বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » আ (পাতা 9)

আদবকায়দা

আদবকায়দা–বি. ভদ্রতার রীতিনীতি, ভদ্রসমাজের রীতিনীতি।

আদবকায়দাদুরস্ত, আদবকায়দাদোরস্ত–বিণ. ভদ্রতার রীতিসম্মত।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

আদবকায়দাদুরস্ত

আদবকায়দাদুরস্ত, আদবকায়দাদোরস্ত–বিণ. ভদ্রতার রীতিসম্মত।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

আদবকায়দাদোরস্ত

আদবকায়দাদোরস্ত–আদবকায়দাদুরস্ত-র অনুরূপ।

১২১ বার পঠিত মন্তব্য করুন

আদম

আদম [ ādama ] বি. ইসলামি খ্রিস্টীয় ও ইহুদি পুরাণে বর্ণিত প্রথম মানুষ।

[আ. আদম্]।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

আদমশুমারি

আদমশুমারি–আদনশুমার-এর অনুরূপ।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

আদমি

আদমি, [ ādami, ] (বর্জি.) আদমী–বি.
১. মানুষ, ব্যক্তি, লোক;
২. (হিন্দির প্রভাবে) পতি, স্বামী;
৩. মরদ, মানুষের মতো মানুষ।

[আ. আদম্]।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

আদমী

আদমী (বর্জি.)–আদমি-র বানানভেদ।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

আদর

আদর [ ādara ] বি
১. যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা);
২. স্নেহ, প্রীতি; সোহাগ;
৩. শ্রদ্ধা, ভক্তি।

[সং. আ + √দৃ + অ]।

আদরণীয়–বিণ.আদরের যোগ্য, আদর পাবার … [বাকিটুকু পড়ুন]

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

আদরণীয়

আদরণীয়–বিণ. আদরের যোগ্য, আদর পাবার যোগ্য।

বি. আদরণীয়।

আদরিণী–বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

আদরা

আদরা [ ādarā ] বি.
১. কিছু সাদৃশ্য;
২. নকশা, চিত্রাঙ্কনের প্রাথমিক কাঠামো, sketch

[সং. আদর্শ]

১৫১ বার পঠিত মন্তব্য করুন

আদরিণী

আদরিণী–বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

আদর্শ

আদর্শ [ ādarśa ] বি.
১. অনুকরণীয় বিষয়, ideal উদ্দেশ্য ও লক্ষ্য;
২. নমুনা, model (রচনার আদর্শ);
৩. দর্পণ, আয়না।

বিণ. অনুকরণীয় (আদর্শ চরিত্র)।

[সং. আ + √দৃশ্ + অ]।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

আদল

আদল [ ādala ] বি.
১. (বিশেষত চেহারার) সাদৃশ্য (ছেলেটির মুখে তার বাবার মুখের আদল আছে);
২. আভাস।

[সং. আদর্শ]

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

আদলি

আদলি, আধলি [ ādali, ādhali ] বি. আধখানা হাঁড়ি; চারা রোপণের জন্য ব্যবহৃত ভাঙা হাঁড়ির আধখানা (‘আদলি উপরে কেবা কদলি রোপলি রে’: চণ্ডী)।

[সং. অর্ধস্হালী]

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

আদা

আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger.

[সং. আর্দ্রক]।

আদা-জল খেয়ে লাগা–ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। 

আদায়-কাঁচকলায়–পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে।

আদার ব্যাপারী–বি. … [বাকিটুকু পড়ুন]

৮৬ বার পঠিত মন্তব্য করুন

আদান

আদান [ ādāna ] বি. গ্রহণ; নেওয়া।

[সং. আ (বিপরীত অর্থে) + দান]।

আদানপ্রদান–বি. দেওয়া-নেওয়া, গ্রহণ ও দান; সামাজিক সম্পর্ক স্হাপন (আদান-প্রদানের মাধ্যমেই গড়ে ওঠে সুসম্পর্ক)।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

আদানপ্রদান

আদানপ্রদান–বি. দেওয়া-নেওয়া, গ্রহণ ও দান; সামাজিক সম্পর্ক স্হাপন (আদান-প্রদানের মাধ্যমেই গড়ে ওঠে সুসম্পর্ক)।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

আদাব

আদাব [ ādāba ] বি. (মুস.) সালাম, নমস্কার, অভিবাদন।

[আ. আদাব]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

আদালত

আদালত [ ādālata ] বি. বিচারালয়, কোর্ট, court

[আ. আদালত্]।

আদালতি–বিণ. আদালতসম্বন্ধীয়।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

আদালতি

আদালতি–বিণ. আদালতসম্বন্ধীয়।

বি. আদালত।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

আদাড়

আদাড় [ ādāḍ ] বি. আবর্জনা বা নোংরা জিনিস ফেলবার জায়গা, … [বাকিটুকু পড়ুন]

১২৪ বার পঠিত মন্তব্য করুন

আদাড়পাদাড়

আদাড়-পাদাড়–বি. বাড়ির পিছনের বা আশপাশের আবর্জনাপূর্ণ জায়গা; অবাঞ্ছিত জায়গা (কেন তখন থেকে আদাড়েপাদাড়ে ঘুরে বেড়াচ্ছ ?)।

১১২ বার পঠিত মন্তব্য করুন

আদাড়ে

আদাড়ে–বিণ. আদাড়ের; নোংরা; জংলা; নিকৃষ্ট (ওই আদাড়ে হাঁড়ি আমি ঘরে তুলব না।)

১৬২ বার পঠিত মন্তব্য করুন

আদায়

আদায় [ ādāỷa ] বি.
১. সংগ্রহ, উশুল (কর আদায়);
২. লাভ (দাবি) আদায় করা);
৩. পরিশোধ (দেনা আদায়)।

[আ. আদা]।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

আদি

আদি [ ādi ] বি.
১. আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি (‘নাহি তুঁয়া আদি অবসানা’: বিদ্যা); উত্পত্তিস্হান; (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)।

২. প্রথম … [বাকিটুকু পড়ুন]

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

আদিঅকৃত্রিম

আদিঅকৃত্রিম–বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

আদিকবি

আদিকবি–বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

আদিকান্ড

আদিকান্ড–বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়।

১১১ বার পঠিত মন্তব্য করুন

আদিকাব্য

আদিকাব্য–বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

আদিকারণ

আদিকারণ–বি. ১. মূল কারণ; ২. পরমব্রহ্ম।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

আদিকাল

আদিকাল–বি. প্রাচীন কাল।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

আদিখ্যেতা

আদিখ্যেতা, আধিখ্যেতা [ ādikhyētā, ādhikhyētā ] বি. বাড়া বাড়ি; ভান; ন্যাকামি (ছেলেকে নিয়ে এত আদিখ্যেতা সহ্য করা যায় না)।

[সং. আধিক্য]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

আদিগন্ত

আদিগন্ত [ ādiganta ] বিণ. ক্রি-বিণ. দিগন্ত পর্যন্ত।

[সং. আ + দিগন্ত]।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

আদিতেয়

আদিতেয় [ āditēỷa ] বি.
১. অদিতির পুত্র;
২. দেবতা;
৩. সূর্য।

[সং. অদিতি + এয়]।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

আদিত্য

আদিত্য [ āditya ] বি. অদিতির পুত্র (বিবস্বান্ অর্যমা পূষা ত্বষ্টা সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু ও উরুক্রম এই দ্বাদশ পুত্র)।

[সং. অদিতি + ... [বাকিটুকু পড়ুন]

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

আদিদেব

আদিদেব–বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

আদিনাথ

আদিনাথ [ ādinātha ] বি. ঈশ্বর; মহাদেব।

১১৭ বার পঠিত মন্তব্য করুন

আদিপুরাণ

আদিপুরাণ–বি. ব্রহ্মপুরাণ।

১২০ বার পঠিত মন্তব্য করুন

আদিপুরুষ

আদিপুরুষ–বি. বংশের প্রথম পুরুষ।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

আদিবাসিন্‌

আদিবাসিন্‌–আদিবাসী-র রূপভেদ।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

আদিবাসী

আদিবাসী [ ādibāsī ] (-সিন্)–বি. আদিম অধিবাসী বা জাতি।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

আদিভূত

আদিভূত–বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ।

স্ত্রী. আদিভূতা।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

আদিভূতা

আদিভূতা–আদিভূত-এর স্ত্রীলিঙ্গ।

৯৭ বার পঠিত মন্তব্য করুন

আদিম

আদিম [ ādima ] বিণ.
১. প্রথম (আদিম প্রবৃত্তি);
২. অতি প্রাচীন (‘দেখা হত যদি কোনও আদিম ফাল্গুনে’: সু. দ; আদিম জাতি)।

[সং. আদি + ম]।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

আদিরস

আদিরস [ ādirasa ] বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

আদিরসাত্মক

আদিরসাত্মক–বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

আদিরূপ

আদিরূপ [ ādirūpa ] বি. মূল আদর্শ, archetype.

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

আদিশূর

আদিশূর [ ādi.śūra ] বি. প্রাচীন বাংলার পরাক্রান্ত হিন্দু রাজা। এঁকে দক্ষিণরাঢ়ী কায়স্হদের (মতান্তরে ব্রাহ্মণদের) পূর্বপুরুষ বলে মনে করা হয়।

[সং. আদি + শূর]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

আদিষ্ট

আদিষ্ট [ ādişţa ] বিণ. আদেশপ্রাপ্ত, আজ্ঞাপ্রাপ্ত; উপদেশ বা নির্দেশ পেয়েছে এমন; নিযুক্ত।

[সং. আ + √ দিশ্ + ত]।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

আদুরি

আদুরি–আদুরে-র স্ত্রীলিঙ্গ।

১১০ বার পঠিত মন্তব্য করুন

আদুরে

আদুরে [ ādurē ] বিণ.
১. অতিরিক্ত আদরের;
২. অতিরিক্ত প্রশ্রয় পায় এমন;
৩. অত্যন্ত আবদার বা বায়না করে এমন।

[সং. আদর + বাং. ইয়া > এ]।

স্ত্রী. আদুরি।

আদুরে গোপাল–বি. … [বাকিটুকু পড়ুন]

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

আদুড়

আদুড় [ āduḍ ] বিণ. খোলা, নগ্ন, অনাবৃত (আদুড় গায়ে থেকো … [বাকিটুকু পড়ুন]

১৩০ বার পঠিত মন্তব্য করুন

আদৃত

আদৃত [ ādŗta ] বিণ.
১. আদরপ্রাপ্ত, সমাদরপ্রাপ্ত;
২. সম্মানিত; অভ্যর্থিত।

[সং. আ + √ দৃ + ত]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

আদেখলা

আদেখলা–আদেখলে-র অনুরূপ।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

আদেখলে

আদেখলে, আদেখলা [ ādēkhalē, ādēkhalā ] বিণ. দেখার বা পাবার জন্য এমন ব্যাকুল হয় যে মনে হয় আগে আর কখনো দেখেনি বা পায়নি; হ্যাংলা; অতিশয় … [বাকিটুকু পড়ুন]

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

আদেখলেপনা

আদেখলেপনা–বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

আদেখা

আদেখা–অদেখা দ্রঃ।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

আদেশ

আদেশ [ ādēśa ] বি.
১. আজ্ঞা, হুকুম;
২. অনুমতি;
৩. অনুশাসন; উপদেশ;
৪. নিয়োগ;
৫. (ব্যাক.) এক শব্দাংশের স্হানে অন্য শব্দাংশের বিধান।

[সং. আ + √ দিশ্ + অ]।

আদেশক–বিণ. বি. … [বাকিটুকু পড়ুন]

১২৪ বার পঠিত মন্তব্য করুন

আদেশক

আদেশক–বিণ. বি. যে আদেশ দেয়।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

আদেশন

আদেশন–বি. আদেশ করা বা দেওয়া।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

আদেশনামা

আদেশনামা–আদেশপত্র-র অনুরূপ।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

আদেশপত্র

আদেশপত্র, আদেশনামা–বি. হুকুমনামা, যে পত্রে আদেশ লেখা হয়।

১১০ বার পঠিত মন্তব্য করুন

আদেষ্টা

আদেষ্টা [ ādēşţā ] (-ষ্টৃ) বিণ. আদেশদানকারী, আদেশক।

[সং. আ + √ দিশ্ + তৃ]।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

আদেষ্টৃ

আদেষ্টৃ–আদেষ্টা-র অনুরূপ।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

আদৌ

আদৌ [ ādau ] অব্য. ক্রি-বিণ.
১. আদিতে; আগে;
২. (বিশেষ বাং. অর্থ) মোটেই, আদপে (কথাটা আদৌ সত্য নয়)।

[সং. আদি শব্দের ৭.মী বিভক্তির রূপ]।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

আদ্য

আদ্য [ ādya ] বিণ.
১. প্রথম; আদিম; আদিতে জন্ম এমন;
২. শ্রেষ্ট।

[সং. আদি + য]।

আদ্যশ্রাদ্ধ–বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ।

আদ্যন্ত–বি.
১. প্রথম ও শেষ;
২. প্রথম থেকে শেষ।

বিণ. ক্রি-বিণ. … [বাকিটুকু পড়ুন]

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

আদ্যকৃত্য

আদ্যকৃত্য–বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

আদ্যন্ত

আদ্যন্ত–বি.
১. প্রথম ও শেষ;
২. প্রথম থেকে শেষ।

বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া ; পূর্বাপর।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

আদ্যপ্রান্ত

আদ্যপ্রান্ত–বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ।

ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

আদ্যরস

আদ্যরস–বি. আদিরস।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

আদ্যশ্রাদ্ধ

আদ্যশ্রাদ্ধ–বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়া বাড়ি।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

আদ্যা

আদ্যা [ ādyā ] বিণ. (স্ত্রী) আদিভূতা, আদিতে জন্ম হয়েছে এমন।

বি. (স্ত্রী) ১. প্রকৃতি; ২. পরমেশ্বরী; ৩. মহাবিদ্যা; মহামায়া; ৪. দূর্গা; ৫. কালী।

[সং. আদ্য + ... [বাকিটুকু পড়ুন]

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

আদ্যাশক্তি

আদ্যাশক্তি–বি. মহামায়া; জগত্সৃষ্টির আদি কারণ; পরমেশ্বরী।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

আদ্যিকাল

আদ্যিকাল [ ādyi.kāla ] বি. অতি প্রাচীন কাল; মান্ধাতার আমল; (সচ. ব্যঙ্গে) বহু পূর্বের কাল, বিস্মৃত অতীত (কোন আদ্যিকালের ঘটনা, সে কি মনে থাকে?)।

[বাং. আদ্যি ... [বাকিটুকু পড়ুন]

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

আদ্যোপান্ত

আদ্যোপান্ত [ ādyōpānta ] ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া  (আদ্যোপান্ত মুখস্হ)।

[সং. আদ্য + উপান্ত]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

আদ্রক

আদ্রক [ ādraka ] বি. আদা।

[সং. আর্দ্রক]।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

আদ্রিয়মাণ

আদ্রিয়মাণ [ ādriỷa.māņa ] বিণ. আদর পাচ্ছে বা আদৃত হচ্ছে এমন।

[সং. আ + √ দৃ + মান]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

আধ

আধ [ ādha ] বিণ.
১. অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল);
২. আংশিক (আধময়লা)।

[সং. অর্ধ]।

আধোআধো–বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)।

আধোআধোপনা–(ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার।

আধকপালি, আধকপালে–বিণ. অর্ধেক বা … [বাকিটুকু পড়ুন]

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

আধকপালি

আধকপালি, আধকপালে–বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন।

বি. ওইরকম মাথাধরা রোগ।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

আধকপালে

আধকপালে–আধকপালি-র বানানভেদ।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

আধখেঁচড়া

আধখেঁচড়া , আধাখেঁচড়া–বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

আধপাকা

আধপাকা–বিণ. আংশিক পাকা।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

আধপাগলা

আধপাগলা–বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট।

১০১ বার পঠিত মন্তব্য করুন

আধপেটা

আধপেটা–বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)।

ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)।

১১৭ বার পঠিত মন্তব্য করুন

আধবুড়ি

আধবুড়ি–আধবুড়ো-র স্ত্রীলিঙ্গ।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

আধবুড়ো

আধবুড়ো–বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)।

স্ত্রী. আধবুড়ি।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

আধবয়সী

আধবয়সী, আধাবয়সী–বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

আধমণি

আধমণি–আধমনি-র বানানভেদ।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

আধমনি

আধমনি, আধমণি–বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

আধমরা

আধমরা–বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত।

১০৫ বার পঠিত মন্তব্য করুন

আধলা

আধলা [ ādhalā ] বিণ. আধখানা।

বি.
১. ইটের অর্ধেক টুকরো, আধখানা ইট;
২. আধ পয়সা।

[বা. আধ + লা]

১৪০ বার পঠিত মন্তব্য করুন

আধলি

আধলি–আদলি-র অনুরূপ।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

আধসিদ্ধ

আধসিদ্ধ–বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

আধা

আধা [ ādhā ] বিণ. অর্ধেক (আধা মাইল)।

বি. অর্ধভাগ (‘সুতনু তনুর আধা’: ভা. চ.; আধা খাই আধা ফেলি)।

[বাং. আধ + আ]।

আধাআধি–বিণ. ক্রি-বিণ. অর্ধেক বা প্রায় … [বাকিটুকু পড়ুন]

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

আধাআধি

আধাআধি–বিণ. ক্রি-বিণ. অর্ধেক বা প্রায় অর্ধেক (আধাআধি পথ, কাজটা আধাআধি শেষ হয়েছে, আধাআধি ভাগ করেছি)।

৯৯ বার পঠিত মন্তব্য করুন

আধাখেঁচড়া

আধাখেঁচড়া–আধখেঁচড়া-র অনুরূপ।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

আধান

আধান [ ādhāna ] বি.
১. স্হাপন (অগ্ন্যাধান);
২. সঞ্চার, বলাধান;
৩. গ্রহণ; ধারণ।

[সং. আ + √ ধা + অন]।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

আধাবয়সী

আধাবয়সী–আধবয়সী-র অনুরূপ।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

আধার

আধার১ [ ādhāra ] বি. পাখি বা মাছের খাদ্য।

[সং. আহার]।

আধার২ [ ādhāra ] বি.
১. যে ধারণ করে অর্থাত্ যার ভিতরে বা উপরে কিছু থাকে (কলসী … [বাকিটুকু পড়ুন]

১৮১ বার পঠিত মন্তব্য করুন

আধারাধেয়ভাব

আধারাধেয়ভাব–বি. পাত্র ও তার মধ্যের বস্তুর ভাব বা সম্পর্ক; ভূমি ও ঘটের তুল্য আশ্রয় ও আশ্রিতের ভাব।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন