণ.
১. করহীন, হস্তহীন;
২. নিষ্কর, শুষ্ক বা করের অযোগ্য।
[সং. ন+কর]।
অকরণ–বি.
১. না করা, করণ বা কাজের অভার;
২. অনুচিত কাজ। [সং. ন (অ)+করন]।
অকরণী–বি. (গণি.) যে রাশি করণী নয় অর্থাত্ যার মূল বার করলে কোনো ভাগশেষ থাকে না, rational quantity (যেমন 25=5)।
[সং. ন+করণ+ঈ (স্ত্রী)]।
অকরণীয়–বিণ.
১. অকর্তব্য, করার অযোগ্য;
২. বিবাহাদি সম্পর্ক স্হাপনের অযোগ্য (অকরণীয় ঘর)।
অকরুণ–বিণ. দয়াহীন, নির্দয়, নিষ্ঠুর, করুণা নেই এমন (অকরুণ ভাগ্য)।
[সং. ন+করুণা]।
অকরোটি–বি. আংশিক বা সম্পূর্ণ করোটিহীন, মেরুদণ্ডী প্রাণীর নিম্নস্তরভুক্ত জন্তু, acrania (বি.প.)।
[সং. ন (অভাবার্থে)+করোটি]।
অকরোটী (বার্জি.)–অকরোটি দ্রঃ।
অকর্ণ
বিণ.
১. কর্ণহীন, কান নেই এমন;
২. শ্রবণহীন, বধির।
বি.
১. বধির ব্যক্তি, কালা;
২. সাপ।
[সং. ন+কর্ণ]।
অকর্তব্য–বিণ. করা উচিত নয় এমন, অকরণীয়।
[সং. ন+কর্তব্য]।
অকর্তা
বি. যে কর্তা নয় (কে কর্তা কে অকর্তা বুঝি না)।
বিণ.
১. কর্তৃত্বহীন;
২. নিষ্ক্রিয়, ক্রিয়াহীন।
[সং. ন+কর্তা]।
অকর্তৃত্ব–বি. কর্তৃত্বহীনতা; প্রাধান্যহীনতা।
অকর্ম–বি.
১. অকাজ, কুকাজ অপকর্ম;
২. কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা।
[সং. ন+কর্মন্]।
অকর্মক–বিণ. (ব্যাক.) কর্মপদহীন অর্থাত্ যে ক্রিয়ার কর্ম নেই (অকর্মক ক্রিয়া), intransitive.
অকর্মণ্য–বিণ. যে লোক কোনো কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম।
অকর্মণ্যতা–বিণ. অক্ষমতা, অযোগ্যতা।
অকর্মন্–অকর্ম-এর রূপভেদ।
অকর্মার ধাড়ি–বি. অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি।
অকলঙ্ক–বিণ. কলঙ্কশূন্য, নির্দোষ, অনিন্দা (‘অকলঙ্ক নামে তব কলঙ্ক রটিবে’)।
[সং. ন+কলঙ্ক]।
সমার্থক শব্দঃ
অকলঙ্কিত–বিণ. কলঙ্কিত বা দূষিত নয় এমন, নির্মল।
অকলঙ্কিন্–বিণ. অকলঙ্কী-এর রূপভেদ।
অকলঙ্কী–বিণ. নিষ্কলঙ্ক, নির্দোষ, নির্মল (‘অকলঙ্কী চাঁদ’)।
অকলুষিত–বিণ. দোষযুক্ত বা মালিন্যযুক্ত নয় এমন, নির্দোষ; অমলিন (অকলুষিত মন)।
অকল্পিত–বিণ.
১. কল্পিত বা মনগড়া নয় এমন, কল্পনাসৃষ্ট নয় এমন, প্রকৃত, সত্য;
২. যা কল্পনাও করা যায়নি এমন।
[সং. ন+কল্পিত]।
অকল্মষ–বিণ. যার কল্মষ অর্থাত্ পাপ নেই, নিষ্পাপ (অকল্মষ চরিত্র)।
[সং. ন+কল্মষ]।
অকল্যাণ–বি. অমঙ্গল, অনিষ্ঠ (গৃহস্হের অকল্যাণ হবে)।
[সং. ন+কল্যাণ]।
অকল্যাণকর–বিণ. অমঙ্গলজনক, অশুভ।
অকষ্ট–বিণ. কষ্টহীন, ক্লেশহীন।
[সং. ন+কষ্ট]।
অকষ্টকল্পনা–বি. স্বতঃস্ফূর্ত কল্পনা বা রচনা, অনায়াসসাধ্য কল্পনা বা রচনা।
[সং. ন+কষ্ট+কল্পনা]।
অকষ্টকল্পিত–বিণ. কষ্টকল্পিত নয় এমন; অনায়াসসাধ্য, স্বতঃস্ফূর্তভাবে রচিত।
অকষ্টবদ্ধ–বিণ. অত্যন্ত বিপন্ন, অত্যন্ত বিপদগ্রস্ত।
[বাং. অ (যথার্থ বা অত্যন্ত অর্থে) + সং. কষ্ট + বদ্ধ]।
অকস্মাত্–অব্য. ক্রি-বিণ.
১. হঠাত্, সহসা, অতর্কিতভাবে, আচমকা (‘অকস্মাত্ স্বপ্ন গেল টুটে’; সু. দ.);
২. অকারণে, কোনো কারণ ছাড়াই।
[সং. ন+কস্মাত্]।
অকাজ–বি.
১. যা কাজ নয়; বাজে কাজ, অনুচিত কাজ (অকাজের গোঁসাই);
২. কাজের অভাব।
[বাং. অ (মন্দ অর্থে) + কাজ]।
অকাট–আকাট-এর রূপভেদ।
সাম্প্রতিক মন্তব্য