অতীত–বিণ.
১. যা ঘটে গেছে এমন, বিগত; পূর্বে ছিল কিন্তু এখন নেই এমন (অতীত যুগ, অতীত গৌরব);
২. অতিক্রম করেছে এমন (কল্পনার অতীত. কালাতীত)।
বি. বিগত কাল (অতীতে … [বাকিটুকু পড়ুন]
অতীতবেত্তা–বি. বিণ. যে বা যিনি অতীত কাল সম্পর্কে অনেককিছু জানে বা জানেন।
অতীতবেদী–অতীতবেত্তা-র অনুরূপ।
অতীন্দ্রিয়–বিণ. চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা যা বোঝা যায় না; ইন্দ্রিয়ের অগোচর।
[সং. অতি+ইন্দ্রিয়]।
অতীন্দ্রিয়তা–বি. অতীন্দ্রীয়ের ভাব।
অতুলন–বিণ. যার তুলনা নেই।
অতুলনীয়–বিণ. যার অন্যকিছুর তুলনা করা যায় না (অতুলনীয় সৌন্দর্য)। (বাস্তবিক পক্ষে প্রয়োগে অতুল, অতুলনীয় ও অতুল্য এই তিনটি শব্দের মধ্যে অর্থের পার্থক্য করা হয় না)।
[সং. ... [বাকিটুকু পড়ুন]
অতুল্য–অতুলনীয়-র অনুরূপ।
অতুষ্টি–বি. তৃপ্তি বা সন্তোষের অভাব; খুশির অভাব।
অতৃপ্তি–বি. সন্তোষের অভাব, তৃপ্তির অভাব।
অত্বরা–বি. ত্বরার অভাব, মন্হরতা।
অত্যন্তগামিন্–অত্যন্তগামী-র রূপভেদ।
অত্যন্তগামী–বিণ. খুব দ্রুতগামী, অতি দ্রুতগামী।
অত্যন্তভাব–বি. একেবারে অভাব, সম্পূর্ণ অভাব।
অত্যহিত [ atyahita ] বি. অত্যন্ত অনিষ্ট, অতিশয় অহিত বা অমঙ্গল।
[সং. অতি+অহিত]।
অত্যাহিত দ্র।
অত্যাগসহন [ atyāga-sahana ] বিণ.
১. যে ত্যাগ সহ্য করে না, যে কোনো কিছুর অভাব বা বিরহ সহ্য করে না;
২. যার অভাব বা বিরহ সহ্য করা … [বাকিটুকু পড়ুন]
অত্যাচার [ atyācāra ] বি.
১. অন্যায় ব্যবহার, দুর্ব্যবহার;
২. পীড়ন। [সং. অতি+আচার]।
অত্যাচারিন্–অত্যাচারী-র রূপভেদ।
অত্যাচারী (-রিন্) বি. বিণ. পীড়নকারী, যে উত্পীড়ন করে, যে অত্যাচার করে, উত্পীড়ক (অত্যাচারী শাসক)।
অত্যাজ্য [ atyājya ] বিণ. ত্যাগ করা যায় না বা ত্যাগ করা উচিত নয় এমন, বর্জন করা যায় না এমন (যে অত্যাজ্য তাও ত্যাগ করছি)।
[সং. ... [বাকিটুকু পড়ুন]
অত্যাদর [ atyādara ] বি. অতিরিক্ত আদর, খুব বেশি আদর বা যত্ন; আদরের বা যত্নের বাড়াবাড়ি।
[সং. অতি+আদর]।
অত্যাধুনিক [ atyādhunika ] বিণ. অতিরিক্ত আধুনিক, বাড়াবাড়িরকমের আধুনিক; একেবারে আধুনিক (আমি অত্যাধুনিক ফ্যাশনে অভ্যস্ত নই)।
[সং. অতি+আধুনিক]।
অত্যাবশ্যক [ atyābaśyaka ] বিণ. অত্যন্ত দরকারি, খুব প্রয়োজনীয়।
[সং. অতি+আবশ্যক]।
(অশু. কিন্তু প্রচলিত) অত্যাবশ্যকীয় বিণ. অত্যন্ত দরকারী (অত্যাবশ্যকীয় পণোর দাম বাড়ছে)।
অত্যাশ্চর্য [ atyāścarya ] বিণ. অত্যন্ত বিস্ময়কর, খুব অদ্ভুত (এ এক অত্যাশ্চর্য ঘটনা)।
[সং. অতি+আশ্চর্য]।
অত্যাসক্তি [ atyāsakti ] বি. অতিশয় অনুরাগ বা লিপ্সা।
অত্যুক্তি [ atyukti ] বি. অতিবর্ণনা, অতিরঞ্জিত বর্ণনা বা উক্তি, বাড়িয়ে বলা।
[সং. অতি+উক্তি]।
অত্যুগ্র [ atyugra ] বিণ.
১. অতিশয় উগ্র বা তীব্র, অতিরিক্ত কটু;
২. প্রচণ্ড (অত্যুগ্র স্বভাব)।
[সং. অতি+উগ্র]।
অত্যুত্কৃষ্ট [ atyut-krsta ] বিণ. খুব উত্কৃষ্ঠ, খুব ভালো, অতি উত্তম।
[সং. অতি+উত্কৃষ্ট]।
অত্যুত্পাদন [ atyut-pādana ] বি. (শস্য ও শিল্পদ্রব্যাদির) চাহিদার তুলনায় অনেক বেশি উত্পাদন, overproduction.
[সং. অতি+উত্পাদন]।
অত্যুদ্ব্যক্ত [ atyud-byakta ] বিণ. খুব বেশি ঝোঁক দিয়ে প্রকাশিত বা উচ্চারিত।
অত্যুদ্ব্যক্তি [ atyud-byakti ] বি. শব্দ ইত্যাদি অত্যধিক ঝোঁক দিয়ে উচ্চারণ বা প্রকাশ, overemphasis.
[সং. অতি+উদ্+ব্যক্তি (বি+√ অঞ্জ্+তি)]।
অত্যয়–বি.
১. মৃত্যু, বিনাশ, ধ্বংস (দেহাত্যয়);
২. অতিক্রম, অপগম (কালাত্যয়);
৩. অপচয়,
৪. দোষ, অপরাধ;
৫. বিপদ, আকস্মিক বিপদ;
৬. emergency (স.প.)।
[সং. অতি + √ ই+অ]।
অত্যয় প্রমাণপত্র–বি. আকস্মিক বিপত্কালীন প্রমাণপত্র, আপত্কালীন … [বাকিটুকু পড়ুন]
অত্যয়সংচিতি–বি. জরুরি অবস্হার জন্য সঞ্চয়, emergency reserve (স. প.)।
অত্রত্য [ atratya ] বিণ. এই স্হানের, এখানকার; এই স্হানসম্পর্কিত।
অত্রস্হ [ atrastha ] বিণ. এই স্হানের, এখানকার (অত্রস্হ কুশল)।
অত্রি [ atri ] বি.
১. সপ্তর্ষির অন্যতম ঋষি ব্রহ্মার নেত্র থেকে এঁর জন্ম; আবার এঁরই নেত্র থেকে চন্দ্রের উত্পত্তি বলে পুরাণে কথিত; ইনি দুর্বাসার পিতাবিশেষ;
২. ধর্মশাস্ত্রপ্রণেতা … [বাকিটুকু পড়ুন]
অথই [ athi ] বিণ. থই বা ঠাঁই বা তল পাওয়া যায় না এমন, অগাধ, গভীর (অথই জল)।
[< সং. ন(ও)+স্হল = অস্হল]।
অথর্ব [ atharba ] (-র্বন্) বি. চতুর্থ বেদ।
[সং. অথ+ঝ+বন্]।
(বাং.) বিণ. নড়াচড়ার বা ওঠার শক্তি নেই যার; জরাগ্রস্ত; অকর্মণ্য।
অথর্বন্–অথর্ব-র রূপভেদ।
অথান্তর [ athāntara ] বি. মুশকিল, বিপদ, অসুবিধা; দুঃখকষ্ট, দুর্ভাবনা (মহা অথান্তরে পড়া গেল)।
[< সং. অবস্হান্তর]।
তু. আতান্তর।
অথিন্–অর্থী-র রূপভেদ।
অদক্ষতা–বি. অপটুতা, দক্ষতার অভাব।
অদণ্ডনীয় [ adaṇḍanī... [বাকিটুকু পড়ুন]
অদমনীয় [ adamanīýa ] বিণ.
১. দমন করা বা বশে আনা যায় না এমন, বাগ মানানো যায় না এমন;
২. কিছুতেই কমে না এমন (অদম্য কৌতুহল, অদম্য উত্সাহ, … [বাকিটুকু পড়ুন]
অদমনীয়তা–বি. অদমনীয়-র রূপভেদ।
অদম্য [ adamya ] –অদমনীয়-র অনুরূপ।
অদম্যতা–বি. অদম্য-র রূপভেদ।
অদরকারি [ adarakāri ] বিণ. দরকারী বা কাজের নয় এমন (অদরকারি জিনিসে ঘর বোঝাই হয়ে আছে)।
[বাং. অ+ফা. দর্কার+বাং. ই]।
অদরিদ্র [ adaridra ] বিণ. দরিদ্র বা নিঃস্ব নয় এমন (অদরিদ্র ব্যক্তি); দরিদ্রহীন (অদরিদ্র দেশ)।
[সং. ন+দরিদ্র]।
অদর্শন [ adarśana ] বি. দেখা না হওয়া, দৃষ্টির আড়ালে থাকা (তার অদর্শনে তুমি কাতর হয়েছ)।
বিণ. দৃষ্টির অগোচর (মুহুর্তে সে অদর্শন হল)।
[সং. ন+দর্শন]।
অদহনীয়, অদহ্য [ adahanīýa, adahya ] বিণ. পোড়ে না বা পোড়ানো যায় না এমন, incombustible (বি. প.)।
[সং. ন+দহনীয়, দাহ্য]।
অদহনীয়তা–বি. দগ্ধ না হওয়ার বা না পোড়ার … [বাকিটুকু পড়ুন]
অদহনীয়তা–অদহনীয় দ্রঃ।
অদহ্য–অদহনীয় দ্রঃ।
অদাতৃ–অদাতা দ্রঃ।
অদানে অব্রাহ্মণে [ adānē abrāhmaņē ] (আল.) ক্রি-বিণ. সত্ বা সার্থক ব্যাপারে নয়, বাজে কাজে, বাজে ব্যাপারে (সাধারণগত বাজে কাজে অর্থ ও পরিশ্রম ব্যয় সম্পর্কে … [বাকিটুকু পড়ুন]
অদিতি [ aditi ] বি.
১. দক্ষ প্রজাপতির কন্যা; দেবগণের মাতা ও কশ্যপ মুনির পত্নী;
২. আকাশ;
৩. পৃথিবী।
[সং. ন+ √ দো+তি]।
অদিতিনন্দন–বি.
১. অদিতির পুত্র;
২. দেবতা।
অদীক্ষিত [ adīkşita ] বিণ. যার দীক্ষা নেওয়া হয়নি এমন; বিশেষ অনুষ্ঠান ও সংকল্প করে কোনো কর্মে প্রবৃত্ত হয়নি এমন।
[সং. ন+দীক্ষিত]।
অদূরদর্শিতা–বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা।
অদূরদর্শিন্–অদূরদর্শী দ্রঃ।
অদূরদর্শী (-র্শিন্)–বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী।
অদূরবদ্ধদৃষ্টি–বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)।
অদূরবর্তিতা–বি. অদূরবর্তী দ্রঃ।
অদূরবর্তিন্–অদূরবর্তী দ্রঃ।
অদূরবর্তী (-র্তিন্)–বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের।
অদূরভবিষ্যত্–বি. যে ভবিষ্যত্ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future.
অদূরস্পর্শিন্–অদূরস্পর্শী দ্রঃ।
অদূরস্পর্শী (-র্শিন্)–বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাত্ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর।
অদূরস্হ–বিণ. দূরে অবস্হিত নয় এমন; কাছের; নিকটবর্তী।
অদূরে–ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে।
সাম্প্রতিক মন্তব্য