বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ক (পাতা 10)

কলেরা

কলেরা [ kalērā ] বি. ওলাওঠা রোগ, বিসূচিকা।

[ইং. cholera]।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

কলোনি

কলোনি [ kalōni ] বি.
১. বিস্তীর্ণ অঞ্চলে কিছু পরিবারের দ্বারা স্হাপিত বসতি;
২. পিতৃভূমি থেকে দূরে কোনো অপেক্ষাকৃত অনুন্নত দেশে এক দল লোকের দ্বারা স্হাপিত বসতি;
৩. … [বাকিটুকু পড়ুন]

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

কল্ক

কল্ক [ kalka ] বি.
১. খইল;
২. শিটা;
৩. পাপ;
৪. মল।

[সং. √ কল্ + ক]।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

কল্কি

কল্কি, কল্কী [ kalki, kalkī ] (-ল্কিন্) বি. বিষ্ণুর দশম বা শেষ অবতার, কলি যুগের শেষে যাঁর আবির্ভাব হওয়ার কথা।

[সং. (১.) √ কল্ + কি ... [বাকিটুকু পড়ুন]

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

কল্কিপুরাণ

কল্কিপুরাণ–বি. কল্কি অবতারের বিবরণ ও কাহিনিসংবলিত পুরাণগ্রন্হ, অনুভাগবত।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কল্কী

কল্কী, কল্কি [ kalkī, kalki ] (-ল্কিন্) বি. বিষ্ণুর দশম বা শেষ অবতার, কলি যুগের শেষে যাঁর আবির্ভাব হওয়ার কথা।

[সং. (১.) √ কল্ + কি (-র্তৃ); ... [বাকিটুকু পড়ুন]

১১৮ বার পঠিত মন্তব্য করুন

কল্প

কল্প১ [ kalpa ] ঈষদূন বা তত্সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়বিশেষ (মৃতকল্প, অনুজকল্প, পিতৃকল্প)।

কল্প২ [ kalpa ] বি.
১. যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ;
২. ব্রহ্মার এক অহোরাত্র … [বাকিটুকু পড়ুন]

১৭১ বার পঠিত মন্তব্য করুন

কল্পক

কল্পক [ kalpaka ] বিণ.
১. কল্পনাকারী;
২. রচয়িতা;
৩. পরিকল্পনাকারী;
৪. আরোপকারী।

[সং. √ ক্৯প্ + অক]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

কল্পক্ষয়

কল্পক্ষয় [ kalpa-kṣaẏa ] বি.
১. কল্পের (অর্থাত্ ব্রহ্মার এক দিনের) অবসান;
২. প্রলয়।

[সং. কল্প২ + ক্ষয়]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

কল্পতরু

কল্পতরু, কল্পদ্রুম, কল্পবৃক্ষ [ kalpa-taru, kalpa-druma, kalpa-bṛkṣa ] বি.
১. ইন্দ্রলোকের সর্বকামনাপূরণকারী দেবতরু;
২. (আল.) অত্যন্ত উদার ও বদান্য ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন।

[সং. কল্প২ ... [বাকিটুকু পড়ুন]

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কল্পদ্রুম

কল্পদ্রুম, কল্পবৃক্ষ, কল্পতরু [ kalpa-druma, kalpa-bṛkṣa, kalpa-taru ] বি.
১. ইন্দ্রলোকের সর্বকামনাপূরণকারী দেবতরু;
২. (আল.) অত্যন্ত উদার ও বদান্য ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন।

[সং. কল্প২ (ইচ্ছা) + ... [বাকিটুকু পড়ুন]

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কল্পন

কল্পন [ kalpana ] বি.
১. উদ্ভাবন;
২. মানসিক রচনা;
৩. অবাস্তবকে বাস্তবরূপে চিন্তা করা;
৪. আরোপ;
৫. মানস; মনন;
৬. সংকল্প।

[সং. √ ক্৯প্ + অন]।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

কল্পনা

কল্পনা [ kalpanā ] বি.
১. কল্পিত বা মনগড়া বিষয়;
২. উদ্ভাবনা;
৩. উদ্ভাবনী শক্তি;
৪. অনুমান।

[সং. ক্৯প্ + অন + আ]।

কল্পনাপ্রবণ–বিণ. কল্পনা করতে ভালোবাসে এমন, ভাবুক।

কল্পনাবিলাসী (-সিন্)–বিণ. কল্পনা … [বাকিটুকু পড়ুন]

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

কল্পনাপ্রবণ

কল্পনাপ্রবণ–বিণ. কল্পনা করতে ভালোবাসে এমন, ভাবুক।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

কল্পনাবিলাসী

কল্পনাবিলাসী (-সিন্)–বিণ. কল্পনা করে সুখ পায় এমন, কল্পনা করতে ভালোবাসে এমন।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

কল্পনাশক্তি

কল্পনাশক্তি–বি. কল্পনার বা উদ্ভাবনী ক্ষমতা।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

কল্পবিজ্ঞান

কল্পবিজ্ঞান [ kalpa-bijñāna ] বি. কাল্পনিক বিজ্ঞানকাহিনি। কল্পনার মিশেল-দেওয়া বিজ্ঞানকাহিনী।

[সং. কল্প (কল্পনা) + বিজ্ঞান]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

কল্পবৃক্ষ

কল্পবৃক্ষ, কল্পতরু, কল্পদ্রুম [ kalpa-bṛkṣa, kalpa-taru, kalpa-druma ] বি.
১. ইন্দ্রলোকের সর্বকামনাপূরণকারী দেবতরু;
২. (আল.) অত্যন্ত উদার ও বদান্য ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন।

[সং. কল্প২ (ইচ্ছা) + ... [বাকিটুকু পড়ুন]

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কল্পলোক

কল্পলোক [ kalpa-lōka ] বি. কল্পনার রাজা, মানসলোক, মনোরাজ্য।

[সং. কল্প (কল্পনা) + লোক]।

১২০ বার পঠিত মন্তব্য করুন

কল্পান্ত

কল্পান্ত [ kalpānta ] বি. ব্রহ্মার এক অহোরাত্রের অবসান; মহাপ্রলয়।

[সং. কল্প২ + অন্ত]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

কল্পারম্ভ

কল্পারম্ভ [ kalpārambha ] বি.
১. পূজাবিধির আরম্ভ;
২. দুর্গাপূজার পনেরো দিন আগে থেকে নিত্যপালনীয় অনুষ্ঠান।

[সং. কল্প২ + আরম্ভ]।

১২২ বার পঠিত মন্তব্য করুন

কল্পিত

কল্পিত [ kalpita ] বিণ.
১. কল্পনা করা হয়েছে এমন;
২. রচিত;
৩. সম্পাদিত;
৪. আরোপিত;
৫. মনগড়া; অবান্তর (এসব নিছকই কল্পিত গল্প);
৬. অনুমিত।

[সং. √ ক্৯প্ + ণিচ্ + ত]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কল্পী

কল্পী [ kalpī ] (-ল্পিন্) বিণ. কল্পনাকারী, কল্পক।

[সং. কল্প + ইন্]।

১০২ বার পঠিত মন্তব্য করুন

কল্প্য

কল্প্য [ kalpya ] বিণ.
১. কল্পনাযোগ্য;
২. বচনীয়;
৩. বিধেয়।

[সং. √ ক্৯.প্ + ণিচ্ + য]।

১২২ বার পঠিত মন্তব্য করুন

কল্মষ

কল্মষ [ kalmaṣa ] বি. কলুষ, পাপ।

☐ বিণ.
১. মলিন;
২. পাপিষ্ঠ।

[সং. কর্মন্ (শুভ কর্ম) + √ সো (বিনাশ করা) + অ র্ > ল্]।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

কল্মাষ

কল্মাষ [ kalmāṣa ] বি.
১. কৃষ্ণ বর্ণ;
২. ধূসর বর্ণ।

☐ বিণ. শ্বেতকৃষ্ণমিশ্রিত বর্ণবিশিষ্ট।

 [সং. কল্ + √ মষ্ + অ]।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

কল্য

কল্য [ kalya ] বি.
১. কাল, আগামী কাল, আগামী দিন;
২. গতকাল, পূর্বদিন;
৩. প্রভাতকাল।

[সং. (১.) কলা + য; (২.) কল + য]।

কল্যকার–বিণ. গত বা আগামী দিনের … [বাকিটুকু পড়ুন]

১৩১ বার পঠিত মন্তব্য করুন

কল্যকার

কল্যকার–বিণ. গত বা আগামী দিনের (কল্যকার ঘটনা)।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণ

কল্যাণ [ kalyāṇa ] বি.
১. হিত, মঙ্গল;
২. কুশল;
৩. সুখসমৃদ্ধি;
৪. সংগীতের রাগিণীবিশেষ।

☐ বিণ.
১. সুখী;
২. শুভযুক্ত।

[সং. কলা + √ অণ্ + অ]।

কল্যাণী–বি. বিণ. (স্ত্রী.) শুভদা; মঙ্গলময়ী।

কল্যাণীয়–বিণ.
১. কল্যাণযুক্ত;
২. … [বাকিটুকু পড়ুন]

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণকর

কল্যাণকর–বিণ. কল্যাণ করে এমন; মঙ্গলকর, শুভকর।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণবতী

কল্যাণবতী–বিণ. (স্ত্রী.) কল্যাণী; কল্যাণময়ী।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণবর

কল্যাণবর, কল্যাণবরেষু, কল্যাণীয়বর, কল্যাণীয়েষু–স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ।

স্ত্রী. কল্যাণীয়াসু।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণবরেষু

কল্যাণবরেষু, কল্যাণীয়বর, কল্যাণীয়েষু, কল্যাণবর–স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ।

স্ত্রী. কল্যাণীয়াসু।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণবান

কল্যাণবান (-বত্)–বিণ. মঙ্গলযুক্ত।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণী

কল্যাণী–বি. বিণ. (স্ত্রী.) শুভদা; মঙ্গলময়ী।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণীয়

কল্যাণীয়–বিণ.
১. কল্যাণযুক্ত;
২. যার কল্যাণ প্রার্থনা করা যায় বা উচিত;
৩. কল্যাণাস্পদ।

বিণ. (স্ত্রী.) কল্যাণীয়া।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণীয়বর

কল্যাণীয়বর, কল্যাণীয়েষু, কল্যাণবর, কল্যাণবরেষু–স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ।

স্ত্রী. কল্যাণীয়াসু।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণীয়া

কল্যাণীয়া–বিণ. (স্ত্রী.) কল্যাণীয়।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণীয়াসু

কল্যাণীয়াসু–স্ত্রী. কল্যাণীয়েষু।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

কল্যাণীয়েষু

কল্যাণীয়েষু, কল্যাণবর, কল্যাণবরেষু, কল্যাণীয়বর–স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ।

স্ত্রী. কল্যাণীয়াসু।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

কল্ল

কল্ল [ kalla ] বিণ. বধির, কালা, কানে শোনে না এমন।

[সং. √ কল্ল্ + অ]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

কল্লা

কল্লা [ kallā ] বিণ. (স্ত্রী.)
১. মুখরা, ঝগড়াটে;
২. অতি চতুরা;
৩. দুষ্টা।

☐ বি. ছলা; ঠাট।

[হি. কল্লা]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

কল্লোল

কল্লোল [ kallōla ] বি.
১. শব্দকারী তরঙ্গ, যে-ঢেউ থেকে শব্দ ওঠে; শব্দময় তরঙ্গ;
২. মহাতরঙ্গ;
৩. মহা আনন্দ; পরমানন্দ;
৪. কলরব, কোলাহল।

[সং. √ কল্ল্ + ওল]।

কল্লোলিত–বিণ. কল্লোলযুক্ত।

কল্লোলিনী–বি. (স্ত্রী.) … [বাকিটুকু পড়ুন]

১৮৭ বার পঠিত মন্তব্য করুন

কল্লোলময়ী

কল্লোলময়ী–বিণ. (স্ত্রী.) কল্লোলিনী।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

কল্লোলিত

কল্লোলিত–বিণ. কল্লোলযুক্ত।

১২৪ বার পঠিত মন্তব্য করুন

কল্লোলিনী

কল্লোলিনী–বি. (স্ত্রী.) নদী।

☐ বিণ. (স্ত্রী.) কল্লোলময়ী।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

কশ

কশ [ kaśa ] বি ওষ্ঠ ও অধরের দুই প্রান্ত, ঠোটের দুই প্রান্ত বা পাশ, সৃক্কণী (কশের দাঁত, কশ দিয়ে পানের রস পড়া)।

[দেশি]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কশা

কশা১, কষা [ kaśā, kaṣā ] বি. চাবুক।

[সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]।

কশাঘাত–বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা।

কশাহত–বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন।

কশা২, … [বাকিটুকু পড়ুন]

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

কশাঘাত

কশাঘাত–বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কশানো

কশানো, কশা২ [ kaśānō, kaśā ] ক্রি.
১. চাবুক মারা;
২. আঘাত করা (চড় কশানো)।

☐ বি. উক্ত অর্থে।

[বাং. √ কশ্ (সং. √ কশ্) + আ, আনো]।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

কশাহত

কশাহত–বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

কশাড়

কশাড় [ kaśāḍ ] বি. বড় কাশতৃণবিশেষ।

[সং. কশেরু]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

কশিদা

কশিদা [ kaśidā ] বি. সূচ-সুতো দিয়ে কাপড়ে ফুল তোলার কাজ, embroidery.

[ফা. কশীদাহ্]।

১১২ বার পঠিত মন্তব্য করুন

কশেরু

কশেরু১ [ kaśēru ] বি. তৃণমূলবিশেষ, কেশুর।

[সং.]।

কশেরু২ [ kaśēru ] মেরুদণ্ড, শিরদাঁড়া।

[সং. ক + √ শৃ+ উ, বিকল্পে কসেরু]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কশেরুক

কশেরুক [ kaśēruka ] বি.
১. মেরুদণ্ড;
২. কেশুর।

☐ বিণ. মেরুদণ্ডবিশিষ্ট, মেরুদণ্ডী।

[সং. কশেরু + ক]।

কশেরুকা–বি. (স্ত্রী.)
১. মেরুদণ্ড;
২. মেরুদণ্ডের এক-একটি অংশ, vertebra (বি.প.)।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

কষ

কষ১ [ kaṣa ] বি.
১. হরীতকী আম গাব প্রভৃতি ফল বা গাছের কষায় রস (কলার কষ);
২. ওই রসের ছোপ (কষ লাগা);
৩. চামড়া পাকাবার কষায় রস … [বাকিটুকু পড়ুন]

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

কষণ

কষণ [ kaṣaṇa ] বি.
১. ঘর্ষণ;
২. কণ্ডূয়ন;
৩. কষ্ঠিপাথরে ঘষে পরীক্ষা করা।

[সং. √ কষ্ + অন]।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

কষন

কষন১ [ kaṣana ] বি. (চামড়ায়) কষ দেওয়া, কষানো tanning.

[বাং. কষ১ + অন; তু. সং. √ কষায়ি + অন]।

কষন২ [ kaṣana ] বি.
১. এঁটে বাঁধা, … [বাকিটুকু পড়ুন]

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

কষা

কষা১, কশা১ [ kaṣā, kaśā ] বি. চাবুক।

[সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]।

কষা২ [ kaṣā ] বিণ. কষায় রসযুক্ত, ঈষত্ তিক্ত কষায় রসযুক্ত।

[সং. কষায়]।

কষা৩ [ ... [বাকিটুকু পড়ুন]

২১১ বার পঠিত মন্তব্য করুন

কষাকষি

কষাকষি [ kaṣā-kaṣi ] বি.
১. তাড়না;
২. টানাটানি; পীড়াপীড়ি (মন কষাকষি, দর কষাকষি)।

[বাং. কষা৪ + কষা৪ + ই]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কষাটে

কষাটে [ kaṣāṭē ] বিণ.
১. ঈষত্ কষায় স্বাদযুক্ত;
২. বিস্বাদ।

[বাং. কষা৫ + টে]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

কষানো

কষানো, কষা৫ [ kaṣānō, kaṣā ] ক্রি. (চামড়ায়) কষ দেওয়া, কষায় রসযুক্ত করা।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কষায়

কষায় [ kaṣāẏa ] বি.
১. তিক্ত বা কটু রস;
২. কষযুক্ত স্বাদ;
৩. ক্বাথ;
৪. ফিকে লাল বর্ণ;
৫. খয়ের বর্ণ।

☐ বিণ.
১. কষায় স্বাদযুক্ত;
২. রক্তপীতমিশ্রিত বর্ণযুক্ত;
৩. লোহিত;
৪. রঞ্জিত।

[সং. √ ... [বাকিটুকু পড়ুন]

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

কষায়িত

কষায়িত–বিণ.
১. রক্তবর্ণ, আরক্ত (রোষকষায়িত দৃষ্টি);
২. রঞ্জিত, রংযুক্ত।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

কষি

কষি [ kaṣi ] বি.
১. লম্বা সরলরেখা (স্লেটে কষি টানা); দাঁড়ি;
২. পরিধেয় বস্ত্রের যে অংশ কোমরে বাঁধা বা আটকানো থাকে;
৩. কাঁচা আমের আঁঠি।

[দেশি]।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

কষিত

কষিত [ kaṣita ] বিণ. নিকষে বা কষ্টিপাথরে পরীক্ষিত।

কষিত কাঞ্চন–পরীক্ষা করা বা যাচাই করা হয়েছে এমন সোনা; খাঁটি সোনা; খাঁটি এবং উজ্জ্বল সোনা।

[সং. √ কষ্ ... [বাকিটুকু পড়ুন]

১২৬ বার পঠিত মন্তব্য করুন

কষিত কাঞ্চন

কষিত কাঞ্চন–পরীক্ষা করা বা যাচাই করা হয়েছে এমন সোনা; খাঁটি সোনা; খাঁটি এবং উজ্জ্বল সোনা।

১১৪ বার পঠিত মন্তব্য করুন

কষে

কষে–ক্রি-বিণ. দৃঢ়ভাবে, শক্ত করে, সজোরে (কষে বাঁধো, কষে চড়)।

[বাং. √ কষ্]।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

কষ্ট

কষ্ট [ kaṣṭa ] বি.
১. দুঃখ, ক্লেশ, যন্ত্রণা (কষ্টকর, কষ্টদায়ক);
২. পরিশ্রম, আয়াস, মেহনত (কষ্টার্জিত ধন);
৩. অনটন (কষ্টে আছে)।

[সং. √ কষ্ + ত]।

কষ্টকর–বিণ. যন্ত্রণাদায়ক।

কষ্ট করা–ক্রি. বি. … [বাকিটুকু পড়ুন]

২০১ বার পঠিত মন্তব্য করুন

কষ্ট করা

কষ্ট করা–ক্রি. বি. পরিশ্রম করা, মেহনত করা; ক্লেশ স্বীকার করা; দুঃখ বা যন্ত্রণা ভোগ করা।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

কষ্টকর

কষ্টকর–বিণ. যন্ত্রণাদায়ক।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

কষ্টকল্পনা

কষ্টকল্পনা–বি. সহজসাধ্য বা স্বাভাবিক নয় এমন কল্পনা।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

কষ্টকল্পিত

কষ্টকল্পিত–বিণ. কষ্ট করে, কল্পনা করা হয়েছে এমন।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

কষ্টজীবী

কষ্টজীবী (-জীবিন্)–বিণ. বহু কষ্টে দুঃখ ভোগ করে বেঁচে থাকে বা জীবিকা অর্জন করে এমন।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

কষ্টদায়ক

কষ্টদায়ক–বিণ. কষ্টকর, যাতে কষ্ট বা যন্ত্রণা ভোগ হয় এমন।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

কষ্টলভ্য

কষ্টলভ্য–বিণ. কষ্ট করে লাভ করতে হয় এমন।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

কষ্টসহ

কষ্টসহ, কষ্টসহিষ্ণু–বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন।

কষ্টসাধ্য–বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর।

কষ্টার্জিত–বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

কষ্টসহিষ্ণু

কষ্টসহিষ্ণু, কষ্টসহ–বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কষ্টসাধ্য

কষ্টসাধ্য–বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

কষ্টার্জিত

কষ্টার্জিত–বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কষ্টি

কষ্টি [ kaṣṭi ] বি.
১. পরীক্ষণ; যাচাই করা;
২. যে কালো মসৃণ পাথরে ঘষে সোনা পরীক্ষা করা হয়, নিকষ (কষ্টিপাথর)।

[সং. √ কষ্ + তি; তু. হি. ... [বাকিটুকু পড়ুন]

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

কষ্টিপাথর

কষ্টিপাথর–বি. সোনা পরীক্ষা করার জন্য ব্যবহৃত কালো মসৃণ পাথর।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

কষ্টেসৃষ্টে

কষ্টেসৃষ্টে [ kaṣṭē-sṛṣṭē ] ক্রি-বিণ. কায়ক্লেশে, বহুকষ্টে; কোনোক্রমে (‘কষ্টেসৃষ্টে দিন চলে যায়’: সু. বা.)।

[সং. কষ্ট + বাং. এ + বাং. সৃষ্ট (সহচর শব্দ) + বাং. ... [বাকিটুকু পড়ুন]

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

কসবা

কসবা [ kasabā ] বি.
১. গ্রামের চেয়ে বড় কিন্তু শহরের চেয়ে ছোট বসতি; সমৃদ্ধ গ্রাম;
২. গণ্ডগ্রাম। [আ. কস্বাহ্]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কসবি

কসবি, (বর্জি.) কসবী [ kasabi, (barji.) kasabī ] বি. (স্ত্রী.) বেশ্যা, গণিকা।

[আ. কস্ব]।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কসবী

কসবী (বর্জি.), কসবি  [ kasabī, kasabi ] বি. (স্ত্রী.) বেশ্যা, গণিকা।

[আ. কস্ব]।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

কসম

কসম [ kasama ] বি. শপথ, দিব্যি (কসম খেয়ে বলছি, আমি এ কাজ করিনি)।

[আ. কসম্]।

কসম খাওয়া–ক্রি. বি. শপথ করা, দিব্যি গালা।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

কসম খাওয়া

কসম খাওয়া–ক্রি. বি. শপথ করা, দিব্যি গালা।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

কসরত

কসরত, (বর্জি.) কসরত্ [ kasarata, kasarat ] বি.
১. ব্যায়ামের কৌশল;
২. কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)।

[আ. কস্রত্]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

কসরত্

কসরত্ (বর্জি.), কসরত [ kasarat, kasarata ] বি.
১. ব্যায়ামের কৌশল;
২. কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)।

[আ. কস্রত্]।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

কসাই

কসাই [ kasāi ] বি.
১. পশুহননকারী মাংসবিক্রেতা, যে পশু হত্যা করে তার মাংস বিক্রয় করে;
২. (আল.) অতি নির্মম ব্যক্তি।

[আ. কসাঈ]।

কসাইখানা–বি. পশুহত্যার স্হান; পশুর মাংসের দোকান।

কসাইগিরি–বি. … [বাকিটুকু পড়ুন]

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

কসাইখানা

কসাইখানা–বি. পশুহত্যার স্হান; পশুর মাংসের দোকান।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

কসাইগিরি

কসাইগিরি–বি. কসাইয়ের ব্যাবসা; হৃদয়হীন আচরণ।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

কসুর

কসুর [ kasura ] বি.
১. দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন);
২. ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই);
৩. অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)।

[আ. ক'সূর]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

কসেরূ

কসেরূ [ kasērū ] কশেরু১-এর বানানভেদ।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

কস্তা

কস্তা [ kastā ] বিণ. টকটকে লাল, ঘোর লাল রঙের।

[সং. কষায়িত?]।

কস্তাপেড়ে–বিণ. চওড়া লাল পাড়যুক্ত (কস্তা-পেড়ে শাড়ি)।

৪৯৬ বার পঠিত ১টি মন্তব্য

কস্তাকস্তি

কস্তাকস্তি, কোস্তাকুস্তি [ kastā-kasti, kōstā-kusti ] বি.
১. ধস্তাধস্তি;
২. কুস্তি।

[বাং. কুস্তি + কুস্তি < হিং. কুস্তমকুস্তা]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

কস্তাপেড়ে

কস্তাপেড়ে–বিণ. চওড়া লাল পাড়যুক্ত (কস্তা-পেড়ে শাড়ি)।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কস্তুরিকা

কস্তুরিকা, কস্তুরী, কস্তূরী [ kasturikā, kasturī, kastūrī ] বি.
১. কস্তূরী মৃগ;
২. মৃগনাভি।

[সং. কস্তুরী]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

কস্তুরী

কস্তুরী, কস্তূরী, কস্তুরিকা [ kasturī, kastūrī, kasturikā ] বি.
১. কস্তূরী মৃগ;
২. মৃগনাভি।

[সং. কস্তুরী]।

৩১৭ বার পঠিত মন্তব্য করুন