বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ক (পাতা 36)

কড়কড়ানি

কড়কড়ানি, কড়মড়ানি–বি. কড়কড় বা কড়মড় শব্দ।

 

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

কড়কড়ে

কড়কড়ে–বিণ.
১. শুকনো (কড়কড়ে ভাত);
২. ভঙ্গুর;
৩. যা চিবালে কড়কড় করে।

১১২ বার পঠিত মন্তব্য করুন

কড়ঙ্গ

কড়ঙ্গ [ kaḍṅga ] বি.
১. নারকেলমালা দিয়ে তৈরি ভিক্ষাপাত্রবিশেষ;
২. জলপাত্রবিশেষ।

[সং. করঙ্ক]।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

কড়চা

কড়চা [ kaḍcā ] বি.
১. বৈষ্ণব সাহিত্যে পদ্যে লিখিত ইতিবৃত্ত, জীবনী বা দিনলিপি;
২. রোজনামচা, দিনলিপি;
৩. প্রজার দেয় খাজনায় বিবরণ সংবলিত বই বা নথি।

[তু. হি. কড়খা]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

কড়তা

কড়তা, করতা [ kaḍ়tā, karatā ] বি. জিনিসপত্র বিক্রয়ের সময় পাত্রের ওজন (তেলের বোতলের করতা বাদ দিয়েছ তো?), tare.

[দেশি]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

কড়মা

কড়মা [ kaḍ়mā ] বি. দইয়ের সঙ্গে ছাতু ময়দা চিঁড়ে প্রভৃতি মিশিয়ে প্রস্তুত খাদ্যবিশেষ।

[সং. করম্ভ]।

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

কড়মড়

কড়মড়–কড়কড়-এর অনুরূপ।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

কড়মড়ানি

কড়মড়ানি–কড়কড়ানি-র অনুরূপ।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

কড়া

কড়া১ [ kaḍā ] বি. ধাতুর বালা; বালার মতো হাতল (দরজার কড়া); আংটা।

[সং. কটক]।

কড়া২, কড়াই [ kaḍā২., kaḍāi ] বি. ধাতুর তৈরি (সচ.) দুটি আংটাওয়ালা … [বাকিটুকু পড়ুন]

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

কড়াই

কড়াই, কড়া২ [ kaḍāi, kaḍā ] বি. ধাতুর তৈরি (সচ.) দুটি আংটাওয়ালা রান্নার পাত্র, কটাহ।

[সং. কটাহ]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কড়াই

কড়াই, কলাই১ [ kaḍāi, kalāi ] বি.
১. মাষকলাই;
২. মটর, শুঁটিযুক্ত যাবতীয় শস্য।

[সং. কলায়]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

কড়াইশুঁটি

কড়াইশুঁটি, কলাইশুঁটি–বি. মটরশুঁটি।

২২৩ বার পঠিত মন্তব্য করুন

কড়াকিয়া

কড়াকিয়া, (গ্রা.) কড়াঙ্কিয়া, কড়াঙ্কে–বি. (১ থেকে ১০০) কড়ার হিসাব।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

কড়াক্কড়

কড়াক্কড়, কড়াকড়–বিণ. কঠিন, কঠোর।

বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

কড়াক্কড়ি

কড়াক্কড়ি, কড়াকড়ি–বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন।

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

কড়াক্রান্তি

কড়াক্রান্তি–ক্রান্তি দ্রঃ।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

কড়াক্রান্তির হিসাব

কড়াক্রান্তির হিসাব–বি. অতি সূক্ষ্ম হিসাব।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

কড়াকড়

কড়াকড়, কড়াক্কড়–বিণ. কঠিন, কঠোর।

বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

কড়াকড়ি

কড়াকড়ি, কড়াক্কড়ি–বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

কড়াঙ্কিয়া

কড়াঙ্কিয়া (গ্রা.), কড়াকিয়া, কড়াঙ্কে–বি. (১ থেকে ১০০) কড়ার হিসাব।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

কড়াঙ্কে

কড়াঙ্কে, কড়াকিয়া, (গ্রা.) কড়াঙ্কিয়া–বি. (১ থেকে ১০০) কড়ার হিসাব।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

কড়াত্

কড়াত্ [ kaḍāt ] বি. অব্য. বজ্রপাত বা কোনো শক্ত জিনিস ভাঙার শব্দবিশেষ।

[ধ্বন্যা.]।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

কড়ার

কড়ার১ [ kaḍāra ] বিণ. পিঙ্গল বা কপিশ, পিঙ্গল বর্ণের।

[সং. √ কড়ার্ + অচ্ (অ) অস্ত্যর্থে]।

কড়ার২ [ kaḍ়āra ] বি. অঙ্গীকার, শপথ; শর্ত (কড়ার করা, … [বাকিটুকু পড়ুন]

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

কড়ারি

কড়ারি, (বর্জি.) কড়ারী–বিণ. অঙ্গীকারনির্দিষ্ট, শর্তানুযায়ী।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

কড়ারী

কড়ারী (বর্জি.), কড়ারি–বিণ. অঙ্গীকারনির্দিষ্ট, শর্তানুযায়ী।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

কড়ায়গণ্ডায়

কড়ায়গণ্ডায়–ক্রি-বিণ. অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাবমতে (কড়ায়-গণ্ডায় আদায় করেছি)।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কড়ি

কড়ি১ [ kaḍi ] বি. ছাদ ধরে রাখার উপযোগী কাঠ বা লোহার আড়কাঠ, আড়া (কড়িবরগা), beam, joist.

[বাং. < সং. কাণ্ড; তু. হি. কাঁড়]।

কড়ি২ [ kaḍi ... [বাকিটুকু পড়ুন]

১৭০ বার পঠিত মন্তব্য করুন

কড়িআলা

কড়িআলা, কড়িওয়ালা, কড়িয়াল১ [ kaḍi-ẏāla, kaḍi-ōẏālā, kaḍi-ālā ] বিণ. ধনশালী, পয়সাওয়ালা।

[বাং. কড়ি + হি. ওয়ালা]।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

কড়িওয়ালা

কড়িওয়ালা, কড়িআলা, কড়িয়াল১ [  kaḍi-ōẏālā, kaḍi-ālā, kaḍi-ẏāla, ] বিণ. ধনশালী, পয়সাওয়ালা।

[বাং. কড়ি + হি. ওয়ালা]।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

কড়িকপালে

কড়িকপালে–বিণ. যার অর্থভাগ্য ভালো।

[প্রাকৃ. কওড়ী; হি. কৌড়ী]।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

কড়িমধ্যম

কড়িমধ্যম–বি. মধ্যম বা ‘মা’ সুরের ঈষত্ চড়া পরদা, মধ্যম ও পঞ্চমের মধ্যবর্তী সুর।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

কড়িয়াল

কড়িয়াল১, কড়িআলা, কড়িওয়ালা [ kaḍi-ẏāla, kaḍi-ālā, kaḍi-ōẏālā ] বিণ. ধনশালী, পয়সাওয়ালা।

[বাং. কড়ি + হি. ওয়ালা]।

কড়িয়াল২, কড়িয়ালি [ kaḍi-ẏāla, kaḍi-ẏāli ] বি. লাগাম বা বলগার মতো যা … [বাকিটুকু পড়ুন]

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

কড়িয়ালি

কড়িয়ালি, কড়িয়াল২ [ kaḍi-ẏāli, kaḍi-ẏāla ] বি. লাগাম বা বলগার মতো যা ঘোড়ার মুখে লাগানো থাকে।

[কড়ি (=কড়া১) + আল]।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

কড়ুই

কড়ুই১ [ kaḍui ] বি. ধানের গোলা।

[বাং. কুঁড়া + ই]।

কড়ুই২ [ kaḍui ] বি. পটোল ঝিঙে থোড় ইত্যাদির ব্যঞ্জনবিশেষ।

[দেশি]।

২০৩ বার পঠিত মন্তব্য করুন

কড়ুয়া

কড়ুয়া১ [ kaḍuẏā ] বিণ.
১. কটু, তীব্র (কড়ুয়া গন্ধ);
২. কড়া (কড়ুয়া তেল)।

[সং. কটুক; প্রাকৃ. কড়ুঅ; বাং. কড়ুয়া]।

কড়ুয়া২ [ kaḍuẏā ] বি.
১. অঙ্কুর;
২. আঁকশি।

[দেশি]।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

কড়ে

কড়ে [ kaḍē ] বিণ. কনিষ্ঠ; ছোট, ক্ষুদ্র (কড়ে আঙুল)।

[সং. কনীয়স্-কনিষ্ঠ; হি. কনেঠ]।

কড়ে আঙুল–মানুষের হাতের বা পায়ের সবচেয়ে ছোট আঙুল।

কড়ে রাঁড়ি–অল্পবয়স্কা বিধবা।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

কড়ে আঙুল

কড়ে আঙুল–মানুষের হাতের বা পায়ের সবচেয়ে ছোট আঙুল।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

কড়ে রাঁড়ি

কড়ে রাঁড়ি–অল্পবয়স্কা বিধবা।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

কয়

কয়১ [ kaẏa ] বিণ.
১. কত (কয়টা কাপড় এনেছ?);
২. কতিপয় (এতে কয়টা দিন চলে যাবে)।

[< সং. কিয়ত্]।

কয়২ [ kaẏa ] ক্রি. (কথ্যভাষায় ও কাব্যে) বলে … [বাকিটুকু পড়ুন]

১৮১ বার পঠিত মন্তব্য করুন

কয়াল

কয়াল [ kaẏāla ] বি.
১. যে ব্যক্তি বাজারে বা আড়তে ধান, চাল ইত্যাদি ওজন করে;
২. শস্যসংগ্রাহক ও শস্যসংরক্ষক।

[তু. আ. কইয়াল্]।

কয়ালি–বি. কয়ালের পারিশ্রমিক বা পেশা।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

কয়ালি

কয়ালি–বি. কয়ালের পারিশ্রমিক বা পেশা।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

কয়েক

কয়েক [ kaẏēka ] বিণ. কতিপয়, অল্পসংখ্যক।

[বাং. কয়১ + এক]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

কয়েতবেল

কয়েতবেল, কতবেল [ kaẏēta-bēla, kata-bēla ] বি. ছোট বেলের আকারের টক স্বাদের ও শক্ত খোলাযুক্ত ফলবিশেষ।

[সং. কপিত্থ-বিল্ব]।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

কয়েদ

কয়েদ [ kaẏēda ] বি.
১. জেল, ফাটক, হাজত (কয়েদে রাখা);
২. কারাদণ্ড (তিন মাস কয়েদ হল)।

বিণ. কারারুদ্ধ (কয়েদ করা)।

[আ. কইদ্, কয়েদ্]।

কয়েদি, (বর্জি.) কয়েদী–বিণ. কয়েদে আটক।

বি. কয়েদে … [বাকিটুকু পড়ুন]

২০৮ বার পঠিত মন্তব্য করুন

কয়েদি

কয়েদি, (বর্জি.) কয়েদী–বিণ. কয়েদে আটক।

বি. কয়েদে আটক ব্যক্তি।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন