বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ই

ই [ i ] বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য ‘ই’ ধ্বনির দ্যোতক বর্ণ।

n. the third vowel of the Bengali alphabet.

-ই [ ... [বাকিটুকু পড়ুন]

৩৩৯ বার পঠিত মন্তব্য করুন

ই-কার

ই-কার [ i-kāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ই অক্ষর বা ধ্বনির যোগ।

২৯৬ বার পঠিত মন্তব্য করুন

ইঁচড়

ইঁচড়, এঁচড় [ in̐ca... [বাকিটুকু পড়ুন]

২৬৭ বার পঠিত মন্তব্য করুন

ইঁচড়েপাকা

ইঁচড়েপাকা–অকালপক্ব, ফাজিল, ডেঁপো।

২৭২ বার পঠিত মন্তব্য করুন

ইঁট

ইঁট [ in̐ţa ] ইট [ iţa ]-এর রূপভেদ।

২৫১ বার পঠিত মন্তব্য করুন

ইঁদারা

ইঁদারা [ in̐dārā ] বি. বড় পাকা কুয়ো, বাঁধানো বড় ও … [বাকিটুকু পড়ুন]

২৪৮ বার পঠিত মন্তব্য করুন

ইঁদুর

ইঁদুর [ in̐dura ] বি. লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং … [বাকিটুকু পড়ুন]

২৫২ বার পঠিত মন্তব্য করুন

ইংরাজ

ইংরাজ [ iṃrāja ] ইংরেজ [ i... [বাকিটুকু পড়ুন]

২১৪ বার পঠিত মন্তব্য করুন

ইংরেজ

ইংরেজ [ iṃrēja ] বি. ইংল্যাণ্ডের অধিবাসী।

[পো. Engrez তু. ফ. Anglaise]।

ইংরেজি–বিণ. … [বাকিটুকু পড়ুন]

২৭০ বার পঠিত মন্তব্য করুন

ইংরেজি

ইংরেজি–বিণ. ইংরেজসম্বন্ধীয়।

বি. ইংরেজদের ভাষা। 

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

ইংরেজিয়ান

ইংরেজিয়ান–বি. ইংরেজদের চালচলনের উত্কট বা অন্ধ অনুকরণ, সাহেবিয়ানা।

২১৬ বার পঠিত মন্তব্য করুন

ইউক্যালিপটাস

ইউক্যালিপটাস [ iu-kyālipa-ţāsa ] বি. দীর্ঘ বা ঋজু গাছবিশেষ যার পাতা থেকে নিষ্কাশিত তেল ওষুধে ও প্রসাধনে ব্যবহৃত হয় এবং যার কাঠ আসবাবপত্রে ব্যবহৃত হয়।

[ইং. ... [বাকিটুকু পড়ুন]

২০৯ বার পঠিত মন্তব্য করুন

ইউনানী

ইউনানী–বিণ. গ্রীক, যাবনিক; হেকিমী (ইউনানী চিকিত্সা)।

[আ. য়ুনানী]

২৫৫ বার পঠিত মন্তব্য করুন

ইউনিট

ইউনিট [ iuniţa ] বি. একক, ওজন উচ্চতা গভীরতা দূরত্ব প্রভৃতি পরিমাপের একক।

[ইং. unit]।

২৪৪ বার পঠিত মন্তব্য করুন

ইউনিয়ন

ইউনিয়ন [ iu-niỷana ] বি.
১. কর্মীদের সংঘ;
২. শ্রমিক সংঘ;
৩. প্রদেশ অঙ্গরাজ্য প্রভৃতির সংঘ।

[ইং. union]।

২২৮ বার পঠিত মন্তব্য করুন

ইউরেশিয়ান

ইউরেশিয়ান [ iurēśiỷāna ] বি. ইয়োরোপীয় ও এশীয়দের মিলনজাত ব্যক্তিবর্গ, যাদের মাতাপিতার মধ্যে একজন ইয়োরোপীয় ও অপরজন এশীয়।

[ইং. Eurasian]।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ইউরেশীয়

ইউরেশীয়, ইউরেশীয়ান–বি. যার মাতা-পিতার একজন ইউরোপীয় ও অপরজন এশিয়ার অধিবাসী।

[ইং. Eurasian]।

২৫৭ বার পঠিত মন্তব্য করুন

ইউরেশীয়ান

ইউরেশীয়ান–ইউরেশীয়-র অনুরূপ।

২৩৭ বার পঠিত মন্তব্য করুন

ইউরোপীয়

ইউরোপীয়, ইয়োরোপীয় [ iurōpīỷa, iỷōrōpīỷa ] বিণ. ইয়োরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইয়োরোপে জাত (ইয়োরোপীয় সংস্কৃতি)।

 বি. ইয়োরোপের অধিবাসী  (ইয়োরোপীয়দের ইতিহাস)।

[ইং. European]।

২৫০ বার পঠিত মন্তব্য করুন

ইকমিক কুকার

ইকমিক কুকার [ ikamika kukāra ] বি. ডাক্তার ইন্দুমাধব মল্লিক কর্তৃক উদ্ভাবিত এবং বর্তমানে স্বল্পপরিচিত রন্ধনচুল্লিবিশেষ।

[ইং. Icmic < I. Mullick (=Indumadhab Mullick) + coocker]।

২৭৬ বার পঠিত মন্তব্য করুন

ইকেবানা

ইকেবানা [ ikēbānā ] বি. (প্রধানত ঘরে) ফুল সাজাবার জাপানি প্রথা।

[জাপ.]।

২৭৮ বার পঠিত মন্তব্য করুন

ইক্ষু

ইক্ষু [ ikşu ] বি.
১. মিষ্টি রসযুক্ত শরজাতীয় গাছ, আখ;
২. সমুদ্র।

[সং. √ ইষ্ + সু]।

২৭৮ বার পঠিত মন্তব্য করুন

ইক্ষ্বাকু

ইক্ষ্বাকু [ ikşbāku ] বি. (পুরাণে) বৈবস্বত মনুর পুত্র, সূর্যবংশীয় প্রথম রাজা।

[সং. ইক্ষু + √ অক্ + উ]।

২৪০ বার পঠিত মন্তব্য করুন

ইকড়িমিকড়ি

ইকড়িমিকড়ি [ ikaḍi-mika... [বাকিটুকু পড়ুন]

২৭৭ বার পঠিত মন্তব্য করুন

ইগল

ইগল [ igala ] বি. মজবুত ও তীক্ষ্ণ ঠোঁট ও নখযুক্ত বড় শিকারি পাখিবিশেষ।

[ইং. eagle]।

২৬৩ বার পঠিত মন্তব্য করুন

ইঙ্গবঙ্গ

ইঙ্গবঙ্গ [ ińga-bańga ] বিণ.
১. বিসদৃশভাবে ইংরেজি ও বাংলা মেশানো (ইঙ্গবঙ্গ ভাষা);
২. রুচি ও চালচলনে আধা-ইংরেজ ও আধা-বাঙালি;
৩. ইংরেজি বা ইংরেজভাবাপন্ন  (ইঙ্গবঙ্গ সমাজ)।

[< ইং. Anglo-Bengali]।

২২১ বার পঠিত মন্তব্য করুন

ইঙ্গিত

ইঙ্গিত [ ińgita ] বি.
১. ইশারা, সংকেত, মনোভাব বোঝাবার জন্য হাত-পায়ের চোখের বা অন্য অঙ্গের ইশারা;
২. আভাস (ঝড়ের ইঙ্গিত)।

[সং. √ ইন্গ্ + ত]।

২৫৬ বার পঠিত মন্তব্য করুন

ইঙ্গুদ

ইঙ্গুদ, ইঙ্গুদী [ ińguda, ińgudī ] বি. কাঁটাযুক্ত তাপসতরুবিশেষ, Terminalia Catappa.

[সং. √ ইঙ্গ্ + উদ, ঈ]

ইঙ্গুদী তেল–ইঙ্গুদী বীজের রস থেকে তৈরি তেল।

 

২৩৬ বার পঠিত মন্তব্য করুন

ইঙ্গুদী

ইঙ্গুদী–ইঙ্গুদ-এর অনুরূপ।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছা

ইচ্ছা [ icchā ] বি.
১. বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে);
২. প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই);
৩. অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)।

[সং. √  ইষ্ + অ ... [বাকিটুকু পড়ুন]

২৬৮ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছাকৃত

ইচ্ছাকৃত–বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)।

২০৩ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছাক্রমে

ইচ্ছাক্রমে–ক্রি-বিণ. নিজের ইচ্ছায়।

২৩২ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছাধীন

ইচ্ছাধীন–বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। 

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছানুযায়ী

ইচ্ছানুযায়ী (-য়িন্)–বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)।

২৪৪ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছাপত্র

ইচ্ছাপত্র–বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল।

২৩১ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছামৃত্যু

ইচ্ছামৃত্যু–বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা।

২৪৫ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছাময়ী

ইচ্ছাময়ী–বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী।

২৩৪ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছাশক্তি

ইচ্ছাশক্তি–বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। 

২১৮ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছু

ইচ্ছু–বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)।

২২০ বার পঠিত মন্তব্য করুন

ইচ্ছুক

ইচ্ছুক–বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)।

২৬০ বার পঠিত মন্তব্য করুন

ইচড়

ইচড় [ icaḍ ] ইঁচড় [ in... [বাকিটুকু পড়ুন]

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ইজমালি

ইজমালি–এজমালি-এর অনুরূপ।

২৭৮ বার পঠিত মন্তব্য করুন

ইজলাস

ইজলাস–এজলাস-এর অনুরূপ।

২৪৭ বার পঠিত মন্তব্য করুন

ইজাজত

ইজাজত–এজাজত-এর অনুরূপ।

২৩৯ বার পঠিত মন্তব্য করুন

ইজার

ইজার [ ijāra ] ইজের [ ijēra ]-এর বর্ত. অপ্র. রূপভেদ।

২৬৭ বার পঠিত মন্তব্য করুন

ইজারা

ইজারা [ ijārā ] বি. নির্দিষ্ট খাজনায় জমি কারবার প্রভৃতির মেয়াদি বন্দোবস্ত, ঠিকা, লিজ।

[আ. ইজারা]।

ইজারাদার–বি. বিণ. ইজারা গ্রহণকারী।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

ইজারাদার

ইজারাদার–বি. বিণ. ইজারা গ্রহণকারী।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

ইজাহার

ইজাহার–এজাহার-এর অনুরূপ।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

ইজিচেয়ার

ইজিচেয়ার [ iji-cēỷāra ] বি. হেলান দিয়ে আরামে বসার বা আধশোয়া ভঙ্গিতে বসার উপযুক্ত চেয়ার।

[ইং. easy chair, তু. arm chair]।

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

ইজের

ইজের [ ijēra ] বি.
১. দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট;
২. পায়জামা।

[ফা. ইজার]।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

ইজ্জত

ইজ্জত [ ijjata ] বি.
১. সম্মান, সম্ভ্রম, কদর (গুণী লোকের ইজ্জতই আলাদা);
২. সতীত্ব, শ্লীলতা, আবরু (ইজ্জত নাশ, ইজ্জত রক্ষা করতে প্রাণ দেওয়া)।

[আ. ইজ্জত্]।

২৭২ বার পঠিত মন্তব্য করুন

ইজ্যা

ইজ্যা [ ijyā ] বি. যজ্ঞ, যাগযজ্ঞ।

[সং. √ যজ্ + য (ক্যপ্) + আ]।

২৪৯ বার পঠিত মন্তব্য করুন

ইঞ্চি

ইঞ্চি [ iñci ] বি. দৈর্ঘ্যের মাপ বা এককবিশেষ; ১ ফুটের ১/১২ অংশ।

[ইং. inch]।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

ইঞ্জিন

ইঞ্জিন [ iñjina ] বি.
১. কলকারখানার চালকযন্ত্র;
২. যে চালকযন্ত্র মোটরগাড়ি বা রেলগাড়িকে চালিত করে।

[ইং. engine]।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

ইঞ্জিনিয়ার

ইঞ্জিনিয়ার [ iñjiniỷāra ] বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। 

[ইং. engineer]।

ইঞ্জিনিয়ারিং–বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; … [বাকিটুকু পড়ুন]

২৭৯ বার পঠিত মন্তব্য করুন

ইঞ্জিনিয়ারিং

ইঞ্জিনিয়ারিং–বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা।

বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত।

২৪৭ বার পঠিত মন্তব্য করুন

ইট

ইট [ iţa ] বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক।

[প্রাকৃ. ইট্টা > সং. ইষ্টক]।

ইটখোলা–বি. যে জায়গায় … [বাকিটুকু পড়ুন]

২৬৩ বার পঠিত মন্তব্য করুন

ইটখোলা

ইটখোলা–বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়।

২৪০ বার পঠিত মন্তব্য করুন

ইটপাটকেল

ইটপাটকেল–বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো।

২১৫ বার পঠিত মন্তব্য করুন

ইটা

ইটা [ iţā ] বি. ট্যাংরাজাতীয় কিন্তু ট্যাংরার চাইতে বড় আঁশহীন মাছবিশেষ।

[দেশি]।

২৩৯ বার পঠিত মন্তব্য করুন

ইণ্টারভিউ

ইণ্টারভিউ [ iņţāra-bhiu ] বি.
১. সাক্ষাত্কার;
২. (সচ.) চাকরি ইত্যাদির জন্য প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য সাক্ষাত্কার বা কথাবার্তা।

[ইং. interview]।

২৫৮ বার পঠিত মন্তব্য করুন

ইতঃপূর্বে

ইতঃপূর্বে [ itḥpūrbē ] ইতিপূর্বে [ itipūrbē ]-র শুদ্ধ কিন্তু অপ্র. রূপ।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

ইতর

ইতর [ itara ] বিণ.
১. (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর);
২. নীচ, অধম (ইতর লোক);
৩. নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)।

[সং. √ ই +  তর]।

বি. ইতরতা।

ইতরবিশেষ–বি. কিছুমাত্র পার্থক্য, … [বাকিটুকু পড়ুন]

২৮২ বার পঠিত মন্তব্য করুন

ইতরবিশেষ

ইতরবিশেষ–বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন ইতরবিশেষ নেই)।

২০২ বার পঠিত মন্তব্য করুন

ইতরভাষা

ইতরভাষা–বি. অপভাষা, অশিষ্ট ভাষা।

২৪২ বার পঠিত মন্তব্য করুন

ইতরাম

ইতরাম–ইতরামি-র অনুরূপ।

২৫৩ বার পঠিত মন্তব্য করুন

ইতরামি

ইতরামি, ইতরাম–বি. নীচ বা  অশিষ্ট আচরণ।

২৭৪ বার পঠিত মন্তব্য করুন

ইতরেতর

ইতরেতর–বিণ. পরস্পর, অন্যোন্য।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

ইতস্তত

ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ [ itastata (barji.) itastatḥ ] ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; … [বাকিটুকু পড়ুন]

২৪৯ বার পঠিত মন্তব্য করুন

ইতস্ততঃ

ইতস্ততঃ–ইতস্তত-র বানানভেদ।

২৩৪ বার পঠিত মন্তব্য করুন

ইতি

ইতি [ iti ] বি.
১. শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি);
২. (সং.) এইরকম, এই।

বিণ. শেষ সমাপ্ত।

[সং. √ ই + তি]।

ইতিউতি–ক্রি-বিণ.  এদিক-ওদিক (ইতিউতি চাইছে)।

ইতিকথা–বি. উপকথা, কাহিনি; … [বাকিটুকু পড়ুন]

২৬৫ বার পঠিত মন্তব্য করুন

ইতিউতি

ইতিউতি–ক্রি-বিণ.  এদিক-ওদিক (ইতিউতি চাইছে)।

২৫৫ বার পঠিত মন্তব্য করুন

ইতিকথা

ইতিকথা–বি. উপকথা, কাহিনি; ইতিহাস।

২৫৮ বার পঠিত মন্তব্য করুন

ইতিকর্তব্য

ইতিকর্তব্য–বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

ইতিপূর্বে

ইতিপূর্বে–ক্রি-বিণ. এর আগে।

২০৮ বার পঠিত মন্তব্য করুন

ইতিবৃত্ত

ইতিবৃত্ত–বি. ইতিহাস।

২৪৭ বার পঠিত মন্তব্য করুন

ইতিবৃত্তকার

ইতিবৃত্তকার–বি. ইতিহাসরচয়িতা।

২৩৪ বার পঠিত মন্তব্য করুন

ইতিমধ্যে

ইতিমধ্যে–ক্রি-বিণ. এর মধ্যে; এর  আগে; এই অন্তর্বর্তী সময়ে।

২৩৯ বার পঠিত মন্তব্য করুন

ইতিহাস

ইতিহাস [ itihāsa ] বি. অতীত বৃত্তান্ত, বর্তমান সময়ের আগে যেসব ঘটনা ঘটেছে তার বৃত্তান্ত।

[সং. ইতিহ + √ অস্ + অ]।

২৫৩ বার পঠিত মন্তব্য করুন

ইতু

ইতু [ itu ] বি.
১. সূর্য;
২. মিত্র;
৩. সূর্যপূজার ঘট।

[সং. মিত্র > মিতু > ইতু]।

ইতুপূজা–বি. অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সূর্যপূজা।

৩২১ বার পঠিত মন্তব্য করুন

ইতুপূজা

ইতুপূজা–বি. অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সূর্যপূজা।

২৪০ বার পঠিত মন্তব্য করুন

ইতোমধ্যে

ইতোমধ্যে [ itōmadhyē ] ইতিমধ্যে [ itimadhyē ]-র শুদ্ধ কিন্তু স্বল্পব্যবহৃত রূপ।

২১৩ বার পঠিত মন্তব্য করুন

ইত্তিলা

ইত্তিলা, ইত্তেলা [ ittilā, ittēlā ]  এত্তেলা [ ēttēlā ]-র রূপভেদ।

২৩৯ বার পঠিত মন্তব্য করুন

ইত্তেলা

ইত্তেলা–ইত্তিলা-র রূপভেদ।

২৩০ বার পঠিত মন্তব্য করুন

ইত্যনুসারে

ইত্যনুসারে [ ityanu-sārē ] ক্রি-বিণ. এই অনুযায়ী; এইভাবে।

[সং. ইতি + অনুসারে]।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

ইত্যবসরে

ইত্যবসরে [ ityabasarē ] ক্রি-বিণ. এই সুযোগে, এই ফাঁকে (ইত্যবসরে লোকটা পালিয়ে গেল)।

[সং. ইতি + অবসরে]।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

ইত্যাকার

ইত্যাকার [ ityākāra ] বিণ. এই আকারের; এই রকমের (ইত্যাকার কথাবার্তা)।

[সং. ইতি + আকার]।

২২১ বার পঠিত মন্তব্য করুন

ইত্যাদি

ইত্যাদি [ ityādi ] অব্য. প্রভৃতি এইরকম আরও।

[সং. ইতি + আদি]।

২৫১ বার পঠিত মন্তব্য করুন

ইথে

ইথে [ ithē ] অব্য.
১. একে (‘ইথে মোর কিবা দোষ’);
২. (অপ্র.) এই, এর, এইজন্য।

[< সং. ইত্থম্]।

২৫১ বার পঠিত মন্তব্য করুন

ইদ

ইদ [ ida ] বি. ইদ-উল-ফিতর্ ও ইদ-উজ্-জোহা মুসলমানদের এই দুই প্রধান পরব বা উত্সব।

[আ. ঈদ্]।

ইদগা–বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার … [বাকিটুকু পড়ুন]

২৬৩ বার পঠিত মন্তব্য করুন

ইদগা

ইদগা–বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান।

[আ. ঈদ্ + ফা. গাহ্]।

২৬৯ বার পঠিত মন্তব্য করুন

ইদানীং

ইদানীং [ idānī ] অব্য. ক্রি-বিণ. আজকাল, অধুনা, সম্প্রতি (ইদানীং এখানে মশা বেড়েছে)।

[সং. ইদম্ + দানীম্]।

ইদানীন্তন–বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার।

২১৫ বার পঠিত মন্তব্য করুন

ইদানীন্তন

ইদানীন্তন–বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার।

২৫৮ বার পঠিত মন্তব্য করুন

ইদ্দত

ইদ্দত [ iddata ] বি. (মুস.) বিধবা হওয়ার পরে বা তালাক পাওয়ার পরে যে শাস্ত্রবিহিত সময় পার না হলে মুসলমান স্ত্রীলোকের পুনর্বিবাহ নিষিদ্ধ।

[আ. ইদ্দত্]।

২৬৭ বার পঠিত মন্তব্য করুন

ইনকাম

ইনকাম [ ina-kāma ] বি. আয়, রোজগার (আপনার তো ইনকাম ভালোই হচ্ছে আজকাল)।

[ইং. income]।

২৬৩ বার পঠিত মন্তব্য করুন

ইনকার

ইনকার [ ina-kāra ] বি. অস্বীকার, অগ্রাহ্য করা।

[আ. ইন্কার]।

২৩২ বার পঠিত মন্তব্য করুন

ইনকিলাব

ইনকিলাব [ inakilāba ] বি. বিপ্লব; আমূল পরিবর্তন।

[ফা. ইন্কিলাব্]।

ইনকিলাব জিন্দাবাদ–বিপ্লব দীর্ঘজীবী হোক।

৩৯৮ বার পঠিত মন্তব্য করুন

ইনভিজিলেটর

ইনভিজিলেটর [ ina-bhijilēţara ] বি. পরীক্ষাগৃহের পরিদর্শক বা নজরদার।

[ইং. invigilator]।

২০৯ বার পঠিত মন্তব্য করুন

ইনসলভেণ্ট

ইনসলভেণ্ট [ ina-sala-bhēņţa ] বিণ. দেউলিয়া।

[ইং. insolvent]।

২১১ বার পঠিত মন্তব্য করুন

ইনসান

ইনসান [ ina-sāna ] বি. মানুষ; প্রকৃত মানুষ।

[আ. ইনসান্]।

ইনসানিয়াত–বি. মনুষ্যত্ব।

২৫২ বার পঠিত মন্তব্য করুন