বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » আ (পাতা 2)

আইন

আইন [ āina ] বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য।

[আ. আঈন, ফা. আইন]।

আইন অমান্য–বি. সরকারের বিরুদ্ধে … [বাকিটুকু পড়ুন]

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

আইনকানুন

আইনকানুন–বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি।

৩৩৩ বার পঠিত মন্তব্য করুন

আইনজীবিন্‌

আইনজীবিন্‌–আইনজীবী-র রূপভেদ।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

আইনজীবী

আইনজীবী (-বিন্)–বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

আইনজ্ঞ

আইনজ্ঞ–বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

আইনত

আইনত, (বর্জি.) আইনতঃ (-তস)–ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

আইনতঃ

আইনতঃ–আইনত দ্রঃ।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

আইনতস

আইনতস–আইনতঃ-র রূপভেদ।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

আইনব্যবসায়িন্

আইনব্যবসায়িন্–আইনব্যবসায়ী-র রূপভেদ।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

আইনব্যবসায়ী

আইনব্যবসায়ী (-য়িন্)–বি. আইনজীবী।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

আইনমাফিক

আইনমাফিক, আইনমোতাবেক–বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

আইনমোতাবেক

আইনমোতাবেক–আইনমাফিক দ্রঃ।

১১৭ বার পঠিত মন্তব্য করুন

আইনসংগত

আইনসংগত–আইনসম্মত দ্রঃ।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

আইনসম্মত

আইনসম্মত, আইনসংগত–বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

আইনানুগ

আইনানুগ–বিণ. আইনসম্মত; আইন অনুসারী।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

আইবুড়ো

আইবুড়ো–আইবড় দ্রঃ।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

আইবুড়োভাত

আইবুড়োভাত–বি. গায়েহলুদের পরে এবং বিবাহ অনুষ্ঠানের আগে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ ভাত খাওয়ার অনুষ্ঠান।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

আইবড়

আইবড়, আইবুড়ো [ āi-baḍ, āi-bu... [বাকিটুকু পড়ুন]

১৫১ বার পঠিত মন্তব্য করুন

আইমা

আইমা [ āimā ] বি. দিদিমা, মায়ের মা।

[সং. আর্যিকা + বাং. মা]।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

আইল

আইল১ [ āila1 ] ক্রি. আসিল -র আঞ্চ. ও কোমল রূপ।

আইল২ [ āila2 ] বি. খেতের আল, আলবাল বা বাঁধ।
[সং. আলি]।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

আইল্যান্ড

আইল্যান্ড [ āi-lyānḍa ] বি. ১. দ্বীপ; ২. (আল.) যেকোনো বিচ্ছিন্ন উঁচু … [বাকিটুকু পড়ুন]

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

আইস

আইস [ āisa]–এস-র রূপভেদ।

আইসে[ āisē ]–আসে-র রূপভেদ।

আঁইশ–আঁশ-র অপ্র. রূপভেদ।

আঁইষ–আঁষ-র অপ্র. রূপভেদ।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

আইসক্রিম

আইসক্রিম [ āisa-krima ] বি. বরফ-দেওয়া মিঠাইবিশেষ; দুধ, সর, চিনি, বরফ প্রভৃতি সহযোগে প্রস্তুত মিঠাই।

[ইং. ice cream]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

আইসে

আইসে[ āisē ]–আসে-র রূপভেদ।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

আইয়ো

আইয়ো-আইও-র রূপভেদ।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

আউ

আউ–আই আই দ্রঃ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

আউওল

আউওল [ āu-ōla ] বিণ. অতি উত্কৃষ্ট; প্রথম শ্রেণীর।

[আ. আওয়ল]।

আউওল জমি–বি. সবরকমের শস্যই পুরো ও ভালো উত্পন্ন হয় এমন জমি; ভালো জমি।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

আউট

আউট [ āuţa ] বিণ.
১. সংশোধনের অতীত; গোল্লায় গেছে এমন (‘ও ছেলে একেবারে আউট হয়ে গেছে’: শরত্);
২. ক্রিকেট খেলায় কোনো ব্যাটস্ ম্যান ব্যাট করার অধিকার … [বাকিটুকু পড়ুন]

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

আউটানো

আউটানো [ āuţānō ] ক্রি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা।

বি. জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন।

বিণ. আউটানো হয়েছে … [বাকিটুকু পড়ুন]

১০৪ বার পঠিত মন্তব্য করুন

আউন্স

আউন্স [ āunsa ] বি. এক পাউন্ডের ১/১৬ অংশ পরিমাণ ওজন; প্রায় আধ ছটাক পরিমাণ ওজন; প্রায় ৪৮০ গ্রেনের সমান পরিমাণ ওজন।

[ইং. ounce]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

আউল

আউল১ [ āula1 ] বি. সহজিয়া সাধক (তু.বাউল); দৈবশক্তিসম্পন্ন ব্যক্তি। [আ. বলি]।

আউলিয়া–বি. আউল সম্প্রদায়ের লোক; দরবেশ, ফকির।

[আ. বলিয়া, ওয়ালিয়া]।

আউল২, আউলা [ āula2, āulā ] বিণ. … [বাকিটুকু পড়ুন]

১৯২ বার পঠিত মন্তব্য করুন

আউলা

আউলা–আউল২, দ্রঃ।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

আউলাঝাউলা

আউলাঝাউলা–বিণ. এলোমেলো ও অপরিচ্ছন্ন, ঢিলেঢালা ও নোংরা।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

আউলানো

আউলানো–ক্রি. এলোমেলো করা, আলুলায়িত করা (চুল আউলে রোদে শুয়ে আছে)।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

আউলিয়া

আউলিয়া [ āuliỷā ] বি. আউল সম্প্রদায়ের লোক; দরবেশ, ফকির।

আউল১ [ āula1 ] দ্রঃ।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

আউশ

আউশ, আউস, আশু১ [ āuśa, āusa, āśu1 ] বি. বর্ষাকালে উত্পন্ন মোটা ধানবিশেষ। (এই আশু শব্দটি বিশেষপ্রকার ধানের নাম, এর শীঘ্র অর্থের কোনো সম্পর্ক নেই। … [বাকিটুকু পড়ুন]

২০২ বার পঠিত মন্তব্য করুন

আউস

আউস–আউশ দ্রঃ।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

আওজানো

আওজানো [ āōjānō ] ক্রি. বি. ভেজানো, আলতো করে বন্ধ করা (দরজা আওজানো)।

বিণ. ভেজিয়ে দেওয়া হয়েছে এমন (আওজানো দরজা খুলে ঢুকল)।

[< সং. আ + √ ... [বাকিটুকু পড়ুন]

১৩১ বার পঠিত মন্তব্য করুন

আওতা

আওতা [ āōtā ] বি.
১. রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন;
২. ছায়া;
৩. আশ্রয়;
৪. প্রভাব।

[সং. আবৃত। বাং. আড় (আড়াল, আবরণ অর্থে) + তা]।

আওতায় আসা, আওতায় পড়া–ক্রি. বি. এলাকাভুক্ত হওয়া; … [বাকিটুকু পড়ুন]

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

আওরত

আওরত [ āōrata ] (বর্জি.) আওরত্–বি.
১. নারী, স্ত্রীলোক;
২. স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)।

[আ. আওরত্]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

আওরানো

আওরানো [ āōrānō ] ক্রি.
১. ফুলে ওঠা;
২. টাটানো, টনটনে ব্যথা করা (ফোঁড়াটা খুব আওরাচ্ছে);
৩. রোদে শুকিয়ে যাওয়া।

বিণ. ফুলে উঠেছে এমন; টনটন করছে এমন।

বি. ফোলা; টনটনে … [বাকিটুকু পড়ুন]

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

আওল

আওল [ āōla ] ক্রি. (প্রা. কাব্যে) আসিল, এল (‘আওল ঋতুপতি’: বিদ্যা)।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

আওলাত

আওলাত, আওলাদ [ āōlāta, āōlāda ] বি.
১. সন্তান, সন্তানসন্ততি;
২. গাছপালা প্রভৃতি স্হাবর সম্পত্তি।

[আ. আওলাদ্]।

আওলাদ বুনিয়াদ–বি. গোষ্ঠীভুক্ত লোকজন।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

আওলাদ

আওলাদ–আওলাত-এর রূপভেদ।

আওলাদ বুনিয়াদ–বি. গোষ্ঠীভুক্ত লোকজন।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

আওসত

আওসত [ āōsata ] বি. বড় জমিদারির অধীন খাজনা-করা ছোট তালুক বা ভূসম্পত্তি; ছোট তালুক বা জোতজমি।

[আ. আওসত্, অওসত্]।

আওসতহাওয়ালা–বি. হাওয়ালা বা হাওলা-করা অর্থাত্ নির্দিষ্ট শর্তে … [বাকিটুকু পড়ুন]

১২৯ বার পঠিত মন্তব্য করুন

আওসতহাওয়ালা

আওসতহাওয়ালা–বি. হাওয়ালা বা হাওলা-করা অর্থাত্ নির্দিষ্ট শর্তে দেওয়া প্রজাস্বত্ব বা চাষের অধিকার।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

আওসা

আওসা [ āōsā ] বি. (আঞ্চ.) গোরুর এবং অন্যান্য গবাদি পশুর রোগবিশেষ; গোরুর খুরের রোগবিশেষ।

[দেশি]।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

আওহাল

আওহাল, আহোয়াল, আহাল [ āōhāla, āhōỷāla, āhāla ] বি.
১. অবস্হা, হাল;
২. দুরবস্হা, দুর্দশা (কী আওহালেই যা আছি)।

[আ. আহ্'য়াল]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

আওড়

আওড় [ āōḍ ] বি. নদীর ঘূর্ণি; নদীর জলের আবর্ত বা … [বাকিটুকু পড়ুন]

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

আওড়ানো

আওড়ানো [ āōḍānō ] ক্রি. আবৃত্তি করা, মুখস্হ বলা (শ্লোক আওড়ায়, … [বাকিটুকু পড়ুন]

১২৭ বার পঠিত মন্তব্য করুন

আওয়াজ

আওয়াজ [ āōỷāja ] বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan.

[ফা. আওয়াজ]।

আওয়াজ তোলা–ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া।

আওয়াজ দেওয়া–ক্রি. বি.
১. ধ্বনি … [বাকিটুকু পড়ুন]

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

আওয়াজি

আওয়াজি [ āōỷāji ] বি. দেওয়ালের উপরের দিকের ছোট জানালা; ঘুলঘুলির মতো ছোট জানালা।

[ফা.]।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

আওয়ারি

আওয়ারি [ āōỷāri ] বি. বাড়ি, ঘর; বাড়িঘর।

[সং. আবারি]।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

আওয়াস

আওয়াস [ āōỷāsa ] বি. আবাস, বাসস্হান, থাকবার জায়গা।

[সং. আবাস]।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

আক

আক–আখ দ্রঃ।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

আককুটে

আককুটে, আকখুটে [ āka-kuţē, āka-khuţē ] বিণ.
১. জিনিসপত্র সম্পর্কে যত্নহীন; অগোছালো;
২. উড়নচণ্ডী; অমিতব্যয়ী।

[দেশি]।

আকখুটে–আককুটে-র বানানভেদ।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

আকচাআকচি

আকচাআকচি [ ākacā-ākaci ] বি. পরস্পর ঈর্ষা; রেষারেষি।

[দেশি]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

আকচার

আকচার–আকছার দ্রঃ।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

আকছার

আকছার, আকচার [ āka-chāra, āka-cāra ] ক্রি-বিণ. হামেশা, প্রায়ই; সর্বদা; সচরাচর।

[আ. অক্সর]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

আকণ্ঠ

আকণ্ঠ [ ākaņţha ] ক্রি-বিণ কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত; গলায় গলায় (‘আকণ্ঠ ঋণে নিমগ্ন’: রবীন্দ্র)।

[সং. আ + কণ্ঠ]।

আকণ্ঠমগ্ন–বিণ. গলা পর্যন্ত ডুবে আছে এমন (দেনায় সে … [বাকিটুকু পড়ুন]

১২৭ বার পঠিত মন্তব্য করুন

আকণ্ঠমগ্ন

আকণ্ঠমগ্ন–বিণ. গলা পর্যন্ত ডুবে আছে এমন (দেনায় সে এখন আকণ্ঠমগ্ন)।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

আকতা

আকতা, আখতা [ ākatā, ākhatā ] বিণ. খাসি করা হয়েছে এমন (আকতা ষাঁড়)।

[আ. আখ্তা]

আখতা–আকতা দ্রঃ।

১০৪ বার পঠিত মন্তব্য করুন

আকথা

আকথা–অকথা-র কথ্য রূপ।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

আকনি

আকনি, আখনি [ ākani, ākhani ] বি. মাংসের বা মশলার ক্বাথ।

[ফা. অখ্নী]।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

আকন্দ

আকন্দ [ ākanda ] বি. অর্ক; গাছবিশেষ ও তার ফুল।

[সং. অর্কমন্দার]।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

আকপিল

আকপিল, আকপিশ [ ākapila, ākapiśa ] বিণ. পাঁশুটে রঙের, ঈষত্ কপিল বা কপিশ বর্ণের।

[সং. আ (ঈষত্ অর্থে) + কপিল, কপিশ]।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

আকপিশ

আকপিশ–আকপিল দ্রঃ।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

আকবত

আকবত [ āka-bata ] বি. পরকাল।

[আ. অ'কবত্]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

আকবরি

আকবরি, আকব্বরি [ āka-bari, ākabbari ] বিণ. মোগল সম্রাট আকবরের সময়ের বা তাঁর নামাঙ্কিত (আকবরি মোহর)।

[আ. আক্বর + বাং. ই]।

২৮৩ বার পঠিত ১টি মন্তব্য

আকব্বরি

আকব্বরি–আকবরি দ্রঃ।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

আকম্প

আকম্প, আকম্পন [ ākampa, ākampana ] বি. সামান্য কম্পন, অল্প কম্পন।

[সং. আ + কম্প, কম্পন]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

আকম্পন

আকম্পন–আকম্প দ্রঃ।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

আকম্পিত

আকম্পিত, আকম্প্র [ ākampita, ākampra ] বিণ. অল্প একটু কম্পিত, ঈষত্ কম্পিত; ঈষত্ কম্পমান, একটু একটু কাঁপছে এমন।

[সং. আ. + কম্পিত, কম্প্র]।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

আকম্প্র

আকম্প্র–আকম্পিত দ্রঃ।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

আকর

আকর [ ākara ] বি.
১. খনি; উত্পত্তিস্হান;
২. আধার; পাত্র (গুণের আকর, রোগের আকর)।

[সং. আ + √ কৃ + অ]।

আকরজ–বিণ. খনিজ, খনিতে জন্মায় এমন।

আকরিক, আকরীয়–বিণ. ১. … [বাকিটুকু পড়ুন]

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

আকরজ

আকরজ–বিণ. খনিজ, খনিতে জন্মায় এমন।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

আকরিক

আকরিক, আকরীয়–বিণ. ১. খনিজ; ২. খনিসম্বন্ধীয়।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

আকরীয়

আকরীয়–আকরিক দ্রঃ।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

আকর্ণ

আকর্ণ [ ākarņa ] ক্রি-বিণ. কান পর্যন্ত (আকর্ণবিস্তৃত)।

[সং. আ + কর্ণ]।

আকর্ণনয়ন, আকর্ণলোচন–বি. বিণ. কান পর্যন্ত টানা চোখ যার।

আকর্ণবিস্তৃত–কান পর্যন্ত বিস্তৃত।

আকর্ণবিস্তৃত হাসি–সারা মুখে ছড়িয়ে যায় এমন … [বাকিটুকু পড়ুন]

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

আকর্ণন

আকর্ণন [ ākarņana ] বি. শ্রবণ, শোনা।

[সং. আ + √ কর্ণ্ + অন]।

আকর্ণিত [ ākarņita ] বিণ. শ্রূত, শোনা হয়েছে বা শোনা গেছে এমন।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

আকর্ণনয়ন

আকর্ণনয়ন, আকর্ণলোচন–বি. বিণ. কান পর্যন্ত টানা চোখ যার।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

আকর্ণবিস্তৃত

আকর্ণবিস্তৃত–কান পর্যন্ত বিস্তৃত।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

আকর্ণলোচন

আকর্ণলোচন–আকর্ণনয়ন দ্রঃ।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

আকর্ণিত

আকর্ণিত [ ākarņita ] বিণ. শ্রূত, শোনা হয়েছে বা শোনা গেছে এমন।

বি. আকর্ণন।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

আকর্ষ

আকর্ষ [ ākarşa ] বি.
১. আকর্ষণ, টান;
২. যা দিয়ে আকর্ষণ করা বা টানা যায়যেমন, আঁকশি, চুম্বকপাথর ইত্যাদি;
৩. লতাতন্তু, প্রতান, tendril.

[সং. আ + √ কৃষ্ + ... [বাকিটুকু পড়ুন]

১২৭ বার পঠিত মন্তব্য করুন

আকর্ষক

আকর্ষক–বিণ. বি.
১. যে আকর্ষণ করে;
২. চুম্বক (পাথর)।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

আকর্ষা

আকর্ষা [ ākarşā ] ক্রি. আকর্ষণ করা টানা।

[সং. আ + √ কৃষ্ + বাং. আ]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

আকর্ষিন্

আকর্ষিন্–আকর্ষী-র রূপভেদ।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

আকর্ষী

আকর্ষী (-র্ষিন্)–বিণ. আকর্ষণ করে এমন, আকর্ষণকারী।

বি. আঁকশি।

বিণ. (স্ত্রী.) আকর্ষণী।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

আকলন

আকলন [ ākalana ] বি.
১. গ্রহন; সংগ্রহ;
২. গহনা, হিসাব করা,
৩. পরিধান;
৪. আকাঙ্ক্ষা;
৫. আকর্ষণ।

[সং. আ + √ কলি + অন]।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

আকস্মিক

আকস্মিক [ ākasmika ] বিণ. হঠাত্ ঘটেছে বা ঘটে এমন; আশা করা যায়নি এমন; অপ্রত্যাশিত (আকস্মিক মৃত্যু)।

[সং. অকস্মাত্ + ইক]।

আকস্মিকতা–বি. (ঘটনার আকস্মিকতায় তিনি কিছুটা বিমূঢ … [বাকিটুকু পড়ুন]

১৭০ বার পঠিত মন্তব্য করুন

আকস্মিকতা

আকস্মিকতা–আকস্মিক দ্রঃ।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

আকাঙ্ক্ষণীয়

আকাঙ্ক্ষণীয়–বিণ. চাওয়া হয়েছে এমন।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

আকাঙ্ক্ষা

আকাঙ্ক্ষা [ ākāńkşā ] বি. পাওয়ার ইচ্ছা; বাসনা; প্রার্থনা।

[সং. আ + √কাঙ্ক্ষ + অ + আ]

আকাঙ্ক্ষণীয়–বিণ. চাওয়া হয়েছে এমন।

আকাঙ্ক্ষী (-ঙ্ক্ষীন)–বিণ. আকাঙ্ক্ষা করে এমন (মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী)।

স্ত্রী. … [বাকিটুকু পড়ুন]

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

আকাঙ্ক্ষিণী

আকাঙ্ক্ষিণী–আকাঙ্ক্ষী-র স্ত্রীলিঙ্গ।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

আকাঙ্ক্ষী

আকাঙ্ক্ষী (-ক্ষিন)–বিণ. আকাঙ্ক্ষা করে এমন (মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী)।

স্ত্রী. আকাঙ্ক্ষিণী।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

আকাঙ্ক্ষীন্‌

আকাঙ্ক্ষীন্‌–আকাঙ্ক্ষী-র রূপভেদ।  

১৬০ বার পঠিত মন্তব্য করুন

আকাচা

আকাচা [ ākācā ] বিণ. কাচা হয়নি এমন; ধোয়া হয়নি এমন (আকাচা কাপড়)।

[বাং. আ + কাচা]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

আকাট

আকাট১ [ ākāţa ]  আকাঠ-এর রূপভেদ।
আকাট১ [ ākāţa ] বিণ. নিরেট; সম্পূর্ণ; অত্যন্ত; নির্ভেজাল (আকাট মূর্খ)।

আকাটমূর্খ–বিণ. বি. মহামূর্খ।

 

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

আকাটমূর্খ

আকাটমূর্খ–বিণ. বি. মহামূর্খ।

১১৬ বার পঠিত মন্তব্য করুন