উল্লোল [ ullōla ] বি. বৃহত্ তরঙ্গ, বিরাট ঢেউ (‘ঊর্ধ্বশ্বাস মিলন-উল্লোল’: সু. দ.)।
বিণ. দোদুল্যমান।
[সং. উদ্ + √ লোড্ + অ]।
উশখুশ [ uśa-khuśa ] উসখুস-এর বানানভেদ।
উশনা [ uśanā ] (-নস্) বি.
১. দৈত্যগুরু, শুক্রাচার্য;
২. শুক্রগ্রহের অধিদেবতা;
৩. শুক্রগ্রহ।
[সং. √ বশ্ (=কান্তি) + অনস্]।
উশীরক–উশীর-এর অনুরূপ।
উশো, উসো [ uśō, usō ] রাজমিস্ত্রিদের ব্যবহৃত চুনবালি সিমেণ্টের পলস্তারা ঘসে সমান করার কাঠের পাত।
[দেশি.]।
উষসী১, ঊষসী১ [ uşasī, ūşasī ] বি.
১. উষা, প্রভাতকাল (‘স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী’: রবীন্দ্র);
২. (বিরল) সন্ধ্যাকাল।
[সং. উষস্ + √ সো + ঈ]।
উষসী২, ঊষসী২ … [বাকিটুকু পড়ুন]
উষা, ঊষা [ uşā, ūşā ] বি. রাত্রির অবসান; সূর্যোদয়ের অব্যবহিত পূর্বক্ষণ; ভোরবেলা।
[সং. √ উষ্ + আ, (বিকল্পে) √ ঊষ্ + আ]।
উষীর–উশীর-এর অনুরূপ।
উষ্ট্র [ uşţra ] বি. উট।
[সং. √ উষ্ + ট্র]।
স্ত্রী. উষ্ট্রী।
উষ্ট্রগ্রীব–বিণ. উটের মতো গলা যার।
উষ্ট্রগ্রীব–বিণ. উটের মতো গলা যার।
উষ্ট্রী–উষ্ট্-এর স্ত্রীলিঙ্গ।
উষ্ণ [ uşņa ] বি.
১. তাপ;
২. রৌদ্র;
৩. গ্রীষ্মকাল, (উষ্ণপ্রধান অঞ্চল, উষ্ণাগম)।
বিণ.
১. তপ্ত, গরম;
২. প্রখর; ৩. ক্রুদ্ধ।
[সং. √ উষ্ + ণ]।
উষ্ণতা, উষ্ণত্ব–বি. তাপ; তাপমাত্রা, temperature (বি. … [বাকিটুকু পড়ুন]
উষ্ণতা, উষ্ণত্ব–বি. তাপ; তাপমাত্রা, temperature (বি. প.)।
উষ্ণত্ব–উষ্ণতা-র অনুরূপ।
উষ্ণপ্রস্রবণ–বি. গরম জলের ঝরনা।
উষ্ণমণ্ডল–বি. গ্রীষ্মপ্রধান অঞ্চল।
উষ্ণাগম–বি.
১. গ্রীষ্মের আবির্ভাব;
২. গ্রীষ্মকাল।
উষ্ণীষ [ uşņīşa ] বি. পাগড়ি, কিরীট।
[সং. উষ্ণ + √ ঈষ্ + অ]।
উষ্ণীষকমল–বি. বৌদ্ধতন্ত্রে বর্ণিত মস্তকস্হিত পদ্ম।
উষ্ণীষকমল–বি. বৌদ্ধতন্ত্রে বর্ণিত মস্তকস্হিত পদ্ম।
উষ্ম, উষ্মা [ uşma, uşmā ] (ষ্মন্) বি.
১. তাপ;
২. গ্রীষ্মকাল;
৩. প্রখরতা;
৪. ক্রোধ; উত্তেজনা;
৫. তাপমাত্রা, temperature (বি. প.)।
[সং. √ ঊষ্ + ম, মন্]।
উষ্মবর্ণ–বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত … [বাকিটুকু পড়ুন]
উষ্মবর্ণ–বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত চারটি বর্ণ, যথা শ ষ স হ, spriants.
উষ্মা–উষ্ম-এর বানানভেদ।
উসকা [ usakā ] ক্রি.
১. বাড়িয়ে দেওয়া (আগুনটা উসকে দাও);
২. উত্তেজিত করা;
৩. প্ররোচিত করা (তুমি কেন ছেলেটাকে উসকে দিচ্ছ ?);
৪. (ফোঁড়া ইত্যাদির মুখ) খোঁচা দিয়ে … [বাকিটুকু পড়ুন]
উসকানি–বি. প্রবর্ধন; উত্তেজনা; প্ররোচনা (তোমার উসকানিতেই ছেলেটা এ কাজ করেছে)।
উসকোখুসকো [ usakō-khusakō ] বিণ. শুকনো ও শ্রীহীন; তেলহীন; রুক্ষ ও অবিন্যস্ত (উসকোখুসকো চেহারা, উসকোখুসকো চুল)।
[দেশি]।
উসুল, উশুল [ usula, uśula ] বি.
১. আদায়; সংগ্রহ;
২. ক্ষতি পুষিয়ে দেওয়া, ক্ষতিপূরণ (এই ক্ষতি সে অল্প সময়ের মধ্যেই উসুল করে নেবে)।
[আ. ওঅসূল]।
উসো–উশো-এর বানানভেদ।
উস্তমপুস্তম, উস্তমফুস্তম [ ustama-pustama, ustama-phustama ] বি. জ্বালাতন; বিরক্তি।
[ফা. উস্তন্ খুস্তন্]।
উস্তমফুস্তম–উস্তমপুস্তম-এর বানানভেদ।
উহ–উহা-র অপ্র. রূপ।
উহা, (অপ্র.) উহ [ uhā, (apra.) uha ] সর্ব. ওই বা সেই ব্যক্তি প্রাণী বস্তু বা বিষয়; তা।
[সং. অদস্]।
উহু, উঃ [ uhu, uḥ ] অব্য. বেদনা যন্ত্রণা বা কাতরতাসূচক … [বাকিটুকু পড়ুন]
উড়তি [ uḍti ] বিণ.
১. উড়ন্ত, উড়ছে এমন (উড়তি পাখি);
২. অস্হির;
৩. … [বাকিটুকু পড়ুন]
উড়নচণ্ডে–উড়নচণ্ডী দ্রঃ।
উড়নপেকে [ uḍna-pēkē ] বিণ. উড়নচণ্ডে-র অনুরূপ।
উড়ন্ত [ uḍnta ] বিণ. উড়ছে এমন, উড্ডয়নশীল (উড়ন্ত পাখি)।
[বাং. উড্ + অন্ত]।
উড়ন্ত চাকি–আকাশে উড়ন্ত অবস্হায় পরিদৃশ্যমান গোলাকার চাকি যার অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া … [বাকিটুকু পড়ুন]
উড়শ [ uḍśa ] বি. (অপ্র.) ছারপোকা। [< সং. উদ্দংশ]।
উড়া, ওড়া [ uḍā, ōḍā ] ক্রি.
১. শূন্যে বিচরণ করা;
২. (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া;
৩. লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)।
বি. ওড়া, … [বাকিটুকু পড়ুন]
উড়ান [ uḍāna ] বি. উড়ে যাওয়া, উড্ডয়ন, flight (খারাপ আবহাওয়ার জন্যে বিমানের উড়ান বাতিল করা হয়েছে)।
[বাং. √ উড্ + আন]।
উড়ানি, (কথ্য) উড়ুনি [ uḍāni, (kathya) uḍuni ] বি.
১. উত্তরীয়, চাদর;
২. (সচ.) মেয়েদের সালোয়ার-কামিজের সঙ্গে পরিধেয় হালকা চাদরবিশেষ।[হি. ওঢ়নি]।
উড়ানো–ক্রি. বি. উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)।
উড়াল [ uḍāla ] বিণ. মাথার উপরে শূন্যে নির্মিত (উড়ালপুল)।
[বাং. √ উড়্ + আল]।
উড়ালপুল, উড়ালসেতু–বি. পথের এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের সংযোগকারী শূন্যে নির্মিত … [বাকিটুকু পড়ুন]
উড়ালসেতু–উড়ালপুল-এর অনুরূপ।
উড়িধান [ uḍi-dhāna ] বি. বিলে বা জলায় উড়ে-পড়া বীজ থেকে আপনিই জন্মায় আবার অল্প বাতাসে আপনিই ঝরে যায় এমন ধানবিশেষ, নীবার।
[বাং. আঞ্চ. উড়েধান ... [বাকিটুকু পড়ুন]
উড়িয়া–ওড়িয়া-র বানানভেদ।
উড়ুউড়ু [ uḍu-uḍu ] বিণ.
১. উড়তে উদ্যত (পাখিটা উড়ুউড়ু করছে);
২. পালাই-পালাই ভাবযুক্ত;
৩. চঞ্চল (মন উড়ুউড়ু)।
[বাং. উড়া]।
উড়ুনি–উড়ানি-র অনুরূপ।
উড়ো [ uḍō ] বিণ.
১. উড়তে পারে এমন (উড়োজাহাজ);
২. ভিত্তিহীন (উড়ো খবর);
৩. ওড়ে এমন (উড়ো খই);
৪. অনিশ্চিত, সহসা আগত ও বেনামি (উড়ো চিঠি)।
[বাং. √ ... [বাকিটুকু পড়ুন]
উড়োজাহাজ–বি. বিমান, এরোপ্লেন।
সাম্প্রতিক মন্তব্য