বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » উ

বাংলা ভাষার পঞ্চম অক্ষর (স্বরবর্ণ)।

n. the fifth vowel of the Bengali alphabet.

৩১৪ বার পঠিত মন্তব্য করুন

উ-কার

উ-কার [ u-kāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে উ অক্ষর যোগ।

২৪০ বার পঠিত মন্তব্য করুন

উঁকি

উঁকি [ un̐ki ] বি. আড়াল থেকে দেখা, অল্পক্ষণের জন্য বা … [বাকিটুকু পড়ুন]

২৪৮ বার পঠিত মন্তব্য করুন

উঁকিঝুঁকি

উঁকিঝুঁকি–বি. আড়াল থেকে বারবার বা ক্রমাগত দেখা।

২৫৩ বার পঠিত মন্তব্য করুন

উঁচকপালি

উঁচকপালি–স্ত্রী. (স্ত্রীলোকের পক্ষে উঁচু কপাল দুর্ভাগ্যসূচক বলে বিবেচিত হওয়ায়) অলক্ষণা।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

উঁচকপালে

উঁচকপালে [ un̐ca-kapālē ] বিণ. উঁচু কপালবিশিষ্ট; সৌভাগ্যশালী।

[বাং. উঁচু + কপাল ... [বাকিটুকু পড়ুন]

২২৩ বার পঠিত মন্তব্য করুন

উঁচা

উঁচা [ un̐cā ] বিণ. উঁচু-র পুরানো ও বর্ত. আঞ্চ. রূপ।

ক্রি. … [বাকিটুকু পড়ুন]

২২৩ বার পঠিত মন্তব্য করুন

উঁচানো

উঁচানো–ক্রি. বি. উঁচু করা; উন্নত বা উত্তোলিত করা (লাঠি উঁচানো)।

২১৫ বার পঠিত মন্তব্য করুন

উঁচু

উঁচু [ un̐cu ] বিণ.
১. উচ্চ;
২. উন্নত, উদার (উঁচু মন);
৩. অভিজাত, … [বাকিটুকু পড়ুন]

২০৪ বার পঠিত মন্তব্য করুন

উঁচুনিচু

উঁচুনিচু–বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

উঁহু

উঁহু [ um̐hu ] অব্য. অসম্মতিসূচক ধ্বনি।

২০০ বার পঠিত মন্তব্য করুন

উঃ

উঃ [ uḥ ] অব্য. বেদনা বিস্ময় বিরক্তি ইত্যাদিতে উচ্চারিত ধ্বনি।

২২৩ বার পঠিত মন্তব্য করুন

উই

উই [ ui ] বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক।

[দেশি]।

উইঢিপি, উইঢিবি–বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে।

উইধরা, উইলাগা–বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত।

২৫৩ বার পঠিত মন্তব্য করুন

উইঢিপি

উইঢিপি, উইঢিবি–বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

উইঢিবি

উইঢিবি–উইঢিপি-র অনুরূপ।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

উইধরা

উইধরা, উইলাগা–বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত। 

২৫২ বার পঠিত মন্তব্য করুন

উইল

উইল [ uila ] বি. ইচ্ছাপত্র, শেষ ইচ্ছাপত্র।

[ইং. will]।

২৬৩ বার পঠিত মন্তব্য করুন

উইলাগা

উইলাগা–উইধরা-র অনুরূপ।

২০৫ বার পঠিত মন্তব্য করুন

উকি

উকি [ uki ] বি. হিক্কা, হেঁচকি।

[< সং. হিক্কা]।

২৪৫ বার পঠিত মন্তব্য করুন

উকিল

উকিল [ ukila ] বি. আদালতে বিচারের জন্য মক্কেলের হয়ে যে পেশাধারী ব্যক্তি মামলা লড়ে, ব্যবহারজীবী, আইনজীবী।

[আ. ওঅকীল]।

উকিলি–বিণ. উকিলসুলভ (উকিলি বুদ্ধি)।

২৬৩ বার পঠিত মন্তব্য করুন

উকিলি

উকিলি–বিণ. উকিলসুলভ (উকিলি বুদ্ধি)।

২২৬ বার পঠিত মন্তব্য করুন

উকুন

উকুন [ ukuna ] বি. চুলের পোকা, উত্কুণ।

[সং. উত্কুণ]।

৩৮০ বার পঠিত ১টি মন্তব্য

উকো

উকো [ ukō ] উখা২ [ -ukhā ]-এর কথ্য রূপ।

২২৩ বার পঠিত মন্তব্য করুন

উক্ত

উক্ত [ ukta ] বিণ. বলা বা উল্লেখ করা হয়েছে এমন, কথিত, উল্লিখিত (উক্ত বিষয়, উক্ত স্হান)।

