বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ঘ (পাতা 2)

ঘোষিত

ঘোষিত [ ghōṣita ] বিণ. ঘোষণা করা হয়েছে এমন, প্রচারিত (সরকারি সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষিত হয়েছে, সরকারের ঘোষিত নীতি)।

[সং. √ঘুষ্ + ণিচ্ + ত]।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

ঘোড়গাড়ি

ঘোড়গাড়ি [ ghōḍ-gāḍi ] বি. ঘোড়ায় টানা গাড়ি; ঘোড়ার গাড়ি।

[বাং. ঘোড়া (বাহিত) + গাড়ি]।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

ঘোড়সওয়ার

ঘোড়সওয়ার [ ghōḍ-sōẏāra ] বিণ. বি. যে ঘোড়ার পিঠে চড়েছে।

[বাং. ঘোড়া + ফা. সওয়ার]।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

ঘোড়ার ডিম

ঘোড়ার ডিম — অলীক বা অসম্ভব বস্তু।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

ঘ্যাঁচ

ঘ্যাঁচ অব্য. বি. নরম জিনিস কাটার শব্দবিশেষ (কচু গাছটাকে ঘ্যাঁচ করে কেটে ফেলল)।

[দেশি-ধ্বন্যা.]।

ঘ্যাঁচ ঘ্যাঁচ অব্য. বি. ক্রমাগত ঘ্যাঁচ শব্দ (ঘ্যাঁচ ঘ্যাঁচ করে … [বাকিটুকু পড়ুন]

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

ঘ্যাঁচ ঘ্যাঁচ

ঘ্যাঁচ ঘ্যাঁচ অব্য. বি. ক্রমাগত ঘ্যাঁচ শব্দ (ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটছে)।

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

ঘ্যাঁট

ঘ্যাঁট বি. ১. ঘণ্ট, নানাবিধ সবজির মিশ্রিত ব্যঞ্জন; ২. (আল.) নানাবিধ বস্তুর অবাঞ্ছিত মিশ্রণ (ঘ্যাঁট পাকিয়ে রেখেছে)।

[দেশি]।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

ঘ্যাগ

ঘ্যাগ [ ghyāga ] বি. গলগণ্ড।

[দেশি]।

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

ঘ্যাঙরঘ্যাঙ

ঘ্যাঙরঘ্যাঙ [ ghyāṅara-ghyāṅa ] অব্য. বি. ব্যাঙের ডাক।

[দেশি-ধ্বন্যা.]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

ঘ্যানরঘ্যানর

ঘ্যানরঘ্যানর [ ghyānara-ghyānara ] বি. ১. ক্রমাগত বিরক্তিকর নাকি কান্না বা অনুনয়; ২. একটানা বিরক্তিকর শব্দ।

[ধ্বন্যা.]।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

ঘ্যাম

ঘ্যাম [ ghyāma ] বিণ. (অশোভন) উঁচুদরের (এসব ঘ্যাম ব্যাপারের মর্ম তুমি কী বুঝবে?)।

[দেশি]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

ঘ্রেয়

ঘ্রেয় [ ghrēẏa ] বিণ. শোঁকবার বা ঘ্রাণ নেবার যোগ্য।

[সং. √ঘ্রা + য]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

ঘড়ঘড়

ঘড়ঘড় [ ghaḍ়-ghaḍ ] অব্য. বি. ১. কণ্ঠনালিতে শ্লেষ্মাজনিত আওয়াজ (গলার ঘড়ঘড়); ২. চলন্ত গাড়ির চাকার শব্দ।

[দেশি-ধ্বন্যা.].

১১২ বার পঠিত মন্তব্য করুন

ঘড়া

ঘড়া [ ghaḍ়ā ] বি. বড় কলসি; ধাতুনির্মিত কলসি (এক ঘড়া জল)।

[সং. ঘট]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

ঘড়াঞ্চি

ঘড়াঞ্চি [ ghaḍāñci ] বি. বাঁশ বা কাঠের সিঁড়িযুক্ত উঁচু টুলবিশেষ; মই।

[দেশি়]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন