বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ঔ

ঔ [ au ] বাংলা বর্ণমালার পুরনোমতে এয়োদশ এবং আধুনিকমতে একাদশ বর্ণ; দ্বিস্বরধ্বনি ওউ-এর লিখিত রূপ।

n. the eleventh vowel of the Bengali alphabet.

৩২০ বার পঠিত মন্তব্য করুন

ঔ-কার

ঔ-কার–বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ঔ’ অক্ষর বা ধ্বনির যোগ। 

২২৮ বার পঠিত মন্তব্য করুন

ঔক্ষ

ঔক্ষ [ aukşa ] বি. ষাঁড়ের দল, ষাঁড়ের পাল।

বিণ. ষাঁড়সম্বন্ধীয়।

[সং. উক্ষন্ + অ]।

২৫৫ বার পঠিত মন্তব্য করুন

ঔখ্য

ঔখ্য [ aukhya ] বি. হাঁড়ি কড়াই ইত্যাদিতে রান্না-করা খাদ্যবস্তু।

[সং. উখা + য]।

২৫৭ বার পঠিত মন্তব্য করুন

ঔঘ

ঔঘ [ augha ] বি. জলরাশি। 

বিণ. জলরাশিসম্বন্ধীয়।

[সং. ওঘ + অ]।

২৮০ বার পঠিত মন্তব্য করুন

ঔচিত্য

ঔচিত্য [ aucitya ] বি. উপযুক্ততা, ন্যায্যতা।

[সং. উচিত + য]।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

ঔজ্জ্বল্য

ঔজ্জ্বল্য [ aujjbalya ] বি. উজ্জ্বলতা, দীপ্তি; প্রখরতা; চাকচিক্য, চেকনাই।

[সং. উজ্জ্বল + য]।

২০২ বার পঠিত মন্তব্য করুন

ঔত্কর্ষ

ঔত্কর্ষ, ঔত্কর্ষ্য [ autkarşa, autkarşya ] বি.
১. উত্কর্ষ, উত্কৃষ্টতা;
২. বিকাশ, বৃদ্ধি;
৩. শ্রেষ্ঠতা।

[সং. উত্কর্ষ + অ, য]।

২৩২ বার পঠিত মন্তব্য করুন

ঔত্কর্ষ্য

ঔত্কর্ষ্য–ঔত্কর্ষ-এর বানানভেদ।

২৫১ বার পঠিত মন্তব্য করুন

ঔত্পাতিক

ঔত্পাতিক [ aut-pātika ] বিণ.
১. উত্পাতসম্বন্ধীয়;
২. উপদ্রবসূচক;
৩. প্রাকৃতিক অমঙ্গলবিশিষ্ট।

[সং. উত্পাত + ইক]।

২৪৯ বার পঠিত মন্তব্য করুন

ঔত্সর্গিক

ঔত্সর্গিক [ aut-sargika ] বিণ.
১. উত্সর্গসম্বন্ধীয়;
২. সাধারণ বিধিসম্বন্ধীয় (ঔত্সর্গিক বিধি, general rule);
৩. স্বাভাবিক।

[সং. উত্সর্গ + ইক]।

২০৮ বার পঠিত মন্তব্য করুন

ঔত্সুক্য

ঔত্সুক্য [ autsukya ] বি. উত্সুকভাব, আগ্রহ; উত্কণ্ঠা, উদ্বেগ।

[সং. উত্সুক + য]।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

ঔদরিক

ঔদরিক [ audarika ] বিণ.
১. পেটুক, পেটসর্বস্ব;
২. উদরসম্বন্ধীয়।

[সং. উদর + ইক]।

২৪৬ বার পঠিত মন্তব্য করুন

ঔদার্য

ঔদার্য [ audārya ] বি. উদারতা; বদান্যতা; মুক্ত মনের ভাব।

[সং. উদার + য]।

২৫৪ বার পঠিত মন্তব্য করুন

ঔদাসীন্য

ঔদাসীন্য [ audāsīnya ] বি.
১. উদাসীনতা, নির্লিপ্ততা;
২. অনাসক্তি, বৈরাগ্য।

[সং. উদাসীন + য]।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

ঔদাস্য

ঔদাস্য [ audāsya ] বি.
১. উদাসভাব;
২. উদাসীনতা, নির্লিপ্ততা;
৩. বৈরাগ্য, অনাসক্তি (চিত্তের ঔদাস্য)।

[সং. উদাস + য]।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

ঔদ্ধত্য

ঔদ্ধত্য [ auddhatya ] বি.
১. উদ্ধত আচরণ, অবিনয়;
২. ধৃষ্টতা, দম্ভ;
৩. অশিষ্টতা।

[সং. উদ্ধত + য]।

২১৩ বার পঠিত মন্তব্য করুন

ঔদ্বাহিক

ঔদ্বাহিক [ audbāhika ] বিণ.
১. উদ্বাহ অর্থাত্ বিবাহের দরুন পাওয়া গেছে এমন (ঔদ্বাহিক উপহার);
২. বিবাহসম্বন্ধীয়।

[সং. উদ্বাহ + ইক]।

২৫০ বার পঠিত মন্তব্য করুন

ঔদ্ভিজ্জ

ঔদ্ভিজ্জ, ঔদ্ভিদ [ audbhijja, audbhida ] বিণ.
১. উদ্ভিদ থেকে জাত;
২. উদ্ভিদসংক্রান্ত।

বি. সৈন্ধব লবণ।

[সং. উদ্ভিজ্জ + অ, উদ্ভিদ্ + অ]।

২৩৬ বার পঠিত মন্তব্য করুন

ঔদ্ভিদ

ঔদ্ভিদ–ঔদ্ভিজ্জ-এর অনুরূপ।

২৪৩ বার পঠিত মন্তব্য করুন

ঔপচারিক

ঔপচারিক [ aupa-cārika ] বিণ. উপচারসংক্রান্ত।

বি. উপচার।

[সং. উপচার + ইক]।

২১৬ বার পঠিত মন্তব্য করুন

ঔপদেশিক

ঔপদেশিক [ aupa-dēśika ] বিণ.
১. উপদেশের দ্বারা লব্ধ বা অর্জিত (ঔপদেশিক জ্ঞান);
২. উপদেশসংক্রান্ত।

[সং. উপদেশ + ইক]।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

ঔপনায়নিক

ঔপনায়নিক [ aupa-nāỷanika ] বিণ.
১. উপনয়নবিষয়ক (ঔপনায়নিক যাগযজ্ঞ);
২. উপনয়নকর্তা।

[সং. উপনয়ন + ইক]।

২৬৫ বার পঠিত মন্তব্য করুন

ঔপনিবেশিক

ঔপনিবেশিক [ aupa-nibēśika ] বিণ.
১. উপনিবেশসংক্রান্ত;
২. উপনিবেশ স্হাপনকারী (আমেরিকার ইংরেজ ঔপনিবেশিক);
৩. উপনিবেশে বাসকারী (আমেরিকায় ঔপনিবেশিকদের অভাব-অভিযোগ)।

বি. উপনিবেশে বাসকারী ব্যক্তি।

[সং. উপনিবেশ + ইক]।

২২১ বার পঠিত মন্তব্য করুন

ঔপনিষদ

ঔপনিষদ [ aupa-nişada ] বিণ.
১. উপনিষদবিষয়ক;
২. উপনিষদ থেকে জ্ঞাত এমন (ঔপনিষদ দর্শন)।

[সং. উপনিষদ্ + অ]।

২৪২ বার পঠিত মন্তব্য করুন

ঔপন্যাসিক

ঔপন্যাসিক [ aupa-nyāsika ] বি. উপন্যাসরচয়িতা।

বিণ. উপন্যাস সংক্রান্ত (ঔপন্যাসিক কাহিনী আর বাস্তব ঘটনায় মিল নেই)।

[সং. উপন্যাস + ইক]।

২৪৪ বার পঠিত মন্তব্য করুন

ঔপপত্তিক

ঔপপত্তিক [ aupa-pattika ] বিণ.
১. উপপত্তিসম্বন্ধীয়; যুক্তি-তর্কের দ্বারা প্রমাণ করা যায় এমন;
২. যা থেকে সিদ্ধান্ত প্রতিপন্ন হয় এমন অর্থাত্ সিদ্ধান্তপ্রতিপাদক।

[সং. উপপত্তি + ইক]।

২৪৭ বার পঠিত মন্তব্য করুন

ঔপমিক

ঔপমিক [ aupamika ] বিণ.
১. উপমাবিষয়ক;
২. উপমা দিয়ে বর্ণনা করা হয়েছে এমন।

[সং. উপমা + ইক]।

২৫০ বার পঠিত মন্তব্য করুন

ঔপম্য

ঔপম্য [ aupamya ] বি.
১. সাদৃশ্য, মিল;
২. তুল্যতা।

[সং. উপমা + য]।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ঔপল

ঔপল [ aupala ] বিণ.
১. পাথরসংক্রান্ত;
২. পাথর দিয়ে তৈরি;
৩. উপলময় (ঔপল সমুদ্রবেলা)।

[সং. উপল + অ]।

২৪১ বার পঠিত মন্তব্য করুন

ঔপসর্গিক

ঔপসর্গিক [ aupa-sargika ] বিণ.
১. উপসর্গসম্বন্ধীয়;
২. (রোগের) উপসর্গ বা উত্পাতসৃষ্টিকারী।

[সং. উপসর্গ + ইক]।

২৩২ বার পঠিত মন্তব্য করুন

ঔপাধিক

ঔপাধিক [ aupādhika ] বিণ.
১. উপাধিবিষয়ক;
২. উপাধিজাত;
৩. নামমাত্র;
৪. অনিত্য, অস্হায়ী।

[সং. উপাধি + ইক]।

২০৬ বার পঠিত মন্তব্য করুন

ঔরস

ঔরস, ঔরস্য [ aurasa, aurasya ] বি. বিণ.
১. নিজের দ্বারা নিজের ধর্মপত্নীর গর্ভে উত্পাদিত সন্তান;
২. বক্ষোজাত।

[সং. উরস্ + অ, য]।

ঔরসে (বাং.) বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে … [বাকিটুকু পড়ুন]

২৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঔরসে

ঔরসে (বাং.) বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে শকুন্তলার জন্ম)।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

ঔরস্য

ঔরস্য–ঔরস-এর বানানভেদ।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

ঔর্ধ্বদেহিক

ঔর্ধ্বদেহিক, ঔর্ধ্বদৈহিক [ aurdhba-dēhika, aurdhba-daihika ] বিণ. অন্ত্যেষ্টিসম্বন্ধীয়।

বি. মৃত্যুর পরে করণীয় অগ্নিসংস্কার শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি; অন্ত্যেষ্টি।

[সং. ঊর্ধ্বদেহ + ইক]।

২৩৯ বার পঠিত মন্তব্য করুন

ঔর্ধ্বদৈহিক

ঔর্ধ্বদৈহিক–ঔর্ধ্বদেহিক-এর বানানভেদ।

২৫৭ বার পঠিত মন্তব্য করুন

ঔর্ব

ঔর্ব১ [ aurba ] বি. বাড়বাগ্নি, সামুদ্রিক বহ্নি।

[সং. উর্ব + অ]।

ঔর্ব২ [ aurba ] বিণ. পার্থিব, উর্বীসম্বন্ধীয়।

[সং. উর্বী + অ]।

২৪৮ বার পঠিত মন্তব্য করুন

ঔর্বাগ্নি

ঔর্বাগ্নি [ aurbāgni ] বি. বাড়বাগ্নি, সামুদ্রিক অগ্নি।

[সং. ঔর্ব + অগ্নি]।

২২৭ বার পঠিত মন্তব্য করুন

ঔষধ

ঔষধ [ auşadha ] বি. রোগের প্রতিকারক বা প্রতিষেধক দ্রব্য, ওষুধ।

[সং. ঔষধি + অ]।

ঔষধালয়–বি. ওষুধ যেখানে পাওয়া যায়; ওষুধের দোকান।

ঔষধি–বি. (বাং. প্রয়োগ) যেসব গাছগাছড়া থেকে … [বাকিটুকু পড়ুন]

৪১৭ বার পঠিত মন্তব্য করুন

ঔষধালয়

ঔষধালয়–বি. ওষুধ যেখানে পাওয়া যায়; ওষুধের দোকান।

২৩৮ বার পঠিত মন্তব্য করুন

ঔষধি

ঔষধি–বি. (বাং. প্রয়োগ) যেসব গাছগাছড়া থেকে ওষুধ প্রস্তুত হয়; ওষধি।

২৭৫ বার পঠিত মন্তব্য করুন

ঔষধীয়

ঔষধীয়–বিণ. ঔষধসম্বন্ধীয়।

২৫০ বার পঠিত মন্তব্য করুন

ঔড়ব

ঔড়ব–ওড়ব-এর অনুরূপ।

২২৯ বার পঠিত মন্তব্য করুন