[সং. √ বচ্ + ত]।

উক্তি–বি. কথা; বচন; কথন; উল্লেখ।

২১৫ বার পঠিত মন্তব্য করুন

উক্তি

উক্তি–বি. কথা; বচন; কথন; উল্লেখ।

২৪০ বার পঠিত মন্তব্য করুন

উখা

উখা১ [ ukhā ] বি.
১. পাকপাত্র, হাঁড়ি;
২. উনুন।

[সং. √ উখ্ + অ + আ]।

উখা২ [ ukhā ] বি. ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার জন্য ব্যবহৃত দাঁতওয়ালা … [বাকিটুকু পড়ুন]

২২৪ বার পঠিত মন্তব্য করুন

উখড়া

উখড়া [ ukhaḥā ] ক্রি. উত্পাতিত করা, উপড়ানো।

[< সং. উত্ + ... [বাকিটুকু পড়ুন]

২৪৭ বার পঠিত মন্তব্য করুন

উখড়ানো

উখড়ানো–বি. উত্পাটন, উন্মূলন।

ক্রি. উপড়ে ফেলা।

বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন।

২১০ বার পঠিত মন্তব্য করুন

উগলা

উগলা, উগলানো [ ugalā, ugalānō ] যথাক্রমে উগরা ও উগরানো-র রূপভেদ।

২১১ বার পঠিত মন্তব্য করুন

উগলানো

উগলানো–উগলা দ্রঃ।

২১৪ বার পঠিত মন্তব্য করুন

উগ্র

উগ্র [ ugra ] বিণ.
১. প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ);
২. কর্কশ, কোপন (উগ্র স্বভাব);
৩. রূঢ়, নিষ্ঠুর।

[সং. √ উচ্ + র]।

বি. উগ্রতা।

উগ্রকণ্ঠ, উগ্রস্বর–বিণ. … [বাকিটুকু পড়ুন]

২৬৩ বার পঠিত মন্তব্য করুন

উগ্রকণ্ঠ

উগ্রকণ্ঠ, উগ্রস্বর–বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট।

২২৬ বার পঠিত মন্তব্য করুন

উগ্রকর্মা

উগ্রকর্মা (-র্মন্)–বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন।

২২৯ বার পঠিত মন্তব্য করুন

উগ্রক্ষত্রিয়

উগ্রক্ষত্রিয়–বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি।

২০৩ বার পঠিত মন্তব্য করুন

উগ্রচণ্ডা

উগ্রচণ্ডা–বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট।

২১৪ বার পঠিত মন্তব্য করুন

উগ্রজাতীয়তাবাদ

উগ্রজাতীয়তাবাদ–বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ।

২৪৫ বার পঠিত মন্তব্য করুন

উগ্রতা

উগ্রতা–উগ্র দ্রঃ।

২১০ বার পঠিত মন্তব্য করুন

উগ্রপন্হা

উগ্রপন্হা–উগ্রপন্হী দ্রঃ।

২১১ বার পঠিত মন্তব্য করুন

উগ্রপন্হী

উগ্রপন্হী–বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক।

বি. উগ্রপন্হা।

২৪৩ বার পঠিত মন্তব্য করুন

উগ্রপ্রকৃতি

উগ্রপ্রকৃতি, উগ্রস্বভাব–বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত।

২২১ বার পঠিত মন্তব্য করুন

উগ্রবীর্য

উগ্রবীর্য–বিণ. তীব্র তেজঃপূর্ণ।

২১৬ বার পঠিত মন্তব্য করুন

উগ্রমূর্তি

উগ্রমূর্তি–বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট।

২১৬ বার পঠিত মন্তব্য করুন

উগ্রস্বভাব

উগ্রস্বভাব–উগ্রপ্রকৃতি-র অনুরূপ।

২১১ বার পঠিত মন্তব্য করুন

উগ্রস্বর

উগ্রস্বর–উগ্রকণ্ঠ-র অনুরূপ।

২১১ বার পঠিত মন্তব্য করুন

উগ্রা

উগ্রা–বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা।

বি.
১. প্রখরা নারী;
২. যোগিনীবিশেষ।

২৩৪ বার পঠিত মন্তব্য করুন

উঘারা

উঘারা [ ughārā ] ক্রি. উদঘাটন বা প্রকাশ করা (‘আবেশে আপন ভাব কহয়ে উঘারি: চৈ. চ)।

[< সং. উদঘাটন]।

২০৯ বার পঠিত মন্তব্য করুন

উচক্কা

উচক্কা [ ucakkā ] বিণ. উঠতি, নব্য (উচক্কা বয়েস)।

ক্রি-বিণ. উচক্কা হোঁচট খেল।

[হি. উচকা, উচকানা]।

২৪০ বার পঠিত মন্তব্য করুন

উচল

উচল [ ucala ] বিণ. উঁচু (‘উচল বলিয়া অচলে চড়িনু’: জ্ঞান.)।

[বাং. উচ (উচ্চ) + ল]।

২৪৪ বার পঠিত মন্তব্য করুন

উচাটন

উচাটন [ ucāţana ] বি. উত্কণ্ঠা; ব্যাকুলতা।

বিণ. উত্কণ্ঠিত; ব্যাকুল; অধীর (‘তোমা বিনে মন করে উচাটন’: বৈ. প.)।

[সং. উচ্চাটন]।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

উচিত

উচিত [ ucita ] বিণ.
১. ন্যায্য, যুক্তিযুক্ত (উচিতকর্ম);
২. যোগ্য, উপযুক্ত। [সং. √ বচ্ + ইত]।

বি. ঔচিত্য।

উচিত কথা–বি. ঠিক কথা; অস্বস্তিকর হলেও যেকথা ঠিক।

উচিত বক্তা–বিণ. উচিত … [বাকিটুকু পড়ুন]

২৫৪ বার পঠিত মন্তব্য করুন

উচিত কথা

উচিত কথা–বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)।

২২৫ বার পঠিত মন্তব্য করুন

উচ্চ

উচ্চ [ ucca ] বিণ.
১. উন্নত (‘রহিবে উচ্চ শির’);
২. উঁচু (উচ্চবৃক্ষ);
৩. সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়);
৪. জোরালো (উচ্চকণ্ঠ);
৫. চড়া (উচ্চমূল্য, উচ্চহার);
৬. ঊর্ধ্বতন (উচ্চ আদালত)।

[সং. উত্ + √ ... [বাকিটুকু পড়ুন]

২৬২ বার পঠিত মন্তব্য করুন

উচ্চকিত

উচ্চকিত [ uccakita ] বিণ.
১. উদ্বিগ্ন, উত্কণ্ঠিত;
২. চঞ্চল;
৩. চমকিত।

[সং. উত্ + চকিত]।

২৪৬ বার পঠিত মন্তব্য করুন

উচ্চগ্রাম

উচ্চগ্রাম–বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ।

২০১ বার পঠিত মন্তব্য করুন

উচ্চণ্ড

উচ্চণ্ড [ uccaņḍa ] বিণ.
১. প্রচণ্ড;
২. অতি কোপন;
৩. ভয়ানক;
৪. ক্ষিপ্রকারী, ক্ষিপ্রতাযুক্ত।

[সং. ... [বাকিটুকু পড়ুন]

২২৩ বার পঠিত মন্তব্য করুন

উচ্চতা

উচ্চতা [ uccatā ] উচ্চ দ্রঃ।

২৪৩ বার পঠিত মন্তব্য করুন

উচ্চনীচ

উচ্চনীচ–বিণ.
১. উঁচুনিচু, উন্নত-অনুন্নত;
২. উত্তম ও অধম।

২০৫ বার পঠিত মন্তব্য করুন

উচ্চনীয়

উচ্চনীয় [ uccanīỷa ] উচ্চ দ্রঃ।

২২২ বার পঠিত মন্তব্য করুন

উচ্চবাচ্য

উচ্চবাচ্য [ uccabācya ] বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

উচ্চবিত্ত

উচ্চবিত্ত–বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত।

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

উচ্চবিদ্যালয়

উচ্চবিদ্যালয়–বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়।

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

উচ্চভাষী

উচ্চভাষী–বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

উচ্চরোল

উচ্চরোল [ ucca-rōla ] বি.
১. জোর কণ্ঠ;
২. চড়া আওয়াজ।

[সং. উচ্চ + রোল]।

২১২ বার পঠিত মন্তব্য করুন

উচ্চশিক্ষা

উচ্চশিক্ষা [ ucca-śikşā ] বি. বিদ্যালয় ও কলেজীয় শিক্ষার শেষে পরবর্তী পর্যায়ে আরও উঁচু স্তরের শিক্ষা, higher education.

[সং. উচ্চ + শিক্ষা]।

২২৩ বার পঠিত মন্তব্য করুন

উচ্চাকাঙ্ক্ষা

উচ্চাকাঙ্ক্ষা [ uccākāṅkşā ] বি. উঁচু আশা, অনেক ভালো কিছু করার বা হবার আশা; জীবনে প্রচুর উন্নতি করার আশা বা ইচ্ছা।

[সং. উচ্চ + আকাঙ্ক্ষা]।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

উচ্চাঙ্গ

উচ্চাঙ্গ [ uccāńga ] বি.
১. শরীরের ঊর্ধ্ব বা উপরের অংশ;
২. উন্নত দেহ;
৩. উঁচু, ভালো বা গম্ভীর বিষয়।

বিণ, উঁচু বা উন্নত (উচ্চাঙ্গসংগীত)।

[সং. উচ্চ + অঙ্গ]।

২১৩ বার পঠিত মন্তব্য করুন

উচ্চাটন

উচ্চাটন [ uccāţana ] বি.
১. উত্পাটন, উত্পাটিত করা বা তুলে ফেলা, উচ্ছেদ করা;
২. অপসারণ;
৩. উত্পীড়ন;
৪. ব্যাকুলতা, উদ্বেগ;
৫. শত্রুর ক্ষতিসাধনের জন্য অনুষ্ঠিত অভিচারকর্মবিশেষ (মারণ উচ্চাটন)।

[সং. উত্ ... [বাকিটুকু পড়ুন]

২১৫ বার পঠিত মন্তব্য করুন

উচ্চাবচ

উচ্চাবচ [ uccābaca ] বিণ. উঁচুনিচু, বন্ধুর; অসমান।

[সং. উদচ্ + অবাচ্]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

উচ্চাভিলাষ

উচ্চাভিলাষ [ uccābhi-lāşa ] বি. উচ্চাকাঙ্ক্ষা, বড় বা ভালো কিছুর আশা।

[সং. উচ্চ + অভিলাষ]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

উচ্চার

উচ্চার [ uccāra ] বি.
১. বিষ্ঠা, মল;
২. উচ্চারণ।

[সং. উত্ + √ চর্ + অ]।

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

উচ্চারণ

উচ্চারণ [ uccāraņa ] বি.
১. কথন, বলা;
২. মুখ দিয়ে শব্দ করা;
৩. বাচনভঙ্গি।

[সং. উত্ + √ চারি + অন]।

উচ্চারণবিভ্রাট–বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল।

উচ্চারণস্হান–মুখমণ্ডলের যে … [বাকিটুকু পড়ুন]

২৭৭ বার পঠিত মন্তব্য করুন

উচ্চারণবিভ্রাট

উচ্চারণবিভ্রাট–বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল।

২০৬ বার পঠিত মন্তব্য করুন

উচ্চারণস্হান

উচ্চারণস্হান–মুখমণ্ডলের যে অংশ দ্বারা ধ্বনি উচ্চারণ করা হয়, place of articulation.

২২৭ বার পঠিত মন্তব্য করুন

উচ্চারণীয়

উচ্চারণীয়, উচ্চার্য–বিণ. বলার বা উচ্চারণ করার যোগ্য (সেকথা উচ্চার্য নয়); উচ্চারণ করতে হবে এমন।

২৫২ বার পঠিত মন্তব্য করুন

উচ্চারা

উচ্চারা–ক্রি. উচ্চারণ করা (‘উচ্চারিবে সবে’)।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

উচ্চারিত

উচ্চারিত–বিণ. বলা বা উচ্চারণ করা হয়েছে এমন।

২২১ বার পঠিত মন্তব্য করুন

উচ্চার্য

উচ্চার্য–উচ্চারণীয়-র অনুরূপ।

২২১ বার পঠিত মন্তব্য করুন

উচ্চার্যমাণ

উচ্চার্যমাণ–বিণ. উচ্চারণ করা হচ্ছে এমন।

২৩২ বার পঠিত মন্তব্য করুন

উচ্চাশয়

উচ্চাশয় [ uccāśaỷa ] বিণ. উদার; মহান, মহানুভব।

[সং. উচ্চ + আশয়]।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

উচ্চায়

উচ্চায়–উচ্চয়-এর অনুরূপ।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

উচ্চায়

উচ্চায় [ uccāỷa ] উচ্চয় দ্রঃ।

২১৩ বার পঠিত মন্তব্য করুন

উচ্চৈঃ

উচ্চৈঃ [ uccaiḥ ] (-চ্চৈস্) অব্য.
১. উঁচু, উন্নত (উচ্চৈঃস্বর);
২. প্রচুর;
৩. অধিক।

[সং. ... [বাকিটুকু পড়ুন]

২০৪ বার পঠিত মন্তব্য করুন

উচ্চৈঃশ্রবা

উচ্চৈঃশ্রবা [ uccaiḥśrabā ] বি. (পুরাণে) সমুদ্রমন্হনে উত্থিত যে অশ্ব ইন্দ্রের … [বাকিটুকু পড়ুন]

২০৯ বার পঠিত মন্তব্য করুন

উচ্চৈঃস্বর

উচ্চৈঃস্বর–বি. উচ্চরব, চিত্কার।

২৩৯ বার পঠিত মন্তব্য করুন

উচ্চয়

উচ্চয়, উচ্চায় [ uccaỷa, uccāỷa ] বি.
১. চয়ন (পুষ্পোচ্চয়);
২. সংগ্রহ, রাশি, পুঞ্জ (সলিলোচ্চয়)।

[সং. উত্ + √ চি + অ]।

২০৫ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছন্ন

উচ্ছন্ন [ ucchanna ] বি. উত্সন্ন-র কথ্যরূপ (ছেলেটা উচ্ছন্নে গেছে)।

২১৩ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছব

উচ্ছব [ ucchaba] উত্সব-এর বিকৃত কথ্যরূপ।

২০৮ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছল

উচ্ছল [ ucchala ] বিণ.
১. দোলায়িত;
২. প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল);
৩. চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন (‘উচ্ছল নদীজল’);
৪. ফুলে উঠেছে এমন, স্ফীত … [বাকিটুকু পড়ুন]

২৪২ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছলতা

উচ্ছলতা–বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছলিত

উচ্ছলিত–বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত।

২১৬ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছিত্তি

উচ্ছিত্তি [ ucchitti ] বি. উচ্ছেদ; বিনাশ; উত্সাদন; নির্মূল হওয়া।

[সং. উত্ + √ ছিদ্ + তি]।

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছিদ্যমান

উচ্ছিদ্যমান [ ucchidya-māna ] বিণ. যার বিনাশ ঘটছে; যার উচ্ছেদ হচ্ছে (উচ্ছিদ্যমান অরণ্য)।

[সং. উত্ + √ ছিদ্ + মান (শানচ্)]।

২১৪ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছিন্ন

উচ্ছিন্ন [ ucchinna ] বিণ. উচ্ছেদ হয়েছে এমন, উত্পাটিত; উন্মূলিত; বিনাশপ্রাপ্ত, বিনষ্ট।

[সং. উত্ + √ ছিদ্ + ত]।

২২৫ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছিষ্ট

উচ্ছিষ্ট [ ucchişţa ] বি. বিণ.
১. ভুক্তাবশেষ, এঁটো, খাওয়ার পর পাতে যা অবশিষ্ট থাকে;
২. (মূলত ভাত) খাওয়ার পর মূখ ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট মুখ)।

[সং. উত্ ... [বাকিটুকু পড়ুন]

২০৭ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছিষ্টভোজী

উচ্ছিষ্টভোজী (-জিন্)–বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী।

২৩০ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছিষ্টান্ন

উচ্ছিষ্টান্ন–বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে।

২২৮ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছৃঙ্খল

উচ্ছৃঙ্খল [ ucchŗńkhala ] বিণ. শৃঙ্খলা বা নিয়মের শাসন নেই এমন; যথেচ্ছাচারী; অনিয়ন্ত্রিত; নিয়ম বা বিধি মানে না এমন।

[সং. উত্ + শৃঙ্খলা]।

বি. উচ্ছৃঙ্খলতা।

২০৮ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছৃঙ্খলতা

উচ্ছৃঙ্খলতা–উচ্ছৃঙ্খল দ্রঃ।

২৩৯ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছে

উচ্ছে [ ucchē ] বি. রেঁধে খাওয়ার উপযুক্ত তেতো সবজিফলবিশেষ।

[দেশি]।

২৫৪ বার পঠিত মন্তব্য করুন

উচ্ছেত্তা

উচ্ছেত্তা [ ucchēttā ] (-ত্তৃ) বি. বিণ. উচ্ছেদক, যে উচ্ছেদ করে।

[সং. উত্ +√ ছিদ্ + তৃ]।

২২৮ বার পঠিত মন্তব্য করুন