বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ও (পাতা 2)

ওসা

ওসা–ওস-এর বানানভেদ।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

ওসার

ওসার [ ōsāra ] বি. বিস্তার, প্রস্হ।

[সং. প্রসার]।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ওস্তাগর

ওস্তাগর [ ōstāgara ] বি.
১. নিপুণ কারিগর বা শিল্পী;
২. রাজমিস্ত্রী;
৩. দরজি;
৪. মুসলমানদের উপাধিবিশেষ।

[ফা. উস্তাদ্গর]।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

ওস্তাদ

ওস্তাদ [ ōstāda ] বিণ. গুরু, শিক্ষক, সংগীতের গুরু (আমার ওস্তাদ রামদাসজি নিজে এখনও কঠোর অনুশীলন করেন)।

বিণ.
১. দক্ষ, নিপুণ;
২. (মন্দার্থে) অতিরিক্ত চালাক (বেশি ওস্তাদ হয়েছ … [বাকিটুকু পড়ুন]

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

ওস্তাদি

ওস্তাদি [ ōstādi ] বি.
১. গুরুগিরি, শিক্ষকতা;
২. দক্ষতা, কেরামতি (ছেলেটার ওস্তাদি মানতেই হবে);
৩. চালবাজি, অতিরিক্ত চালাকি।

বিণ. ওস্তাদসম্বন্ধীয়; ওস্তাদের কৃত; যাতে ওস্তাদি আছে এমন (ওস্তাদি গান)।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

ওস্তাদি গান

ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান।

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

ওহাবি

ওহাবি [ ōhābi ] ওয়াহাবি-র রূপভেদ।

১৮৭ বার পঠিত মন্তব্য করুন

ওহে

ওহে [ ōhē ] অব্য. আহ্বানধ্বনি, সম্বোধনসূচক ধ্বনি (ওহে রাম, এদিকে এসো)।

[সং. অহে]।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

ওহো

ওহো [ ōhō ] অব্য. স্মরণ বিস্ময় আক্ষেপ প্রভৃতিসূচক ধ্বনি।

[সং. অহো]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

ওড়

ওড়– বি.
১. ওড়পুষ্প; জবাফুল।
২. ওয়াড়-এর রূপভেদ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ওড়ন

ওড়ন-পাড়ন [ ōḍna-pāḍna ] বি. ১. পেতে শোয়ার ও গায়ে দেবার চাদর; ২. উঠানো ও পেতে দেওয়া।

[হি. ওঢ়না + বাং. পাড়ন]।

২০১ বার পঠিত মন্তব্য করুন

ওড়না

ওড়না [ ōḍnā ] বি. স্ত্রীলোকের পাতলা চাদর বা উত্তরীয়।

[সং. অববেষ্টন; তি. হি. ওঢ়না]।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

ওড়পুষ্প

ওড়পুষ্প, ওড় [ ōḍ-puşpa, ōḍ ] বি. জবাফুল।

[সং. ওড্র, ওড্রপুষ্পম্]।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

ওড়ব

ওড়ব, ঔড়ব [ ōḍba, auḍba ] বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি।

[সং. ওড়ব, ওড়ব + অ]।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

ওড়ম্বা

ওড়ম্বা–ওরম্বা-এ বানানভেদ।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

ওড়িশা

ওড়িশা [ ōḍiśā ] বি. উড়িষ্যা-র বর্তমান অধিকতর চলিত রূপ।

ওড়িশি–বি. ওড়িশার নৃত্য।

বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)।

[ওড়িশা + বাং. ই]।

২০৬ বার পঠিত মন্তব্য করুন

ওড়িশি

ওড়িশি–বি. ওড়িশার নৃত্য।

বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

ওড়িয়া

ওড়িয়া, উড়িয়া [ ōḍiỷā, uḍiỷā ] বি. উড়িষ্যা বা ওড়িশা প্রদেশের লোক বা ভাষা (ওড়িয়ার সঙ্গে বাংলার বেশ মিল আছে)।

বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িয়া সংস্কৃতি)।

[সং. ওড্র]।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

ওয়াক

ওয়াক, ওক [ ōỷāka, ōka ] অব্য. বমির অনুকারধ্বনি।

ওক তোলা, ওয়াক তোলা–ক্রি. বি বমির উদ্রেক হয়েছে এমন শব্দ করা (বাচ্চাটা দুধ খেয়েই ওক তুলতে শুরু … [বাকিটুকু পড়ুন]

১২৯ বার পঠিত মন্তব্য করুন

ওয়াকওভার

ওয়াকওভার [ ōỷāka-ōbhāba ] বি. (খেলায়) বিপক্ষ দলের অনুপস্হিতিতে না খেলেই জয়লাভ।

[ইং. walk over]।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

ওয়াকফনামা

ওয়াকফনামা [ ōỷākapha-nāmā ] বি. ধর্মের জন্য বা জনহিতে ঈশ্বরের নামে দানপত্র।

[আ. বাকিফ্ + ফা. নামহ্]।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

ওয়াকিফ

ওয়াকিফ, ওয়াকেফ, ওয়াকিব, ওয়াকেব [ ōỷākipha, ōỷākēpha, ōỷākiba, ōỷākēba ] বিণ. অভিজ্ঞ; কোনো বিষয়ে ধারণা আছে এমন।

ওয়াকিবহাল–বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ।

[আ. ওয়াকিফ্ + হাল্]।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

ওয়াকিব

ওয়াকিব–ওয়াকিফ-এর অনুরূপ।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

ওয়াকিবহাল

ওয়াকিবহাল–বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ।

[আ. ওয়াকিফ্ + হাল্]।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

ওয়াকেফ

ওয়াকেফ–ওয়াকিফ-এর অনুরূপ।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

ওয়াকেব

ওয়াকেব–ওয়াকিফ-এর অনুরূপ।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

ওয়াক্ত

ওয়াক্ত [ ōỷākta ] ওক্ত-র রূপভেদ।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

ওয়াজিব

ওয়াজিব, ওয়াজেব [ ōỷājiba, ōỷājēba ] বিণ.
১. সঠিক;
২. ন্যায়সংগত;
৩. প্রয়োজনীয়।

[আ. ওয়াজীব্]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

ওয়াজেব

ওয়াজেব [ ōỷājēba ] ওয়াজিব-এর বানানভেদ।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

ওয়াটারপোলো

ওয়াটারপোলো [ ōỷāţārapōlō ] ওআটারপোলো-র বানানভেদ। এক প্রকার খেলা।

[ইং. Water Polo ]

১৮২ বার পঠিত মন্তব্য করুন

ওয়াদা

ওয়াদা [ ōỷādā ] বি.
১. মেয়াদ, নির্দিষ্ট সময় (তোমার ওয়াদা শেষ);
২. প্রতিশ্রুতি, ভবিষ্যতে কাউকে কিছু দেবার প্রতিশ্রুতি (আমি তাকে টাকা দেব বলে ওয়াদা করেছিলাম; তাকে … [বাকিটুকু পড়ুন]

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

ওয়াপস

ওয়াপস [ ōỷāpasa ] বি. ফেরত (বইটা ওয়াপস দাও)।

[ফা. ওয়াপস্]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

ওয়ারিশ

ওয়ারিশ–ওয়ারিস-এর বানানভেদ।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

ওয়ারিশান

ওয়ারিশান–ওয়ারিসান-এর বানানভেদ।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

ওয়ারিস

ওয়ারিস, ওয়ারিশ [ ōỷārisa, ōỷāriśa ] বি. উত্তরাধিকারী।

[আ. ওয়ারিস্]।

ওয়ারিসান, ওয়ারিশান–বি.
১. উত্তরাধিকারিগণ;
২. (বাংলায়) উত্তরাধিকারী (‘তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে’: সু.রা.)।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

ওয়ারিসান

ওয়ারিসান, ওয়ারিশান–বি.
১. উত্তরাধিকারিগণ;
২. (বাংলায়) উত্তরাধিকারী (‘তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে’: সু.রা.)।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

ওয়ারেণ্ট

ওয়ারেণ্ট, ওআরেণ্ট [ ōỷārēņţa, ōārēņţa ] বি. গ্রেপ্তারি পরোয়ানা।

[ইং. warrant]।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

ওয়ালা

ওয়ালা [ ōỷālā ] তদ্ধিত প্রত্যয়বিশেষ
১. ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা);
২. পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা);
৩. অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)।

[হি. ওয়ালা]।

স্ত্রী. ওয়ালি, উলি।

ওআলা [ oālā ] ওয়ালা-র রূপভেদ।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

ওয়ালি

ওয়ালি, উলি–ওয়ালা-র স্ত্রীলিঙ্গ।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

ওয়াশিল

ওয়াশিল–ওয়াসিল-এর বানানভেদ।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

ওয়াসিল

ওয়াসিল, ওয়াশিল [ ōỷāsila, ōỷāśila ] বি. পাওনা-আদায়, উসুল।

[আ. ওয়াসিল্]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

ওয়াস্তা

ওয়াস্তা [ ōỷāstā ] বি.
১. অপেক্ষা;
২. তোয়াক্কা, ভরসা (সে কারও ওয়াস্তা করে না);
৩. উপায় (শত্রুসৈন্য টুকে পড়লে আর ওয়াস্তা থাকবে না);
৪. হেতু, জন্য, দরুন (কারও … [বাকিটুকু পড়ুন]

১৮২ বার পঠিত মন্তব্য করুন

ওয়াহাবি

ওয়াহাবি, (বর্জি.) ওয়াহাবী, ওহাবি [ ōỷāhābi (barji.) ōỷāhābī, ōhābi ] বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী।

[আ. ওয়হাবী]।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

ওয়াহাবী

ওয়াহাবী–ওয়াহাবি-র বর্জিত রূপ।

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

ওয়াড়

ওয়াড়, ওড় [ ōỷāḍ, ōḍ ] বি. বালিশ লেপ ইত্যাদির ঢাকনা খোল বা আবরণ।

[সং. অববেষ্ট-তু. হি. মরা. ওঢ়ণী]।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

ওয়েটিংরুম

ওয়েটিংরুম [ ōỷēţi-ṃruma ] বি. রেল স্টেশনে যাত্রীদের বিশ্রামঘর।

[ইং. waiting room]।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

ওয়েস্টকোট

ওয়েস্টকোট [ ōỷēsţa-kōţa ] বি. ফতুয়াজাতীয় একরকম জামা।

[ইং. waistcoat]।

১৯০ বার পঠিত মন্তব্য করুন