ও১ [ ō ] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত ‘ও’ ধ্বনির দ্যোতক বর্ণ।
ও২ [ ō ] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি … [বাকিটুকু পড়ুন]
ও কী [ ō kī ] সর্ব. বিণ. ও কেমন (ও কী কথা?)
ওঁ, ওম্ [ ō, m̐ōm ] বি. প্রণব বা সকল মন্ত্রের … [বাকিটুকু পড়ুন]
ওঁচলা [ ōn̐calā ] বি.
১. খোসা; শস্যের ঝেড়ে-ফেলা অসার অংশ;
২. জঞ্জাল, … [বাকিটুকু পড়ুন]
ওঁচা, ওঁছা [ ōn̐cā, ōn... [বাকিটুকু পড়ুন]
ওঁছা–ওঁচা-র বানানভেদ।
ওঃ [ ōḥ ] অব্য. বিস্ময় বিরক্তি খেদ যন্ত্রণা অবজ্ঞা ইত্যাদি সূচক ধ্বনি (ওঃ কী যন্ত্রণা, ওঃ আবার এসেছে)।
ওআরেণ্ট–ওয়ারেণ্ট-এর বানানভেদ।
ওআলা [ oālā ] ওয়ালা-র রূপভেদ।
ওক–ওয়াক দ্রঃ।
ওকার [ ōkāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ও’ অক্ষর বা ধ্বনির যোগ।
ওকালতনামা [ ōkālatanāmā ] বি. আমমোক্তারনামা, উকিল হিসাবে নিয়োগের পত্র, power of attorney.
[আ. ওকালত্ + ফা. নামহ্]।
ওকালতি [ ōkālati ] বি.
১.উকিলের কাজ বা পেশা (মহকুমা আদালতে ওকালতি করে সে আজকাল বেশ রোজগার করছে);
২. পক্ষ-সমর্থন (বন্ধুর হয়ে তোমাকে আর ওকালাতি করতে হবে … [বাকিটুকু পড়ুন]
ওক্ত–অক্ত২-এর বানানভেদ।
ওক্ত–ওক্ত-র বানানভেদ।
ওখান [ ōkhāna ] বি. ওই স্হান, ওই জায়গা; অদূরবর্তী বা উল্লিখিত স্হান; সেখান।
[বাং. ও (=ঐ) + খান (সং. স্হান]।
ওখানকার–বিণ. সেই জায়গায়, সেখানকার।
ওখানকার–বিণ. সেই জায়গায়, সেখানকার।
ওগরা১ [ ōgarā ] বি. চাল-ডাল একসঙ্গে সিদ্ধ করে প্রস্তুত রোগীর পথ্যবিশেষ।
[দেশি]।
ওগরা২, ওগলা–উগরা-র চলির রূপ।
ওগলা–ওগরা২, উগরা-র চলির রূপ।
ওগো [ ōgō ] অব্য. আবেগ উচ্ছ্বাস ইত্যাদি ভাবের প্রকাশক সম্বোধনসূচক ধ্বনি (‘ওগো আমার চির অচেনা পরদেশী’: রবীন্দ্র; ওগো কে আছ)।
[দেশি]।
ওছিয়তনামা [ ōchiỷatanāmā ] অছিয়তনামা -র রূপভেদ।
ওজঃ [ ōjḥ ] (-জস্) বি.
১. তেজ, বল;
২. সাহিত্যের গাম্ভীর্য সৃষ্টিকারী গুণবিশেষ;
৩. দীপ্তি।
[সং. ওজস্]।
ওজন [ ōjana ] বি.
১. তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন);
২. গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)।
[আ. ওজ্ন্]।
ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত … [বাকিটুকু পড়ুন]
ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)।
ওজনদার–বিণ.
১. ভারী;
২. গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।
ওজস্বিতা–ওজস্বী দ্রঃ।
ওজস্বিনী–ওজস্বী-র স্ত্রীলিঙ্গ।
ওজস্বী [ ōjasbī ] (-স্বিন্) বিণ.
১. তেজস্বী, দৃপ্ত;
২. বলবান;
৩. ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা);
৪. দীপ্তিমান।
[সং. ওজস্ + বিন্]।
স্ত্রী. ওজস্বিনী।
বি. ওজস্বিতা।
ওজু–অজু-র অনুরূপ।
ওজু, ওজুহাত [ ōju, ōjuhāta ] যথাক্রমে অজু ও অজুহাত -এর রূপভেদ।
ওজুহাত–অজুহাত -এর রূপভেদ।
ওজোগুণ [ ōjō-guņa ] বি. সাহিত্যিক রচনার গাম্ভীর্য আনে এমন বৈশিষ্ট্য বা উদ্দীপক গুণবিশেষ।
[সং. ওজ্স্ + গুণ]।
ওঝা [ ōjhā ] বি.
১. মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিত্সা করে;
২. মন্ত্রতন্ত্রের সাহায্যে যে ভূত নামায়; রোজা;
৩. ব্রাহ্মণদের উপাধিবিশেষ।
[সং. উপাধ্যায় > প্রাকৃ. উঅজঝাঅ]।
ওটা [ ōţā ] সর্ব. (অবজ্ঞাসূচক) ব্যক্তি বা বস্তুর নির্দেশক (ওটা আবার কী. ওটা ফেলে দাও)।
[বাং. ও২. + টা]।
ওঠ ছুঁড়ি তোর বিয়ে — যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান।
ওঠবস [ ōţha-basa ] বি. ১. ক্রমাগত ওঠা আর বসা; ২. একই সঙ্গে চলাফেরা (সারাদিন তোমার সঙ্গে ওঠবস করি, আর আমিই এটা জানতে পারলাম না!)।
[বাং. ... [বাকিটুকু পড়ুন]
ওডিকোলন [ ōḍi-kōlana ] বি. জার্মানির্ কলন্ শহরে (ফরাসি নাম কলঞ্) প্রস্তুত সুগন্ধ সুরাসারবিশেষ।
[ফ. eau-de-cologne, মূল ফ. উচ্চারণ- য়্য-দ্য-কলঞ্]।
ওত [ ōta ] বি. শিকারের বা আক্রমণের উদ্দেশ্যে আত্মগোপন করে অপেক্ষা।
[দেশি]।
ওতআত–বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত।
ওতপাতা–ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে) শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য … [বাকিটুকু পড়ুন]
ওতআত–বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত।
ওতপাতা–ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে) শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা।
ওতপ্রোত [ ōta-prōta ] বিণ. সর্বত্র পরিব্যাপ্ত; পরস্পর সম্পূর্ণ জড়িত (এই ব্যাপারটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি; ‘সময় দিয়ে ওতপ্রোত বাঁধে আমার ভিটে’: শ. ঘো.)।
[সং. ... [বাকিটুকু পড়ুন]
ওতলা [ ōtalā ] উতলা-র চলিত রূপ।
ওনাদের–সর্ব. ওঁদের, তাঁদের।
ওপাড়ানো [ ōpāḍānō ] উপড়ানো -র চলিত রূপ।
ওপড়া, ওপাড়ানো [ ōpaḍā, ōpāḍānō ] যথাক্রমে উপড়া ও উপড়ানো -র চলিত রূপ।
ওভারটাইম [ ōbhāra-ţāima ] বি.
১. নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজের জন্য মজুরি;
২. নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজ।
[ইং. overtime]।
ওভারব্রিজ [ ōbhāra-brija ] বি. রেল স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য নির্মিত উঁচু সেতুবিশেষ।
[ইং. overbridge]।
ওম্ [ ōm ] ওঁ-এর অনুরূপ।
ওর১ [ ōra ] বি. (বৈ. সা.) অন্ত, পার, সীমা (‘রূপের নাহিক ওর’: চণ্ডী)।
[হি. ওর]।
ওর২ [ ōra ] সর্ব. তার, ওই ব্যক্তির।
[সং. অদস্]।
ওরফে [ ōraphē ] অব্য. বি.
১. বনাম, নামান্তরে (এই লোকটিই রতন ওরফে বাবু);
২. উপনাম, ডাকনাম।
[আ. উর্ফ্]।
ওরম্বা, ওড়ম্বা [ ōrambā, ōḍmbā ] বি.
১. অকর্মা লোক; যে কেবল ঘুরে ফিরে বেড়ায়;
২. লম্পট ব্যক্তি।
[প্রাকৃ. √ উরুম্বা]।
ওরাংওটাং [ ōrā-ṃōţā ] বি. মনুষ্যাকৃতি দীর্ঘবাহু বৃক্ষবাসী বানরজাতীয় প্রাণী, যাদের প্রধানত সুমাত্রা ও বোর্নিয়ো-র বনাঞ্চলে দেখা যায়।
[ইং. orange-outang. মালয়ি ভাষায় মূল অর্থ বনের মানুষ ... [বাকিটুকু পড়ুন]
ওরে১ [ ōrē ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) ওকে, তাকে (‘ওকে জাগায়ো না’: রবীন্দ্র)।
[বাং. 'সে' শব্দের দ্বিতীয়ার একবচন]।
ওরে২ [ ōrē ] অব্য. তুচ্ছার্থে বা আদরে … [বাকিটুকু পড়ুন]
ওল [ ōla ] বি. তরকারিরূপে ব্যবহৃত কন্দবিশেষ।
[সং. ওল্ল, প্রাকৃ. ওল্ল]।
বুনো ওল–বি. বনে জঙ্গলে অযত্নে বেড়ে-ওঠা একজাতীয় তীব্র ওল যা খেলে গলা ধরে বা কুটকুট … [বাকিটুকু পড়ুন]
ওলকপি–বি. শালগম জাতীয় আনাজবিশেষ।
ওলন১ [ ōlana ] বি. অবতরণ, অবরোহণ; নামা।
[বাং. √ ওল্ + অন]।
ওলন২ [ ōlana ] বি. লম্বরেখা বা খাড়াই নির্ণয়ের জন্য নীচে তার-বাঁধা সুতো, খাড়াই … [বাকিটুকু পড়ুন]
ওলন্দাজ [ ōlandāja ] বি. হল্যাণ্ডের অধিবাসী. ডাচ।
[ফ. Hollandaise, মূল ফ. উচ্চারণ অলাঁদেজ্; Holandes, মূল পো. উচ্চারণ ওলাঁদেশ]।
ওলা১–ওয়ালা-র রূপভেদ।
ওলা২ [ ōlā ] বি. সাদা চিনির নাড়ু।
[দেশি]।
ওলা৩ [ ōlā ] ক্রি. উলা, (আঞ্চ.) নামা বা নামানো (ওলা-ওঠা, গলা দিয়ে ভাত ওলে না)।
[বাং. √ ... [বাকিটুকু পড়ুন]
ওলাইচণ্ডী [ ōlāi-caņḍī ] বি. ওলাওঠা বা কলেরা রোগের অধিষ্ঠাত্রী গ্রাম্য বা লৌকিক দেবীবিশেষ।
[বাং. ওলা৩ + সং. চণ্ডী]।
ওলাওঠা–ওলাউঠা-র বানানভেদ।
ওলানো [ ōlānō ] বিণ. বি. নামানো।
ওলিমপিক, অলিমপিক, অলিম্পিক [ ōlima-pika, alima-pika, alim-pika ] বি. চার বত্সর অন্তর অন্তর ভিন্ন ভিন্ন দেশে মহাসমারোহে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
[ইং. Olympic]।
ওলো [ ōlō ] অব্য. নারীদের পরস্পরকে সম্বোধনবিশেষ; সখীদের পরস্পর আহ্বানধ্বনি (‘ওলো শেফালী, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি’: রবীন্দ্র; ওলো আয়, জল আনতে … [বাকিটুকু পড়ুন]
ওষধি, ওষধী [ ōşadhi, ōşadhī ] বি. ধানগাছ কলাগাছ প্রভৃতি যেসব উদ্ভিদ একবার ফল দিয়েই মরে যায়।
[সং. ওষ (=দীপ্তি) + √ ধা + ই]।
ওষধিনাথ, ওষধিপতি–বি.
১. … [বাকিটুকু পড়ুন]
ওষধিনাথ, ওষধিপতি–বি.
১. চন্দ্র;
২. সোমলতা;
৩. কর্পূর।
ওষধিপতি–ওষধিনাথ-এর অনুরূপ।
ওষধী–ওষধি-র বানানভেদ।
ওষধীনাথ–ওষধিনাথ-এর বানানভেদ।
ওষধীপতি–ওষধিপতি-র বানানভেদ।
ওষ্ঠ [ ōşţha ] বি. উপরের ঠোঁট; (বাং.) নীচের বা উপরের ঠোঁট।
[সং. √ উষ্ + থ]।
ওষ্ঠপুট–বি. মিলিত ওষ্ঠদ্বয়।
ওষ্ঠব্রণ–বি. ঠোঁটের বিষফোঁড়াবিশেষ।
ওষ্ঠাগত–বিণ.
১. প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে … [বাকিটুকু পড়ুন]
ওষ্ঠপুট–বি. মিলিত ওষ্ঠদ্বয়।
ওষ্ঠব্রণ–বি. ঠোঁটের বিষফোঁড়াবিশেষ।
ওষ্ঠাগত–বিণ.
১. প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন, মুর্মূষু;
২. জ্বালাতনে অতিষ্ঠ; পরিশ্রম ইত্যাদিতে কাতর ও অতিষ্ঠ।
ওষ্ঠাগতপ্রায়–বিণ. মৃতপ্রায়।
ওষ্ঠাগতপ্রায়–বিণ. মৃতপ্রায়।
ওষ্ঠাধর–বি. নীচের ও উপরের দুটি ঠোঁট।
ওষ্ঠ্য–বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত (ওষ্ঠ্যবর্ণ)।
বি. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বর্ণ, ওষ্ঠ্যবর্ণ।
[সং. ওষ্ঠ + য]।
ওষ্ঠ্যবর্ণ–বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত বর্ণ।
সাম্প্রতিক মন্তব্য