আধি [ ādhi ] বি. মানসিক পীড়া ; দুশ্চিন্তা (‘ব্যাধির চেয়ে আধি হল বড়ো’: রবীন্দ্র)।
[স. আ (=সম্যক্) + √ধা + ই]
আধিক্ষীণ–বিণ. মনঃপীড়া য় কাতর।
আধিব্যাধি–বি. মানসিক … [বাকিটুকু পড়ুন]
আধিকারিক [ ādhi-kārika ] বিণ. অধিকারসম্পর্কিত।
বি. কোনো বিভাগের ভারপ্রাপ্ত উচ্চপদস্হ কর্মচারী, officer (তথ্য আধিকারিক, information officer)।
[সং. অধিকার + ইক]।
আধিক্য [ ādhikya ] বি. আতিশয্য, অতিরিক্ততা; প্রাধান্য, প্রাবল্য; বাড়া বাড়ি।
[সং. অধিক + য]।
বিণ. অধিক।
আধিক্যেতা [ ādhikyētā ] আধিখ্যেতা, আদিখ্যেতা-র রূপভেদ।
আধিক্ষীণ–বিণ. মনঃপীড়া য় কাতর।
আধিখ্যেতা–আদিখ্যেতা-র অনুরূপ।
আধিদৈবিক [ ādhi-daibika ] বিণ.
১. দেবতা থেকে সৃষ্ট, দৈবজাত;
২. ভূমিকম্প বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধীয়।
[সং অধিদেব + ইক]।
আধিবিদ্যক [ ādhi-bidyaka ] বিণ. অধিবিদ্যা বা পরাবিদ্যাসম্বন্ধীয়।
[সং. অধিবিদ্যা + ক (সমাসান্ত)]।
আধিব্যাধি–বি. মানসিক ও দৈহিক পীড়া ।
আধিভৌতিক [ ādhi-bhautika ] বিণ. পঞ্চভূত বা জীব থেকে উত্পন্ন (আধিভৌতিক দুঃখ)।
[সং. অধিভূত + ইক]।
আধুনিক [ ādhunika ] বিণ. বর্তমানকালীন; সাম্প্রতিক, হালের, আধুনাতন, নব্য।
[সং. অধুনা + ইক]।
বি. আধুনিকতা।
স্ত্রী. আধুনিকী, (বাং. প্রয়োগ হিসাবে প্রচলিত) আধুনিকা।
আধুনিকীকরণ–বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী … [বাকিটুকু পড়ুন]
আধুনিকতা–আধুনিক দ্রঃ।
আধুনিকা–আধুনিক-এর স্ত্রীলিঙ্গ।
আধুনিকী, আধুনিকা–আধুনিক-এর স্ত্রীলিঙ্গ।
আধুনিকীকরণ–বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী কর।
আধূত–আধুত-র বানানভেদ।
আধেক [ ādhēka ] বিণ. ক্রি-বিণ. অর্ধেক (‘আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়’: রবীন্দ্র)।
[বাং. আধ + এক]।
আধেয় [ ādhēỷa ] বি. আধারস্হ বস্তু (কলসি আধার, জল আধেয়), content.
বিণ. স্হাপনযোগ্য; উত্পাদ্য।
[সং. আ + √ ধা + য]।
আধোআধো [ ādhō-ādhō ] বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)।
আধোআধোপনা–(ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার।
আধোয়া [ ādhōỷā ] বিণ. ধোয়া হয়নি এমন (আধোয়া কাপড়া ); কাচা হয়নি এমন; অপরিষ্কৃত; কোরা।
[বাং. আ + ধোয়া]।
আধ্যাত্মিক [ ādhyātmika ] বিণ.
১. আত্মাসম্বন্ধীয়; আত্মিক, spiritual;
২. ব্রহ্মবিষয়ক;
৩. মানসিক (আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক সাধনা)।
[সং. আধাত্ম + ইক]।
আধ্যান [ ādhyāna ] বি.
১. স্মরণ, উত্কণ্ঠার সঙ্গে স্মরণ;
২. চিন্তন;
৩. উত্কণ্ঠা।
[সং. আ + √ ধৈ + অন]।
আন১ [ āna ] বিণ. (কাব্যে) অন্য, ভিন্ন (‘আন পথে যাই’: চণ্ডী)।
[সং. অন্য]।
আন২ [ āna ] ক্রি. আনো (অর্থাত্ আনয়ন করো)-র বর্জি. রূপ।
আনক [ ānaka ] বি.
১. ঢাক, ভেরী;
২. মৃদঙ্গ;
৩. শব্দযুক্ত মেঘ।
বিণ. শব্দায়মান, শব্দ করছে এমন।
[সং. আ + √অন্ + অক]।
আনকা, আনকো, আনখা [ ānakā, ānakō, ānakhā ] বিণ.
১. নতুন, অভিনব;
২. অদ্ভুত;
৩. অপরিচিত, অজ্ঞান।
[তু. হি. অনোখা]।
আনকো–আনকা-র অনুরূপ।
আনকোরা [ ānakōrā ] বিণ.
১. সম্পূর্ণ নতুন (আনকোরা ধুতি-শাড়ি);
২. টাটকা, অমলিন;
৩. অব্যবহৃত।
[হি. অন্কোরা]।
আনখা–আনকা-র অনুরূপ।
আনচান, আনছান [ ānacāna, ānachāna ] বিণ. অস্হির, চঞ্চল;, আকুল, উচাটন।
[(১.)আন (অন্য) + ফা. চয়েন (স্বস্তি); (২.) হি. অন্চৈন (অন্চয়েন)]
আনছান–আনচান-এর অনুরূপ।
আনত১ [ ānata ] বিণ.
১. অবনত; ঈষত্ নত, হেঁট;
২. প্রণত।
[সং. আ + নত]।
আনতি–বি.
১. অবনমন
২. প্রণাম
৩. নম্রতা।
আনত২ [ ānata ] ক্রি-বিণ. (ব্রজ) অন্য দিকে (‘আনত হেরি … [বাকিটুকু পড়ুন]
আনতাবড়ি [ āna-tābaḍi ] বিণ. ক্রি-বিণ.
১. এলোমেলো, এলোপাথাড়ি;
২. আন্দাজে (আনতাবড়ি ঢিল … [বাকিটুকু পড়ুন]
আনদ্ধ [ ānaddha ] বি. চামড়া দিয়ে মুখ-বন্ধ-করা বাদ্যযন্ত্র (যেমন, মৃদঙ্গ, ঢোল, তবলা)।
বিণ.
১. চমড়া দিয়ে ঢাকা রয়েছে এমন (আনদ্ধ যন্ত্র);
২. গ্রথিত, সজ্জিত (আনদ্ধ কেশপাশ);
৩. বস্ত্রাদি … [বাকিটুকু পড়ুন]
আনন্দ [ ānanda ] বি.
১. হর্ষ, তৃপ্তি (‘আনন্দেরই সাগর হতে’: রবীন্দ্র);
২. সুখ, আহ্লাদ (‘সদা থাকো আনন্দে’: রবীন্দ্র);
৩. স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই);
৪. … [বাকিটুকু পড়ুন]
আনন্দকন্দ–বি. সমস্ত আনন্দের মূল।
আনন্দঘন–বিণ. আনন্দময়।
আনন্দদায়ক–আনন্দন দ্রঃ।
আনন্দধাম–বি. যে গৃহে আনন্দ বিরাজ করে।
আনন্দধারা–বি. আনন্দের স্রোত।
আনন্দনাড়ু–বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার নাড়ু বা নাড়ুজাতীয় খাবার।
আনন্দপূর্ণ–বিণ. আনন্দময়।
আনন্দবিধান–বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন।
আনন্দলহরি, আনন্দলহরী–বি.
১. আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ;
২. (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ।
আনন্দলহরী–আনন্দলহরি-র বানানভেদ।
আনন্দসাগর–বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ।
আনন্দা–ক্রি. আনন্দিত করা।
আনন্দাশ্রু–বি. আনন্দের আবেগজনিত চোখের জল।
আনন্দিত–বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত।
আনমন১ [ ānamana ] বি. অবনমন, নত করা, ঈষত্ নত করা।
[সং. আ + √ নম্ + অন]।
আনমনীয়, আনম্য–বিণ. নোয়ানো বা বাঁকানো যায় এমন।
আনমিত–বিণ. নোয়ানো বা … [বাকিটুকু পড়ুন]
আনমনা–আনমন২, দ্রঃ।
আনমিত–বিণ. নোয়ানো বা বাঁকানো হয়েছে এমন।
আনম্য–আনমনীয়-র অনুরূপ।
আনম্র [ ānamra ] বিণ. ঈষত্ নম্র বা নত, ঈষত্ নমনশীল (‘তোমার আনম্র শিরে আনন্দে আদরে’: রবীন্দ্র)।
[সং. + আ + নম্র]।
আনর্থ, আনর্থ্য, আনর্থক্য [ ānartha, ānarthya, ānarthakya ] বি. অনর্থকতা, নিস্ফলতা, ব্যর্থতা।
[সং. অনর্থ + অ, য; অনর্থক + য]।
আনর্থক্য–আনর্থ-র অনুরূপ।
আনর্থ্য–আনর্থ-র অনুরূপ।
আনল [ ānala ] বি. অনল-এর বিকৃত রূপ (‘আনলে পুড়িয়া গেল’: জ্ঞান.)।
আনা১ [ ānā ] বি. (বর্ত. অপ্র.) এক টাকার ষোলো ভাগের এক ভাগ; ষোড়শ ভাগের এক ভাগ (আমি এই সম্পত্তির এক আনার মালিক)।
বিণ. ষোড়শাংশ পরিমাণের … [বাকিটুকু পড়ুন]
আনাগনা–আনাগোনা-র অনুরূপ।
আনাগোনা, আনাগনা [ ānā-gōnā, ānā-ganā ] বি.
১. আসা-যাওয়া; যাতায়াত;
২. (আল.) জন্ম-মৃত্যু;
৩. সঞ্চরণ (হৃদয়ে আনাগোনা)।
[তু. হি. আনা-যানা]।
আনাচকানাচ [ ānāc-kānāca ] বি. গলিঘুঁজি; আশপাশ; অস্হান-কুস্হান; জানা-অজানা সমস্ত প্রান্ত (ঘরের আনাচকানাচ সমস্ত জায়গাই খুঁজেছি)।
[দেশি]।
আনাজপত্র–বি. শাকসবজি।
আনানো [ ānānō ] ক্রি. আনয়ন করানো।
বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন।
বিণ. অন্যের দ্বারা আনীত।
আনারকলি–বি. কচি ডালিম।
আনারস [ ānā-rasa ] বি. পুরু ও অমসৃণ খোসাযুক্ত এবং মিষ্টি শাঁসযুক্ত রসালো ফলবিশেষ, pineapple.
[পো. ananas]।
আনাড়ি, (বর্জি.) আনাড়ী [ ānāḍi, (barji.) ānā... [বাকিটুকু পড়ুন]
আনাড়ী–আনাড়ি দ্রঃ।
আনি [ āni ] বি.
১. আনা; এক আনা মূল্যের মুদ্রা;
২. ১/১৬ অংশ (সম্পত্তির এক আনির মালিক)।
বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনি অংশ)।
[হি. অন্নী]।
আনীত [ ānīta ] বিণ. আনা হয়েছে এমন, নিয়ে আসা হয়েছে এমন (অঙ্গদ রাবণের সভায় আনীত হলেন)।
[সং. আ + √ নী + ত]।
আনুকুল্য [ ānu-kulya ] বি.
১. সহায়তা, পোষকতা (সরকারি আনুকূল্যে কাজটি সম্পন্ন হয়েছে);
২. অনুগ্রহ, উপকার।
[সং. অনুকূল + য]।
বিণ. অনুকূল।
আনুগত্য [ ānu-gatya ] বি.
১. বশ্যতা, বাধ্যতা;
২. অনুসরণ; অনুবর্তন।
[সং. অনুগত + য]।
বিণ. অনুগত।
আনুতোষিক [ ānu-tōşika ] বি. ক্ষতিপূরণ হিসাবে বা সাহায্যরূপে প্রদত্ত বৃত্তি, gratuity (স.প.)।
[সং. অনুতোষ + ইক]।
আনুনাসিক [ ānu-nāsika ] বিণ. নাসিকার অর্থাত্ নাকের সাহায্যে উচ্চারিত (আনুনাসিক ধ্বনি)।
[সং. অনুনাসা + ইক]।
আনুপাতিক [ ānu-pātika ] বিণ. অনুপাত অর্থাত্ সংগত অংশ অনুসারে বিবেচিত, proportional.
[সং. অনুপাত + ইক]।
আনুপূর্ব, আনুপূর্ব্য [ ānu.pūrba, ānu.pūrbya ] বি. অগ্রপশ্চাত্, পরপর ক্রম; পরম্পরা, যথাক্রম।
[সং. অনুপূর্ব + অ, য]।
আনুপূর্বিক [ ānu-pūrbika ] বিণ. পরম্পরা অনুযায়ী, ক্রম অনুযায়ী; প্রথম থেকে শেষ (আনুপূর্বিক বর্ণনা)।
ক্রি. বিণ. যথাক্রমে, আরম্ভ থেকে।
[সং. অনুপূর্ব + ইক]।
আনুপূর্ব্য–আনুপূর্ব-র অনুরূপ।
সাম্প্রতিক মন্তব্য