বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » গ

গ – বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ।
n. the third consonant of Bengali alphabet.

-গ – বিণ. গামী, গমনকারী (খগ, পরঙ্গ), অভিমুখীন (নিম্নগ)। [সং. √গম্‌+অ (র্তৃ)]। বিণ. (স্ত্রী.) … [বাকিটুকু পড়ুন]

২৬৬ বার পঠিত মন্তব্য করুন

গ সা গু

গ.সা.গু (গসাগু) [ ga sā gu ] দ্র গরিষ্ঠ।

২৫০ বার পঠিত মন্তব্য করুন

গঁদ

গঁদ [ ganda ] বি. বাবলা জিওল প্রভৃতি গাছের রস বা রস থেকে তৈরি আঠা (গঁদের আঠা)।

[হি. গোঁদ্]।

২৪৬ বার পঠিত মন্তব্য করুন

গং

গং [ ga ] (লেখায়) গয়রহ-র সংক্ষিপ্ত রূপ।

২৬২ বার পঠিত মন্তব্য করুন

গগন

গগন [ gagana ] বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর (‘গগনে গরজে মেঘ ঘন বরষা’: রবীন্দ্র)।

[সং. √গম্ + অন, ম্ স্হানে গ্ আদেশ]।

গগনচারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ … [বাকিটুকু পড়ুন]

৩১২ বার পঠিত মন্তব্য করুন

গগনচারী

গগনচারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর।

২১০ বার পঠিত মন্তব্য করুন

গগনচুম্বী

গগনচুম্বী (-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু।

২০৪ বার পঠিত মন্তব্য করুন

গগনতল

গগনতল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ।

২২৯ বার পঠিত মন্তব্য করুন

গগনপট

গগনপট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

গগনপথ

গগনপথ বি. আকাশপথ, আকাশমার্গ।

২২৩ বার পঠিত মন্তব্য করুন

গগনপ্রান্ত

গগনপ্রান্ত বি. আকাশের একধার, দিগন্ত।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

গগনবিহারী

গগনবিহারী (রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)।

৩০২ বার পঠিত মন্তব্য করুন

গগনমণ্ডল

গগনমণ্ডল বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)।

২৩০ বার পঠিত মন্তব্য করুন

গগনস্পর্শী

গগনস্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

গগনস্পর্শী

গগনস্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)।

২২০ বার পঠিত মন্তব্য করুন

গগনাঙ্গন

গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

গগনাম্বু

গগনাম্বু বি. বৃষ্টির জল।

২২৮ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গ

গঙ্গ [ gaṅga ] বি. (ব্রজ.) গঙ্গা।

[গঙ্গা দ্র]।

২২৮ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গা

গঙ্গা [ gaṅgā ] বি. ১. গঙ্গা নদী, ভাগীরথী; ২. শিবপত্নী; গঙ্গাদেবী।

[সং. √গম্ + গ + আ]।

গঙ্গাজ বিণ. গঙ্গাজাত। ☐ বি. ১. ভীষ্ম; ২. কার্তিকেয়।

গঙ্গাজল … [বাকিটুকু পড়ুন]

২৫৫ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাজ

গঙ্গাজ বিণ. গঙ্গাজাত।

☐ বি.
১. ভীষ্ম;
২. কার্তিকেয়।

২১৩ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাজল

গঙ্গাজল বি.
১. গঙ্গানদীর জল;
২. সখী বা সই পাতানোর সম্পর্ক।

২০০ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাজলি

গঙ্গাজলি বি.
১. অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া;
২. গঙ্গাজল স্পর্শ করে শপথ;
৩. গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাধর

গঙ্গাধর বি. শিব।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাপুত্র

গঙ্গাপুত্র বি.
১. ভীষ্ম;
২. শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাপ্রাপ্তি

গঙ্গাপ্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু।

২০৫ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাফড়িং

গঙ্গাফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাবাসী

গঙ্গাবাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী।

১৯০ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাযমুনা

গঙ্গাযমুনা বি. গঙ্গা ও যমুনা নদী।

☐ বিণ.
১. সাদা ও কালো রঙের;
২. দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি);
৩. সোনা ও রুপা … [বাকিটুকু পড়ুন]

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাযাত্রা

গঙ্গাযাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাযাত্রী

গঙ্গাযাত্রী (-ত্রিন্) বি.
১. মুমূর্ষু ব্যক্তি;
২. যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী।

২৩৭ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গালাভ

গঙ্গালাভ বি. গঙ্গাতীরে মৃত্যু।

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাসংগম

গঙ্গাসংগম, গঙ্গাসাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গাসাগর

গঙ্গাসংগম, গঙ্গাসাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গোত্তরী

গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢোয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ।

২২৭ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গোত্রী

গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢোয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ।

২১৪ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গোদক

গঙ্গোদক বি. গঙ্গাজল।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

গঙ্গোপাধ্যায়

গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি [ gaṅgōpādhyāẏa, gāṅguli ] বি. বাঙালি ব্রাহ্মণদের পদবিবিশেষ।

২২৯ বার পঠিত মন্তব্য করুন

গচ্চা

গচ্চা, গচ্ছা [ gaccā, gacchā ] বি. ক্ষতিপূরণ; অনর্থক দণ্ড; অসাবধানতার জন্য লোকসান (একগাদা টাকা গচ্চা গেল; গচ্চা দিতে হল)।

[দেশি]।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

গচ্ছা

গচ্চা, গচ্ছা [ gaccā, gacchā ] বি. ক্ষতিপূরণ; অনর্থক দণ্ড; অসাবধানতার জন্য লোকসান (একগাদা টাকা গচ্চা গেল; গচ্চা দিতে হল)।

[দেশি]।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

গচ্ছা

গচ্ছা [ gacchā ] ক্রি. গ্রহণ করানো, ঘাড়ে চাপানো, ছলে বলে গ্রহণ করতে স্বীকার করানো (দোকানদারটা গছিয়ে দিল, যত বাজে জিনিস তোমাকে গছিয়ে দেয়)।

[দেশি]।

গচ্ছানো ক্রি. … [বাকিটুকু পড়ুন]

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

গচ্ছানো

গচ্ছানো ক্রি. গছা -র অনুরূপ।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

২২৬ বার পঠিত মন্তব্য করুন

গচ্ছিত

গচ্ছিত [ gacchita ] বিণ. রক্ষিত, ন্যস্ত; জমা রাখা হয়েছে এমন (ওর জিনিসগুলো আমার কাছে গচ্ছিত রেখে গেছে, অপরের গচ্ছিত ধন)।

[দেশি]।

১৯২ বার পঠিত মন্তব্য করুন

গজ

গজ১ [ gaja ] বি. দুই হাত বা ৩৬ ইঞ্চি পরিমাণ মাপবিশেষ।

☐ বিণ. ওই মাপের (দুই গজ কাপড়)।

[তু. সং. 'সাধারণ নরাঙ্গুল্যা ত্রিংশদঙ্গুলকো গজঃ']।

গজকাঠি বি. এক … [বাকিটুকু পড়ুন]

২৩৭ বার পঠিত মন্তব্য করুন

গজকচ্ছপ

গজকচ্ছপ বি.
১. পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে … [বাকিটুকু পড়ুন]

২০০ বার পঠিত মন্তব্য করুন

গজকচ্ছপের লড়াই

গজকচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

গজকাঠি

গজকাঠি বি. এক গজ মাপের কাঠি।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

গজকুম্ভ

গজকুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

গজগজ

গজগজ, গজ্-গজ্, গজরগজর [ gaja-gaja, gaj-gaj, gajara-gajara ] অব্য. বি.
১. বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ;
২. অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে);
৩. বাইরে বেরিয়ে আসার … [বাকিটুকু পড়ুন]

২০২ বার পঠিত মন্তব্য করুন

গজগতি

গজগতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট।

☐ বি.
১. হাতির গমনভঙ্গি ;
২. সংস্কৃত ছন্দোবিশেষ।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

গজগামিনী

গজগামিনী স্ত্রী. গজগামী।

২১০ বার পঠিত মন্তব্য করুন

গজগামী

গজগামী (-মিন্) বিণ.
১. গজে চড়ে যায় এমন;
২. হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার।

স্ত্রী. গজগামিনী।

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

গজগির

গজগিরি, গজগির [ gaja-giri, gaja-gira ] বি.
১. কুয়োর চার দিকের শান-বাঁধানো চাতাল;
২. পঙ্খের কাজ বা ঘরের মেঝেতে চুনের প্রলেপ বা কারুকার্য।

[হি. গচগীরী-তু. মরাঠি ... [বাকিটুকু পড়ুন]

২১৬ বার পঠিত মন্তব্য করুন

গজগিরি

গজগিরি, গজগির [ gaja-giri, gaja-gira ] বি.
১. কুয়োর চার দিকের শান-বাঁধানো চাতাল;
২. পঙ্খের কাজ বা ঘরের মেঝেতে চুনের প্রলেপ বা কারুকার্য।

[হি. গচগীরী-তু. মরাঠি ... [বাকিটুকু পড়ুন]

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

গজঘণ্টা

গজঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়।

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

গজচক্ষু

গজচক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ।

২২০ বার পঠিত মন্তব্য করুন

গজদন্ত

গজদন্ত বি.
১. হাতির দাঁত, ivory;
২. মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত;
৩. গণেশ।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

গজপতি

গজপতি বি.
১. শ্রেষ্ঠ হাতি;
২. হাতিদের প্রধান;
৩. ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ।

২১৪ বার পঠিত মন্তব্য করুন

গজবীথি

গজবীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি।

২২৪ বার পঠিত মন্তব্য করুন

গজভুক্তকপিত্থবত্

গজভুক্তকপিত্থবত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম।

২১৪ বার পঠিত মন্তব্য করুন

গজমুক্তা

গজমোতি, গজমুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

গজমোতি

গজমোতি, গজমুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে।

২০৪ বার পঠিত মন্তব্য করুন

গজরগজর

গজগজ, গজ্-গজ্, গজরগজর [ gaja-gaja, gaj-gaj, gajara-gajara ] অব্য. বি.
১. বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ;
২. অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে);
৩. বাইরে বেরিয়ে আসার … [বাকিটুকু পড়ুন]

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

গজরা

গজরা [ gajarā ] ক্রি. চাপা গর্জন করা; বৃথা আক্রোশে গজগজ করা (খাঁচায় বাঘটা গজরাচ্ছে).

[< সং. √গর্জ্ (বাং. গজ্র ধ্বনিবিপর্যয়ে) + আ]।

গজরানো ক্রি. গজরা।

☐ বি. … [বাকিটুকু পড়ুন]

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

গজরানি

গজরানি বি. চাপা গর্জন।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

গজরানো

গজরানো ক্রি. গজরা।

☐ বি. গর্জন।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

গজল

গজল [ gajala ] বি. (পারস্যদেশীয়) সংগীতের সুরবিশেষ; প্রেমসংগীতবিশেষ।

[ফা. গজ.ল]।

২৫৫ বার পঠিত মন্তব্য করুন

গজা

গজা১ [ gajā ] বি. ময়দার মিঠাইবিশেষ।

[দেশি]।

গজা২ [ gajā ] ক্রি.
১. অঙ্কুরিত হওয়া, জন্মানো (দাড়ি গজানো, বহু দোকান গজিয়ে উঠেছে) ;
২. বৃদ্ধি পাওয়া।

[বাং. ... [বাকিটুকু পড়ুন]

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

গজাজিন

গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়।

২১৩ বার পঠিত মন্তব্য করুন

গজানন

গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ।

১৯০ বার পঠিত মন্তব্য করুন

গজানীক

গজানীক বি. গজারোহী সৈন্যদল।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

গজানো

গজানো ক্রি. গজা।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

গজারি

গজারি বি.
১. হাতির শত্রু সিংহ;
২. গজাসুরের হন্তা শিব ;
৩. গাছবিশেষ।

২০৪ বার পঠিত মন্তব্য করুন

গজারূঢ

গজারূঢ বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন।

২০৪ বার পঠিত মন্তব্য করুন

গজারোহী

গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)।

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

গজাল

গজাল [ gajāla ] বি.
১. বড় পেরেক;
২. শোলজাতীয় মাছবিশেষ।

[ফা. গজ + বাং. আল]।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

গজি

গজি বিণ. এক গজ পরিমাণবিশিষ্ট (পাঁচগজি কাপড়)।

২২৩ বার পঠিত মন্তব্য করুন

গজেন্দ্র

গজেন্দ্র [ gajēndra ] বি.
১. সেরা হাতি;
২. হাতিদের প্রধান, হাতিদের দলপতি ;
৩. ঐরাবত।

[সং. গজ + ইন্দ্র]।

গজেন্দ্রগমন বি. বড় হাতির মতো ধীর ও … [বাকিটুকু পড়ুন]

১৮০ বার পঠিত মন্তব্য করুন

গজেন্দ্রগমন

গজেন্দ্রগমন বি. বড় হাতির মতো ধীর ও গুরুগম্ভীর গতি।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

গজেন্দ্রগামিনী

গজেন্দ্রগামিনী বিণ. (স্ত্রী.) গজেন্দ্রগমনবিশিষ্টা, ধীরগামিনী।

১৯০ বার পঠিত মন্তব্য করুন

গজ্‌গজ্‌

গজগজ, গজ্‌গজ্‌, গজরগজর [ gaja-gaja, gaj-gaj, gajara-gajara ] অব্য. বি.
১. বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ;
২. অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে);
৩. বাইরে বেরিয়ে আসার … [বাকিটুকু পড়ুন]

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

গঞ্জ

গঞ্জ [ gañja ] বি.
১. গোলা, হাট, বড় বাজার;
২. শস্য ও অন্য পণ্য ক্রিয়-বিক্রয়ের স্হান।

[ফা. গঞ্জ্]।

২২৭ বার পঠিত মন্তব্য করুন

গঞ্জন

গঞ্জন [ gañjana ] বি. তিরস্কার করা, লাঞ্ছিত করা।

☐ বিণ. অবজ্ঞা বা তিরস্কার করে এমন (অলিকুলগঞ্জন, খঞ্জন-গঞ্জন-আঁখি)।

[সং. √গঞ্জ্ + অন]।

গঞ্জনা বি. তিরস্কার, লাঞ্ছনা (শ্বশুরবাড়িতে তাকে … [বাকিটুকু পড়ুন]

২৭০ বার পঠিত ১টি মন্তব্য

গঞ্জনা

গঞ্জনা বি. তিরস্কার, লাঞ্ছনা (শ্বশুরবাড়িতে তাকে অনেক গঞ্জনা সইতে হয়)।

২১৬ বার পঠিত মন্তব্য করুন

গঞ্জা

গঞ্জা ক্রি. তিরস্কার করা (‘বৃথা গঞ্জ তুমি দশাননে’: মধু)।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

গঞ্জিকা

গঞ্জিকা [ gañjikā ] বি. গাঁজা, সিদ্ধি গাছের জটা।

['গাঁজা' শব্দকে সংস্কৃতরূপ দানের জন্য গঠিত]।

গঞ্জিকাসেবী (-বিন্) বিণ. বি. গাঁজাখোর।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

গঞ্জিকাসেবী

গঞ্জিকাসেবী (-বিন্) বিণ. বি. গাঁজাখোর।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

গঞ্জিত

গঞ্জিত [ gañjita ] বিণ. তিরস্কৃত; লাঞ্ছিত।

[সং. √গঞ্জ্ + ণিচ্ + ত]।

১৯২ বার পঠিত মন্তব্য করুন

গটগট

গটগট, গটমট [ gaṭa-gaṭa, gaṭa-maṭa ] বি. অব্য. দম্ভভারে দৃঢ পদক্ষেপে চলার শব্দ (আমার সামনে দিয়ে গটমট করে হেঁটে গেল)।

[দেশি]।

২৪৪ বার পঠিত মন্তব্য করুন

গটমট

গটগট, গটমট [ gaṭa-gaṭa, gaṭa-maṭa ] বি. অব্য. দম্ভভারে দৃঢ পদক্ষেপে চলার শব্দ (আমার সামনে দিয়ে গটমট করে হেঁটে গেল)।

[দেশি]।

২২৪ বার পঠিত মন্তব্য করুন

গঠন

গঠন [ gaṭhana ] বি.
১. নির্মাণ (গঠনমূলক সমালোচনা);
২. রচনা, গ’ড়ে তোলা (মূর্তিগঠন, দলগঠন);
৩. বিন্যাস, গড়ন; চেহারা (দেহের গঠন)।

[< সং. ঘটন]।

গঠা ক্রি. গঠন … [বাকিটুকু পড়ুন]

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

গঠা

গঠা ক্রি. গঠন করা।

২১৬ বার পঠিত মন্তব্য করুন

গঠিত

গঠিত বিণ. রচিত; বিন্যাস্ত (দল গঠিত হল, চরিত্র গঠিত হয়েছে)।

২৩৪ বার পঠিত মন্তব্য করুন

গড্ডর

গড্ডল, গড্ডর [ gaḍḍala, gaḍḍara ] বি. ভেড়া; গাড়ল।

[অর্বাচীন সং.]।

১৯০ বার পঠিত মন্তব্য করুন

গড্ডরিকা

গড্ডলিকা, গড্ডরিকা বি. (স্ত্রী.)
১. ভেড়ার পালের মধ্যে সবার আগে আগে চলে যে ভেড়ি;
২. এক মেষের অনুবর্তী মেষের দল।

২১২ বার পঠিত মন্তব্য করুন

গড্ডল

গড্ডল, গড্ডর [ gaḍḍala, gaḍḍara ] বি. ভেড়া; গাড়ল।

[অর্বাচীন সং.]।

গড্ডলিকা, গড্ডরিকা বি. (স্ত্রী.)
১. ভেড়ার পালের মধ্যে সবার আগে আগে চলে যে ভেড়ি;
২. এক … [বাকিটুকু পড়ুন]

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

গড্ডলিকা

গড্ডলিকা, গড্ডরিকা বি. (স্ত্রী.)
১. ভেড়ার পালের মধ্যে সবার আগে আগে চলে যে ভেড়ি;
২. এক মেষের অনুবর্তী মেষের দল।

২০৯ বার পঠিত মন্তব্য করুন

গড্ডলিকা প্রবাহ

গড্ডলিকা প্রবাহ বি. পালের ভেড়ারা যেমন অন্ধের মতো অগ্রবর্তী ভেড়া বা ভেড়ির অনুসরণ করে, তেমনি ভালো-মন্দ বিচার না করে অন্যান্য সকলের সঙ্গে অগ্রবর্তীর অনুসরণ।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

গণ

গণ [ gaṇa ] বি.
১. সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ);
২. সম্প্রদায়, শ্রেণি;
৩. (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, … [বাকিটুকু পড়ুন]

২১২ বার পঠিত মন্তব্য করুন

গণইতে

গণইতে [ gaṇitē ] অস-ক্রি. (ব্রজ.) গণনা করতে (‘গণইতে দোষ গুণ লেশ ন পাওবি’: বিদ্যা.)।

[গনা দ্র]।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

গণক

গণক [ gaṇaka ] বি. দৈবজ্ঞ, গণত্কার, জ্যোতিষী।

☐ বিণ. যে গণনা করে, গণনাকারী।

[সং. √গণ্ + অক]।

গণকযন্ত্র বি. নির্ভুল হিসাব বা গণনা করে দেয় এমন স্বয়ংক্রিয় … [বাকিটুকু পড়ুন]

১৮৫ বার পঠিত মন্তব্য করুন