বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » এ (পাতা 5)

এরে

এরে [ ērē ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) এক, ইহাকে (‘এরে ভিখারী সাজায়ে’: রবীন্দ্র)।

[বাং. এ + রে (২য়া বিভক্তি)]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

এরোপ্লেন

এরোপ্লেন, রোপ্লেন [ ērō-plēna, rō-plēna ] বি. উড়োজাহাজ; বিমান।

[ইং. aeroplane]।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

এল

এল [ ēla ] ক্রি. আসিল -র চলিত ও আধুনিকতর রূপ।

[আসিল > আইল > এল]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

এলচি

এলচি, ইলচি [ ēlaci, ilaci ] বি. দূত, রাজদূত।

[তুর. এল্চী]।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

এলতলা

এলতলা [ ēla-talā ] (আঞ্চ.) বি. ছাঁচতলা; ঘরের বাইরে চালের নীচের জায়গা।

এলতলা-বেলতলা–বি. এ জায়গা ও জায়গা, এখান-ওখান।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

এলতলা-বেলতলা

এলতলা-বেলতলা–বি. এ জায়গা ও জায়গা, এখান-ওখান।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

এলবাস

এলবাস [ ēla-bāsa ] বি. পোশাক; পোশাক-আশাক।

[আ. ইলবাস্]।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

এলা

এলা১ [ ēlā ] বি. এলাচ; এলাচ গাছ।

[সং. √ ইল্ + অ + আ]।

এলা২ [ ēlā ] ক্রি.
১. খোলা, আলগা করা; আলুলায়িত বা এলোমেলো করা … [বাকিটুকু পড়ুন]

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

এলাচ

এলাচ, এলাচি [ ēlāca, ēlāci ] বি. সুগন্ধি মশলাবিশেষ; এলা গাছের ফল. cardamom.

[সং. এলা; হি. ইলাইচ]।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

এলাচি

এলাচি–এলাচ-এর রূপভেদ।

২১৯ বার পঠিত মন্তব্য করুন

এলানো

এলানো [ ēlānō ] বিণ. আলুলায়িত; খোলা; শিথিল; এলো।

[বাং √ এলা২. + আনো]।

এলা১ দ্রঃ।

১৯২ বার পঠিত মন্তব্য করুন

এলাম

এলাম [ ēlāma ] ক্রি. আসিলাম -এর চলিত ও আধুনিকতর রূপ।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

এলেবেলে

এলেবেলে [ ēlē-bēlē ] বি. বিণ. গুরুত্বহীন (জিনিস বা লোক); যাকে ধরা বা গোনা হয় না এমন (লোক)।

[দেশি]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

এলেম

এলেম১ [ ēlēma১. ] এলাম বা আসিলাম -এর কাব্যরূপ বা আঞ্চ. রূপ।

এলেম২ [ ēlēma২. ] বি. ক্ষমতা; দক্ষতা (ছেলেটার এলেম আছে বলতে হবে)।

[আ. ইল্ম্]।

এলেমদার–বিণ. ক্ষমতাশালী; … [বাকিটুকু পড়ুন]

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

এলেমদার

এলেমদার–বিণ. ক্ষমতাশালী; দক্ষ, পটু; চৌকস (এলেমদার লোক)।

[আ. ইলম্ + ফা. দার]।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

এলো

এলো১ [ ēlō ] এল -এর বানানভেদ।

এলো২ [ ēlō ] বিণ. এলানো; আলুলায়িত (এলো চুল); শিথিল (এলো খোঁপা); অসংযত, অসম্বন্ধ, এলোমেলো (এলো কথা); অবাধ, বিশৃঙ্খল … [বাকিটুকু পড়ুন]

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

এলোধাবাড়ি

এলোধাবাড়ি–এলোপাথাড়ি -এর অনুরূপ।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

এলোপাথাড়ি

এলোপাথাড়ি, এলোধাবাড়ি–বিণ. ক্রি-বিণ. এলোমেলো, বিশৃঙ্খল; ক্রমাগত (এলোপাথাড়ি ছোটা)।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

এলোপ্যাথি

এলোপ্যাথি [ ēlōpyāthi ] আলোপ্যাথি।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

এলোমেলো

এলোমেলো–বিণ. অগোছালো, অসম্বদ্ধ।

৬০৪ বার পঠিত ১টি মন্তব্য

এশিয়া

এশিয়া, এসিয়া [ ēśiỷā, ēsiỷā ] বি. পৃথিবীর মহাদেশগুলির মধ্যে আয়তনে বৃহত্তমটি।

[ইং. Asia]।

এশিয়াবাসী (-সিন্)–বিণ. এশিয়া মহাদেশের অধিবাসী, এশিয়ায় বসবাসকারী।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

এশিয়াড

এশিয়াড [ ēśiỷāḍa ] বি. এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির মধ্যে চার বছর অন্তর অন্তর বিপুল সমারোহে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতাবিশেষ, এশিয়ান গেমস।

[ইং. Asiad]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

এশিয়াবাসী

এশিয়াবাসী (-সিন্)–বিণ. এশিয়া মহাদেশের অধিবাসী, এশিয়ায় বসবাসকারী।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

এশীয়

এশীয় [ ēśīỷa ] বিণ. এশিয়া মহাদেশসম্বন্ধীয়; এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ।

[এশিয়া + ঈয়]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

এষণা

এষণা, এষা১ [ ēşaņā, ēşā ] বি.
১. অন্বেষণ, অনুসন্ধান (গবেষণা);
২. ইচ্ছা, বাসনা (পরহিতৈষণা)।

[সং. √ ইষ্ + অন + অ + আ]।

এষা২ [ ēşā ] বিণ. … [বাকিটুকু পড়ুন]

১৮০ বার পঠিত মন্তব্য করুন

এষা

এষা১–এষণা-এর অনুরূপ।

এষা২ [ ēşā ] বিণ. (স্ত্রী.)
১. বাঞ্ছিতা;
২. স্মরণীয়া;
৩. অনুসন্ধানযোগ্যা।

২০৬ বার পঠিত মন্তব্য করুন

এসপার-ওসপার

এসপার-ওসপার [ ēsapāra-ōsapāra ] অব্য. বি. যা হয় একটা চরম নিষ্পত্তি; হয় ভালো নয় মন্দ কিছু একটা, হেস্তনেস্ত (আর দেরি ভালো লাগে না, একটা এসপার-ওসপার … [বাকিটুকু পড়ুন]

১৭১ বার পঠিত মন্তব্য করুন

এসরাজ

এসরাজ, এস্রাজ [ ēsarāja, ēsrāja ] বি. সেতার ও সারেঙ্গির মিশ্রণে তৈরি ছড়ি দিয়ে বাজাতে হয় এমন তারের বাদ্যবিশেষ।

[আ. ইস্রার্]।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

এসিয়া

এসিয়া–এশিয়া-এর বানানভেদ।

১৮৭ বার পঠিত মন্তব্য করুন

এসেন্স

এসেন্স [ ēsēnsa ] বি. গন্ধসার, সেণ্ট, তরল সুগন্ধদ্রব্য (‘মন্ত্রী বলে এসেন্স দিছি গন্ধ তো নয় মন্দ’: সু. বা.)।

[ইং. essence]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

এস্টেট

এস্টেট [ ēsţēţa ] বি. জমিদারি; তালুক; ভূসম্পত্তি (তিনি এই এস্টেটের ম্যানেজার)।

[ইং. estate]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

এস্রাজ

এস্রাজ–এসরাজ-এর বানানভেদ।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

এহেন

এহেন [ ēhēna ] বিণ. এইরকম, এমন (তাঁর কাছ থেকে এহেন ব্যবহার আশা করিনি)।

[বাং. এ (এই) + হেন]।

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

এড়া

এড়া১ [ ēḍā ] ক্রি. (বর্ত. বিরল) ছোড়া, নিক্ষেপ করা (‘মন্ত্র পড়ি রাবণ শেলপাট এড়ে’: কৃত্তি)।

[সং. √ ইন্ > ইড়্ (নিক্ষেপ) > এড়্ + বাং. ... [বাকিটুকু পড়ুন]

১৯০ বার পঠিত মন্তব্য করুন

এড়ানো

এড়ানো–বিণ. পরিহার করা বা অমান্য করা বা অতিক্রম করা হয়েছে এমন; জড়ানো (এড়ানো কথা)।

বি. পরিহার; নিষ্কৃতি; ছাড়ান। 

ক্রি. পরিহার করা; পাশ কাটানো। এড়িয়ে যাওয়া ক্রি. বি. … [বাকিটুকু পড়ুন]

১৬২ বার পঠিত মন্তব্য করুন

এড়ো

এড়ো [ ēḍō ] বিণ. একপেশে, আড়, কাত হয়ে আছে এমন; বিস্তারের দিকের। [বাং. আড় + উয়া > ও]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

এয়জ

এয়জ–এওজ-এর অনুরূপ।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

এয়জতরাজ

এয়জতরাজ–এওজতরাজ-এর অনুরূপ।  

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

এয়জতরাজ

এয়জতরাজ–এওজতরাজ-এর অনুরূপ।  

৮২ বার পঠিত মন্তব্য করুন

এয়জদরা

এয়জদরা–এওজতরাজ-এর অনুরূপ।  

১৪২ বার পঠিত মন্তব্য করুন

এয়জদরাজ

এয়জদরাজ–এওজতরাজ-এর অনুরূপ।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

এয়ো

এয়ো [ ēỷō ] বি. বিণ. সধবা রমণী, সধবা (এই উত্সবে পাড়ার এয়োরা সবাই এলেন)।

[সং. অবিধবা]।

এয়োতি১–বি. সধবার অবস্হা; হিন্দু সধবার চিহ্ন অর্থাত্ শাঁখা, সিন্দুর।

এয়োতি২–বিণ. বি … [বাকিটুকু পড়ুন]

১৫২ বার পঠিত মন্তব্য করুন

এয়ো

এয়ো-স্ত্রী বি. সধবা নারী।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

এয়োজ

এয়োজ–এওজ-এর অনুরূপ।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

এয়োজি

এয়োজি–এওজি-র অনুরূপ।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

এয়োতি

এয়োতি১–বি. সধবার অবস্হা; হিন্দু সধবার চিহ্ন অর্থাত্ শাঁখা, সিন্দুর।

এয়োতি২–বিণ. বি সধবা।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন