বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » অ (পাতা 9)

অণী

অণী–অণি-র বানানভেদ।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

অণীক

অণীক–বি. বাণ বা তিরের লোহার তৈরি অগ্রভাগ।

[বৈদিক সং.]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

অণীয়ান

অণীয়ান–বিণ. অণুর চেয়েও ক্ষুদ্র, অণুতর; সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, সূক্ষ্মতিসূক্ষ্ম।

[সং. অণু+ঈয়ম্]।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

অণীয়ান্

অণীয়ান্–অণীয়ান-এর বানানভেদ।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

অণু

অণু–বিণ. 
১. ক্ষুদ্র; 
২. অল্প, ঈষত্ (অণু পরিমাণ)।

বি. 
১. সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; 
২. পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule; 
৩. (অশু.) পরমাণু, atom.

[সং. √ অণ্+উ]।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

অণুচ্ছেদ

অণুচ্ছেদ–বি. পরিচ্ছেদের অংশ, paragraph.

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

অণুতরঙ্গ

অণুতরঙ্গ–বি. ক্ষুদ্র (শব্দ) তরঙ্গ, microwave (পরি.)।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

অণুবীক্ষণ

অণুবীক্ষণ–বি. চক্ষুর অগোচর অতি সূক্ষ্ম পদার্থ দেখবার যন্ত্রবিশেষ, microscope (পরি.)।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

অণুভা

অণুভা–বি. বিদ্যুত্, অতি অল্পসময়ের জন্য যা আলো দেয়।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

অণুমঞ্জরি

অণুমঞ্জরি–বি. ফুলের বৃহত্তম ছড়ার অংশভূত ক্ষুদ্রতর ছড়া, spikelet (বি. প.)।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

অণুমাত্র

অণুমাত্র–বিণ. সামান্য, অল্প পরিমাণ।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অণ্ড

অণ্ড–বি. 
১. ডিম; 
২. অণ্ডকোষের বিচি, testes; 
৩. গোলাকার বস্তু।

[সং. √ অম্+ড]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

অণ্ডকোষ

অণ্ডকোষ–বি. মুষ্ক, হোল, scrotum.

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

অণ্ডজ

অণ্ডজ–বিণ. ডিম্বজাত, ডিম থেকে উত্পন্ন।

বি. পাখি, মাছ প্রভৃতি ডিম্বজাত প্রাণী।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

অণ্ডাকার

অণ্ডাকার–বিণ. ডিমের ন্যায় আকৃতিবিশিষ্ট, oval.

১৪০ বার পঠিত মন্তব্য করুন

অণ্ডাকৃতি

অণ্ডাকৃতি–অণ্ডাকার-এর অনুরূপ।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

অত

অত–বিণ. ক্রি-বিণ.
১. ওই পরিমাণ (অত হাসি ভালো নয়)।
২. সর্ব–ওই পরিমাণ বেশি বস্তু বা বিষয় (অত দিয়ে কী হবে ?)।
৩. আধিক্য (আর অতয় কী কাজ?)।

[সং. ইয়ত্]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

অতঃপর

অতঃপর–অব্য. এরপর, তারপর।

[সং. অতঃ+পর]।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

অতএব

অতএব–অব্য. এইজন্য, সুতরাং, কাজেকাজেই (সে অসুস্হ, অতএব তার পক্ষে যাওয়া সম্ভব নয়)।

[সং. অতঃ+এব]।

১১৭ বার পঠিত মন্তব্য করুন

অতট

অতট–বি. 
১. পর্বত ইত্যাদির পাশের উঁচু স্হান; 
২. নদীতটের উচু স্হান।

বিণ. তট নেই যার।

[সং. ন+তট]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

অতথা

অতথা–বি. বিণ. অসত্য, বেঠিক।

[সং. ন+তথা (সত্য)]।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

অতথ্য

অতথ্য–বিণ. মিথ্যা, অসত্য, যা তথ্য বা যথার্থ নয়।

[সং. ন+তথ্য]।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

অতনু

অতনু–বিণ. 
১. তনু বা দেহ নেই যার, অঙ্গহীন; 
২. বিপুল, অক্ষুদ্র।

বি. অনঙ্গদেব, কাম, মদন।

[সং. ন+তনু]।

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

অতন্দ্র

অতন্দ্র, অতন্দ্রিত–বিণ. 
১. নিদ্রাহীন; 
২. সজাগ; 
৩. সতর্ক (দেশের স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী); 
৪. মনোযোগী; 
৫. নিরলস; 
৬. অবিরাম।

[সং. ন+তন্দ্রা]।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

অতন্দ্রিত

অতন্দ্রিত–অতন্দ্র-র রূপভেদ।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

অতরল

অতরল–বিণ. যা তরল নয়; জমাট।

[সং. ন + তরল]।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

অতর্ক

অতর্ক–বি. কুতর্ক, বাজে তর্ক, অনর্থক তর্ক।

[সং. ন +তর্ক]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

অতর্কিত

অতর্কিত–বিণ. অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)।

[সং. ন+তর্কিত (√ তর্ক্+ত), তর্ক্ ধাতু অনুমান করা অর্থে ... [বাকিটুকু পড়ুন]

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

অতর্কিতে

অতর্কিতে–ক্রি-বিণ. আচম্বিতে; অসতর্ক অবস্হায়, হঠাত্।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

অতর্ক্য

অতর্ক্য–বিণ. তর্কের দ্বারা যার মীমাংসা হয় না।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

অতল

অতল–বিণ. যার তল নেই, অথই, অগাধ (অতল জল)।

বি. সপ্ত পাতালের অন্যতম; প্রথম পাতাল; পাতাল (অতলে তলিয়ে গেল)।

[সং. ন+তল]।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

অতলতল

অতলতল–বি. অথই জলের নিম্নদেশ।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

অতলস্পর্শ

অতলস্পর্শ–বিণ. যার তলদেশ স্পর্শ করা যায় না, অথই, অগাধ, অত্যন্ত গভীর (অতলস্পর্শ সমুদ্র, অতলস্পর্শ পাণ্ডিত্য অর্থাত্ গভীর পাণ্ডিত্য)।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

অতলান্তিক

অতলান্তিক–বি. আটলাণ্টিক মহাসাগর। [ইং. Atlantic]।

১১৪ বার পঠিত মন্তব্য করুন

অতশত

অতশত–বি. অতরকম, ওইসব নানারকম ব্যাপার বা বিষয়।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

অতসী

অতসী–বি. 
১. সোনালি রঙের ফুলবিশেষ; 
২. মসিনা, তিসি, commonflax; 
৩. শণ, Indian hemp.

[সং. √ অত্+অস+ঈ (স্ত্রী.)]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

অতি

অতি–অব্য. 
১. অধিক (অতি শীঘ্র, অতিবল); 
২. অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 
৩. বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। 

বিণ. 
১. অত্যন্ত অসংগত, অনুচিত; 
২. (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 
৩. (ব্রজ.) উত্কৃষ্ট (‘সো অতি নাগর’: বিদ্যা.)।

[সং. √ ... [বাকিটুকু পড়ুন]

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

অতিকথন

অতিকথন–বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

অতিকথা

অতিকথা–অতিকথন-এর অনুরূপ।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

অতিকায়

অতিকায়–বিণ. প্রকাণ্ড দেহ যার।

বি. রাবণের এক পুত্রের নাম।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

অতিক্রম

অতিক্রম–বি. 
১. পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 
২. ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)।

৯৯ বার পঠিত মন্তব্য করুন

অতিক্রমণ

অতিক্রমণ–অতিক্রম-এর রূপভেদ।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

অতিক্রমণীয়

অতিক্রমণীয়–অতিক্রম্য-র অনুরূপ।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

অতিক্রম্য

অতিক্রম্য–বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

অতিক্রান্ত

অতিক্রান্ত–বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)।

১১০ বার পঠিত মন্তব্য করুন

অতিক্ষেত্রিক

অতিক্ষেত্রিক–বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

অতিচালাক

অতিচালাক, অতিবুদ্ধি–বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

অতিতপ্ত

অতিতপ্ত–বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

অতিতর

অতিতর–বিণ. অত্যন্ত (‘দোঁহে প্রেম অতিতর’: ভা. চ.)।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

অতিথি

অতিথি–বি. কোনো গৃহস্হের গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত।

[সং. অত+ইথি]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

অতিথিপরায়ণ

অতিথিপরায়ণ–বিণ. অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

অতিথিবত্সল

অতিথিবত্সল–অতিথিপরায়ণ-এর অনুরূপ।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

অতিথিশালা

অতিথিশালা–বি. অতিথির থাকবার স্হান বা গৃহ।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

অতিথিশিল্পী

অতিথিশিল্পী–বি. যে আমন্ত্রিত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করে।

১০৯ বার পঠিত মন্তব্য করুন

অতিথিসত্কার

অতিথিসত্কার–বি. অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্হা করা।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

অতিথিসেবা

অতিথিসেবা–অতিথিসত্কার-এর অনুরূপ।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

অতিদর্প

অতিদর্প–বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

অতিদীর্ঘ

অতিদীর্ঘ–বিণ. খুব লম্বা; খুব বড়।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

অতিদূর

অতিদূর–বিণ. খুব দূরের।

বি. বেশি দূরত্ব।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

অতিনাটকীয়তা

অতিনাটকীয়তা–বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

অতিপাত

অতিপাত–বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

অতিপাতক

অতিপাতক–বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

অতিপাত্তি

অতিপাত্তি–বি. তামাদি, বাতিল lapse (বি.প.)।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

অতিপান

অতিপান–বি. অত্যধিক (মদ্য) পানদোষ।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

অতিপ্রজ

অতিপ্রজ–বিণ. অতিপ্রজতা-র অনুরূপ।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

অতিপ্রজতা

অতিপ্রজতা–বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. 

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

অতিপ্রাকৃত

অতিপ্রাকৃত–বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural.

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

অতিবল

অতিবল–বিণ. মহাশক্তিধর।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

অতিবাদ

অতিবাদ–বি. 
১. অতিশয়োক্তি, অত্যুক্তি;
২. কঠোর বাক্য।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

অতিবাহন

অতিবাহন–বি. যাপন, ক্ষেপণ, কাটানো।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

অতিবাহিত

অতিবাহিত–বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

অতিবাড়

অতিবাড়–বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

অতিবিলম্ব

অতিবিলম্ব–বি. বেশি দেরি।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

অতিবুদ্ধি

অতিবুদ্ধি–অতিচালাক-এর অনুরূপ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

অতিবৃদ্ধ

অতিবৃদ্ধ–বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

অতিবৃষ্টি

অতিবৃষ্টি–বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

অতিবেগনি রশ্মি

অতিবেগনি রশ্মি–বি. ultra-violet ray (পরি)।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

অতিবেল

অতিবেল–বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

অতিবড়

অতিবড়–বিণ. খুব বড়; অতিরিক্ত বড়।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

অতিভক্তি

অতিভক্তি–বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার … [বাকিটুকু পড়ুন]

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

অতিভুজ

অতিভুজ–বি. (জ্যামি.) সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহু, hypotenuse (বি. প.)।

[সং. অতি+ভুজ]।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

অতিভোজন

অতিভোজন–বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অতিমন্দা

অতিমন্দা–বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump.

বিণ. ওইরকম অবস্হাপূর্ণ।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

অতিমর্ত্য

অতিমর্ত্য–বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন (‘অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়’: সু. দ.)।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

অতিমাত্র

অতিমাত্র–বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

অতিমান

অতিমান–বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অতিমানব

অতিমানব–বি.
১. মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 
২.  পরমজ্ঞানী পুরুষ।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

অতিমানবিক

অতিমানবিক–বিণ. 
১. মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 
২. অলৌকিক।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

অতিমানুষ

অতিমানুষ–অতিমানব-এর রূপভেদ।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

অতিরঞ্জন

অতিরঞ্জন–বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

অতিরঞ্জিত

অতিরঞ্জিত–বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

অতিরথ

অতিরথ–বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

অতিরিক্ত

অতিরিক্ত–[অতি+রিচ্+ত] বিণ.
১. প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 
২. অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে);
৩. উদ্বৃত্ত;
৪. (উদ্ভি.) accessory (বি. প.)।

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

অতিরেক

অতিরেক–বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)।

১২৪ বার পঠিত মন্তব্য করুন

অতিলোভ

অতিলোভ–বি. বড় বেশি লোভ, খুব লোভ।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

অতিশয়

অতিশয়–বিণ. অত্যন্ত, খুব।

বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

অতিশয়োক্তি

অতিশয়োক্তি–বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-’মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা’: রবীন্দ্র), hyperbole.–বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন … [বাকিটুকু পড়ুন]

১৬২ বার পঠিত মন্তব্য করুন

অতিষ্ঠ

অতিষ্ঠ–বিণ. স্হির থাকা দুঃসাধ্য এমন (জীবন অতিষ্ট করা); অস্হির (অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত চলে গেল); উত্ত্যক্ত।

[সং. ন+তিষ্ঠ (সং. √ স্হা থেকে বাংলামতে সাধিত]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

অতিসার

অতিসার-বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

অতীক্ষ্ণ

অতীক্ষ্ণ–বিণ. তীক্ষ্ণ বা সূক্ষ্ম বা ধারালো নয় এমন।

[সং. ন+তীক্ষ্ণ]।

১৭১ বার পঠিত মন্তব্য করুন