ইলাবৃত, ইলাবৃতবর্ষ–বি.
১. পুরাণোক্ত দেশবিশেষ;
২. জন্তুদ্বীপের বিভিন্ন ‘বর্ষ’ বা ভূভাগের এক ‘বর্ষ’, কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম।
ইলাবৃতবর্ষ–ইলাবৃত-র অনুরূপ।
ইলাহি [ ilāhi ] বি. ঈশ্বর, ভগবান।
বিণ.
১. মহান (ইলাহি পুরুষ);
২. বিরাট, বিশাল (ইলাহি ব্যাপার)।
[আ. ইলাহী]।
এলাহি দ্রঃ।
ইলেক [ ilēka ] বি. টাকা, গণ্ডা প্রভৃতি নির্দেশক গণিতের বর্ত. অপ্র. চিহ্নবিশেষ।
[দেশি]।
[তু. ঈষত্ লেখ]।
ইলেকট্রন [ ilēka-ţrana ] বি. বিদ্যুতের অবিভাজ্য পরমাণু; (পরি.) বিদ্যুতিন।
[ইং. electron]।
ইলেকট্রনিক্স–বি. ইলেকট্রনবিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব; ওই তত্ত্ব অবলম্বনে শিল্প ইত্যাদিতে বহুধাবিচিত্র প্রয়োগকৌশল।
ইলেকট্রনিক্স–বি. ইলেকট্রনবিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব; ওই তত্ত্ব অবলম্বনে শিল্প ইত্যাদিতে বহুধাবিচিত্র প্রয়োগকৌশল।
ইলেকট্রিক [ ilēka-ţrika ] বিণ. বিদ্যুত্সম্বন্ধীয়, বৈদ্যুতিক, বিদ্যুতের দ্বারা চালিত (ইলেকট্রিক পাখা)।
বি. বিদ্যুত্ (ইলেকট্রিকের কাজ)।
[ইং. electric]।
ইলেকশন [ ilēka-śana ] বি. ভোট; ভোট দেবার অধিকারী জনগণ কর্তৃক প্রতিনিধি বা সদস্য নির্বাচন।
[ইং. election]।
ইল্লি [ illi ] বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ? ইল্লি আর কী?)।
[দেশি]।
ইশকাপন–ইশকাবন-এর বানানভেদ।
ইশরমূল [ iśara-mūla ] বি. বিষহর লতাবিশেষের মূল, অর্কমূলা, Aristolochia Indiaca.
[< বিষহর মূল]।
ইষ্ট১ [ işţa ] বি. যজ্ঞ, যজ্ঞাদি কর্ম।
[সং. √ যজ্ + ত]।
ইষ্২ [ işţa ] বিণ.
১. বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম);
২. কল্যাণকর (ইষ্টচিন্তা);
৩. গুরুদত্ত (ইষ্টমন্ত্র);
৪. উপাস্য (ইষ্টদেবতা);
৫. … [বাকিটুকু পড়ুন]
ইষ্টকর্ম–বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ।
ইষ্টকুটুম্ব–বি. আত্মীয়স্বজন।
ইষ্টদেব–বি. উপাস্য দেবতা।
ইষ্টনাম–বি. উপাস্য দেবতার নাম।
ইষ্টমন্ত্র–বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র।
ইষ্টসাধন, ইষ্টসিদ্ধি–বি. অভীষ্ট বস্তু পাওয়া।
ইষ্টসিদ্ধি–ইষ্টসাধন-এর অনুরূপ।
ইষ্টাপত্তি [ işţāpatti ] বি.
১. অভীষ্ট বস্তু লাভ;
২. লাভ;
৩. উপকার।
[সং. ইষ্ট + আপত্তি (প্রাপ্তি)]।
ইষ্টি১ [ işţi ] বি. অভিলাষ, ইচ্ছা।
[সং. √ ইষ্ + তি]।
ইষ্টি২ [ işţi ] বি. যজ্ঞ (অন্ত্যেষ্টি)।
[সং. √ যজ্ + তি]।
ইষ্টিকুটুম [ işţi-kuţuma ] ইষ্টকুটুম্ব [ işţakuţumba ]-এর কথ্যরূপ।
ইষ্টিপত্র [ işţi-patra ] ইচ্ছাপত্র [ icchāpatra ]-র রূপভেদ।
ইস, ইস্ [ isa, is ] অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)।
[দেশি-ধ্বন্যা.]।
ইসরাফিল [ isarāphila ] বি. চারজন শ্রেষ্ঠ ফিরিশতার অন্যতম, যাঁর শিঙার ফুত্কারে মহাপুনরুত্থান সূচিত হয়।
[আ. ইসরাফীল্]।
ইসলাম [ isa-lāma ] বি.
১. হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের ধর্ম।
ইসলামি–বিণ. ইসলামসম্বন্ধীয় ইসলাম ধর্মের অনুযায়ী (ইসলামি রীতি)।
[আ. ইস্লাম]।
ইস্তক১ [ istaka ] অব্য. হতে, থেকে (সেই ইস্তক সে আর ওখানে যায় না)।
[হি. ইস্ তক্]।
ইস্তক২ [ istaka ] বি. তাসখেলায় রঙের সাহেব-বিবি।
ইস্তফা [ istaphā ] বি.
১. (চাকরি, কাজকর্ম ইত্যাদি) ত্যাগ বা ত্যাগপত্র;
২. শেষ;
৩. ক্ষান্তি, নিবৃত্তি।
[আ. ইসত্ আফা]।
ইস্তিরি, ইস্ত্রি [ istiri, istri ] বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ।
[পো. estirar]।
ইস্ত্রি–ইস্তিরি-র অনুরূপ।
ইস্ত্রু [ istru] পস্ত্রু [ pastru ] (screw)-র বিকৃত রূপ।
ইস্পাত [ ispāta ] বি. কারবন বা অঙ্গার দিয়ে কঠিন-করা লোহা, steel.
[পো. espada]।
ইস্পাতি–বিণ, ইস্পাতেতৈরি (‘ইস্পাতী রেলের’: অ. চ.)।
ইস্পাতি–বিণ, ইস্পাতেতৈরি (‘ইস্পাতী রেলের’: অ. চ.)।
ইহ [ iha ] ক্রি-বিণ. এই স্হানে বা সময়ে; এই জগতে।
বিণ. এই, উপস্হিত (‘ছাড় ইহ বাত’: গো. দা)।
[সং. ইদম্ + হ্]।
ইহকাল–বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; … [বাকিটুকু পড়ুন]
ইহকাল–বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল।
ইহজগত্, ইহলোক–বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)।
ইহজন্ম, ইহজীবন–বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।
ইহজীবন–ইহজন্ম-এর অনুরূপ।
ইহলোক–ইহজগত্-এর অনুরূপ।
ইড়া [ iḍā ] বি.
১. মানুষের মেরুদণ্ডের বাঁপাশে অবস্হিত নাড়িবিশেষ;
২. শাস্ত্রোক্ত … [বাকিটুকু পড়ুন]
ইয়াংকি, ইয়াঙ্কি [ iỷāńki, iỷāki ] বি. (বিদ্রূপে বা ঈষত্ নিন্দায়) আমেরিকার লোক।
বিণ. আমেরিকার অধিবাসীসংক্রান্ত (ইয়াঙ্কি কালচার)।
[ইং. Yankee]।
ইয়াঙ্কি–ইয়াংকি-র বানানভেদ।
ইয়ার [ iỷāra ] বি.
১. বন্ধু, বয়স্য, সঙ্গী;
২. ফাজিল লোক।
[ফা. য়ার্]।
ইয়ারকি, ইয়ার্কি–বি. রসিকতা; ফাজলামি।
ইয়ারবকশি–বি. রসিক বা রঙ্গপ্রিয় বন্ধু বা সঙ্গী; আড্ডার সঙ্গী।
ইয়ারকি, ইয়ার্কি–বি. রসিকতা; ফাজলামি।
ইয়ারবকশি–বি. রসিক বা রঙ্গপ্রিয় বন্ধু বা সঙ্গী; আড্ডার সঙ্গী।
ইয়ার্কি–ইয়ারকি-র বানানভেদ।
ইয়ে [ iỷē ] বি. স্মরণ হয় না এই অবস্হায় অথবা বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁক পূরণের শব্দ।
[দেশি]।
ইয়োরোপীয়–ইউরোপীয়-র বানানভেদ।
সাম্প্রতিক মন্তব্য