বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ক (পাতা 3)

কতক

কতক–বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)।

ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)।

সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)।

বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

কতকটা

কতকটা–বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)।

ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

কতকাটা

কতকাটা–বিণ. কলমের মতো ছুঁচলো ও তেরছাভাবে কাটা।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

কতক্ষণ

কতক্ষণ–বি.
১. কিছু সময়;
২. বহু সময়।

ক্রি-বিণ.
১. কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল);
২. কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

কতটা

কতটা–বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)।

সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কতদূর

কতদূর–বি. কিছু দূর; অনেক দূর।

ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

কতনা

কতনা–বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

কতবার

কতবার–ক্রি-বিণ.
১. কয়বার (কতবার ওখানে গেছে?);
২. বহুবার (‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’: রবীন্দ্র)।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কতবেল

কতবেল, কয়েতবেল [ kata-bēla, kaẏēta-bēla ] বি. ছোট বেলের আকারের টক স্বাদের ও শক্ত খোলাযুক্ত ফলবিশেষ।

[সং. কপিত্থ-বিল্ব]।

২০২ বার পঠিত মন্তব্য করুন

কতমতো

কতমতো–বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

কতল

কতল, কোতল [ katala, kōtala ] বি.
১. মুণ্ডচ্ছেদ, শিরচ্ছেদ;
২. হত্যা, খুন;
৩. প্রাণদণ্ড (রাজার আদেশে তাকে কতল করা হবে)।

[আ. কত্ল্]।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

কতশত

কতশত–বিণ. অসংখ্য (কতশত লোক)।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

কতহুঁ

কতহুঁ (ব্রজ.)–বিণ. কতই, বিবিধ; বহু (‘চুম্বন করল কতহুঁ ছন্দ’: বিদ্যা)।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

কতি

কতি [ kati ] বিণ. (প্রা. বাং.)
১. কত, কতপরিমাণ;
২. কিছু, কতিপয়।

সর্ব. কোথায়।

[সং. কিম্ + অতি, হি. কতী]।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

কতিপয়

কতিপয় [ kati-paẏa ] বিণ. কয়েকটি, কতকগুলি, কিছুসংখ্যক (কতিপয় দিবস, কতিপয় বালক)।

[সং. কতি + অয় প আগম]।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কতেক

কতেক [ katēka ] বিণ. কত (‘কতেক মধু শ্যাম নামে আছে গো’ চণ্ডী)।

তু. যতেক।

[বাং. কত + এক]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

কত্তা

কত্তা [ kattā ] বি. কর্তা-র কথ্য রূপবিশেষ।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

কত্থক

কত্থক [ katthaka ] বি. ভারতীয় উচ্চাঙ্গ নৃত্যপদ্ধতিবিশেষ।

[হিং. কত্থক]।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

কথক

কথক [ kathaka ] বি.
১. পুরাণাদি গ্রন্হের ব্যাখ্যাকারক বা পাঠক;
২. বক্তা।

[সং. √ কথ্ + অক]।

কথকঠাকুর–বি. যে ব্রাহ্মণ পুরাণাদি গ্রন্হ পাঠ এবং ব্যাখ্যা করেন।

কথকতা–বি. কথকের বৃত্তি; … [বাকিটুকু পড়ুন]

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

কথকঠাকুর

কথকঠাকুর–বি. যে ব্রাহ্মণ পুরাণাদি গ্রন্হ পাঠ এবং ব্যাখ্যা করেন।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

কথকতা

কথকতা–বি. কথকের বৃত্তি; পুরাণাদি পাঠ ও ব্যাখ্যা।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

কথঞ্চন

কথঞ্চন, কথঞ্চিত্ [ kathañcana, kathañcit ] ক্রি-বিণ. কোনোরকমে।

বিণ. কিঞ্চিত্, কিছুটা (রোগী এখন কথঞ্চিত্ সুস্হ)।

[সং. কথম্ + চিত্, চন]।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

কথঞ্চিত্

কথঞ্চিত্, কথঞ্চন [ kathañcit, kathañcana ] ক্রি-বিণ. কোনোরকমে।

বিণ. কিঞ্চিত্, কিছুটা (রোগী এখন কথঞ্চিত্ সুস্হ)।

[সং. কথম্ + চিত্, চন]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

কথন

কথন [ kathana ] বি. কথা, উক্তি, বলা; বিবৃতি, ভাষণ।

[সং. √ কথ্ + অন]।

কথনীয়–বিণ. কথ্য, বলার যোগ্য; বলা উচিত এমন; বক্তব্য।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

কথনীয়

কথনীয়–বিণ. কথ্য, বলার যোগ্য; বলা উচিত এমন; বক্তব্য।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

কথা

কথা [ kathā ] বি.
১. উক্তি, বচন (আস্তে কথা বলে);
২. কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা);
৩. মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা);
৪. … [বাকিটুকু পড়ুন]

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

কথা কাটা

কথা কাটা–ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

কথা কাটাকাটি

কথা কাটাকাটি–বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

কথা পাড়া

কথা পাড়া–ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

কথা ফোটা

কথা ফোটা–ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

কথাকলি

কথাকলি–বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ।

[সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

কথাচ্ছলে

কথাচ্ছলে, কথার ছলে–ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

কথান্তর

কথান্তর–বি.
১. ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি;
২. অন্য প্রসঙ্গ;
৩. কথার মধ্যে বিরাম;
৪. কথার খেলাপ।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

কথাপ্রসঙ্গে

কথাপ্রসঙ্গে–ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

কথাবার্তা

কথাবার্তা–বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কথার কথা

কথার কথা–বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

কথার ছলে

কথার ছলে, কথাচ্ছলে–ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

কথার নড়চড়

কথার নড়চড়–বি. প্রতিশ্রুতিভঙ্গ।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

কথার মারপ্যাঁচ

কথার মারপ্যাঁচ–বি. কথার কৌশল বা জটিলতা।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

কথারম্ভ

কথারম্ভ–বি. বক্তব্য বা কাহিনির শুরু।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

কথাশিল্প

কথাশিল্প–বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক।

১২৪ বার পঠিত মন্তব্য করুন

কথাসরিত্সাগর

কথাসরিত্সাগর [ kathā-sarit-sāgara ] বি. সোমদেব ভট্ট রচিত বিখ্যাত সংস্কৃত কাহিনিগ্রন্হবিশেষ।

[সং. কথা (গল্প) + সরিত্ + সাগর]।

 

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

কথাসাহিত্য

কথাসাহিত্য–বি. গল্প-উপন্যাস প্রভৃতি।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

কথায় কথায়

কথায় কথায়–ক্রি-বিণ.
১. কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে;
২. অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)।

১৮৭ বার পঠিত মন্তব্য করুন

কথিত

কথিত [ kathita ] বিণ.
১. উক্ত, বলা হয়েছে এমন;
২. বর্ণিত;
৩. উচ্চারিত।

[সং. √ কথ্ + ত]।

১২০ বার পঠিত মন্তব্য করুন

কথোপকথন

কথোপকথন [ kathōpa-kathana ] বি. পরস্পরের কথাবার্তা, আলাপ আলোচনা।

[সং. কথা + উপকথন]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

কথ্য

কথ্য [ kathya ] বিণ.
১. বলার যোগ্য বা বলা উচিত এমন; কথনীয়, বক্তব্য;
২. কথাবার্তায় ব্যবহৃত (কথ্যভাষা)।

[সং. √ কথ্ + য]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

কদক্ষর

কদক্ষর [ kadakṣara ] বি.
১. কুত্সিত অক্ষর;
২. বিশ্রী হাতের লেখা।

বিণ. অক্ষর বা হাতের লেখা কুত্সিত এমন।

[সং. কু (কুত্সিত) + অক্ষর]।

১২১ বার পঠিত মন্তব্য করুন

কদগ্নি

কদগ্নি [ kadagni ] বি.
১. যে আগুন প্রায় নিভে যাচ্ছে, নিবুনিবু আগুন;
২. অগ্নিমান্দ্য; অজীর্ণ রোগ।

[সং. কু (মন্দ) + অগ্নি]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কদন্ন

কদন্ন [ kadanna ] বি.
১. কুখাদ্য; খাওয়া যায় না এমন খাবার;
২. বাসি খাবার বা ভাত।

[সং. কু (মন্দ) + অন্ন]।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

কদভ্যাস

কদভ্যাস [ kadabhyāsa ] বি. মন্দ অভ্যাস, কু-অভ্যাস।

[সং. কু + অভ্যাস]।

তু. বদভ্যাস।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

কদম

কদম১ [ kadama ] বি.
১. পা, চরণ;
২. পদক্ষেপ;
৩. ঘোড়ার গতিভঙ্গি।

[আ. কদ্ম্]।

কদম২ [ kadama ] বি. কদম্ব, হলুদ রঙের সুগন্ধ ফুল বা তার গাছ।

[সং. কদম্ব]।

কদমা–বি. (কদম … [বাকিটুকু পড়ুন]

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

কদমা

কদমা–বি. (কদম ফুলের মতো আকারবিশিষ্ট) চিনির তৈরি সাদা মিঠাইবিশেষ।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

কদম্ব

কদম্ব [ kadamba ] বি. বড় গাছবিশেষ ও তার ফুল। কদম।

[সং. √ কদি + অম্ব]।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

কদর

কদর [ kadara ] বি. খাতির, সম্মান, মর্যাদা, আদরযত্ন (সে ভালো জিনিসের কদর বোঝে)।

[আ. কদর্]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

কদর্থ

কদর্থ [ kadartha ] বি. বিকৃত, অসংগত বা ভুল মানে; কুত্সিত অর্থ।

[সং. কু + অর্থ]।

কদর্থন, কদর্থনা–বি.
১. নিন্দা;
২. কদর্থ করা (আমার বক্তব্যর এই কদর্থন আমাকে খুবই … [বাকিটুকু পড়ুন]

১৩১ বার পঠিত মন্তব্য করুন

কদর্থন

কদর্থন, কদর্থনা–বি.
১. নিন্দা;
২. কদর্থ করা (আমার বক্তব্যর এই কদর্থন আমাকে খুবই পীড়া দেয়)।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

কদর্থনা

কদর্থনা, কদর্থন–বি.
১. নিন্দা;
২. কদর্থ করা (আমার বক্তব্যর এই কদর্থন আমাকে খুবই পীড়া দেয়)।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

কদর্থিত

কদর্থিত, কদর্থীকৃত–বিণ. ভুল অসংগত বা বিকৃত অর্থ করা হয়েছে এমন।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কদর্থীকৃত

কদর্থীকৃত, কদর্থিত–বিণ. ভুল অসংগত বা বিকৃত অর্থ করা হয়েছে এমন।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

কদর্য

কদর্য [ kadarya ] বিণ.
১. অত্যন্ত কুত্সিত, জঘন্য, হীন, নীচ;
২. (মূল অর্থ কিন্তু বর্ত. বিরল) কৃপণ।

[সং. কু + অর্য]।

বি. কদর্যতা।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কদর্যতা

কদর্যতা–বি.

কদর্য [ kadarya ] বিণ.
১. অত্যন্ত কুত্সিত, জঘন্য, হীন, নীচ;
২. (মূল অর্থ কিন্তু বর্ত. বিরল) কৃপণ।

[সং. কু + অর্য]।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

কদল

কদল, কদলী [ kadala, kadalī ] বি. কলা; কলাগাছ।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

কদলী

কদলী, কদল [ kadalī, kadala ] বি. কলা; কলাগাছ।

[সং. ক + √ দল্ + অ + ঈ]।

কদলীকুসুম, কদলীপুষ্প–বি. কলার ফুল, মোচা।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

কদলীকুসুম

কদলীকুসুম, কদলীপুষ্প–বি. কলার ফুল, মোচা।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

কদলীপুষ্প

কদলীপুষ্প, কদলীকুসুম–বি. কলার ফুল, মোচা।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

কদাকার

কদাকার [ kadākāra ] বিণ. অত্যন্ত কুত্সিত বা জঘন্য আকৃতিবিশিষ্ট।

[সং. কু + আকার]।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

কদাচ

কদাচ [ kadāca ] অব্য. ক্রি-বিণ. কখনো, কখনোই (এ কাজ আমার দ্বারা কদাচ হবে না); দৈবাত্ কখনো।

[সং. কদাচন]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

কদাচন

কদাচন, কদাচিত্ [ kadācana, kadācit ] অব্য. ক্রি-বিণ. কোনো সময়ে; দৈবাত্ কখনো; খুব একটা নয় (আমি কদাচিত্ সেখানে যাই)।

[সং. কদা + চন, চিত্]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

কদাচরণ

কদাচরণ, কদাচার [ kadācaraṇa, kadācāra ] বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম।

বিণ. কুত্সিত আচারবিশিষ্ট।

[সং. কু + আচার, আচরণ]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

কদাচার

কদাচার, কদাচরণ [ kadācāra, kadācaraṇa ] বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম।

বিণ. কুত্সিত আচারবিশিষ্ট।

[সং. কু + আচার, আচরণ]।

কদাচারী (-রিন্)–বিণ. জঘন্য আচরণকারী, দুর্বৃত্ত।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

কদাচারী

কদাচারী (-রিন্)–বিণ. জঘন্য আচরণকারী, দুর্বৃত্ত।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

কদাচিত্

কদাচিত্, কদাচন [ kadācit, kadācana ] অব্য. ক্রি-বিণ. কোনো সময়ে; দৈবাত্ কখনো; খুব একটা নয় (আমি কদাচিত্ সেখানে যাই)।

[সং. কদা + চন, চিত্]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

কদাপি

কদাপি [ kadāpi ] অব্য.
১. কখনো (একথা কদাপি ঠিক নয়; কদাপি এ কাজ কোরো না);
২. কোনো-এক সময়ে (যদি কদাপি সে একথা বলেও থাকে)।

[সং. কদা + ... [বাকিটুকু পড়ুন]

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

কদিন

কদিন, (কথ্য) কদ্দিন [ kadina, kaddina ] ক্রি-বিণ. কয়দিন, কতদিন (আর কদিন অপেক্ষা করব?); অল্প কিছু দিন (কদিনের মধ্যেই সে সেরে উঠবে)।

[বাং. কয় + দিন]।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কদু

কদু [ kadu ] বি. লাউ।

[ফা. কদ্দু, হি. কদ্দু]।

২০৮ বার পঠিত মন্তব্য করুন

কদুক্তি

কদুক্তি [ kadukti ] বি. খারাপ বা অসংগত কথা, কটু কথা, কুকথা, দুর্বাক্য।

[সং. কু + উক্তি]।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

কদুত্তর

কদুত্তর [ kaduttara ] বি. খারাপ বা অসংগত জবাব; মুখে মুখে জবাব।

[সং. কু + উত্তর]।

১২৪ বার পঠিত মন্তব্য করুন

কদুষ্ণ

কদুষ্ণ, কবোষ্ণ, কোষ্ণ [ kaduṣṇa, kabōṣṇa, kōṣṇa ] বিণ. ঈষদুষ্ণ, অল্প গরম।

[সং. কত্, কব, ক + উষ্ণ]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

কদ্দিন

কদ্দিন (কথ্য), কদিন [ kaddina,  kadina ] ক্রি-বিণ. কয়দিন, কতদিন (আর কদিন অপেক্ষা করব?); অল্প কিছু দিন (কদিনের মধ্যেই সে সেরে উঠবে)।

[বাং. কয় + দিন]।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

কদ্রু

কদ্রু, কদ্রূ [ kadru, kadrū ] বি. নাগমাতা, কশ্যপমুনির পত্নী।

[সং. √ কদ্ + রু]।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

কদ্রূ

কদ্রূ, কদ্রু [ kadru, kadrū ] বি. নাগমাতা, কশ্যপমুনির পত্নী।

[সং. √ কদ্ + রু]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

কনক

কনক [ kanaka ] বি. স্বর্ণ, সোনা।

[সং. √ কন্ + অক]।

কনকচাঁপা–বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল।

কনকচূড়–বি. ধানবিশেষ।

বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া (‘কনকচূড় … [বাকিটুকু পড়ুন]

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

কনকচাঁপা

কনকচাঁপা–বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

কনকচূর

কনকচূর–বি. ধানবিশেষ, কনকচূড় ধান।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

কনকচূড়

কনকচূড়–বি. ধানবিশেষ।

বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া (‘কনকচূড় মুকুটখানি’: রবীন্দ্র)।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

কনকন

কনকন [ kana-kana ] বি.
১. তীব্র যন্ত্রণা (দাঁত কনকন করছে);
২. তীব্র ঠাণ্ডা বা শীত।

কনকনানি–বি. কনকন করার অনুভূতি।

কনকনানো–ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)।

কনকনে–বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা … [বাকিটুকু পড়ুন]

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কনকনানি

কনকনানি–বি. কনকন করার অনুভূতি।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

কনকনানো

কনকনানো–ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

কনকনে

কনকনে–বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা বা অস্বস্তি জন্মায় এমন (কনকনে শীত, কনকনে হাওয়া)।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

কনকপত্র

কনকপত্র–বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কনকপ্রভা

কনকপ্রভা–বি. সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

কনকমুকুট

কনকমুকুট–বি. সোনার মুকুট।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

কনকময়

কনকময়–বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

কনকরঞ্জিত

কনকরঞ্জিত–বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন।

১১১ বার পঠিত মন্তব্য করুন

কনকরস

কনকরস–বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

কনকসূত্র

কনকসূত্র–বি. সোনার তার, সোনার ডোর।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

কনকাচল

কনকাচল–বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

কনকাঞ্জলি

কনকাঞ্জলি–বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

কনট্রাকটর

কনট্রাকটর, কনট্রাকটার [ kana-ṭrākaṭara, kana-ṭrākaṭāra ] বি. যে ঠিকায় বা নির্ধারিত শর্তে কাজ করে; ঠিকাদার।

[ইং. contractor]।

কনট্রাকটরি, কনট্রাকটারি–বি. ঠিকা নিয়ে কাজ, ঠিকাদারি।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন