বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » গ (পাতা 14)

গ্রহদোষ

গ্রহদোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

গ্রহপতি

গ্রহপতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

গ্রহবিপাক

গ্রহবিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

গ্রহবিপ্র

গ্রহবিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য।

৮৫ বার পঠিত মন্তব্য করুন

গ্রহবৈগুণ্য

গ্রহবৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

গ্রহমণ্ডল

গ্রহমণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

গ্রহরাজ

গ্রহরাজ বি. ১. সূর্য; ২. চন্দ্র; ৩. বৃহস্পতি।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

গ্রহশান্তি

গ্রহশান্তি – অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

গ্রহস্ফুট

গ্রহস্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

গ্রহাচার্য

গ্রহাচার্য [ grahācārya ] বি. দৈবজ্ঞ, জ্যোতিষী।

[সং. গ্রহ + আচার্য]।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

গ্রহাণু

গ্রহাণু [ grahāṇu ] বি.
১. উপগ্রহ;
২. সূর্যের চতুর্দিকে পরিভ্রমণকারী অতি ক্ষুদ্র গ্রহ, asteroid.

[সং. গ্রহ + অণু]।

গ্রহাণুপুঞ্জ বি. বহু গ্রহাণুর একত্র সমাবেশ।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

গ্রহাণুপুঞ্জ

গ্রহাণুপুঞ্জ বি. বহু গ্রহাণুর একত্র সমাবেশ।

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

গ্রহীতা

গ্রহীতা [ grahītā ] (-তৃ) বিণ. গ্রহণকারী, গ্রাহক (দানগ্রহীতা)।

[সং. √গ্রহ্ + তৃ, ঈ আগম]।

১২২ বার পঠিত মন্তব্য করুন

গ্রহের ফের

গ্রহের ফের বি. ১. কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; ২. বিপদ।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

গ্রাবু

গ্রাবু [ grābu ] বি. একরকম তাসখেলা।

[দেশি]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

গ্রামোফোন

গ্রামোফোন [ grāmō-phōna ] বি. রেকর্ড-করা অর্থাত্ গোলাকার চাকতিতে মুদ্রিত স্বরতরঙ্গ ধ্বনিত করার যন্ত্রবিশেষ, কলের গান।

[ইং. gramophone]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

গ্রাম্য

গ্রাম্য [ grāmya ] বিণ.
১. গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক;
২. গ্রামজাত, গ্রামে উত্পন্ন ;
৩. গ্রামস্হ, গ্রামের;
৪. ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)।

[সং. গ্রাম + ... [বাকিটুকু পড়ুন]

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

গ্রাম্যতা

গ্রাম্যতা বি.
১. অমার্জিত ভাব, অভদ্রতা;
২. ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

গ্রাম্যধর্ম

গ্রাম্যধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

গ্রাম্যমৃগ

গ্রাম্যমৃগ বি. কুকুর।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

গ্রাস

গ্রাস [ grāsa ] বি.
১. ভোজনের জন্য এক-একবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য হাত দিয়ে মুখে তোলা হয়;
২. কবল (কালগ্রাস) ;
৩. ভক্ষণ, গলাধঃকরণ, গেলা;… [বাকিটুকু পড়ুন]

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

গ্রাসকারী

গ্রাসকারী (-রিন্) বিণ. বি. ভক্ষণকারী, খাদক; যে গ্রাস করে।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

গ্রাসনালি

গ্রাসনালি, গ্রাসনালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্হলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet.

১৪১ বার পঠিত মন্তব্য করুন

গ্রাসনালী

গ্রাসনালি, গ্রাসনালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্হলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet.

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

গ্রাসাচ্ছাদন

গ্রাসাচ্ছাদন বি. খোরপোশ, অন্নবস্ত্র।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

গ্রাসিত

গ্রাসিত বিণ.
১. কবলিত;
২. ভক্ষিত।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

গ্রাহ

গ্রাহ [ grāha ] বি.
১. আদান, গ্রহণ;
২. উপলব্ধি, বোধ (ভাবগ্রাহ, অর্থগ্রাহ) ;
৩. আগ্রহ; নির্বন্ধ;
৪. হাঙর কুমির প্রভৃতি হিংস্র জলচর প্রাণী।

[সং. √গ্রহ্ ... [বাকিটুকু পড়ুন]

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

গ্রাহক

গ্রাহক বিণ.
১. যে গ্রহণ করে, গ্রহণকারী;
২. ক্রেতা।

স্ত্রী. গ্রাহিকা।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

গ্রাহিকা

গ্রাহিকা স্ত্রী. গ্রাহক।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

গ্রাহিত

গ্রাহিত বিণ. গ্রহণ করা হয়েছে এমন।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

গ্রাহী

গ্রাহী (-হিন্) বিণ. বি.
১. গ্রহণকারী (গুণগ্রাহী);
২. আকর্ষক (হৃদয়গ্রাহী);
৩. মলবদ্ধকারক, ধারক।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

গ্রাহ্য

গ্রাহ্য [ grāhya ] বিণ.
১. গ্রহণযোগ্য, স্বীকার্য (এই ব্যাখ্যা গ্রাহ্য নয়);
২. জ্ঞেয় (বুদ্ধিগ্রাহ্য) ;
৩. বিবেচ্য;
৪. গণনীয়।

[সং. √গ্রহ্ + য]।

গ্রাহ্য করা ক্রি. … [বাকিটুকু পড়ুন]

১১৯ বার পঠিত মন্তব্য করুন

গ্রাহ্য করা

গ্রাহ্য করা ক্রি. বি. মেনে নেওয়া বা সমীহ করা (আমার কথা কেউ গ্রাহ্য করে না)।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

গ্রাহ্য হওয়া

গ্রাহ্য হওয়া ক্রি. বি.
১. স্বীকৃত হওয়া;
২. বিবেচনার যোগ্য বলে গৃহীত হওয়া (আবেদন গ্রাহ্য হবে না)।

৫৬১ বার পঠিত ৩টি মন্তব্য

গ্রিক

গ্রিক [ grika ] বি. গ্রিসদেশের লোক বা ভাষা।

☐ বিণ. গ্রিসদেশ বা গ্রিক ভাষাসম্বন্ধীয় (গ্রিক পুরাণের গল্প)।

[ইং. Greek]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

গ্রিনরুম

গ্রিনরুম [ grina-ruma ] বি. রঙ্গমঞ্চে অভিনেতাদের বিশ্রামকক্ষ বা সাজঘর।

[ইং. greenroom]।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

গ্রিল

গ্রিল [ grila ] বি. (জানালা দরজায় ব্যবহৃত) লোহার জাফরি বা জাফরির মতো গরাদ।

[ইং. grill]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

গ্রীবা

গ্রীবা [ grībā ] বি.
১. গলদেশ;
২. ঘাড়।

[সং. √গৃ + ব + আ]।

গ্রীবাদেশ বি. ঘাড়।

গ্রীবাভঙ্গি বি. (সুন্দরভাবে) ঘাড় বেঁকানো।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

গ্রীবাদেশ

গ্রীবাদেশ বি. ঘাড়।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

গ্রীবাভঙ্গি

গ্রীবাভঙ্গি বি. (সুন্দরভাবে) ঘাড় বেঁকানো।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

গ্রীষ্ম

গ্রীষ্ম [ grīṣma ] বি.
১. গরমের কাল, নিদাঘ;
২. উত্তাপ।

☐ বিণ. গরম।

[সং. গ্রস্ + ম]।

গ্রীষ্মকাল বি. গ্রীষ্মঋতু, গরমের কাল।

গ্রীষ্মপীড়িত বিণ. গরমে ক্লান্ত, তাপক্লান্ত, তাপক্লিষ্ট।

গ্রীষ্মমণ্ডল … [বাকিটুকু পড়ুন]

১২৯ বার পঠিত মন্তব্য করুন

গ্রীষ্মকাল

গ্রীষ্মকাল বি. গ্রীষ্মঋতু, গরমের কাল।

২১৭ বার পঠিত মন্তব্য করুন

গ্রীষ্মপীড়িত

গ্রীষ্মপীড়িত বিণ. গরমে ক্লান্ত, তাপক্লান্ত, তাপক্লিষ্ট।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

গ্রীষ্মমণ্ডল

গ্রীষ্মমণ্ডল বি. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির অন্তর্বর্তী তীব্র তাপযুক্ত ভূভাগ, torrid zone, উষ্ণমণ্ডল।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

গ্রীষ্মাতিশয্য

গ্রীষ্মাতিশয্য বি. উত্তাপের আধিক্য।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

গ্রীষ্মাবকাশ

গ্রীষ্মাবকাশ বি. (স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে) গ্রীষ্মকালীন ছুটি।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

গ্রেন

গ্রেন [ grēna ] বি. এক যবোদর বা অর্ধরতি পরিমিত ওজনবিশেষ; এক ভরির একশো আশি ভাগের এক ভাগ।

[ইং. grain]।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

গ্রেপ্তার

গ্রেপ্তার, গ্রেফ্তার [ grēptāra, grēphtāra ] বি. পাকড়াও, আটক, ধরা (গ্রেপ্তার এড়াতে সে দেশের সীমানার বাইরে চলে গেল)।

☐ বিণ. পাকড়াও বা আটক করা হয়েছে এমন, … [বাকিটুকু পড়ুন]

১১৯ বার পঠিত মন্তব্য করুন

গ্রেপ্তারি

গ্রেপ্তারি, গ্রেফতারি বিণ. গ্রেফতারসম্বন্ধীয়; গ্রেফতারের (গ্রেফতারি পরোয়ানা)।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

গ্রেফতারি

গ্রেপ্তারি, গ্রেফতারি বিণ. গ্রেফতারসম্বন্ধীয়; গ্রেফতারের (গ্রেফতারি পরোয়ানা)।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

গ্রেফ্তার

গ্রেপ্তার, গ্রেফ্তার [ grēptāra, grēphtāra ] বি. পাকড়াও, আটক, ধরা (গ্রেপ্তার এড়াতে সে দেশের সীমানার বাইরে চলে গেল)।

☐ বিণ. পাকড়াও বা আটক করা হয়েছে এমন, … [বাকিটুকু পড়ুন]

১৩২ বার পঠিত মন্তব্য করুন

গ্রৈব

গ্রৈব, গ্রৈবেয় [ graiba, graibēẏa ] বিণ. গ্রীবাসম্বন্ধীয়।

[সং. গ্রীবা + অ, এয়]।

গ্রৈবেয়ক বি. কণ্ঠভূষণ।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

গ্রৈবেয়

গ্রৈব, গ্রৈবেয় [ graiba, graibēẏa ] বিণ. গ্রীবাসম্বন্ধীয়।

[সং. গ্রীবা + অ, এয়]।

৯৫ বার পঠিত মন্তব্য করুন

গ্রৈবেয়ক

গ্রৈবেয়ক বি. কণ্ঠভূষণ।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

গ্রৈষ্মিক

গ্রৈষ্মিক [ graiṣmika ] বিণ. গ্রীষ্মকালীন; গ্রীষ্মসম্বন্ধীয়।

[সং. গ্রীষ্ম + ইক]।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

গ্র্যাচুইটি

গ্র্যাচুইটি [ gryācuiṭi ] বি. আনুতোষিক; চাকুরি ইত্যাদি থেকে অবসর গ্রহণের সময় সেবার স্বীকৃতিস্বরূপ প্রদেয় এককালীন অর্থ।

[ইং. gratuity]।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

গ্লান

গ্লান [ glāna ] বিণ.
১. ক্লান্ত, অবসন্ন ;
২. নোংরা;
৩. কলঙ্কস্বরূপ;
৪. নিন্দিত।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

গ্লানি

গ্লানি [ glāni ] বি.
১. ক্লান্তি, অবসাদ;
২. ক্ষয়, হ্রাস (ধর্মের গ্লানি);
৩. মল (মনের গ্লানি) ;
৪. কলঙ্কস্বরূপ ব্যক্তি বা বস্তু (বীরকুল-গ্লানি);
৫. … [বাকিটুকু পড়ুন]

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

গড়

গড়১ [ gaḍ ] বি.
১. দুর্গ, কেল্লা (গড়ের মধ্যে বন্দি সৈন্য);
২. খাত, পরিখা (গড় পার হয়ে কেল্লায় ঢুকেছে) ;
৩. ধান ভানার সময় মুষলের আঘাত যে … [বাকিটুকু পড়ুন]

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

গড় করা

গড় করা ক্রি. বি. প্রণাম করা (দাদুকে গড় করো)।

৯৬ বার পঠিত মন্তব্য করুন

গড় হওয়া

গড় হওয়া ক্রি. বি. প্রণত হওয়া (গড় হয়ে বললাম)।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

গড়খাই

গড়খাই বি. দুর্গের চারপাশের খাত বা পরিখা।

[গড় + খাত > খাই]।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

গড়গড়

গড়গড় [ gaḍ-gaḍ ] বি. অব্য. মেঘগর্জন, গড়িয়ে যাওয়া, গাড়ি চলা ইত্যাদির শব্দ।

গড়গড় করে ক্রি-বিণ. অতি সহজে, অবাধে, অবলীলাক্রমে (গড়গড় করে মুখস্হ বলা)।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

গড়গড় করে

গড়গড় করে ক্রি-বিণ. অতি সহজে, অবাধে, অবলীলাক্রমে (গড়গড় করে মুখস্হ বলা)।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

গড়গড়া

গড়গড়া [ gaḍ-gaḍā ] বি. তামাক খাওয়ার বড় হুঁকাবিশেষ; আলবোলাবিশেষ।

[দেশি]।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

গড়ন

গড়ন [ gaḍna ] বি.
১. নির্মাণ, গঠন, প্রস্তুতকরণ;
২. সৌষ্ঠব, সৌন্দর্য, সুগঠন (চোখের গড়ন)।

[বাং. গঠন]।

গড়নপিটন, গড়নপেটন বি. গঠন ও সৌষ্ঠব।

গড়নদার বি. নির্মাতা; ধাতু ইত্যাদি … [বাকিটুকু পড়ুন]

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

গড়নদার

গড়নদার বি. নির্মাতা; ধাতু ইত্যাদি পিটিয়ে যে জিনিসপত্র গড়ে।

[বাং. গড়ন + ফা. দার]।

১০৬ বার পঠিত মন্তব্য করুন

গড়নপিটন

গড়নপিটন, গড়নপেটন বি. গঠন ও সৌষ্ঠব।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

গড়নপেটন

গড়নপিটন, গড়নপেটন বি. গঠন ও সৌষ্ঠব।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

গড়পড়তা

গড়পড়তা ক্রি-বিণ. গড়ে, স্হূল গণনায়, মোটামুটি হিসাবে (গড়পড়তা পাঁচ টাকা)।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

গড়া

গড়া১ [ gaḍā ] বি. মোটা থানধুতিবিশেষ।

[দেশি]।

গড়া২ [ gaḍā ] ক্রি.
১. নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া);
২. সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ;
৩. সৃষ্ট হওয়া … [বাকিটুকু পড়ুন]

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

গড়াগড়ি

গড়াগড়ি [ gaḍā-gaḍi ] বি.
১. ভূলুণ্ঠন, লুটোপুটি (ধুলোয় গড়াগড়ি);
২. এলোমেলো, অনাদৃত বা ছড়ানো অবস্হায় থাকা (তার টাকা গড়াগড়ি যাচ্ছে; জিনিসপত্র সব গড়াগড়ি যাচ্ছে)।

[বাং. ... [বাকিটুকু পড়ুন]

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

গড়ানে

গড়ানে বিণ. গড়ায় এমন; ঢালু।

১১৭ বার পঠিত মন্তব্য করুন

গড়ানো

গড়ানো ক্রি. গড়া।

☐ বিণ. বি. উক্ত সব অর্থে।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

গড়ায়গড়ায়

গড়ায়গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

গড়ু

গড়ু [ gaḍu ] বি. দেহের কোনো অংশের মাংসস্ফীতি-যেমন কুঁজ, গলগণ্ড ইত্যাদি (গলার গড়ু, পিঠের গড়ু)।

☐ বিণ. কুব্জ।

[সং. √গড়্‌ + উ]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

গড়ের বাদ্যি

গড়ের বাদ্যি বি.
১. কেল্লার সৈন্যদলের বাজনা ;
২. বিলাতি ব্যাণ্ডপার্টির বাজনা; গোরার বাজনা।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

গড়ের মাঠ

গড়ের মাঠ বি.
১. নগরদুর্গ ও নগরভবনগুলির মধ্যবর্তী মাঠ বা সমতল জমি esplanade;
২. (আল.) খালি, শূন্য (পকেট গড়ের মাঠ)।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

গয়

গয় [ gaẏa ] বি. গয়াক্ষেত্রে বিষ্ণুর দ্বারা নিহত অসুরবিশেষ।

[সং. √গৈ + অয়, ঐ লোপ]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

গয়ংগচ্ছ

গয়ংগচ্ছ [ gaẏa-ṅgaccha ] বি. যাচ্ছি-যাব ভাব; দীর্ঘসূত্রতা; কুঁড়েমি।

[সং. √গম্ থেকে গঠিত বাংলা শব্দ]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

গয়না

গয়না, গয়নার নৌকা [ gaẏanā, gaẏanāra naukā ] যথাক্রমে গহনা ও গহনার নৌকা -র চলতি রূপ।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

গয়নার নৌকো

গহনার নৌকা, গয়নার নৌকো [ gahanāra naukā, gaẏanāra naukō ] বি. বহু যাত্রী নিয়ে চলাচলকারী বড় নৌকাবিশেষ।

[দেশি]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

গয়বি

গয়বি, গৈবি [ gaẏabi, gaibi ] বিণ.
১. গুপ্ত, অপ্রকাশিত (গয়বি খুন);
২. আজগুবি (গয়বি কথা);
৩. বেনামি (গয়বি চিঠি);
৪. দৈব (গয়বি আদেশ)।

[আ. গায়িব্]।

গয়বি চাল বি.
১. (শতরঞ্জ খেলায়) … [বাকিটুকু পড়ুন]

১৪২ বার পঠিত মন্তব্য করুন

গয়বি চাল

গয়বি চাল বি.
১. (শতরঞ্জ খেলায়) না দেখে দূর থেকে দেওয়া চাল;
২. (আল.) অবস্হা না জেনেই ব্যবস্হা করা।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

গয়লা

গোয়াল২, গোয়ালা, গয়লা [ gōẏāla, gōẏālā, gaẏalā ] বি.
১. গোপ, গোপালক;
২. দুগ্ধ ব্যবসায়ী।

স্ত্রী. গোয়ালিনি, গয়লানি।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

গয়লানি

গোয়ালিনি, গয়লানি — স্ত্রী. গোয়াল, গোয়ালা, গয়লা।

১২২ বার পঠিত মন্তব্য করুন

গয়সাল

গয়সাল [ gaẏasāla ] বি. ইসলাম ধর্ম গ্রহণকারী হিন্দু।

[দেশি]।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

গয়ার

গয়ার, গয়ের [ gaẏāra, gaẏēra ] বি. গলা থেকে বেরোনো সর্দির শ্লেষ্মা; কফ।

[দেশি]।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

গয়াল

গয়াল [ gaẏāla ] বি. গোরুজাতীয় বন্যপ্রাণিবিশেষ।

[প্রাকৃ. গঅল]।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

গয়ালি

গয়ালি [ gaẏāli ] বি. বিখ্যাত তীর্থস্হান গয়ার পাণ্ডা।

[বাং. গয়া + লি]।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

গয়ের

গয়ার, গয়ের [ gaẏāra, gaẏēra ] বি. গলা থেকে বেরোনো সর্দির শ্লেষ্মা; কফ।

[দেশি]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

পচা গরম

পচা গরম – ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

ভ্যাপসা গরম

গুমোট গরম, ভ্যাপসা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।

১২৪ বার পঠিত মন্তব্য করুন