বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » অ (পাতা 4)

অখন-তখন

অখন-তখন–বিণ. এখন-তখন-এর আঞ্চ. রূপ।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

অখল

অখল–বিণ. খল বা কুটিল নয় এমন; ছলনাশূন্য, সরল; কুটিলতাহীন (‘না ঠেলহ ছলে অবলা অখলে’: চণ্ডী.)।

[সং. ন+খল]।

বিণ. (স্ত্রী) অখলা।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

অখলা

অখলা–বিণ. অখল-এর স্ত্রীলিঙ্গ।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

অখাত

অখাত–বিণ. (হ্রদ প্রভৃতি জলাশয়াদি সম্বন্ধে) খনন করা হয়নি বা খনন করে সৃষ্টি হয়নি এমন, স্বাভাবিকভাবে সৃষ্ট (অখাত হ্রদ)।

[সং. ন+খাত]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অখাদ্য

অখাদ্য–বিণ. আহারের অযোগ্য, যা খাওয়া যায় না।

বি. কুখাদ্য (অখাদ্য খেয়ে বেঁচে থাকে বহু লোক); নিষিদ্ধ খাদ্য।

[সং. ন+খাদ্য]।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

অখিল

অখিল–বিণ. সমুদয়, সমস্ত, যাবতীয়, নিখিল, সমগ্র (অখিল ভারত)।

বি. বিশ্ব, জগত্, চরাচর (সমগ্র অখিলে ব্যাপ্ত)।

[সং. ন+খিল]।

 

১৫০ বার পঠিত মন্তব্য করুন

অখিলআত্মা

অখিলআত্মা–বি. জগদীশ্বর; পরব্রহ্ম।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

অখিলখণ্ড

অখিলখণ্ড–বি. ভূখণ্ড।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

অখিলখণ্ড

অখিলখণ্ড–বি. ভূখণ্ড।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

অখিলপ্রিয়

অখিলপ্রিয়–বিণ. সর্বজনপ্রিয়।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

অখুশি

অখুশি–বিণ. অসন্তুষ্ট।

বি. অসন্তোষ।

[বাং. অ < সং. ন+ফা. খুশি]।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

অখুশী

অখুশী–অখুশি-এর বানানভেদ।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

অখ্যাত

অখ্যাত–বিণ. 
১. অপ্রসিদ্ধ, বিখ্যাত নয়; নগণ্য (‘এসো কবি অখ্যাত জনের’: রবীন্দ্র);
২. (বিরল) নিন্দিত।

[সং. ন+খ্যাত]।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

অখ্যাতনামন্

অখ্যাতনামন্–অখ্যাতনামা-এর রূপভেদ।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

অখ্যাতনামা

অখ্যাতনামা–বিণ. যার নাম সুপরিচিত নয় বা প্রসিদ্ধ নয় এমন।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

অখ্যাতি

অখ্যাতি–বি. অপযশ, নিন্দা।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

অখ্যাতিকর

অখ্যাতিকর–বিণ. অখ্যাতিকারক দ্রঃ।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

অখ্যাতিকারক

অখ্যাতিকারক–বিণ. নিন্দাজনক, অপযশকারক।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

অগ

অগ–বিণ. গতিশূন্য, নিশ্চল।

বি. 
১. পর্বত;
২. বৃক্ষ; 
৩. (প্রাচীন বিজ্ঞানীদের মতে গতিহীন বলে) সূর্য।

[সং. ন+ √ গম্ + অ (র্তৃ)]।

২০৩ বার পঠিত মন্তব্য করুন

অগণতি

অগণতি–বিণ. অগণিত, অসংখ্য, যা গণনার অতীত অর্থাত্ যা গুণে শেষ করা যায় না।

[সং. ন+গণিত]।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

অগণন

অগণন–বিণ. গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য।

[সং. ন+গণন, গণনীয়, গণিত, গণ্য]।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

অগণনীয়

অগণনীয়–অগণন-এর অনুরূপ।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

অগণিত

অগণিত–অগণন-এর অনুরূপ।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

অগণ্য

অগণ্য–অগণন-এর অনুরূপ।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

অগতি

অগতি–বিণ. 
১. গতিহীন/গতিশূন্য, স্হির, নিশ্চল;
২. নিরুপায়।

বি. 
১. নিরুপায় ব্যক্তি (‘অগতির গতি তুমি’: কা.প্র.ঘো.);
২. মৃতের সত্কার বা প্রেতকার্য না হওয়া।

