বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ক (পাতা 9)

কলগা

কলগা, কলগি [ kalagi, kalagā ] বি.
১. শিরোভূষণ;
২. মুকুট;
৩. তাজ;
৪. পাগড়ির চূড়া।

[আ. তুর. কলগী]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

কলগি

কলগি, কলগা [ kalagi, kalagā ] বি.
১. শিরোভূষণ;
২. মুকুট;
৩. তাজ;
৪. পাগড়ির চূড়া।

[আ. তুর. কলগী]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

কলঘর

কলঘর–বি.
১. (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর;
২. বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান … [বাকিটুকু পড়ুন]

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

কলঙ্ক

কলঙ্ক [ kalaṅka ] বি.
১. তামা পিতল ইত্যাদি ধাতুপাত্রের দাগ বা মালিন্য;
২. মরচে;
৩. অখ্যাতি;
৪. কেলেঙ্কারি।

[সং. ক + √ লন্ক্ + অ]।

কলঙ্কিত–বিণ. কলঙ্কযুক্ত; কলঙ্কী; অপবাদগ্রস্ত।

বিণ. (স্ত্রী.) … [বাকিটুকু পড়ুন]

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কলঙ্কিত

কলঙ্কিত–বিণ. কলঙ্কযুক্ত; কলঙ্কী; অপবাদগ্রস্ত।

বিণ. (স্ত্রী.) কলঙ্কিতা।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

কলঙ্কিতা

কলঙ্কিতা–বিণ. (স্ত্রী.) কলঙ্কিত।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কলঙ্কিনী

কলঙ্কিনী–বিণ. (স্ত্রী.) কলঙ্কী।

১০৪ বার পঠিত মন্তব্য করুন

কলঙ্কী

কলঙ্কী (-ঙ্কিন্)–বিণ. দুর্নামগ্রস্ত, কলঙ্কগ্রস্ত।

বিণ. (স্ত্রী.) কলঙ্কিনী।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

কলজে

কলজে, কলিজা, (কথ্য.) [ kalajē, kalijā ] বি.
১. যকৃত্;
২. হৃত্পিণ্ড;
৩. বুক;
৪. (আল.) সাহস।

[তু. হি. কলেজা]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

কলজেপুরু

কলজেপুরু–বিণ. উচ্চহৃদয়, হৃদয়বান; উদার; অকৃপণ।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

কলজের জোর

কলজের জোর (আল.)–সাহস।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

কলতান

কলতান [ kalatāna ] বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

কলতানি

কলতানি [ kala-tāni ] বি. ক্ষতস্হান থেকে নিঃসৃত রস; লালা, পূঁজ প্রভৃতি ক্লেদ।

[দেশি]।

১০৩ বার পঠিত মন্তব্য করুন

কলত্র

কলত্র [ kalatra ] বি. পত্নী, স্ত্রী. (পুত্রকলত্রসহ)।

[সং. (১.) √ গড্ + অএন্ (গ > ক); (২.)কল + √ ত্রৈ + অ]।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

কলধূত

কলধূত, কলধৌত [ kala-dhūta, kala-dhauta ] বি.
১. সোনা;
২. রুপো;
৩. কলধ্বনি।

[সং. কল (মলভাগ) + ধৌত]।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

কলধৌত

কলধৌত, কলধূত [ kala-dhauta, kala-dhūta ] বি.
১. সোনা;
২. রুপো;
৩. কলধ্বনি।

[সং. কল (মলভাগ) + ধৌত]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

কলন

কলন [ kalana ] বি.
১. গণন, সংখ্যা করা; হিসাব;
২. গ্রহণ।

[সং. √ কল্ + অন]।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

কলনাদ

কলনাদ–বি. মধুর ধ্বনি।

১২১ বার পঠিত মন্তব্য করুন

কলনাদিনী

কলনাদিনী–বি. (স্ত্রী.) কলনাদ, মধুর ধ্বনি।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

কলপ

কলপ [ kalapa ] বি.
১. পাকা চুল কালো করবার রং;
২. মাড় (শাড়ির পাড়ে কলপ দেওয়া)।

[আ. কলফ্]।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

কলবিঙ্ক

কলবিঙ্ক [ kala-biṅka ] বি. চড়াই পাখি, চটক।

[সং. কল৩ + বিঙ্ক (স্বর? রব?)]।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

কলভ

কলভ [ kalabha ] বি. হাতির শাবক, হাতির বাচ্চা।

[সং. কর + √ ভা + অ। র > ল]।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

কলম

কলম১ [ kalama ] বি.
১. কোনো গাছ থেকে কেটে-নেওয়া কচি ডাল যা থেকে অন্য গাছ হয়;
২. কোনো গাছের কচি ডাল যা অন্য গাছের সঙ্গে জুড়ে … [বাকিটুকু পড়ুন]

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

কলম করা

কলম করা–ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উত্পাদন করা।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

কলমচি

কলমচি [ kalamaci ] বি.
১. লিপিকর, scribe;
২. শ্রুতিলেখক, শুনে শুনে যে লেখে।

[ফা. কলম্চী]।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

কলমদান

কলমদান–বি. কলম রাখার পাত্র।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

কলমপেশা

কলমপেশা–বি. কেরানিগিরি; মসিজীবীর বৃত্তি।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

কলমবাজ

কলমবাজ–বিণ. বি. দক্ষ লেখক।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

কলমবাজি

কলমবাজি–বি. লেখকের বৃত্তি বা কাজ; লিপিকুশলতা; লেখালেখি; কলমের যুদ্ধ।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

কলমা

কলমা১ [ kalamā ] বি. ইসলাম ধর্মের মূল বাক্য বা ইষ্টমন্ত্র।

[আ. কল্মহ্]।

কলমা পড়া–ক্রি. বি. ইসলাম ধর্ম গ্রহণের স্বীকারোক্তিসহ প্রাথমিক কর্তব্য পালন করা।

কলমা২ [ kalamā ] … [বাকিটুকু পড়ুন]

১৫২ বার পঠিত মন্তব্য করুন

কলমা পড়া

কলমা পড়া–ক্রি. বি. ইসলাম ধর্ম গ্রহণের স্বীকারোক্তিসহ প্রাথমিক কর্তব্য পালন করা।

২০০ বার পঠিত মন্তব্য করুন

কলমি

কলমি১ [ kalami ] বি. শাকবিশেষ।

[সং. কলম্বী]। 

কলমি২ [ kalami ] বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

কলমের খোঁচা

কলমের খোঁচা–বি. অন্যের অনিষ্ট বা বিরক্তি জন্মাতে পারে এমন লেখা।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

কলম্ব

কলম্ব [ kalamba ] বি.
১. বাণ, তির, শর (‘উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে’: মধু);
২. কদম্ব গাছ;
৩. শাকের ডাঁটা।

[সং. √ কল্ + অম্ব]।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

কলম্বিকা

কলম্বিকা, কলম্বী [ kalambī, kalambikā ] বি. কলমি শাক।

[সং. √ কল্ + অম্ব+ঈ, কলম্বী + ক স্বার্থে + আ (স্ত্রী.)]।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

কলম্বী

কলম্বী, কলম্বিকা [ kalambī, kalambikā ] বি. কলমি শাক।

[সং. √ কল্ + অম্ব+ঈ, কলম্বী + ক স্বার্থে + আ (স্ত্রী.)]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

কলরব

কলরব, কলরোল–বি.
১. কলকল শব্দ;
২. সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

কলরোল

কলরোল, কলরব–বি.
১. কলকল শব্দ;
২. সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

কলশ

কলশ, কলস, কলসি, কলসী [ kalaśa, kalasa, kalasi, kalasī ] বি. জালার আকারের মাটির বা ধাতুর তৈরি জলপাত্র, ঘড়া, গাগরী, কুম্ভ।

[সং. (১.) ক + √ লস্ + ... [বাকিটুকু পড়ুন]

১৩১ বার পঠিত মন্তব্য করুন

কলস

কলস, কলসি, কলসী, কলশ [ kalasa, kalasi, kalasī, kalaśa ] বি. জালার আকারের মাটির বা ধাতুর তৈরি জলপাত্র, ঘড়া, গাগরী, কুম্ভ।

[সং. (১.) ক + √ ... [বাকিটুকু পড়ুন]

১৮৭ বার পঠিত মন্তব্য করুন

কলসি

কলসি, কলসী, কলশ, কলস [ kalasi, kalasī, kalaśa, kalasa ] বি. জালার আকারের মাটির বা ধাতুর তৈরি জলপাত্র, ঘড়া, গাগরী, কুম্ভ।

[সং. (১.) ক + √ লস্ + ... [বাকিটুকু পড়ুন]

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

কলসী

কলসী, কলশ, কলস, কলসি [ kalasī, kalaśa, kalasa, kalasi ] বি. জালার আকারের মাটির বা ধাতুর তৈরি জলপাত্র, ঘড়া, গাগরী, কুম্ভ।

[সং. (১.) ক + √ লস্ + ... [বাকিটুকু পড়ুন]

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

কলস্বন

কলস্বন, কলস্বর–বি.
১. অস্পষ্ট শব্দ;
২. উচ্চ স্বর, তারস্বর।

☐ বিণ. ওইরকম শব্দকারী।

১১১ বার পঠিত মন্তব্য করুন

কলস্বনা

কলস্বনা–বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

কলস্বর

কলস্বর, কলস্বন–বি.
১. অস্পষ্ট শব্দ;
২. উচ্চ স্বর, তারস্বর।

☐ বিণ. ওইরকম শব্দকারী।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

কলহ

কলহ [ kalaha ] বি. ঝগড়া, বিবাদ।

[সং. কল + √ হন্ + অ]।

কলহপরায়ণ–বিণ. ঝগড়াটে, কারণে অকারণে ঝগড়া করে এমন।

কলহান্তরিতা–বি. যে নায়িকা প্রত্যাখ্যাত নায়কের সঙ্গে বিচ্ছেদের … [বাকিটুকু পড়ুন]

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

কলহংস

কলহংস–বি.
১. রাজহাঁস;
২. বালিহাঁস।

বি. (স্ত্রী.) কলহংসী।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

কলহংসী

কলহংসী–বি. (স্ত্রী.) কলহংস;
১. রাজহাঁস;
২. বালিহাঁস।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

কলহপরায়ণ

কলহপরায়ণ–বিণ. ঝগড়াটে, কারণে অকারণে ঝগড়া করে এমন।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কলহান্তরিতা

কলহান্তরিতা–বি. যে নায়িকা প্রত্যাখ্যাত নায়কের সঙ্গে বিচ্ছেদের জন্য পরে মনস্তাপ ভোগ করে।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

কলহাস

কলহাস, কলহাস্য–বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

কলহাসিনী

কলহাসিনী–বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

কলহাস্য

কলহাস্য, কলহাস–বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

কলা

কলা১ [ kalā ] বি.
১. চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ;
২. রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ;
৩. কালের অংশবিশেষ (৮. সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়;
৪. লেশ, ক্ষুদ্র … [বাকিটুকু পড়ুন]

২১৬ বার পঠিত মন্তব্য করুন

কলা খাওয়া

কলা খাওয়া–ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কলা দেখানো

কলা দেখানো–ক্রি. বি ফাঁকি দেওয়া।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কলাই

কলাই১, কড়াই [ kalāi, kaḍāi ] বি.
১. মাষকলাই;
২. মটর, শুঁটিযুক্ত যাবতীয় শস্য।

[সং. কলায়]।

কলাইশুঁটি, কড়াইশুঁটি–বি. মটরশুঁটি।

কলাই২ [ kalāi ] বি. রাং ইত্যাদি ধাতুর প্রলেপ; ইনামেল, মিনা … [বাকিটুকু পড়ুন]

১৮১ বার পঠিত মন্তব্য করুন

কলাইশুঁটি

কলাইশুঁটি, কড়াইশুঁটি–বি. মটরশুঁটি।

১১১ বার পঠিত মন্তব্য করুন

কলাকুশল

কলাকুশল–বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

কলাতিক্রম

কলাতিক্রম, কালাতিপাত, কালাত্যয় [ kalāti-krama, kālāti-pāta, kālātyaẏa ] বি. সময়ক্ষেপ, সময়যাপন, সময় কাটানো।

[সং. কাল২+ অতিক্রম, অতিপাত, অত্যয়]।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

কলাদ

কলাদ [ kalāda ] বি. স্বর্ণকার, স্যাকরা।

[সং. কলা + আ + √ দা + অ]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

কলাধর

কলাধর–বি.
১. চন্দ্র;
২. শিব।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

কলানিধি

কলানিধি–বি. চন্দ্র।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

কলানো

কলানো [ kalānō ] ক্রি. বি. অঙ্কুরিত হওয়া, গজানো।

[সং. কল১ + বাং. আনো]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

কলাপ

কলাপ [ kalāpa ] বি.
১. আভরণ, অলংকার;
২. ময়ূরপুচ্ছ (ময়ূর কলাপ মেলেছে);
৩. সমূহ (কার্যকলাপ);
৪. বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিশেষ।

[সং. কল + √ আপ্ + অ]।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

কলাপিনী

কলাপিনী–বি. (স্ত্রী.) কলাপী, ময়ূর।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

কলাপী

কলাপী [ kalāpī ] (-পিন্)–বি. ময়ূর।

বি. (স্ত্রী.) কলাপিনী।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

কলাপোড়া খাওয়া

কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া)–ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

কলাবউ

কলাবউ, কলাবধূ, কলাবৌ–বি.
১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি;
২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি;
৩. নবপত্রিকা;
৪. নবদুর্গা;
৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী;
৬. (বিদ্রূপে) … [বাকিটুকু পড়ুন]

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

কলাবতী

কলাবতী–বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা।

১১১ বার পঠিত মন্তব্য করুন

কলাবত্

কলাবত্–বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

কলাবধূ

কলাবধূ, কলাবৌ, কলাবউ–বি.
১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি;
২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি;
৩. নবপত্রিকা;
৪. নবদুর্গা;
৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী;
৬. (বিদ্রূপে) … [বাকিটুকু পড়ুন]

১২৯ বার পঠিত মন্তব্য করুন

কলাবিদ্যা

কলাবিদ্যা–বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কলাবৌ

কলাবৌ, কলাবউ, কলাবধূ–বি.
১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি;
২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি;
৩. নবপত্রিকা;
৪. নবদুর্গা;
৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী;
৬. (বিদ্রূপে) … [বাকিটুকু পড়ুন]

১২৪ বার পঠিত মন্তব্য করুন

কলাভবন

কলাভবন–বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

কলাভৃত্

কলাভৃত্–বি.
১. চন্দ্র;
২. শিল্পী;
৩. শিব।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কলার

কলার [ kalāra ] বি. শার্ট, কোট ইত্যাদির গলদেশের চওড়া ও শক্ত পটিবিশেষ।

[ইং. collar]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

কলালাপ

কলালাপ১ [ kalālāpa ] বি.
১. অস্ফুট মধুর ধ্বনি;
২. মধুর আলাপ;
৩. ভ্রমর।

[সং. কল৩ + আলাপ]।

কলালাপ২ [ kalālāpa ] বি. নৃত্যগীতাদি কলা সম্বন্ধে আলোচনা।

[সং. কলা১ + আলাপ]।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

কলায়

কলায় [ kalāẏa ] বি. ডালজাতীয় শস্য; মাষকলাই, কলাই, মটর।

[সং. কল + √ অয়্ + অ]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

কলি

কলি১ [ kali ] বি.
১. পুরাণোক্ত চতুর্থ বা শেষ যুগ (কলিকাল, কলিযুগ);
২. কলিদেব, দ্বাপরের পরবর্তী যুগের অধিদেবতা।

[সং. √ কল্ + ই]।

(সবে) কলির সন্ধ্যা (সন্ধে)–কলির সূচনামাত্র, … [বাকিটুকু পড়ুন]

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

কলি ধরানো

কলি ধরানো, কলি ফেরানো, কলী করা–ক্রি. বি. চুনকাম করা।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

কলি ফেরানো

কলি ফেরানো, কলী করা, কলি ধরানো–ক্রি. বি. চুনকাম করা।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

কলিকা

কলিকা [ kalikā ] বি. কোরক, কুঁড়ি, কলি (কমলকলিকা)।

[সং. কলি + ক স্বার্থে + স্ত্রী. আ]।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

কলিঙ্গ

কলিঙ্গ [ kaliṅga ] বি. ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলসমেত প্রাচীন প্রদেশবিশেষ।

[সং.কলি + √ গম্ + অ]।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

কলিচুন

কলিচুন [ kali-cuna ] বি. ঝিনুক শামুক ইত্যাদি পুড়িয়ে তৈরি চুন।

[আ. কলি৩. + বাং. চুন]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

কলিজা

কলিজা, (কথ্য.) কলজে [ kalijā, (kathya.) kalajē ] বি.
১. যকৃত্;
২. হৃত্পিণ্ড;
৩. বুক;
৪. (আল.) সাহস।

[তু. হি. কলেজা]।

কলজেপুরু–বিণ. উচ্চহৃদয়, হৃদয়বান; উদার; অকৃপণ।

কলজের জোর (আল.)–সাহস।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

কলিত

কলিত [ kalita ] বিণ.
১. গণনা করা বা কলন করা হয়েছে এমন;
২. গৃহীত।

[সং. √ কল্ + ত]।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

কলির সন্ধ্যা

(সবে) কলির সন্ধ্যা (সন্ধে)–কলির সূচনামাত্র, অর্থাত্ বিপদের সূচনামাত্র, ভয়াবহ ভবিষ্যত্ পরিণামের উপক্রমমাত্র।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

কলিল

কলিল [ kalila ] বিণ. সমন্বিত, যুক্ত, মিশ্রিত (মোহকলিল বুদ্ধি)।

[সং. √ কল্ + ইল]।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

কলী করা

কলী করা, কলি ধরানো, কলি ফেরানো–ক্রি. বি. চুনকাম করা।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

কলু

কলু [ kalu ] বি. তৈলকার জাতি বা ব্যক্তি, যে ঘানিতে তেল তৈরি করে।

[দেশি; তু. হি. কোলহু]।

স্ত্রী. কলুনি।

কলুর বলদ (আল.)–এমন ব্যক্তি যার স্বাধীনতা বা চিন্তাশক্তি … [বাকিটুকু পড়ুন]

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

কলুনি

কলুনি–স্ত্রী. কলু।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

কলুর বলদ

কলুর বলদ (আল.)–এমন ব্যক্তি যার স্বাধীনতা বা চিন্তাশক্তি নেই, কেবল অন্যের ইচ্ছানুসারে যাকে সর্বদা ঘুরতে বা খাটতে হয়।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

কলুষ

কলুষ [ kaluṣa ] বি.
১. পাপ;
২. মালিন্য; মল; দোষ (‘সকল কলুষতামসহর জয় হোক তব জয়’: রবীন্দ্র)।

[সং. √ কল্ + উষ]।

কলুষিত–বিণ. কলুষযুক্ত; মলিন।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

কলুষিত

কলুষিত–বিণ. কলুষযুক্ত; মলিন।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

কলেজ

কলেজ [ kalēja ] বি. (স্কুলের শিক্ষা সমাপনান্তে) উচ্চতর শিক্ষালাভের জন্য প্রতিষ্ঠান, মহাবিদ্যালয়।

[ইং. college]।

কলেজীয়–বিণ.কলেজসংক্রান্ত (কলেজীয় শিক্ষার শেষে)।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

কলেজীয়

কলেজীয়–বিণ.কলেজসংক্রান্ত (কলেজীয় শিক্ষার শেষে)।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

কলেবর

কলেবর [ kalēbara ] বি. শরীর, দেহ (দিন দিন কলেবর বৃদ্ধি পাচ্ছে)।

[সং. কল (=শুক্র) + এ (৭.মী বিভক্তি) + বর (শ্রেষ্ঠ)।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

কলের পুতুল

কলের পুতুল–বি.
১. যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়;
২. (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

কলের মানুষ

কলের মানুষ–বি.
মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন