ঋ১ [ ŗ ] বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ, স্বরবর্ণ হিসাবে গণ্য হলেও এর উচ্চারণ ব্যঞ্জনের মতো।
ঋ2 [ ŗ ] স্বরগ্রামের দ্বিতীয় স্বর ‘ঋষভ’-এর সংক্ষিপ্ত রূপ।
n. … [বাকিটুকু পড়ুন]
ঋ-কার [ ŗ-kāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ঋ’ অক্ষর বা ধ্বনির যোগ -কৃ খৃ গৃ ইত্যাদি।
n. the symbol affixed to a consonant whilst adding the … [বাকিটুকু পড়ুন]
ঋক্থ, ঋক্থ, রিক্থ [ ŗktha, riktha ] বি.
১. ধন;
২. উত্তরাধিকারসূত্রে পাওয়া ধনসম্পত্তি;
৩. মৃত ব্যক্তির পরিত্যক্ত বা ফেলে-যাওয়া সম্পত্তি।
[সং. √ ঋচ্ + থ]।
ঋক্ষ [ ŗkşa ] বি.
১. ভল্লুক;
২. নক্ষত্র;
৩. প্রাচীনকালের পর্বতবিশেষ।
[সং. √ ঋষ্ + স]।
ঋক্ষমণ্ডল–বি. সপ্তর্ষিমণ্ডল, the Great Bear.
ঋক্ষরাজ–বি. ১. ভল্লুকরাজ জাম্ববান; ২. চন্দ্র।
ঋক্ষমণ্ডল–বি. সপ্তর্ষিমণ্ডল, the Great Bear.
ঋক্ষরাজ–বি.
১. ভল্লুকরাজ জাম্ববান;
২. চন্দ্র।
ঋক্থ–ঋক্থ-এর বানানভেদ।
ঋগ্বেদ, ঋগ্বেদ [ ŗgbēda, ŗg-bēda ] বি. চারটি বেদের মধ্যে প্রাচীনতম ও প্রধান বেদ।
[সং. ঋক্ + বেদ]।
ঋগ্বেদী–বিণ.
১. ঋগ্বেদজ্ঞ, যিনি ঋগ্বেদ প্রকৃষ্টরূপে জানেন;
২. ঋগ্বেদীয় পুরোহিত।
ঋগ্বেদী–বিণ.
১. ঋগ্বেদজ্ঞ, যিনি ঋগ্বেদ প্রকৃষ্টরূপে জানেন;
২. ঋগ্বেদীয় পুরোহিত।
ঋগ্বেদ–ঋগ্বেদ-এর বানানভেদ।
ঋজু [ ŗju ] বিণ.
১. সোজা, সরল, অবক্র (ঋজু রেখা);
২. অকপট (ঋজু মন);
৩. সহজ, সহজবোধ্য (ঋজু পাঠ)।
[সং. √ ঋজ্ (অর্জ্) + উ]।
বি. ঋজুতা।
ঋজুরেখ–বিণ. সরলরেখা দিয়ে … [বাকিটুকু পড়ুন]
ঋজুতা–ঋজু দ্রঃ।
ঋজুরেখ–বিণ. সরলরেখা দিয়ে ঘেরা, সরলরেখাযুক্ত (ঋজুরেখ ক্ষেত্র)।
ঋজুরেখা–বি. সরলরেখা।
ঋণ [ ŗņa ] বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ।
[সং. √ঋ + ত]।
ঋণগ্রস্ত, ঋণী–বিণ. ধার করেছে … [বাকিটুকু পড়ুন]
ঋণগ্রস্ত, ঋণী–বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)।
ঋণচিহ্ন–বি. বিয়োগচিহ্ন, minus.
ঋণজাল–বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)।
ঋণদাস–বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে।
ঋণপত্র–বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.
ঋণমুক্ত–বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন।
ঋণশোধ–বি. দেনা মিটিয়ে দেওয়া।
ঋণাত্মক–বিণ.
১. বিয়োগসূচক; বিয়োজ্য;
২. নঞর্থক, না-বোধক।
ঋণী–ঋণগ্রস্ত-র অনুরূপ।
ঋত [ ŗta ] বি.
১. সত্য, পরম সত্য (ঋতব্রত);
২. পরব্রহ্ম।
বিণ.
১. সত্য, যথার্থ;
২. পূজিত;
৩. দীপ্ত;
৪. পীড়িত।
[সং. √ ঋ + ত]।
ঋতব্রত–বিণ. সত্যই যার ব্রত।
ঋতম্ভর–বিণ. বি. সত্যপালক, সত্যনিষ্ঠ।
ঋতম্ভরা–বি. … [বাকিটুকু পড়ুন]
ঋতব্রত–বিণ. সত্যই যার ব্রত।
ঋতম্ভর–বিণ. বি. সত্যপালক, সত্যনিষ্ঠ।
ঋতম্ভরা–বি.
১. সত্যনিষ্ঠা;
২. সত্যজ্ঞানরূপ চিত্তবৃত্তি।
ঋতু [ ŗtu ] বি.
১. প্রাকৃতিক অবস্হা অনুযায়ী বছরের বিভাগ, যথা গ্রীষ্ম বর্ষা শীত ইত্যাদি;
২. মেয়েদের মাসিক রজস্রাব, স্ত্রীরজ।
[সং. √ ঋ + তু]।
ঋতুকাল–বি. মাসের যে … [বাকিটুকু পড়ুন]
ঋতুকাল–বি. মাসের যে কয়দিন মেয়েদের ঋতুস্রাব চলে।
ঋতুপতি, ঋতুরাজ–বি. ঋতুশ্রেষ্ঠ বসন্ত।
ঋতুপরিবর্তন–বি. এক ঋতুর পরে আর এক ঋতুর আগমন, ঋতু বদলে যাওয়া।
ঋতুমতী–বিণ. রজস্বলা, যার ঋতুস্রাব হয় এমন।
ঋতুরাজ–ঋতুপতি-র অনুরূপ।
ঋতুস্নান–বি. ঋতুমতী হওয়ার পর চতুর্থ দিন স্নান করার সংস্কার।
ঋদ্ধ [ ŗddha ] বিণ. সমৃদ্ধিযুক্ত, ঐশ্চর্যশালী, গুণশালী (‘ঋদ্ধ, বিধিবদ্ধ জগত্’: বুদ্ধ)।
[সং. √ ঋধ্ + ত]।
ঋদ্ধি–বি. সমৃদ্ধি, ঐশ্চর্যশালিতা; সর্বাঙ্গীণ উন্নতি, শ্রীবৃদ্ধি; সৌভাগ্য।
ঋদ্ধিমান–বিণ. সমৃদ্ধ; সৌভাগ্যশালী; শ্রীবৃদ্ধিযুক্ত।
ঋদ্ধি–বি. সমৃদ্ধি, ঐশ্চর্যশালিতা; সর্বাঙ্গীণ উন্নতি, শ্রীবৃদ্ধি; সৌভাগ্য।
ঋদ্ধিমান–বিণ. সমৃদ্ধ; সৌভাগ্যশালী; শ্রীবৃদ্ধিযুক্ত।
ঋভু [ ŗbhu ] বি.
১. দেবতা;
২. দেবত্বপ্রাপ্ত মানুষ, দেবতার গুণ বা ক্ষমতা পেয়েছে এমন মানুষ।
[সং. ঋ + √ ভূ + উ]।
ঋষভ [ ŗşabha ] বি.
১. ষাঁড়;
২. (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ জন (পুরুষর্ষভ);
৩. পৌরাণিক পর্বতবিশেষ;
৪. সংগীতে স্বরগ্রামের দ্বিতীয় স্বর বা রে।
[সং. √ ঋষ্ + অভ]।
ঋষি১ [ ŗşi ] বি.
১. মন্ত্রদ্রষ্টা মুনি, তপস্যাকারী মুনি;
২. শাস্ত্রজ্ঞ তপস্বী;
৩. বেদ মন্ত্রের সংকলয়িতা যোগী।
[সং.√ ঋষ্ + ই]।
ঋষিকল্প–বিণ. ঋষির তুল্য।
ঋষিতা–বি ঋষির গুণ।
ঋষিপ্রোক্ত–বিণ. ঋষির দ্বারা উক্ত, … [বাকিটুকু পড়ুন]
ঋষিকল্প–বিণ. ঋষির তুল্য।
ঋষিতা–বি ঋষির গুণ।
ঋষিপ্রোক্ত–বিণ. ঋষির দ্বারা উক্ত, ঋষি বলেছেন এমন, আর্ষ (ঋষিপ্রোক্ত বাণী)।
ঋষিশ্রাদ্ধ–বি. মৃত ঋষির শ্রাদ্ধকার্য এতে কেবল কলাপাতাই কাটা হয়, কাউকে খাওয়ানো হয় না।
সাম্প্রতিক মন্তব্য