উপযুক্ত [ upa-yukta ] বিণ.
১. যথাযোগ্য, উপযোগী (সে এই কাজের উপযুক্ত);
২. ন্যায্য, উচিত (উপযুক্ত শাস্তি, উপযুক্ত মূল্য);
৩. সমকক্ষ, অনুরূপ;
৪. যোগ্য, সমর্থ (উপযুক্ত পুত্র)।
[সং. উপ + ... [বাকিটুকু পড়ুন]
উপযুক্ততা–উপযুক্ত দ্রঃ।
উপযুক্তি–উপযুক্ত দ্রঃ।
উপযোগ [ upayōga ] বি.
১. উপযুক্ততা, উপযোগীতা, যতাযোগ্যতা;
২. উপকার;
৩. আবশ্যকতা;
৪. কাজে ব্যবহার বা প্রয়োগ; প্রয়োজনসাধন।
[সং. উপ + √ যুজ্ + অ]।
উপযোগিতা–বি. কার্যকারিতা।
উপযোগী [ upa-yōgī ] (-গিন্) বিণ.
১. উপযুক্ত (সময়োপযোগী, কালোপযোগী);
২. কার্যকর; প্রয়োজন সাধন করে এমন;
৩. অনুকূল।
[সং. উপ + √ যুজ্ + ইন্]।
উপযোগিতা–বি. কার্যকারিতা।
উপযোজন [ upa-yōjana ] বি. অবস্হা বা পরিস্হিতির উপযোগী করা; সামঞ্জস্যসাধন, সমন্বয়সাধন।
[সং. উপ + √ যুজ্ + অন]।
উপর [ upara ] বি.
১. ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো);
২. চল, ছাদ।
বিণ.
১. ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল);
২. অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)।
অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)।
[সং. উপরি]।
উপরঅলা, … [বাকিটুকু পড়ুন]
উপরউপর–অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, আলগা আলগা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)।
উপরওয়ালা–উপরঅলা-এর বানানভেদ।
উপরচাল–বি.
১. লোক-দেখানো ভাবভঙ্গি;
২. (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল।
উপরচালাক–বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল।
উপরচড়া, উপরচড়াও–বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপরচড়া)।
উপরচড়াও–উপরচড়া-এর অনুরূপ।
উপরটপকা–বিণ. ক্রি-বিণ.
১. উপর-উপর;
২. উপর-পড়া।
উপরত [ upa-rata ] বিণ.
১. নিবৃত্ত, বিরত;
২. মৃত;
৩. বিগত।
[সং. উপ + √ রম্ + ত]।
উপরতি–বি.
১. বৈরাগ্য;
২. কামনাবাসনার নিবৃত্তি;
৩. মৃত্যু।
উপরতলা–বি.
১. পাকা বাড়ির একতলার উপরের অংশ;
২. (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)।
উপরতি–বি.
১. বৈরাগ্য;
২. কামনাবাসনার নিবৃত্তি;
৩. মৃত্যু।
উপরনীচ–ক্রি. বি. উপরনীচ করা, বারবার ওঠা ও নামা।
উপরপড়া–বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক।
উপরাগ [ upa-rāga ] বি.
১. সূর্য ও চাঁদের গ্রহণ;
২. প্রাকৃতিক উত্পাত;
৩. রঞ্জন।
[সং. উপ + √ রন্জ্ + অ]।
উপরাজ [ upa-rāja ] বি. প্রকৃত শাসকের প্রতিনিধিরূপে যিনি শাসন করেন; রাজপ্রতিনিধি, viceroy.
[সং. উপ + রাজন্]।
উপরি১ [ upari ] অব্য.
১. ঊর্ধ্বে, উপরে;
২. অতঃপর, তারপর।
[সং. উপ + রি (নি.)]।
উপরি-উপরি–অব্য. বিণ. পরপর (উপরি-উপরি তিন দিন)।
ক্রি.-বিণ.
১. ভাসাভাসা, অগভীরভাবে (উপরি-উপরি বোঝা)।
২. একটির উপর আর … [বাকিটুকু পড়ুন]
উপরিচর–বিণ. উপরে বিচরণ করে এমন।
উপরিতন–বিণ. উপরওয়ালা; ঊর্ধ্বতন।
উপরিভাগ–বি. উপরের অংশ।
উপরিস্হ, উপরিস্হিত–বিণ. উপরে অবস্হিত।
উপরিস্হিত–উপরিস্হ-এর অনুরূপ।
উপরোক্ত [ uparōkta]–উপরি-উক্ত [ upari-ukta ] বা উপর্যুক্ত-র বাংলায় প্রচলিত রূপ।
উপরোধ [ upa-rōdha ] বি.
১. সনির্বন্ধ অনুরোধ;
২. সুপারিশ; খাতির ( ‘কোন্ উপরোধ গুরু করিল তোমারে’: কাশী.);
৩. নিমিত্ত (কার্যের উপরোধে)।
[সং. উপ + √ রুধ্ + অ]।
উপরোধক–বিণ. … [বাকিটুকু পড়ুন]
উপরোধক–বিণ. অনুরোধকারী।
উপর্যুক্ত [ uparyukta ] বিণ. উপরে উক্ত বা উল্লিখিত হয়েছে এমন, পূর্বে উল্লিখিত (উপর্যুক্ত বিষয়গুলি)।
[সং. উপরি + উক্ত]।
উপর্যুপরি [ uparyupari ] অব্য. ক্রি-বিণ. একটির উপর আরা একটি; পরপর; ক্রমান্বয়ে; ক্রমাগত (এই নিয়ে উপর্যুপরি তিনবার তারা জিতল)।
[সং. উপরি + উপরি]।
উপল [ upala ] বি.
১. শিলা, প্রস্তর; পাথরের টুকরো;
২. মূল্যবান পাথর; মণি, রত্ন।
[সং. উপ + √ লা + অ]।
উপলক্ষ, উপলক্ষ্য [ upa-lakşa, upa-lakşya ] বি.
১. প্রয়োজন, উদ্দেশ্য, অবলম্বন (পুজো উপলক্ষ্যে দেশে গেছে);
২. অজুহাত, ছুতো, অছিলা (তাঁর দেশসেবা উপলক্ষ্য মাত্র)।
[সং. উপ + √ লক্ষ্ ... [বাকিটুকু পড়ুন]
উপলক্ষণ [ upa-lakşaņa ] বি.
১. সূচনা;
২. লক্ষণ, চিহ্ন;
৩. আভাস; উপক্রম।
[সং. উপ + লক্ষণ]।
উপলক্ষণা–বি. শব্দের অর্থবোধক শক্তিবিশেষ; অর্থালংকারবিশেষ, এই অলংকারে বাচ্যার্থসংশ্লিষ্ট অন্য অর্থ বোধিত হয়।
উপলক্ষণা–বি. শব্দের অর্থবোধক শক্তিবিশেষ; অর্থালংকারবিশেষ, এই অলংকারে বাচ্যার্থসংশ্লিষ্ট অন্য অর্থ বোধিত হয়।
উপলক্ষিত [ upa-lakşita ] বিণ.
১. উপলক্ষ্য হিসাবে ব্যবহার করা হয়েছে এমন;
২. সূচিত;
৩. উদ্দিষ্ট;
৪. অনুমিত।
[সং. উপ + লক্ষ্ + ণিচ্ + ত]।
উপলক্ষ্য [ upalakşya ] উপলক্ষ-এর বানানভেদ।
উপলব্ধ [ upa-labdha ] বিণ.
১. অনুভূত;
২. লব্ধ, প্রাপ্ত, অর্জিত (উপলব্ধ জ্ঞান);
৩. জ্ঞাত (উপলব্ধ সত্য)।
[সং. উপ + √ লভ্ + ত]।
উপলব্ধি–বি. অনুভূতি; বোধ (সত্যের উপলব্ধি); প্রাপ্তি, … [বাকিটুকু পড়ুন]
উপলব্ধি–বি. অনুভূতি; বোধ (সত্যের উপলব্ধি); প্রাপ্তি, লাভ; লব্ধ জ্ঞান।
উপলিপ্ত [ upa-lipta ] বিণ. উপরে লেপন করা বা প্রলেপ দেওয়া হয়েছে এমন, লেপিত।
[সং. উপ + √ লিপ্ + ত]।
উপলেপ [ upa-lēpa ] বি.
১. উপরে লেপন; উপরে প্রলেপ;
২. অতিরিক্ত অঙ্গের সৃষ্টি ও বৃদ্ধি, accretion. (বি. প.)।
[সং. উপ +√ লিপ্ + অ]।
উপলেপন–বি. উপরে লেপন।
উপলেপন–বি. উপরে লেপন।
উপশম [ upa-śama ] বি.
১. শান্তি, নিবৃত্তি (রোগের উপশম);
২. ইন্দ্রিয় দমন।
[সং. উপ + √ শম্ + অ]।
উপশমক–বিণ. উপশমকারী।
উপশমনীয়–বিণ. উপশম করা যায় এমন; উপশম করা উচিত … [বাকিটুকু পড়ুন]
উপশমক–বিণ. উপশমকারী।
উপশমনীয়–বিণ. উপশম করা যায় এমন; উপশম করা উচিত এমন।
উপশমিত, উপশান্ত–বিণ. উপশমপ্রাপ্ত, উপশম করা হয়েছে এমন; শান্ত বা সংযত করা হয়েছে এমন।
উপশান্ত–উপশমিত-এর অনুরূপ।
উপশায়ী–উপশয়ী-র বানানভেদ।
উপশয় [ upa-śaỷa ] বি.
১. শিকারির লুকিয়ে থাকার জন্য ব্যবহৃত গর্ত।
২. শোয়া, শয়ন;
৩. পথ্যের সাহায্যে রোগের উপশম।
[সং. উপ + √ শী + অ]।
উপশয়ী, উপশায়ী–বিণ. শুয়ে … [বাকিটুকু পড়ুন]
উপশয়ী, উপশায়ী–বিণ. শুয়ে আছে এমন (‘মৌনের বিশ্রম্ভালাপ উপশয়ী বিভীষিকা-সনে’: সু.দ.)।
উপসংহার [ upa-saṃhāra ] বি.
১. আলোচনা বা গ্রন্হের শেষাংশ;
২. সমাপ্তি, পরিশেষ।
[সং. ... [বাকিটুকু পড়ুন]
উপসংহৃত–বিণ. সমাপ্ত।
উপসংহৃতি–বি. সমাপ্তি।
উপসর্গ [ upa-sarga ] বি.
১. মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে);
২. রোগজাত বিকার, রোগের লক্ষণ;
৩. আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা … [বাকিটুকু পড়ুন]
উপসাগর [ upa-sāgara ] বি. তিন দিকে স্হলবেষ্টিত সমুদ্রের অংশ; প্রায় সম্পূর্ণরূপে স্হল দ্বারা বেষ্টিত সমুদ্রাংশ, bay, gulf.
[সং. উপ + সাগর]।
উপসুন্দ [ upa-sunda ] বি. পৌরাণিক অসুরবিশেষ (তিলোত্তমার রূপে মুগ্ধ হয়ে তাঁকে লাভ করবার জন্য স্বীয় অগ্রজ সুন্দের সঙ্গে ইনি দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হয়ে নিহত হয়েছিলেন)।
উপসেবক–বিণ.
১. উপসেবনকারী;
২. পরস্ত্রীর প্রতি আসক্ত।
উপসেবন [ upa-sēbana ] বি.
১. উপভোগ; সম্ভোগ;
২. উপাসনা;
৩. আসক্তি।
[সং. উপ + সেবন]।
উপসেবক–বিণ.
১. উপসেবনকারী;
২. পরস্ত্রীর প্রতি আসক্ত।
উপসেবা–বি.
১. উপসেবন;
২. চাকরি।
উপসেবিত–বিণ. উপসেবন বা উপসেবা করা হয়েছে এমন।
উপসেবী (-বিন্)–বিণ. … [বাকিটুকু পড়ুন]
উপসেবা–বি.
১. উপসেবন;
২. চাকরি।
উপসেবিত–বিণ. উপসেবন বা উপসেবা করা হয়েছে এমন।
উপসেবী (-বিন্)–বিণ. উপসেবাকারী, উপসেবনকারী; পরিচর্যাকারী।
উপস্কর [ upaskara ] বি.
১. ভূষণ, অলংকার;
২. ঝোলব্যঞ্জন ইত্যাদি রান্নার মশলা, বাটনা;
৩. উপকরণ;
৪. ঘরের কাজে লাগে এমন উপকরণ।
[সং. উপ + √ কৃ + অ, স্ ... [বাকিটুকু পড়ুন]
উপস্হ [ upasha ] বিণ.
১. সমীপস্হ, নিকটস্হ;
২. উপরিস্হিত।
বি. জননেন্দ্রিয়, লিঙ্গ বা যোনি।
[সং. উপ + √ স্হা + অ]।
উপস্হাপক, উপস্হাপয়িতা [ upa-shāpaka, upa-shāpaỷitā ] উপস্হাপয়িতৃ–বিণ. উপস্হাপনকারী, প্রস্তাব-উত্থাপক।
স্ত্রী. উপস্হাপিকা, উপস্হাপয়িত্রী।
উপস্হাপন [ upa-shāpana ] বি. উপস্হিত করা; প্রস্তাব করা; উত্থাপন; পেশ করা (প্রস্তাবটি উপস্হাপন করা হল না)। [সং. উপ + স্হাপন]।
উপস্হাপনা–বি. উপস্হাপন; উপস্হাপনের কৌশল।
উপস্হাপনা–বি. উপস্হাপন; উপস্হাপনের কৌশল।
উপস্হাপিকা–উপস্হাপক-এর স্ত্রীলিঙ্গ।
উপস্হাপিত–বিণ. উপস্হাপন করা হয়েছে এমন।
উপস্হাপয়িতা–উপস্হাপক-এর অনুরূপ।
উপস্হাপয়িতৃ–উপস্হাপক-এর অনুরূপ।
উপস্হাপয়িত্রী–উপস্হাপক-এর স্ত্রীলিঙ্গ।
উপস্হিত [ upa-shita ] বিণ.
১. আগত, সমাগত, হাজির (উপস্হিত শ্রোতারা সকলেই বক্তৃতার প্রশংসা করলেন);
২. বর্তমান (উপস্হিত কাল);
৩. আসন্ন (উপস্হিত বিপদ);
৪. বিদ্যমান (উপস্হিত থাকা)।
[সং. উপ + ... [বাকিটুকু পড়ুন]
উপস্হিতবক্তা, উপস্হিতবক্তৃ–বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন।
উপস্হিতবক্তৃ–উপস্হিতবক্তা-র অনুরূপ।
উপস্হিতবুদ্ধি–বি. প্রত্যুত্পন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্হিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা।
উপস্হিতমতো–বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্হিতমতো ব্যবস্হা করা যাবে)।
উপহসিত [ upa-hasita ] বিণ. উপহাস করা হয়েছে এমন (এ কাজ করে লোকের কাছে উপহসিত হতে চাই না)।
[সং. উপ + √ হস্ + ত]।
উপহার [ upa-hāra ] বি.
১. উপঢৌকন, ভেট;
২. পুরস্কার;
৩. সমাদরপূর্বক দান।
[সং. উপ + √ হৃ + অ]।
বিণ. উপহৃত।
উপহাস [ upa-hāsa ] বি
১. পরিহাস, ঠাট্টা, ব্যঙ্গবিদ্রুপ;
২. অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য।
[সং. উপ + √ হস্ + অ]।
উপহাস্য–বিণ. উপহাসের পাত্র বা যোগ্য।
বি. পরিহাস।
উপহাস্য–বিণ. উপহাসের পাত্র বা যোগ্য।
উপহৃত [ upa-hŗta ] বিণ
১. উপহারস্বরূপ দেওয়া হয়েছে এমন;
২. উপসর্গীকৃত;
৩. অর্পিত।
[সং উপ + √ হৃ + ত]।
উপাংশু [ upāṃśu ] বিণ. ক্রি-বিণ. একান্তে, নির্জনে; কেবল নিজেই শোনা … [বাকিটুকু পড়ুন]
সাম্প্রতিক মন্তব্য