বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ঘ

ঘ – বাংলা ভাষার চতুর্থ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য ঘ্ ধ্বনির লিখিত রূপ।
n. the fourth consonant of the Bengali alphabet.

২৫৯ বার পঠিত মন্তব্য করুন

ঘচঘচ

ঘচঘচ [ ghaca-ghaca ] অব্য. বি. নরম জিনিস ক্রমাগত কাটবার শব্দ।

[ধ্বন্যা.]।

ঘচাঘচ ক্রি-বিণ. ঘচঘচ শব্দে (ঘচাঘচ কাটতে লাগল)।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

ঘচাঘচ

ঘচাঘচ ক্রি-বিণ. ঘচঘচ শব্দে (ঘচাঘচ কাটতে লাগল)।

২০৩ বার পঠিত মন্তব্য করুন

ঘট

ঘট [ ghaṭa ] বি.
1 ছোট কলসি (‘মঙ্গলঘট হয়নি যে ভরা’: রবীন্দ্র);
2 পাত্র, আধার (সর্ব ঘটে);
3 মাথা, মগজ (ঘটে বুদ্ধি নেই);
4 দেহ (‘ঘটের মধ্যে সাঁই … [বাকিটুকু পড়ুন]

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

ঘটক

ঘটক [ ghaṭaka ] বি.
১. সংঘটনকর্তা, যে ঘটায়;
২. বিবাহের সম্বন্ধ স্হাপনকারী পুরুষ ;
৩. ব্রাহ্মণদের পদবিবিশেষ।

[সং. √ঘট্ + অক]।

ঘটকী বি. (স্ত্রী.) বিবাহের সম্বন্ধ স্হাপনকারিণী স্ত্রীলোক।

ঘটকালি বি. … [বাকিটুকু পড়ুন]

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

ঘটকর্পর

ঘটকর্পর বি.
1 ঘটের ভাঙা টুকরো, ভাঙা খাপরা;
2 বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

ঘটকার

ঘটকার বি. কুম্ভকার, কুমোর।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

ঘটকালি

ঘটকালি বি. ঘটকের কাজ; বিবাহের সম্বন্ধ করা।

২৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঘটকী

ঘটকী বি. (স্ত্রী.) বিবাহের সম্বন্ধ স্হাপনকারিণী স্ত্রীলোক।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

ঘটঘট

ঘটঘট [ ghaṭa-ghaṭa ] অব্য. বি. (প্রধানত) শূন্য কাঠের পাত্রের মধ্যে কাঠের দণ্ড বা অনুরূপ কিছু নাড়াচাড়া করার শব্দ।

[দেশি-ধ্বন্যা.]।

ঘটরঘটর অব্য. বি. ক্রমাগত ঘটঘট … [বাকিটুকু পড়ুন]

২০২ বার পঠিত মন্তব্য করুন

ঘটন

ঘটন [ ghaṭana ] বি. সংঘটন, ঘটা, হওয়া; ২. যোজন (অঘটন-ঘটন); ৩. বিধির নির্বন্ধ।

[সং. √ঘট্ + অন]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

ঘটনীয়

ঘটনীয় [ ghaṭanīẏa ] বিণ. ১. সংঘটনযোগ্য; ২. ঘটবে এমন; ৩. সম্ভাব্য।

[সং. √ঘট্ + অনীয়]।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

ঘটমান

ঘটমান [ ghaṭa-māna ] বিণ. ১. ঘটছে এমন; ২. (ব্যাক.) চলছে এমন (ঘটমান বর্তমান, ঘটমান অতীত)।

[সং. √ঘট্ + মান (শানচ্)]।

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

ঘটরঘটর

ঘটরঘটর অব্য. বি. ক্রমাগত ঘটঘট জাতীয় গড়ানোর শব্দ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ঘটাটোপ

ঘটাটোপ [ ghaṭāṭōpa ] বি. ১. গোরুর গাড়ি, পালকি বা আসবাবপত্রের আবরণ, ঘেরাটোপ; ২. বাহুল্যপূর্ণ আড়ম্বর।

[সং. ঘট (=পাত্র) + আটোপ (=আড়ম্বর)]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

ঘটি

ঘটি [ ghaṭi ] বি. ঘটের মতো ধাতুনির্মিত ছোট জলপাত্রবিশেষ (ঘটিবাটি)।

[সং. ঘটী]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

ঘটিকা

ঘটিকা [ ghaṭikā ] বি. ১. আড়াই দণ্ড, ঘণ্টা (দুই ঘটিকায়); ২. ছোট ঘট, ঘটি ; ৩. পায়ের গোড়ালি।

[সং. ঘটী + ক + আ]।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

ঘটিরাম

ঘটিরাম [ ghaṭi-rāma ] বি. মূর্খ বা অযোগ্য কর্মচারী। [দীনবন্ধু মিত্রের 'সধবার একাদশী' থেকে]।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

ঘটোধ্নী

ঘটোধ্নী [ ghaṭōdhnī ] বিণ. যার উধস্ বা পালান ঘটের মতো বৃহদাকার (ঘটোধ্নী গাভী)।

[সং. ঘট + উধ্স + নী (স্ত্রী.)]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

ঘট্ট

ঘট্ট [ ghaṭṭa ] বি. পুকুরের ঘাট।

[সং. √ঘট্ট্ + অ]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

ঘট্টন

ঘট্টন [ ghaṭṭana ] বি. ১. সংঘটন; ২. ঘোটন, ঘোটা; ৩. ঘর্ষণ; ৪. গঠন।

[সং. √ঘট্ট্ + অন]।

ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা … [বাকিটুকু পড়ুন]

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

ঘট্টনী

ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা বাটা হয়, ঘোটনা।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

ঘট্টিত

ঘট্টিত বিণ. ১. সংঘটিত; ২. নির্মিত; ৩. ঘোটা হয়েছে এমন।

২২০ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্ট

ঘণ্ট [ ghaṇṭa ] বি. তরকারি ঘেঁটে রান্না করা ব্যঞ্জনবিশেষ (মোচার ঘণ্ট)।

[সং. ঘণ্ট?]।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্টা

ঘণ্টা [ ghaṇṭā ] বি. ১. কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; ২. ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; ৩. (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার … [বাকিটুকু পড়ুন]

২২১ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্টাকর্ণ

ঘণ্টাকর্ণ [ ghaṇṭā-karṇa ] বি. ১. ঘেঁটু ফুল; ২. ঘেঁটু ঠাকুর।

[সং. ঘণ্টা + কর্ণ]।

২২৫ বার পঠিত ১টি মন্তব্য

ঘণ্টাঘর

ঘণ্টাঘর [ ghaṇṭā-ghara ] বি. যে ঘর থেকে নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজানো হয়।

[সং. ঘণ্টা + বাং. ঘর]।

২০৪ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্টাধ্বনি

ঘণ্টাধ্বনি [ ghaṇṭā-dhbani ] বি. ঘণ্টার শব্দ।

[সং. ঘণ্টা + ধ্বনি]।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্টাপথ

ঘণ্টাপথ [ ghaṇṭā-patha ] বি. বড় রাস্তা; রাজপথ।

[সং. ঘণ্টা + পথ]।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্টি

ঘণ্টি [ ghaṇṭi ] বি. ছোট ঘণ্টা (ঘণ্টি নেড়ে দাও); বাদ্যযন্ত্রবিশেষ।

[সং. ঘণ্টা + ই > ক্ষুদ্রার্থে]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্টিকা

ঘণ্টিকা, ঘণ্টী [ ghaṇṭikā, ghaṇṭī ] বি. ১. ছোট ঘণ্টা, ঘণ্টি; ২. আলজিভ।

[সং. ঘণ্টা + ক + আ, ঘণ্ট + ঈ]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্টী

ঘণ্টিকা, ঘণ্টী [ ghaṇṭikā, ghaṇṭī ] বি. ১. ছোট ঘণ্টা, ঘণ্টি; ২. আলজিভ।

[সং. ঘণ্টা + ক + আ, ঘণ্ট + ঈ]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

ঘণ্টেশ্বর

ঘণ্টেশ্বর [ ghaṇṭēśbara ] বি. ১. মঙ্গলপুত্র ঘেঁটু, ঘেঁটু ঠাকুর; ২. মহাদেব।

[সং. ঘণ্টা + ঈশ্বর]।

১৯০ বার পঠিত মন্তব্য করুন

ঘনক

ঘনক [ ghanaka ] বি. ঘনক্ষেত্র, ঘন, cube.

[সং. ঘন + ক (স্বার্থে)]।

২৩৩ বার পঠিত মন্তব্য করুন

ঘনা

ঘনা [ ghanā ] ক্রি. ১. কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া (ভয়ে তার কাছে কেউ ঘনায় না) ; ২. আসন্ন হওয়া (মৃত্যু ঘনাল, দুর্যোগ ঘনিয়ে এল)। … [বাকিটুকু পড়ুন]

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

ঘনাগম

ঘনাগম [ ghanāgama ] বি. ১. মেঘের আবির্ভাব; ২. বর্ষাকালের আরম্ভ (ঘনাগমে চাতকের আনন্দ)।

[সং. ঘন + আগম]।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

ঘনাঙ্ক

ঘনাঙ্ক [ ghanāṅka ] বি. ঘনতার পরিমাণ, ঘনত্ব, density (বি.প.)।

[সং. ঘন + অঙ্ক]।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

ঘনাত্যয়

ঘনাত্যয়, ঘনান্ত [ ghanātyaẏa, ghanānta ] বি. ১. মেঘের প্রস্হান; ২. বর্ষাকালের অবসান বা বিদায় ; ৩. শরত্ ঋতু।

[সং. ঘন + অত্যয়, অস্ত]।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঘনানো

ঘনানো [ ghanānō ] ক্রি. ১. নিকটবর্তী হওয়া, ঘনা (বিপদ ঘনিয়ে আসছে); ২. জমাট হওয়া বা করা (মেঘ ঘনিয়েছে)।

☐ বি. ১. নিকটবর্তী হওয়া; ২. … [বাকিটুকু পড়ুন]

১৬১ বার পঠিত মন্তব্য করুন

ঘনান্ত

ঘনাত্যয়, ঘনান্ত [ ghanātyaẏa, ghanānta ] বি. ১. মেঘের প্রস্হান; ২. বর্ষাকালের অবসান বা বিদায় ; ৩. শরত্ ঋতু।

[সং. ঘন + অত্যয়, অস্ত]।

২১৫ বার পঠিত মন্তব্য করুন

ঘনান্ধকার

ঘনান্ধকার [ ghanāndha-kāra ] বি. গাঢ় অন্ধকার।

[সং. ঘন + অন্ধকার]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

ঘনাবৃত

ঘনাবৃত [ ghanābṛta ] বিণ. মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা (ঘনাবৃত আকাশ)।

[সং. ঘন + আবৃত]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

ঘনায়মান

ঘনায়মান [ ghanāẏa-māna ] বিণ. ১. ঘনিয়ে আসছে বা নিকটবর্তী হচ্ছে এমন; ২. ঘন হয়ে আসছে বা জমে উঠছে বা জমাট হচ্ছে এমন (ঘনায়মান অন্ধকার)। … [বাকিটুকু পড়ুন]

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

ঘনিমা

ঘনিমা [ ghanimā ] (-মন্) বি. (সচ. কাব্যে) ঘনত্ব।

[সং. ঘন + ইমন্]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

ঘনীকৃত

ঘনীকৃত [ ghanī-kṛta ] বিণ. ঘন করা হয়েছে এমন।

[সং. ঘন + ঈ (চ্বি) + √কৃ + ত]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

ঘনীভবন

ঘনীভবন [ ghanī-bhabana ] বি. ঘন হওয়া।

[সং. ঘন + ঈ (চিব) + √ভূ + অন]।

১৯২ বার পঠিত মন্তব্য করুন

ঘনীভূত

ঘনীভূত [ ghanī-bhūta ] বিণ.
১. ঘন হয়েছে এমন (ঘনীভূত অন্ধকার);
২. জমাট, আসন্ন (দুর্যোগ, ঘনীভূত)।

[সং. ঘন + ঈ (চিব) + √ভূ + ত]।

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

ঘনোপল

ঘনোপল [ ghanōpala ] বি. করকা, শিল (ঘনোপলসহ বৃষ্টিপাত)।

[সং. ঘন + উপল]।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

ঘরনি

ঘরনি বি. ঘরন্তী।

২০৩ বার পঠিত মন্তব্য করুন

ঘরন্তী

ঘরন্তী [ gharantī ] বি. বিণ. (স্ত্রী.) গৃহকর্মনিপুণা।

☐ বি. ঘরনি।

[বাং. ঘর + অস্ত + ঈ]।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

ঘরাঘরি

ঘরাঘরি [ gharā-ghari ] ক্রি-বিণ. আপোশে; নিজেদের মধ্যে; আত্মীয়স্বজনের মধ্যে (আমরা জিনিসগুলো ঘরাঘরি ভাগ করে নিয়েছি)।

[বাং. ঘর + আ + ঘর + ই]।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

ঘরানা

ঘরানা [ gharānā ] বি. (সংগীতে) বংশবিশেষ কর্তৃক পুরুষানুক্রমে প্রচলিত অনুশীলনরীতি (বিষ্ণুপুর ঘরানা, পাতিয়ালা ঘরানা)।

☐ বিণ. ১. উচ্চবংশীয়; সদ্বংশজাত, বনেদি (ঘরানা লোক) ; ২. বংশীয় … [বাকিটুকু পড়ুন]

২৬৫ বার পঠিত মন্তব্য করুন

ঘরামি

ঘরামি [ gharāmi ] বি. খড় ইত্যাদি দিয়ে ছাওয়া কাঁচা ঘরের নির্মাণকারী, যে কাঁচা বাড়ি তৈরি করে।

[বাং. ঘর + আমি]।

২২৫ বার পঠিত মন্তব্য করুন

ঘরুটে

ঘরুটে [ gharuṭē ] বিণ. (আঞ্চ.) ঘরোয়া (আমরা ঘরুটে বাড়ির দুধ নিই-অর্থাত্ পেশাদার গোয়ালার দুধ নিই না)।

[দেশি]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

ঘরোয়া

ঘরোয়া [ gharōẏā ] বিণ.
১. গৃহসম্বন্ধীয়, পারিবারিক (ঘরোয়া ব্যাপার);
২. অতি ঘনিষ্ঠ, আপন (ঘরোয়া লোক);
৩. ঘরেই সহজ ও স্বাভাবিক বোধ করে এমন (আমার … [বাকিটুকু পড়ুন]

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

ঘর্ঘর

ঘর্ঘর [ gharghara ] বি. চলন্ত গাড়ির চাকার শব্দ বা ওইজাতীয় শব্দ (ঘোড়ার গাড়ির ঘর্ঘর শব্দে কান পাতা যায় না)।

[সং. ধ্বন্যা. ঘর্ঘর + অ ... [বাকিটুকু পড়ুন]

১৮২ বার পঠিত মন্তব্য করুন

ঘর্ঘরিত

ঘর্ঘরিত বিণ. ঘর্ঘর শব্দে ধ্বনিত, মুখরিত বা পূর্ণ।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

ঘর্ম

ঘর্ম [ gharma ] বি. ১. ঘাম, স্বেদ; ২. (বিরল) রৌদ্র; ৩. (বিরল) গ্রীষ্ম।

[সং. √ঘৃ ক্ষরণ, সেচন) + ম]।

ঘর্মাক্ত বিণ. ঘামে ভিজে গেছে … [বাকিটুকু পড়ুন]

২২৫ বার পঠিত মন্তব্য করুন

ঘর্মাক্ত

ঘর্মাক্ত বিণ. ঘামে ভিজে গেছে এমন (ঘর্মাক্ত দেহে সামনে এসে দাঁড়াল)।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

ঘর্মাক্ত কলেবর

ঘর্মাক্ত কলেবর বিণ. শরীর ঘামে ভিজে গেছে এমন।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

ঘর্ষ

ঘর্ষণ, ঘর্ষ [ gharṣaṇa, gharṣa ] বি. ১. ঘষা, মার্জন; ২. সংঘর্ষ।

[সং. √ঘৃষ্ + অন, অ]।

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

ঘর্ষণ

ঘর্ষণ, ঘর্ষ [ gharṣaṇa, gharṣa ] বি. ১. ঘষা, মার্জন; ২. সংঘর্ষ।

[সং. √ঘৃষ্ + অন, অ]।

ঘর্ষিত বিণ. ঘষা বা মার্জন করা হয়েছে এমন।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

ঘর্ষিত

ঘর্ষিত বিণ. ঘষা বা মার্জন করা হয়েছে এমন।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

ঘসি

ঘসি [ ghasi ] (আঞ্চ.) বি. ঘুঁটে।

[দেশি]।

২০৮ বার পঠিত মন্তব্য করুন

ঘাঁতঘোঁত

ঘাঁতঘোঁত বি. অন্ধিসন্ধি, সুলুকসন্ধান।

[দেশি]।

২২০ বার পঠিত মন্তব্য করুন

ঘাই

ঘাই [ ghāi ] বি. ১. আঘাত; ২. জলের মধ্যে বড় মাছের লেজের আঘাত (পুকুরে মাছগুলো ঘাই মারছে)।

[সং. (আ-) ঘাত]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

ঘাটা

ঘাটা [ ghāṭā ] বি. নদী খাল প্রভৃতির তীরে নৌকা স্টিমার ইত্যাদি ভিড়াবার স্হান (জাহাজঘাটা, স্টিমারঘাটা)।

[বাং. ঘাট২ + আ]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

ঘাপলা

ঘাপলা [ ghāpalā ] বি. ১. বিপদ, সংকট; ২. প্যাঁচ, ঝামেলা; ফ্যাচাং।

[দেশি]।

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

ঘামাচি

ঘামাচি [ ghāmāci ] বি. ঘামের জন্য দেহে উদ্গত ক্ষুদ্র ব্রণবিশেষ, ঘামের জন্য দেহে যে ক্ষুদ্র জলপূর্ণ উদ্ভেদ সৃষ্ট হয়।

[বাং. ঘাম + আচি-তু. সং. ... [বাকিটুকু পড়ুন]

২০০ বার পঠিত মন্তব্য করুন

ঘিচিঘিচি

ঘিচিঘিচি [ ghici-ghici ] বিণ. ঘেঁষাঘেঁষি (ঘিচিঘিচি হাতের লেখা)।

[দেশি]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

ঘিঞ্জি

ঘিঞ্জি [ ghiñji ] বিণ. ১. ঘন, নিবিড়, ঘেঁষাঘেঁষি; ২. জনবহুল।

[হি. গঝিন্-তু. ফা. গুন্জান্]।

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

ঘুনশি

ঘুনসি, ঘুনশি [ ghunasi, ghunaśi ] বি. কোমরে বাঁধবার সুতো (ঘুনসিতে কড়ি বাঁধা)।

[দেশি]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

ঘুনসি

ঘুনসি, ঘুনশি [ ghunasi, ghunaśi ] বি. কোমরে বাঁধবার সুতো (ঘুনসিতে কড়ি বাঁধা)।

[দেশি]।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ঘুনি

ঘুনি [ ghuni ] বি. মাছ ধরার ফাঁদাবিশেষ, বাঁশের শলাকা দিয়ে তৈরি খাঁচার মতো মাছ-ধরা ফাঁদ।

[দেশি]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

ঘুপসি

ঘুপসি [ ghupasi ] বিণ. ১. অন্ধকার ও সংকীর্ণ (ঘুপসি ঘর); ২. জড়সড়, গুটিসুটি (ঘুপসি মেরে থাকা)।

☐ বি. অন্ধকার ও সংকীর্ণ স্হান।

[বাং. ঘোপ ... [বাকিটুকু পড়ুন]

১৮১ বার পঠিত মন্তব্য করুন

ঘুরঘুট্টি

ঘুরঘুট্টি [ ghura-ghuṭṭi ] বিণ. গাঢ় বা ঘোর অন্ধকারময় (ঘুরঘুট্টি অন্ধকার)।

[দেশি]।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

ঘুলঘুলি

ঘুলঘুলি [ ghula-ghuli ] বি. ঘরের দেওয়ালের বড় (সচরাচর) গোলাকার ছিদ্র।

[দেশি]।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

ঘূর্ঘুর

ঘূর্ঘুর [ ghūrghura ] বি. পোকাবিশেষ, ঘুরঘুরে পোকা।

[দেশি]।

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

ঘৃতাচী

ঘৃতাচী [ ghṛtācī ] বি. অপ্সরাবিশেষ।

[সং. ঘৃত + অঞ্চ + ক্বিপ্ + ঈ]।

১৯৭ বার পঠিত মন্তব্য করুন

ঘৃতান্ন

ঘৃতান্ন [ ghṛtānna ] বি. ঘি-ভাত।

[সং. ঘৃত + অন্ন]।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

ঘৃতাহুতি

ঘৃতাহুতি [ ghṛtāhuti ] বি. ১. মন্ত্রপাঠপূর্বক যজ্ঞাগ্নিতে ঘৃত-নিক্ষেপ; ২. (আল.) ক্রোধের উত্তেজনা-বৃদ্ধি (অগ্নিতে ঘৃতাহুতি)।

[সং. ঘৃত + আহুতি]।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

ঘৃষ্ট

ঘৃষ্ট [ ghṛṣṭa ] বিণ. ১. যা ঘষা হয়েছে, ঘর্ষিত; ২. মার্জিত; ৩. (ব্যাক.) ঘর্ষণ-জাত (ঘৃষ্ট ব্যঞ্জন, ঘৃষ্ট বর্ণ)।

[সং. √ঘৃষ্ + ত]।

২১০ বার পঠিত মন্তব্য করুন

ঘেঁচু

ঘেঁচু বি. ১. ক্ষুদ্র কচু; ২. (অবজ্ঞার্থে) কিছুই নয় (তুমি আমার ঘেঁচু করবে)।

[দেশি; 'কচু'-র সহচর শব্দ-কচুঘেঁচু]।

২৩৮ বার পঠিত মন্তব্য করুন

ঘেঁচড়ানো

ঘেঁচড়ানো ক্রি. বি. ১. বারবার ঘষা; ২. (আল.) একই জিনিসের বিরক্তিকর পুনরাবৃত্তি করা; বারবার একই কথা বোঝানো বা একই পড়া মুখস্হ করা (একই পড়া রোজ … [বাকিটুকু পড়ুন]

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

ঘেঁটু

ঘেঁটু বি. ১. ঘণ্টাকর্ণ, ঘেঁটুঠাকুর, চর্মাদি রোগের অধিদেবতা; ২. বন্য গুল্ম বা ফুলবিশেষ, ভাঁটফুল।

[সং. ঘণ্টাকর্ণ]।

২২৭ বার পঠিত মন্তব্য করুন

ঘেঙানি

ঘেঙানি [ ghēṅāni ] বি. একঘেয়ে কাতরোক্তি।

[ঘেঙা দ্র]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

ঘেন্না

ঘেন্না [ ghēnnā ] বি. ঘৃণা -র কথ্য ও বিকৃত রূপ।

ঘেন্না করা ক্রি. ১. ঘৃণার ভাব পোষণ করা, মনে ঘৃণার ভাব জাগা ; ২. … [বাকিটুকু পড়ুন]

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

ঘেন্না করা

ঘেন্না করা ক্রি. ১. ঘৃণার ভাব পোষণ করা, মনে ঘৃণার ভাব জাগা ; ২. গা ঘিনঘিন করা (আরশোলা দেখলেই ঘেন্না করে)।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

ঘেমো

ঘেমো [ ghēmō ] বিণ. ঘামযুক্ত, ঘামে ভিজে গেছে এমন (ঘেমো গা, ঘেমো জামা)।

[বাং. ঘাম + উয়া > ও]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

ঘের

ঘের [ ghēra ] বি. ১. বেড়, পরিধি (জামার ঘের, পাজামার ঘের); ২. বেষ্টনী, বেড়া (‘এরা আমায় জাঁকজমকে ঘের দিয়েছে’: শ. ঘো.)।

[বাং. √ঘির্ + ... [বাকিটুকু পড়ুন]

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

ঘেসো

ঘেসো [ ghēsō ] বিণ. ১. ঘাসে পূর্ণ (ঘেসো জমি); ২. ঘাসের মতো (ঘেসো গন্ধ) ; ৩. অসার, বাজে (ঘেসো জিনিস, ঘেসো মাল); ৪. ঘাস … [বাকিটুকু পড়ুন]

২০৭ বার পঠিত মন্তব্য করুন

ঘেয়ো

ঘেয়ো [ ghēẏō ] বিণ. ঘা-যুক্ত (ঘেয়ো কুকুর)।

[বাং. ঘা + উয়া > ও]।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

ঘোঁতঘোঁত

ঘোঁতঘোঁত অব্য. বি. শুয়োরের ডাক; অসন্তোষ বা ক্রোধের চাপা ধ্বনি।

[দেশি-ধ্বন্যা.]।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঘোগ

ঘোগ [ ghōga ] বি. ১. বাঘ ও কুকুরের মাঝামাঝি জন্তুবিশেষ; ২. বাঘের শত্রু বুনো কুকুর ; ৩. মাঠে ও ক্ষেতে জল বেরোবার গর্ত বা … [বাকিটুকু পড়ুন]

১৮১ বার পঠিত মন্তব্য করুন

ঘোণা

ঘোণা [ ghōṇā ] বি. ১. নাক; ২. ঘোড়ার নাক।

[সং. √ঘুণ্ + অ + আ (স্ত্রী.)]।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

ঘোরাফেরা

ঘোরাফেরা [ ghōrā-phērā ] বি. ঘুরে ফিরে বেড়ানো, ইতস্তত বেড়ানো।

[বাং. ঘোরা + ফেরা]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

ঘোষ

ঘোষ [ ghōṣa ] বি.
১. গম্ভীর শ্বদ বা ধ্বনি (তু. বজ্রনির্ঘোষ);
২. ঘোষণা ;
৩. গোয়ালা (ঘোষের দুধ);
৪. গোয়ালাদের পাড়া;
৫. বাঙালি কায়স্হদের পদবিবিশেষ।

[সং. √ঘুষ্ + অ]।

ঘোষক বিণ. … [বাকিটুকু পড়ুন]

২৩৮ বার পঠিত মন্তব্য করুন

ঘোষক

ঘোষক বিণ. বি. ঘোষণাকারী।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

ঘোষবর্ণ

ঘোষবর্ণ বি. বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং য্ র্ ল্ ব্ হ্।

২১৮ বার পঠিত মন্তব্য করুন

ঘোষযাত্রা

ঘোষযাত্রা বি. (প্রধানত মহাভারতে বর্ণিত দুর্যোধনের গোধন পরিদর্শনের জন্য) গোপপল্লিতে যাওয়া।

১৮৮ বার পঠিত মন্তব্য করুন