বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ঈ

ইক্ষমাণ

ইক্ষমাণ [ ikşamāņa ] বিণ. দৃষ্ট হচ্ছে এমন, পরিদৃশ্যমান।

[সং. √ ঈক্ষ্ + শানচ্]।

৩১০ বার পঠিত মন্তব্য করুন

ঈ [ ī ] বাংলা ভাষার চতুর্থ অক্ষর (স্বরবর্ণ)। 

n. the fourth vowel of the Bengali alphabet.

৩১২ বার পঠিত মন্তব্য করুন

ঈ-কার

ঈ-কার–বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঈ অক্ষর যোগ।

২৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঈক্ষণ

ঈক্ষণ [ īkşaņa ] বি. 
১. দৃষ্টি, দেখা;
২. চোখ।

[সং. √ঈক্ষ্ + অন]।

ঈক্ষিত–বিণ. দেখা গেছে বা দেখা হয়েছে এমন, দৃষ্ট।

২৯৬ বার পঠিত মন্তব্য করুন

ঈক্ষিত

ঈক্ষিত–বিণ. দেখা গেছে বা দেখা হয়েছে এমন, দৃষ্ট।

বি. ঈক্ষণ।

২৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঈদৃক

ঈদৃক (ঈদৃক্), ঈদৃশ [ īdŗka (īdŗk), īdŗśa ] বিণ. এইরকম, এর মতো, এর অনুরূপ (ঈদৃশ কথা কখনো শুনি নাই)।

[সং. ইদম্ + √ দৃশ্ + ক্বিপ্, ... [বাকিটুকু পড়ুন]

২৬০ বার পঠিত মন্তব্য করুন

ঈদৃশ

ঈদৃশ–ঈদৃক-এর অনুরূপ।

২৮৬ বার পঠিত মন্তব্য করুন

ঈদৃশী

ঈদৃশী–ঈদৃশ-এর স্ত্রীলিঙ্গ।

২৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঈপ্সনীয়

ঈপ্সনীয় [ īspanīỷa ] বিণ. চাওয়ার যোগ্য, বাঞ্ছনীয়, কামনার যোগ্য।

২৩৮ বার পঠিত মন্তব্য করুন

ঈপ্সা

ঈপ্সা [ īpsā ] বি. 
১. পাবার বা লাভ করার ইচ্ছা, বাঞ্ছা; 
২. লোভ।

[সং. √ আপ্ + সন্ + অ + আ]।

ঈপ্সনীয় [ īspanīỷa ] বিণ. চাওয়ার যোগ্য, … [বাকিটুকু পড়ুন]

৩০৬ বার পঠিত মন্তব্য করুন

ঈপ্সিত

ঈপ্সিত–বিণ. চাওয়া হয়েছে এমন, কাঙ্ক্ষিত (ঈপ্সিত বস্তু লাভ করা)।

২৪৭ বার পঠিত মন্তব্য করুন

ঈপ্সু

ঈপ্সু–বিণ. ইচ্ছুক, পেতে চায় এমন।

২৭৪ বার পঠিত মন্তব্য করুন

ঈর্ষণীয়

ঈর্ষণীয় [ īrşaņīỷa ]  বিণ. হিংসনীয়, ঈর্ষার যোগ্য।

৩১১ বার পঠিত মন্তব্য করুন

ঈর্ষা

ঈর্ষা, ঈর্ষ্যা [ īrşā, īrşyā ] বি. পরশ্রীকাতরতা, দ্বেষ; হিংসা (বাং. অর্থে)।

[সং. ঈর্ষ্য + অ + আ]।

[ঈর্ষ্যা শুদ্ধ, ঈর্ষা অধিকতর চলিত রূপ।]

ঈর্ষণীয় [ īrşaņīỷa ]  … [বাকিটুকু পড়ুন]

২৫৯ বার পঠিত মন্তব্য করুন

ঈর্ষাম্বিত

ঈর্ষাম্বিত, ঈর্ষালু, ঈর্ষী–বিণ. দ্বেষযুক্ত, পরশ্রীকাতর।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ঈর্ষালু

ঈর্ষালু–ঈর্ষাম্বিত-র অনুরূপ।

২৩৬ বার পঠিত মন্তব্য করুন

ঈর্ষী

ঈর্ষী–ঈর্ষাম্বিত-র অনুরূপ।

২৭৪ বার পঠিত মন্তব্য করুন

ঈর্ষ্যা

ঈর্ষ্যা–ঈর্ষা-র শুদ্ধ এবং অধিকতর চলিত রূপ।

২৭৪ বার পঠিত মন্তব্য করুন

ঈশ

ঈশ [ īśa ] বি.
১. ঈশ্বর;
২. দেবতা (মহেশ); 
৩. প্রভু, স্বামী (প্রাণেশ); 
৪. রাজা, অধিপতি (নরেশ, দেবেশ)।

[সং. √ ঈশ্ + অ]।

স্ত্রী. ঈশা।

২৯১ বার পঠিত মন্তব্য করুন

ঈশা

ঈশা–ঈশ-এর স্ত্রীলিঙ্গ।

২৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঈশান

ঈশান [ īśāna ] বি.
১. শিব, মহাদেব;
২. উত্তর-পূর্ব কোণ(‘ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে’: রবীন্দ্র)।

[সং. √ ঈশ্ + আন]।

ঈশানী–বি. স্ত্রী. মহেশ্বরী, দুর্গাদেবী।

৩৭২ বার পঠিত মন্তব্য করুন

ঈশানী

ঈশানী–বি. স্ত্রী. মহেশ্বরী, দুর্গাদেবী।

২৪২ বার পঠিত মন্তব্য করুন

ঈশিতা

ঈশিতা, ঈশিত্ব [ īśitā, īśitba ] বি. 
১. ঈশ্বরত্ব; 
২. ঈশ্বরের মহিমা; 
৩. ঐশ্চর্যবিশেষ; 
৪. প্রভুত্ব বা প্রভুত্ব করার ক্ষমতা।

[সং. √ ঈশ্ + ইন্ + তা, ত্ব]।

৩০২ বার পঠিত মন্তব্য করুন

ঈশিত্ব

ঈশিত্ব–ঈশিতা-র অনুরূপ।

৩১০ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বর

ঈশ্বর [ īśbara ] বি.
১. ভগবান;
২. জগতের স্রষ্টা;
৩. প্রভু, স্বামী (প্রাণেশ্বর);
৪. রাজা, অধিপতি (রাজ্যেশ্বর);
৫. শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর);
৬. মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে … [বাকিটুকু পড়ুন]

২৬৭ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরতা

ঈশ্বরতা–বি. ঈশ্বর দ্রঃ।

২২৪ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরত্ব

ঈশ্বরত্ব–বি. ঈশ্বর দ্রঃ।

২৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরদত্ত

ঈশ্বরদত্ত–বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)।

২২১ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরদ্বেষী

ঈশ্বরদ্বেষী (-ষিন্)–বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক।

২৫৪ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরনিষ্ঠ

ঈশ্বরনিষ্ঠ, ঈশ্বরপরায়ণ–বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক।

বি. ঈশ্বরনিষ্ঠা, ঈশ্বরপরায়ণতা।

২৬৩ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরনিষ্ঠা

ঈশ্বরনিষ্ঠা–ঈশ্বরনিষ্ঠ দ্রঃ।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরপরায়ণ

ঈশ্বরপরায়ণ–ঈশ্বরনিষ্ঠ-র অনুরূপ।

২৫৭ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরপরায়ণতা

ঈশ্বরপরায়ণতা–ঈশ্বরনিষ্ঠ দ্রঃ।

২১২ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরপ্রাপ্তি

ঈশ্বরপ্রাপ্তি–বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু।

২৩৯ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরবিরোধী

ঈশ্বরবিরোধী–ঈস্বরদ্বেষী-র অনুরূপ।

২৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরভক্ত

ঈশ্বরভক্ত, ঈশ্বরভক্তি–যথাক্রমে ঈশ্বরনিষ্ঠ ও ঈশ্বরনিষ্ঠা-র অনুরূপ। 

২৬৫ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরভক্তি

ঈশ্বরভক্তি–ঈশ্বরভক্ত দ্রঃ।

২২২ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরাজ্ঞা

ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ–বি. ঈশ্বরের নির্দেশ।

২৪২ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরাদেশ

ঈশ্বরাদেশ–ঈশ্বরাজ্ঞা-র অনুরূপ।

২৩৬ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরাধীন

ঈশ্বরাধীন–বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন।

২২৫ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরী

ঈশ্বরী [ īśbarī ] ঈশ্বর-এর স্ত্রীলিঙ্গ।

২৫৮ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরীয়

ঈশ্বরীয় [ īśbarīỷa ] বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক।

২৬৮ বার পঠিত মন্তব্য করুন

ঈশ্বরোপাসনা

ঈশ্বরোপাসনা [ īśbarōpāsanā ] বি. ভগবানের আরাধনা।

[সং. ঈশ্বর + উপাসনা]।

২৪৬ বার পঠিত মন্তব্য করুন

ঈষ

ঈষ [ īşa ] বি. লাঙলের (কাঠের তৈরি) দণ্ড।

[< সং. ঈষা]।

২৪২ বার পঠিত মন্তব্য করুন

ঈষত্

ঈষত্ [ īşat ] বিণ. কিঞ্চিত্, একটুখানি, অল্প (ঈষদুষ্ণ, ঈষত্ বৃদ্ধি)।

[সং. √ ঈষ্ + অত্]।

বি. ঈষত্ত্ব।

ঈষদুচ্চ–বিণ. সামান্য উঁচু বা চড়া (ঈষদুচ্চ কণ্ঠে বললেন)।

ঈষদুষ্ণ–বিণ. অল্প গরম, … [বাকিটুকু পড়ুন]

২২৬ বার পঠিত মন্তব্য করুন

ঈষত্ত্ব

ঈষত্ত্ব–ঈষত্ দ্রঃ।

২৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঈষদুচ্চ

ঈষদুচ্চ–বিণ. সামান্য উঁচু বা চড়া (ঈষদুচ্চ কণ্ঠে বললেন)।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ঈষদুষ্ণ

ঈষদুষ্ণ–বিণ. অল্প গরম, সামান্য গরম।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

ঈষদূন

ঈষদূন–বিণ. একটু কম।

২৭০ বার পঠিত মন্তব্য করুন

ঈষা

ঈষা [ īşā ] বি.
১. লাঙলের দণ্ড; 
২. লাঙলের খাত, সীতা।

[সং. √ ঈষ্ + অ + আ]।

৩০২ বার পঠিত মন্তব্য করুন

ঈষিকা

ঈষিকা, ঈষীকা [ īşikā, īşīkā ] বি.
১. হাতির চোখের গোলক;
২. তুলি, তুলিকা; 
৩. কাশতৃণ।

[সং. √ ঈষ্ + ইক, ঈক + আ]।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ঈষীকা

ঈষীকা–ঈষিকা-র অনুরূপ।

২৭৩ বার পঠিত মন্তব্য করুন

ঈহা

ঈহা [ īhā ] বি. 
১. ইচ্ছা; 
২. চেষ্টা (অনীহা)।

[সং. √ ঈহ্ + অ + আ]।

ঈহিত–বিণ. 
১. ঈপ্সিত, বাঞ্ছিত;
২. চেষ্টিত।

২৫৫ বার পঠিত মন্তব্য করুন

ঈহিত

ঈহিত–বিণ. 
১. ঈপ্সিত, বাঞ্ছিত;
২. চেষ্টিত।

২৫২ বার পঠিত মন্তব্য করুন