[সং. ন+গতি]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

অগত্যা

অগত্যা–অব্য.ক্রি-বিণ. 
১. অন্য গতি বা উপায় নেই বলে, উপায়ান্তর না থাকায় (অগত্যা রাজি হলাম, অগত্যা এই উপদ্রব সহ্য করলাম, অগত্যা নীরব রইলাম); 
২. বাধ্য হয়ে;
৩. কাজেকাজেই।

[সং. ন+গতি+তৃতীয়ার এক ... [বাকিটুকু পড়ুন]

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

অগদ

অগদ–বিণ. নীরোগ, সুস্হ, যার গদ অর্থাত্ রোগ নেই।

বি. ঔষধ, বিষঘ্ন ঔষধ, বিষের ক্রিয়া নষ্ট করে এমন ঔষধ, antidote.

[সং. ন+গদ]।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

অগদতন্ত্র

অগদতন্ত্র–বি. বিষবিজ্ঞান, toxicology.

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

অগনিত

অগনতি–বিণ. অগণ্য, অসংখ।

[সং. অগণিত]

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

অগন্তব্য

অগন্তব্য–বিন. যাওয়ার অযোগ্য, অগম্য যেখানে যাওয়া যায় না; যেখানে যাওয়া উচিত্ নয়।

[সং. ন + গন্তব্য]।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

অগভীর

অগভীর–বিণ. 
১. গভীর নয় এমন;
২. অল্প গভীর;
৩. (জ্ঞানবিদ্যাদি সম্পর্কে) ভাসাভাসা, সামান্য (শাস্ত্রাদিতে তাঁর জ্ঞান বড়ই অগভীর)।

[সং. ন+গভীর]।

অগভীর জলে শফরী ফরফরায়তে–অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেডায়; (আল.) … [বাকিটুকু পড়ুন]

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

অগম

অগম–বিণ. 
১. গতিহীন;
২. অগাধ, অথই (অগম জল);
৩. অগম্য, দুর্গম, যাওয়া যায় না এমন (‘মানসলোকের অগম পারে’; রবীন্দ্র)।

বি.
১. বৃক্ষ, গাছ;
২. পর্বত।

[সং. ন+ √ গম্ +অ]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

অগম্য

অগম্য–বিণ. 
১. দুর্গম, যেখানে যাওয়া যায় না (অগম্য স্হানই তাকে বেশি আকৃষ্ট করে);
২. অগন্তব্য, যেখানে যাওয়া উচিত নয়;
৩. দুর্বোধ্য, দুরূহ, যা বোঝা কঠিন (ঈশ্বরের মহিমা অগম্য);
৪. … [বাকিটুকু পড়ুন]

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

অগম্যা

অগম্যা–বিণ. যে নারী যৌনসম্ভোগের পক্ষে অবৈধ, যে নারীকে সম্ভোগ করা শাস্ত্রবিরুদ্ধ।

[সং. ন+গম্যা]।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

অগম্যাগমন

অগম্যাগমন–বি. অগম্যা নারীকে সম্ভোগ।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

অগম্যাগামিন্

অগম্যাগামিন্–অগম্যাগামী-এর রূপভেদ।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

অগম্যাগামী

অগম্যাগামী–বি. বিণ. অগম্যা নারীর সঙ্গে সংগমকারী।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

অগরু

অগরু, (প্রা. কাব্যে) অগর–অগুরু-র রুপভেদ।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

অগস্ট

অগস্ট–বি. ইংরেজি বত্সরের অষ্টম মাস। [ইং. August]।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

অগস্তি

অগস্তি–অগস্ত্য-এর বানানভেদ।  

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

অগস্ত্য

অগস্ত্য–বি.
১. স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ;
২. (জ্যোতি.) যে নক্ষত্রের উদয়ে শরত্ ঋতু সূচিত হয়, Canopus.

