চ – বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ তালব্য চ্ ধ্বনির দ্যোতক।
n- the sixth consonant of the Bengali alphabet.
জুলাই ২৯, ২০০৬
৩৪১ বার পঠিত
চ-বর্গ [ ca-barga ] বি. চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ।
আগস্ট ৯, ২০০৮
১৯৭ বার পঠিত
চই [ ci ] বি. পিঁপুলজাতীয় লতাবিশেষ; তার ডাল বা মূল।
[সং. চবিকা]।
আগস্ট ৯, ২০০৮
২১৭ বার পঠিত
চইচই [ ci-ci ] অব্য. বি. হাঁসকে ডেকে আনার ধ্বনি।
[ধ্বন্যা.]।
আগস্ট ৯, ২০০৮
১৬১ বার পঠিত
চওড়া [ cōḍā ] বিণ.
1 প্রশস্ত, বিস্তৃত (চওড়া বুক);
2 প্রস্হবিশিষ্ট (পাঁচ হাত চওড়া থান)।
☐ বি. বিস্তার, প্রস্হ (চওড়ায় তিন হাত, চওড়ার দিক)। … [বাকিটুকু পড়ুন]
আগস্ট ৯, ২০০৮
১৯৯ বার পঠিত
চওড়াই বি. প্রস্হের পরিমাণ।
আগস্ট ৯, ২০০৮
১৯৭ বার পঠিত
চকমকি [ caka-maki ] বি. ঠুকলে আগুন জ্বলে এমন পাথর।
[তুর. চক্মকি]।
আগস্ট ৯, ২০০৮
১৭১ বার পঠিত
চকোলেট [ cakōlēṭa ] বি. কোকো চিনি প্রভৃতি দিয়ে তৈরি এবং চুষে খেতে হয় এমন লজেন্সজাতীয় মিঠাইবিশেষ।
[ইং. chocolate]।
আগস্ট ৯, ২০০৮
১৪৬ বার পঠিত
চক্কর [ cakkara ] বি.
১. চাকা, চক্র;
২. আবর্ত;
৩. চতুর্দিকে ঘুরবার চক্রাকার পথ (ঘোড়দৌড়ের চক্কর);
৪. দেহে, বিশেষত সাপের দেহে বা মাথায়, চক্রাকার চিহ্ন (কুলোপানা চক্কর);
৫. ঘুরপাক, … [বাকিটুকু পড়ুন]
আগস্ট ৯, ২০০৮
১৪৮ বার পঠিত
চক্রবত্ [ cakra-bat ] বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)।
[সং. চক্র + বত্]।
আগস্ট ৯, ২০০৮
১৯৫ বার পঠিত
চক্রাকার [ cakrākāra ] বিণ. চাকার মতো আকৃতিবিশিষ্ট, গোল (চক্রাকার ক্ষেত্র, চক্রাকার মাঠ)।
[সং. চক্র + আকার]।
আগস্ট ৯, ২০০৮
২০৫ বার পঠিত
চক্রান্ত [ cakrānta ] বি. ষড়যন্ত্র, কারও অনিষ্ট করার জন্য গুপ্ত ফন্দি।
[সং. চক্র + অন্ত]।
চক্রান্তকারী (-রিন্) বিণ. বি. ষড়যন্ত্রকারী।
আগস্ট ৯, ২০০৮
১৭১ বার পঠিত
চক্রান্তকারী (-রিন্) বিণ. বি. ষড়যন্ত্রকারী।
আগস্ট ৯, ২০০৮
১৭০ বার পঠিত
চক্রাবর্ত [ cakrābarta ] বি. মণ্ডলাকারে আবর্তন, ঘুরপাক।
[সং. চক্র + আবর্ত]।
আগস্ট ৯, ২০০৮
১৫৬ বার পঠিত
চক্রায়ুধ [ cakrāẏudha ] বি. বিষ্ণু, চক্র যাঁর আযুধ বা অস্ত্র।
[সং. চক্র + আয়ুধ]।
আগস্ট ৯, ২০০৮
১৯৮ বার পঠিত
চক্রিকা [ cakrikā ] বি.
১. হাঁটুর গোল অস্হি, মালাইচাকি;
২. হাঁটু, জানু।
[সং. চক্র + ক + আ]।
আগস্ট ৯, ২০০৮
১৭৪ বার পঠিত
চক্রী [ cakrī ] (ক্রিন্) বিণ.
১. চক্রধারী;
২. চক্রান্তকারী;
৩. খল, কুটিল।
☐ বি. ১. বিষ্ণু; ২. কৃষ্ণ; ৩. সাপ।
[সং. চক্র + ইন্]।
আগস্ট ৯, ২০০৮
১৯৮ বার পঠিত
চচ্চড় [ caccaḍ ] অব্য. শুষ্কতার এবং শুকনো জিনিস ভাঙার ধ্বনিবিশেষ (গা শুকিয়ে চচ্চড় করছে, চচ্চড় করে গাছের ডাল ভাঙে)।
[ধ্বন্যা.]।
আগস্ট ৯, ২০০৮
১৮৪ বার পঠিত
চচ্চড়ি [ caccaḍ়i ] বি. সবজি ডাঁটা প্রভৃতি দিয়ে তৈরি ব্যঞ্জনবিশেষ।
[দেশি]।
আগস্ট ৯, ২০০৮
১৮০ বার পঠিত
চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান।
জুলাই ৪, ২০০৮
১৮৬ বার পঠিত
চটপট [ caṭa-paṭa ] ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, অতি দ্রুত (চটপট কাজ সারো)।
[দেশি]।
আগস্ট ৯, ২০০৮
১৯৭ বার পঠিত
চটপটে বিণ. ১. ক্ষিপ্রকারী, তত্পর; ২. চালাকচতুর (খুব চটপটে ছেলে)।
আগস্ট ৯, ২০০৮
১৬৫ বার পঠিত
চট্টল, চট্টলা [ caṭṭala, caṭṭalā ] বি. চট্টগ্রামের প্রাচীন নাম।
আগস্ট ৯, ২০০৮
১৮২ বার পঠিত
চট্টল, চট্টলা [ caṭṭala, caṭṭalā ] বি. চট্টগ্রামের প্রাচীন নাম।
আগস্ট ৯, ২০০৮
১৫২ বার পঠিত
চট্টোপাধ্যায় [ caṭṭōpādhyāẏa ] বি. বাঙালি ব্রাহ্মণদের পদবিবিশেষ।
[চট্ট + উপাধ্যায়]।
আগস্ট ৯, ২০০৮
১৯২ বার পঠিত
চণক [ caṇaka ] বি. ছোলা, চানা, বুট।
[সং. √চণ্ + অ + ক (স্বার্থে)-তু. হি. চনা]।
আগস্ট ৯, ২০০৮
১৯২ বার পঠিত
চণ্ডাল [ caṇḍāla ] বি.
১. নিচু শ্রেণির হিন্দু সম্প্রদায়বিশেষ, চাঁড়াল;
২. নিষ্ঠুরপ্রকৃতি বা ক্রূরকর্মা লোক।
[সং. √চণ্ড্ (=ক্রোধ) + আল]।
আগস্ট ৯, ২০০৮
২০৯ বার পঠিত
চণ্ডিকা [ caṇḍikā ] বি. ১. চণ্ডীদেবী; ২. অতি কোপনা স্ত্রীলোক।
[সং. চণ্ড + ক + আ (স্ত্রী)]।
আগস্ট ৯, ২০০৮
১৮৩ বার পঠিত
চতুরংশ [ caturaṃśa ] বি. চার ভাগ।
☐ বিণ. চার ভাগে বিভক্ত।
[সং. চতুর্ + অংশ]।
আগস্ট ৯, ২০০৮
১৪০ বার পঠিত
চতুরংশিত বিণ. ১. চার ভাগে বিভক্ত; ২. চার পেজি, quarto.
আগস্ট ৯, ২০০৮
১৭৯ বার পঠিত
চতুরঙ্গ [ caturaṅga ] বিণ.
১. হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা);
২. চার অঙ্গবিশিষ্ট; ৩. সর্বাঙ্গসম্পন্ন।
☐ বি.
১. হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার … [বাকিটুকু পড়ুন]
আগস্ট ৯, ২০০৮
২০৩ বার পঠিত
চতুরশ্ব [ caturaśba ] বি. চারটি ঘোড়া।
☐ বিণ. চার ঘোড়াবিশিষ্ট (চতুরশ্ব রথ)।
[সং. চতুর্ + অশ্ব]।
আগস্ট ৯, ২০০৮
১৮৬ বার পঠিত
চতুরস্র [ caturasra ] বিণ.
১. চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ);
২. চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি);
৩. নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)।
[সং. চতুর্ + অস্র]।
আগস্ট ৯, ২০০৮
১৮০ বার পঠিত
চতুরানন [ caturānana ] বি. চার মুখ যাঁর, চতুর্মুখ, ব্রহ্মা।
[সং. চতুর্ + আনন]।
আগস্ট ৯, ২০০৮
১৮৪ বার পঠিত
চতুরালি [ caturāli ] বি. চাতুরী, ছল, ছলনা, চালাকি।
[সং. চতুর + বাং. আলি]।
আগস্ট ৯, ২০০৮
১৮০ বার পঠিত
চতুরাশ্রম [ caturāśrama ] বি. ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস-মানবজীবনের (বিশেষত দ্বিজগণের) এই চার অবস্হা বা আশ্রম।
[সং. চতুর্ + আশ্রম]।
আগস্ট ৯, ২০০৮
১৬৩ বার পঠিত
চতুর্গুণ [ caturguṇa ] বিণ.
১. চার গুণ;
২. বহু গুণ বা খুব বেশি (ব্যথা চতুর্গুণ বেড়ে গেছে)।
[সং. চতুর্ + গুণ]।
আগস্ট ৯, ২০০৮
১৭৪ বার পঠিত
চতুর্থ [ caturtha ] বিণ.
৪ সংখ্যক বা ৪ সংখ্যার পূরক।
[সং. চতুর্ + থ]।
চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি।
চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে।
☐ বি.
১. (জ্যোতিষ.) … [বাকিটুকু পড়ুন]
আগস্ট ৯, ২০০৮
১৭৬ বার পঠিত
চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি।
আগস্ট ৯, ২০০৮
১৫৪ বার পঠিত
চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে।
☐ বি.
১. (জ্যোতিষ.) তিথিবিশেষ;
২. সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি;
৩. বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম;
৪. মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ … [বাকিটুকু পড়ুন]
আগস্ট ৯, ২০০৮
১৪৫ বার পঠিত
চতুর্দিক [ caturdika ] (-র্দিশ্) বি.
১. উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম-এই চার দিক;
২. সর্বদিক (চতুর্দিকেই তাঁর মনোযোগ আছে)।
[সং. চতুর্ + দিশ্]।
আগস্ট ৯, ২০০৮
১৬৫ বার পঠিত
চতুর্বক্ত্র [ caturbaktra ] বি. (চার মুখবিশিষ্ট) ব্রহ্মা।
[সং. চতুর্ + বক্ত্র]।
আগস্ট ৯, ২০০৮
১৯৪ বার পঠিত
চতুর্বর্গ [ caturbarga ] বি. ধর্ম অর্থ কাম মোক্ষ-এই চার পুরুষার্থ বা জীবনের চার লক্ষ্য।
[সং. চতুর্ + বর্গ]।
আগস্ট ৯, ২০০৮
১৭১ বার পঠিত
চতুর্বর্ণ [ caturbarṇa ] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতি বা বর্ণ।
[সং. চতুর্ + বর্ণ]।
আগস্ট ৯, ২০০৮
১৬৪ বার পঠিত
চতুর্মুখ [ caturmukha ] বি. (চার মুখবিশিষ্ট) ব্রহ্মা, চতুর্বক্ত্র।
[সং. চতুর্ + মুখ]।
আগস্ট ৯, ২০০৮
১৭৯ বার পঠিত
চতুর্যুগ [ caturyuga ] বি. সত্য ত্রেতা দ্বাপর ও কলি-এই চার যুগ।
[সং. চতুর্ + যুগ]।
আগস্ট ৯, ২০০৮
১৬০ বার পঠিত
চতুষ্ক [ catuṣka ] বি. ১. চারটির সমষ্টি; ২. চার কোণবিশিষ্ট ক্ষেত্র; ৩. চত্বর; ৪. চারটি স্তম্ভযুক্ত মণ্ডপ।
[সং. চতুঃ + √কৈ + অ]।
আগস্ট ৯, ২০০৮
১৬৬ বার পঠিত
চতুষ্কোণ [ catuṣkōṇa ] বিণ. চার কোণবিশিষ্ট, চৌকো।
[সং. চতুঃ + কোণ]।
আগস্ট ৯, ২০০৮
১৬০ বার পঠিত
চতুষ্টয় [ catuṣṭaẏa ] বিণ. ১. চার অবয়ববিশিষ্ট (বেদচতুষ্টয়); ২. চার রকমের (আশ্রমচতুষ্টয়)।
☐ বি. চারটির সমষ্টি (নীতিচতুষ্টয়)।
[সং. চতুঃ + তয় (তয়প্)]।
আগস্ট ৯, ২০০৮
১৭০ বার পঠিত
চতুষ্পথ [ catuṣpatha ] বি. চারটি রাস্তার সংযোগস্হল, চৌরাস্তা, চৌমাথা।
[সং. চতুঃ + পথিন্ (দ্বিগু)]।
আগস্ট ৯, ২০০৮
১৪৯ বার পঠিত
চতুষ্পাদ [ catuṣpāda ] বিণ. ১. চার চরণবিশিষ্ট (চতুষ্পাদ শ্লোক); ২. সর্বাঙ্গবিশিষ্ট, পূর্ণাঙ্গ (চতুষ্পাদ ধর্ম)।
☐ বি. চতুষ্পদ প্রাণী। [সং. চতুঃ + পাদ]।
আগস্ট ৯, ২০০৮
১৫০ বার পঠিত
চতুস্তল [ catustala ] বিণ. চারটি তলবিশিষ্ট, চৌতলা, চারতলা (চতুস্তল অট্টালিকা)।
[সং. চতুঃ + তল]।
আগস্ট ৯, ২০০৮
১৮৮ বার পঠিত
চত্বর [ catbara ] বি. ১. চাতাল, প্রাঙ্গণ, উঠান; ২. রঙ্গস্হান; ৩. যজ্ঞভূমি।
[সং. √চত্ + বর]।
আগস্ট ৯, ২০০৮
১৯৯ বার পঠিত
চত্বাল [ catbāla ] বি. ১. চাতাল; ২. উঠান।
[সং. √চত্ + বাল]।
আগস্ট ৯, ২০০৮
১৫২ বার পঠিত
চনচন [ cana-cana ] অব্য. বি. বেদনা প্রবাহ প্রখরতা বা পরিপূর্ণতাসূচক ধ্বনিবিশেষ।
[ধ্বন্যা.]।
আগস্ট ৯, ২০০৮
১৮৭ বার পঠিত
চনচনে বিণ. চনচন করে এমন।
আগস্ট ৯, ২০০৮
১৭২ বার পঠিত
চন্দক [ candaka ] বি. চাঁদা মাছ।
[সং. √চন্দ্ + অক]।
আগস্ট ৯, ২০০৮
১৬৫ বার পঠিত
চন্দনা [ candanā ] বি. (স্ত্রী.)
১. নদীবিশেষ;
২. গলায় লাল রেখাযুক্ত একরকম টিয়াপাখি;
৩. ইলিশজাতীয় মাছবিশেষ।
[সং. চন্দন + আ]।
আগস্ট ৯, ২০০৮
১৯৪ বার পঠিত
চন্দ্রাংশু [ candrāṃśu ] বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না।
[সং. চন্দ্র + অংশু]।
আগস্ট ৯, ২০০৮
১৫৫ বার পঠিত
চন্দ্রাতপ [ candrātapa ] বি. ১. চাঁদোয়া, শামিয়ানা; ২. জ্যোত্স্না।
[সং. চন্দ্র + আতপ]।
আগস্ট ৯, ২০০৮
১৯৯ বার পঠিত
চন্দ্রাপীড় [ candrāpīḍ় ] বি. ১. চন্দ্রচূড়, শিব; ২. বাণভট্টরচিত ‘কাদম্বরী’ গ্রন্হের নায়ক।
[সং. চন্দ্র + আপীড় (কিরীট শিরোভূষণ)]।
আগস্ট ৯, ২০০৮
১৪৫ বার পঠিত
চন্দ্রাবলী [ candrābalī ] বি.
১. শ্রীরাধার প্রিয় সখী (‘শ্রীরাধিকা চন্দ্রাবলী, কারে থুয়ে কারে বলি’);
২. কানের গহনাবিশেষ;
৩. রাধিকা;
৪. চন্দ্রকিরণ।
আগস্ট ৯, ২০০৮
১৯৩ বার পঠিত
চন্দ্রাহত [ candrāhata ] বিণ. পাগল।
[সং. চন্দ্র + আহত, moonstruck শব্দের অনুকরণে]।
আগস্ট ৯, ২০০৮
১৯৭ বার পঠিত
চন্দ্রিকা [ candrikā ] বি.
১. জ্যোত্স্না;
২. আলোকদায়িনী ব্যাখ্যা (বেদান্তচন্দ্রিকা, অলংকারচন্দ্রিকা);
৩. চাঁদামাছ;
৪. সংস্কৃত ছন্দবিশেষ।
[সং. চন্দ্র + ইক + আ (স্ত্রী.)]।
আগস্ট ৯, ২০০৮
২০৪ বার পঠিত
চন্দ্রিমা [ candrimā ] বি.
১. চাঁদ;
২. জ্যোত্স্না।
[সং. চন্দ্রমা ও চন্দ্রিকার মিশ্রণজাত]।
আগস্ট ৯, ২০০৮
১৯৬ বার পঠিত
চন্দ্রোদয় [ candrōdaẏa ] বি. চাঁদের উদয় (চন্দ্রোদয়ে অন্ধকার দূর হয়)।
[সং. চন্দ্র + উদয়]।
আগস্ট ৯, ২০০৮
১৮১ বার পঠিত
চপ্পল [ cappala ] বি. চটিজুতাবিশেষ, স্যাণ্ডেল (sandal)।
[হি. চপ্পল্]।
আগস্ট ৯, ২০০৮
২০১ বার পঠিত
চমকপ্রদ [ camaka-prada ] বিণ. বিস্ময়কর, আশ্চর্যজনক (ভারি চমকপ্রদ ঘটনা)।
[বাং. চমক + সং. প্রদ (প্রদানকারী)]।
আগস্ট ৯, ২০০৮
১৯১ বার পঠিত
চমচম [ cama-cama ] বি. ছানার তৈরি লম্বাটে ধরনের মিষ্টান্নবিশেষ।
[হি. চম্চম্]।
আগস্ট ৯, ২০০৮
২০০ বার পঠিত
চমত্করণ [ camat-karaṇa ] বি. বিস্মিতকরণ, আশ্চর্যের বোধ উত্পাদন।
[সং. চমত্ + √কৃ + অন]।
আগস্ট ৯, ২০০৮
১৮৪ বার পঠিত
চমস [ camasa ] বি. চামচ, হাতা।
[সং. √চম্ + অস]।
আগস্ট ৯, ২০০৮
১৮৯ বার পঠিত
চমূ [ camū ] বি. (এক অক্ষৌহিণীর ত্রিশ ভাগের এক ভাগ পরিমাণ) বৃহত্ সেনাদল।
[সং. √চম্ + ঊ]।
আগস্ট ৯, ২০০৮
১৭১ বার পঠিত
চম্পট [ campaṭa ] বি. পলায়ন; তাড়াতাড়ি সরে পড়া (তাকে দেখেই চম্পট দিলাম)।
[তু. হি. চম্পত্]।
আগস্ট ৯, ২০০৮
২০২ বার পঠিত
চম্পূ [ campū ] বি. গদ্যপদ্যময় কাব্যবিশেষ।
[সং. √চম্প্ + ঊ]।
আগস্ট ৯, ২০০৮
১৬১ বার পঠিত
চরকি [ caraki ] বি.
১. চক্রাকার আতশবাজিবিশেষ;
২. সুতা জড়াবার নাটাই;
৩. মন্থনদণ্ডবিশেষ।
[ফা. চর্খী]।
আগস্ট ৯, ২০০৮
২০৬ বার পঠিত
চরিষ্ণু [ cariṣṇu ] বিণ. বিচরণশীল, গমনশীল, চলন্ত, জঙ্গম।
[সং. √চর্ + ইষ্ণু]।
আগস্ট ৯, ২০০৮
২০০ বার পঠিত
চরু [ caru ] বি. বৈদিক যজ্ঞের পায়সান্ন।
[সং. √চর্ + উ]।
চরুস্হালী বি. চরুপাকের পাত্র।
আগস্ট ৯, ২০০৮
১৮৭ বার পঠিত
চরুস্হালী বি. চরুপাকের পাত্র।
আগস্ট ৯, ২০০৮
১৬৭ বার পঠিত
চর্চরী [ carcarī ] বি.
১. বাদ্যযন্ত্রবিশেষ;
২. প্রাচীন সংগীতবিশেষ;
৩. চাঁচর উত্সব।
[সং. √চর্চ্ + অর + ঈ (স্ত্রী.)]।
আগস্ট ৯, ২০০৮
২০৮ বার পঠিত
চর্পট [ carpaṭa ] বি. চাপড়, চড়।
[সং. √চৃপ্ + অট]।
আগস্ট ৯, ২০০৮
১৮৯ বার পঠিত
চর্বি [ carbi ] বি. মেদ, বসা, প্রাণীর দেহের স্নেহজাতীয় পদার্থ।
[ফা. চর্বী]।
আগস্ট ৯, ২০০৮
১৬২ বার পঠিত
চলন্ত [ calanta ] বিণ. চলছে এমন, গতিশীল (চলন্ত ট্রেন, চলন্ত গাড়ি)।
[সং. √চল্ + বাং. অন্ত]।
আগস্ট ৯, ২০০৮
১৭৪ বার পঠিত
চলমান [ cala-māna ] বিণ. চলন্ত, চলছে এমন (চলমান জীবন)।
[সং. √চল্ + শানচ্ (পাণিনির সূত্রমতে শীল অর্থে]।
আগস্ট ৯, ২০০৮
১৭৯ বার পঠিত
চলাচল [ calācala ] বি.
১. গমনাগমন, যাতায়াত (ট্রেন চলাচল);
২. সঞ্চালন (রক্ত চলাচল)।
[বাং. চলা + চল (বীপ্সায়)]।
আগস্ট ৯, ২০০৮
১৭৭ বার পঠিত
চলানো [ calānō ] বি. ক্রি.
১. হাঁটানো;
২. চালিত করা, চালানো (এ পয়সায় চলানো যাবে না)।
[বাং. √চলা + আনো]।
আগস্ট ৯, ২০০৮
১৫৮ বার পঠিত
চলোর্মি [ calōrmi ] বি. অস্হির তরঙ্গ।
[সং. চল + ঊর্মি]।
আগস্ট ৯, ২০০৮
১৪৬ বার পঠিত
চশমখোর [ caśama-khōra ] বিণ. চক্ষুলজ্জাহীন, সম্পূর্ণ বেহায়া।
[ফা. চশমখোর]।
আগস্ট ৯, ২০০৮
১৯৩ বার পঠিত
চশমা [ caśamā ] বি. দৃষ্টিসহায়ক কাচবিশেষ, নাকে উপর স্হাপনীয় দৃষ্টিসহায়ক কাচের যন্ত্রবিশেষ, উপনেত্র, spectacles.
[ফা. চশ্মহ্]।
আগস্ট ৯, ২০০৮
১৬২ বার পঠিত
চা-খড়ি, ফুল-খড়ি–বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি।
সেপ্টেম্বর ৩০, ২০০৭
১৮২ বার পঠিত
চাঁদমারি [ cānda-māri ] বি. ধনুর্বাণ বন্দুক প্রভৃতি ছোড়া অভ্যাসের জন্য স্হাপিত লক্ষ্য, নিশানা, target.
[দেশি]।
আগস্ট ৯, ২০০৮
১৮৩ বার পঠিত
চাঁদমালা [ cānda-mālā ] বি. পূজার সময় প্রতিমার সাজে ব্যবহৃত শোলার মালা।
[বাং. চাঁদ + মালা]।
আগস্ট ৯, ২০০৮
১৮৪ বার পঠিত
চাঁদামামা [ cāndā-māmā ] বি. (ছড়ায়) শিশুদের মামারূপে বর্ণিত চাঁদ।
[বাং. চাঁদা২ + মামা]।
আগস্ট ৯, ২০০৮
১৫২ বার পঠিত
চাঁদিনি [ cāndini ] বিণ. জ্যোত্স্নাময়ী (চাঁদিনি রাত)।
[প্রাকৃ. চংদিণ-তু. হি. চাঁদনী]।
আগস্ট ৯, ২০০৮
১৭৮ বার পঠিত
চাঁদিমা [ cāndimā ] বি. জ্যোত্স্না।
[বাং. চাঁদ + ইমা-তু. চন্দ্রিমা]।
আগস্ট ৯, ২০০৮
২০৩ বার পঠিত
চাঁদোয়া [ cāndōẏā ] বি. চন্দ্রাতপ, শামিয়ানা।
[সং. চন্দ্রাতপ-তু. হি. চন্দওয়া]।
আগস্ট ৯, ২০০৮
১৯৬ বার পঠিত
চাঁপা [ cāmpā ] বি. ১. চম্পক গাছ বা তার ফুল; ২. কলাবিশেষ।
[সং. চম্পক]।
আগস্ট ৯, ২০০৮
২৩৬ বার পঠিত
চাঁড়া [ cānḍā ] বি. খোলা-ভাঙা, খাপরা, খোলার টুকরো।
[দেশি]।
আগস্ট ৯, ২০০৮
১৫৮ বার পঠিত
চাঁড়াল [ cānḍāla ] বি. হিন্দু জাতিবিশেষ, চণ্ডাল।
[সং. চণ্ডাল]।
আগস্ট ৯, ২০০৮
১৮১ বার পঠিত
চাউর [ cāura ] বিণ. প্রচারিত, সুবিদিত (খবরটা চাউর হয়ে গেছে)।
[তু. চালু]।
আগস্ট ৯, ২০০৮
১৮৪ বার পঠিত
চাক [ cāka ] বি.
১. চক্র, চাকা, চক্রাকার বস্তু (কুমোরের চাক, ছোলার চাক);
২. মৌচাক (চাক-ভাঙা মধু)।
[সং. চক্র]।
আগস্ট ৯, ২০০৮
১৮৭ বার পঠিত
সাম্প্রতিক মন্তব্য