বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » অ (পাতা 45)

অ্যাডভানস

অ্যাডভানস [ aḍa-bhānasa ] বি. পাওনা অর্থ ইত্যাদির আগাম, প্রাপ্য অর্থের … [বাকিটুকু পড়ুন]

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

অ্যাডভারটিজমেন্ট

অ্যাডভারটিজমেন্ট [ aḍabhāra-ţija-mēnţa ] বি. প্রচার; প্রচারপত্র; বিজ্ঞাপন। [ইং. advertisement]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অ্যাডভেঞ্চার

অ্যাডভেঞ্চার [ aḍa-bhēñcāra ] বি. উত্তেজনাপূর্ণ ও দুঃসাহসিক কর্মপ্রচেষ্টা; অভিযান। [ইং. ... [বাকিটুকু পড়ুন]

২০১ বার পঠিত মন্তব্য করুন

অ্যাডভোকেট

অ্যাডভোকেট [ aḍa-bhōkēţa ] বি. আদালতের উকিল, ব্যবহারজীবী, অধিবক্তা। [ইং. advocate]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

অ্যানটিবায়োটিক

অ্যানটিবায়োটিক [ anaţi-bāỷōţika ] বিণ. জীবাণু প্রতিরোধ করে এমন।

বি. জীবানুপ্রতিরোধী ওষুধ। [ইং. antibiotic]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

অ্যানোফিলিস

অ্যানোফিলিস [anō-philisa ] বি. ম্যালেরিয়া রোগের জীবাণুবাহী মশা। [ইং. anopheles]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

অ্যাপোলো

অ্যাপোলো [ apōlō ] বি. গ্রিকদের সূর্যদেব, sun-god [ইং. Appolo. গ্রি. Apollon]।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

অ্যাভেনিউ

অ্যাভেনিউ–অ্যাভেনিয়ু দ্রঃ।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

অ্যাভেনিয়ু

অ্যাভেনিয়ু, অ্যাভেনিউ [ abhēniỷu, abhēniu ] বি. ১. দুই পাশে ছায়াতরুশোভিত প্রশস্ত রাজপথ; ২. প্রশস্ত রাজপথ। [ইং. avenue]।

১৯০ বার পঠিত মন্তব্য করুন

অ্যামপ্লিফায়ার

অ্যামপ্লিফায়ার [ amapli-phāỷāra ] বি. ধ্বনিকে উচ্চতর করে দূরতর স্হান থেকে শ্রবণযোগ্য করার যন্ত্র, (পরি.) পরিবর্ধক, বিবর্ধক। [ইং. amplifier]।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

অ্যামেচার

অ্যামেচার [ amēcāra ] বি. বিণ. অপেশাদার (কর্মী. শিল্পী ইত্যাদি); অপটু, অদক্ষ, আনাড়ি। [ইং. ম্যাট্যার, ফ-আমাত্যর amateur]।

আমেচারি–বিন. অপেশাদারি; অপটু আনাড়ি (আমেচারি ভঙ্গিতে কাজ করা আমি মোটেই … [বাকিটুকু পড়ুন]

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

অ্যারেস্ট

অ্যারেস্ট [ arēsţa ] বি. ক্রি. গ্রেপ্তার (করা); বন্দি বা আটক (করা)। [ইং arest]।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

অ্যালাউয়্যান্স

অ্যালাউয়্যান্স [ alāuỷyānsa ] বি. ১. ভাতা, বিশেষ সুবিধা বা অধিকার; ২. স্বীকৃত বা অনুমোদিত বস্তু বা বক্তব্য। [ইং. allowance]।

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

অ্যালামাটি

অ্যালামাটি [ alā-māţi ] বি. হলুদ রঙের মাটিবিশেষ। [দেশি]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

অ্যালার্ম

অ্যালার্ম [ alārma ] বি. বিপদসংকেত। [ইং. alarm]।

অ্যালার্মঘড়ি–বি. ঘুম ভাঙাবার জন্য শব্দ করে এমন ঘড়ি, alarm-clock.

১৬০ বার পঠিত মন্তব্য করুন

অ্যালার্মঘড়ি

অ্যালার্মঘড়ি–বি. ঘুম ভাঙাবার জন্য শব্দ করে এমন ঘড়ি, alarm-clock.

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

অ্যালুমিনিয়ম

অ্যালুমিনিয়ম [ alu-miniỷama ] বি. খুব হালকা রুপালি মিশ্র ধাতু। [ইং. aluminium]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

অ্যালোপ্যাথি

অ্যালোপ্যাথি [ alō-pyāthi ] বি. বিপরীতধর্মী ওষুধ প্রয়োগের দ্বারা রোগ নিরাময়ের পদ্ধতি; চিকিত্সাপদ্ধতিবিশেষ; এই পদ্ধতিই বর্তমানে সবিশেষ প্রচলিত। [ইং. allopathy]।

১৯২ বার পঠিত মন্তব্য করুন

অ্যাশট্রে

অ্যাশট্রে [ aśaţrē ] বি. ছাইদানি; ধূমপানের সময় সিগারেট ইত্যাদির ছাই ফেলবার পাত্র। [ইং. ashtray]।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

অ্যাসিড

অ্যাসিড [ asiḍa ] বি. রাসায়নিক অম্ল; দ্রাবক। [ইং. acid]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

অ্যাসিস্ট্যান্ট

অ্যাসিস্ট্যান্ট [ asisţyānţa ] বিণ. সহকারী, অধীন, সহযোগী (আসিস্ট্যান্ট ম্যানেজার)।

বি. নিম্নপদস্হ কর্মচারী (এই অফিসে কিছু আসিস্ট্যান্ট নেওয়া হবে)। [ইং. assistant]।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

অ্যাসেটিলিন

অ্যাসেটিলিন [ asē-ţi-lina ] বি. কারবাইড ও জলের সহযোগে উত্পন্ন জ্বলনশীল গ্যাস। [ইং. acetylene]।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

অড়র

অড়র–অড়হর-এর রূপভেদ।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

অড়হর

অড়হর–বি. একধরনের কলাই, একধরনের ডাল।

[হি. অড়হর]।

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

অয়ন

অয়ন [ aỷana ] বি.
১. পথ; ব্যূহপথ;
২. ভূমি;
৩. গৃহ;
৪. সূর্যের গতি (উত্তরায়ণ, দক্ষিণায়ন); সূর্যের গতিপথ।

[সং. √ অয়্ + অন]।

অয়নমণ্ডল–বি. রাশিচক্র ও রাশিচক্রস্হ সূর্যের দৃশ্যমান গতিপথ।

অয়নাংশ–বি. সূর্যের … [বাকিটুকু পড়ুন]

৪১৬ বার পঠিত ১টি মন্তব্য

অয়নমণ্ডল

অয়নমণ্ডল–বি. রাশিচক্র ও রাশিচক্রস্হ সূর্যের দৃশ্যমান গতিপথ।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

অয়নাংশ

অয়নাংশ–বি. সূর্যের ভ্রমণপথের অংশ।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

অয়স

অয়স, অয়স্ [ aỷasa, aỷas ] বি. লোহা।

[সং. অয় + অস্]।

অয়স্কঠিন–বিণ. লোহার মতো শক্ত; অত্যন্ত কঠিন বা শক্ত (‘অয়স্কঠিন ব্রত’: প্রেমেন্দ্র)।

অয়স্কান্ত–বি. চুম্বক পাথর, magnet, load-stone. অয়স্কার … [বাকিটুকু পড়ুন]

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

অয়স্কঠিন

অয়স্কঠিন–বিণ. লোহার মতো শক্ত; অত্যন্ত কঠিন বা শক্ত (‘অয়স্কঠিন ব্রত’: প্রেমেন্দ্র)।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

অয়স্কান্ত

অয়স্কান্ত–বি. চুম্বক পাথর, magnet, load-stone. অয়স্কার বি. লৌহকার, কামার।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

অয়ি

অয়ি [ aỷi ] অব্য. (স্ত্রীলিঙ্গে) ভক্তি প্রেম বা স্নেহসূচক সম্বোধনে ব্যবহৃত শব্দ (‘অয়ি ভুবনমনমোহিনী’ রবীন্দ্র)।

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

অয়ে

অয়ে [ aỷē ] অব্য. (বিরল) অয়ি -র রূপভেদ।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

অয়েল

অয়েল [ aỷēla ] বি. তেল।

[ইং. oil]।

অয়েল করা ক্রি. বি. ১. যন্ত্রাদি সচল রাখার জন্য তাতে তেল দেওয়া; ২. (ব্যঙ্গে) স্তাবকতা করা।

অয়েলক্লথ–বি. (সেচ. শিশুদের  বিছানায় … [বাকিটুকু পড়ুন]

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

অয়েলক্লথ

অয়েলক্লথ–বি. (সেচ. শিশুদের  বিছানায় পাতা হয় এমন) তেলা কাপড়বিশেষ, oil cloth.

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

অয়েলপেইন্টিং

অয়েলপেইন্টিং–বি. তৈলচিত্র, oil painting. 

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

অয়েলপেপার

অয়েলপেপার–বি. তেলা কাগজবিশেষ, oil paper.

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

অয়েলিং

অয়েলিং–বি. (ব্যঙ্গে) তোয়াজ।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

অয়োঘন

অয়োঘন [ aỷō-ghana ] বি. লোহার মুগুর; হাতুড়ি।

[সং. অয়স্ + ঘন]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অয়োমল

অয়োমল [ aỷō-mala ] বি. লোহার মরচে বা জং।

[সং. অয়স্ + মল]।

২০২ বার পঠিত মন্তব্য করুন

অয়োমুখ

অয়োমুখ [ aỷō-mukha ] বি. লোহামুখ বাণ, যে বাণের মুখ বা ডগা লোহার তৈরী।

বিণ. মুখ বা ডগা লোহার তৈরী এমন, লৌহময় মুখবিশিষ্ট।

[সং. অয়স্ + মুখ]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

অয়োময়

অয়োময় [ aỷō-maỷa ] বিণ. লৌহময়; লোহা দিয়ে তৈরী।

[সং. অয়স্ + ময়ট্]।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

আমেচারি

আমেচারি–বিন. অপেশাদারি; অপটু আনাড়ি (আমেচারি ভঙ্গিতে কাজ করা আমি মোটেই পছন্দ করি না)।

বি. বিণ. অ্যামেচার।

১৮০ বার পঠিত মন্তব্য করুন