[সং. অগ+√ স্তৈ+অ]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

অগস্ত্যযাত্রা

অগস্ত্যযাত্রা–বি. যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে … [বাকিটুকু পড়ুন]

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

অগস্ত্যোদয়

অগস্ত্যোদয়–বি. ভাদ্রের ১৭/১৮ তারিখে অগস্ত্য নক্ষত্রের উদয়।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

অগা

অগা–বিণ. নির্বোধ, মূর্খ, অকর্মা।

বি. নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অকর্মার ধাড়ি।

[< সং. অজ্ঞ]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

অগাকান্ত

অগাকান্ত–অগা-র অনুরূপ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

অগাধ

অগাধ–বিণ.
১. তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল);
২. অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); 
৩. বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য);
৪. অনন্তবিস্তার (‘অগাধ আকাশে’: রবীন্দ্র); 
৫. … [বাকিটুকু পড়ুন]

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

অগাধীয়

অগাধীয়–বিণ. তলদেশে পৌছানো যায় না এমন, অত্যন্ত গভীর, abyssal, abysmal (বি.প.)।

২৫০ বার পঠিত মন্তব্য করুন

অগামারা

অগামারা–অগা-র অনুরূপ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

অগার

অগার–আগার-এর রূপভেদ।

২০৫ বার পঠিত মন্তব্য করুন

অগারাম

অগারাম–অগা-র অনুরূপ।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

অগুণ

অগুণ–বি. অহিত, দোষ, অপরাধ (‘কিবা তার কৈলোঁ অগুণ’: শ্রীকৃ)।

বিণ. গুণহীন। [সং. ন+গুণ]।

ক্রি. অগুণ করা, ক্ষতি করা, অপকার করা (ঔষধাদি সম্বন্ধে)।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

অগুণতি

অগুণতি–অগণতি-এর বানানভেদ।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

অগুনতি

অগুনতি–অগনতি-র রূপভেদ।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

অগুন্তি

অগুন্তি–অগনতি-র রূপভেদ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

অগুরু

অগুরু–বি.
১. গন্ধ কাষ্ঠবিশেষ;
২. কৃষ্ণ চন্দন। (অগুরুচন্দন)

 বিণ. লঘু; হালকা।

[সং. ন+গুরু]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

অগেয়ান

অগেয়ান–(প্রাচীন কাব্যে) অজ্ঞান এর কোমল রূপ।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

অগোচর

অগোচর–বিণ. 
১. বুদ্ধির বা জ্ঞানের বহির্ভূত (স্বপ্নেরও অগোচর);
২. অজ্ঞাত;
৩. অপ্রত্যক্ষ।

[সং. ন+গোচর]।

সমার্থক শব্দঃ

  1. অদৃশ্য
  2. অদৃষ্ট
  3. অলক্ষ্য
  4. অদেখা
  5. অপ্রতীয়মান
  6. অচাক্ষুষ
  7. অলোকিত
  8. অপ্রেক্ষিত
  9. অদৃষ্টিগোচর
  10. অনবলোকিত
  11. অতীন্দ্রিয়
  12. দৃষ্টিবহির্ভূত

১৫২ বার পঠিত মন্তব্য করুন

অগোচরে

অগোচরে–ক্রি-বিণ. অজ্ঞাতে, অজ্ঞাতসারে, গোপনে (ব্যাপারটা আমার অগোচরে ঘটেছে)।

সমার্থক শব্দঃ

  1. আড়ালে
  2. অলক্ষ্যে
  3. অলক্ষিতে
  4. তলেতলে
  5. অজ্ঞাতসারে
  6. অসাক্ষাতে
  7. গোপনে
  8. চুপিসাড়ে
  9. চুপিচুপি
  10. লোকচক্ষুর অন্তরালে
  11. দৃষ্টির বাইরে

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

অগোছালো

অগোছালো–বিণ. বিশৃঙ্খল, বেহিসাবি (অগোছালো সংসার, অগোছালো স্বভাব)।

[বাং. অ+গোছালো]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

অগোপন

অগোপন–বি. গোপনতার অভাব।

বিণ. প্রকাশ্য।

[সং. ন+গোপন]।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

অগোপনীয়

অগোপনীয়–বিণ. প্রকাশ্য, গোপন করবার অযোগ্য এমন. গোপন করা উচিত নয় এমন।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

অগোর

অগোর১–বি. অগুরু, সুগন্ধি কাঠবিশেষ (‘সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন’: ক. ক.)।

[< সং. অগুরু]।

অগোর২–বিণ. 
১. অচেতন, অজ্ঞান; 
২. মুগ্ধ (‘দিবানিশি রহত অগোর’: গো. দা.)।

[সং. অঘোর]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

অগৌণ

অগৌণ–বি. অবিলম্ব, ত্বরা।

বিণ. প্রধান, মুখ্য, গৌণ নয় এমন।

[সং. ন+গৌণ]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

অগৌণে

অগৌণে–ক্রি-বিণ. অবিলম্বে, শীঘ্র, ত্বরায় (রাম অগৌণে রওনা হলেন)।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

অগৌর

অগৌর–অগোর১-এর রূপভেদ।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

অগৌরব

অগৌরব–বি.
১. অমর্যাদা, অসম্মান;
২. অখ্যাতি, অপযশ।

[সং. ন+গৌরব]।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

অগ্নায়ী

অগ্নায়ী–বি. অগ্নির পত্নী; স্বাহা।

[সং. অগ্নি + ঙীষ্ (পূতক্রতোরৈ চ সূত্রানুসারে)]।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

অগ্নি

অগ্নি–বি. 
১. যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 
২. ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী;
৩. তেজ, শক্তি; 
৪. পরিপাকশক্তি, ক্ষুধা; 
৫. জ্বালা (ক্রোধাগ্নি)।

[সং. √ অগ্ + নি]।

১৯২ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকণা

অগ্নিকণা–বি. স্ফুলিঙ্গ।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকর্ম

অগ্নিকর্ম–বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকল্প

অগ্নিকল্প–বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড–বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকার্য

অগ্নিকার্য–অগ্নিকর্ম-র অনুরূপ।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকুণ্ড

অগ্নিকুণ্ড–বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকুমার

অগ্নিকুমার–বি. কার্তিকেয়।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকেতু

অগ্নিকেতু–বি. ধোঁয়া।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিকোণ

অগ্নিকোণ–বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিক্রিয়া

অগ্নিক্রিয়া–অগ্নিকর্ম-র অনুরূপ।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিক্রীড়া

অগ্নিক্রীড়া–বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিগর্ভ

অগ্নিগর্ভ–বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিগৃহ

অগ্নিগৃহ–বি. হোমগৃহ।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিচূর্ণ

অগ্নিচূর্ণ–বি. বারুদ, gunpowder.

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিজ

অগ্নিজ–বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিজিহ্ব

অগ্নিজিহ্ব–বিণ. অগ্নির মতো জিহ্বা যার।

বি. বরাহরূপী বিষ্ণু।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিতপ্ত

অগ্নিতপ্ত–বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিতূল্য

অগ্নিতূল্য–বিণ. আগুনের মতো।

১০১ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিত্রয়

অগ্নিত্রয়–বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য।

২০৫ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদগ্ধ

অগ্নিদগ্ধ–বিণ. আগুনে-পোড়া।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদাতা

অগ্নিদাতা–বি. 
১. আগুন লাগায় যে; 
২. যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদাতৃ

অগ্নিদাতৃ–অগ্নিদাতা-এর অনুরূপ।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদান

অগ্নিদান–বি.
১. আগুন ধরানো, আগুন লাগানো;
২. মৃতের মুখাগ্নি।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদাহ

অগ্নিদাহ–বি.
১. অগ্নিকাণ্ড;
২. আগুনের তাপ।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদাহ্য

অগ্নিদাহ্য–বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible.

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদীপক

অগ্নিদীপক–বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদীপন

অগ্নিদীপন–বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন।

বি. 
১. অগ্নিদীপক পদার্থ; 
২. প্রজ্বলন।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদীপ্ত

অগ্নিদীপ্ত–বিণ. আগুনের দ্বারা আলোকিত। 

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদেব

অগ্নিদেব–বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিদেবতা

অগ্নিদেবতা–অগ্নিদেব-এর অনুরূপ।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিপক্ব

অগ্নিপক্ব–বিণ. 
১. আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন;
২. আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

অগ্নিপরীক্ষা

অগ্নিপরীক্ষা–বি.
১. আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 
২. (আল.) অতি কঠিন পরীক্ষা।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন