চাকচক্য [ cāka-cakya ] বি. ঔজ্জ্বল্য, দীপ্তি; পালিশ।
[সং. √চক্ + অ + √চক্ + অ + য]।
আগস্ট ৯, ২০০৮
১৮৫ বার পঠিত
চাকতি [ cākati ] বি. ১. ক্ষুদ্র চাকা; ২. চাকার মতো ছোট বস্তু (সোনার চাকতি)।
[বাং. চাক (> সং. চক্র) + তি]।
রুপোর চাকতি বি. (ব্যঙ্গে) টাকা।
আগস্ট ৯, ২০০৮
১৯০ বার পঠিত
চাকরান [ cākarāna ] বি. বেতনের পরিবর্তে ভৃত্যকে প্রদত্ত জমি।
[ফা. চাক্রান্]।
আগস্ট ৯, ২০০৮
১৫১ বার পঠিত
চাকু [ cāku ] বি. মুড়ে বা ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি।
[তুর্. চাকু]।
আগস্ট ৯, ২০০৮
১৭৪ বার পঠিত
চাঙড় [ cāṅaḍ ] বি. মাটি প্রভৃতির বড় ডেলা চাপ বা তাল।
[ফা. চাঙ্গ্]।
আগস্ট ৯, ২০০৮
১৪৬ বার পঠিত
চাটালো [ cāṭālō ] বিণ. চওড়া, প্রশস্ত (চাটালো বারান্দা)।
[দেশি]।
আগস্ট ৯, ২০০৮
১২৬ বার পঠিত
চাতাল [ cātāla ] বি.
১. চত্বর; পাথর বা সিমেণ্টে বাঁধানো খোলা জায়গা;
২. উঠান বা রোয়াক।
[সং. চত্বর]।
আগস্ট ৯, ২০০৮
১২৫ বার পঠিত
চাতুরালি [ cāturāli ] বি. ১. চতুরতা; ২. শঠতা, ধূর্ততা।
[চতুরালি-র অশু. রূপ]।
আগস্ট ৯, ২০০৮
১৮৯ বার পঠিত
চাতুর্বর্ণ্য [ cāturbarṇya ] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র — হিন্দুজাতির এই চার বর্ণ বা তাদের পালনীয় ধর্ম।
☐ বিণ. চতুর্বর্ণসম্বন্ধীয়।
[সং. চতুর্বর্ণ + য]।
আগস্ট ৯, ২০০৮
১৫৯ বার পঠিত
চাদর [ cādara ] বি.
১. উড়ানি, উত্তরীয়, গায়ে জড়াবার আলোয়ান;
২. আস্তরণ বা আচ্ছাদন (বিছানার চাদর);
৩. ধাতু বা অনুরূপ বস্তুর পাতলা পাত (তামার চাদর)।
[ফা. চাদর্]।
আগস্ট ৯, ২০০৮
১৫২ বার পঠিত
চানা [ cānā ] বি. ছোলা। [সং. চণক]।
চানাচুর বি. ভাজা ডাল বাদাম ইত্যাদি সহযোগে প্রস্তুত চিবিয়ে খাবার মুখরোচক খাদ্যবিশেষ।
আগস্ট ৯, ২০০৮
১৪৯ বার পঠিত
চানাচুর বি. ভাজা ডাল বাদাম ইত্যাদি সহযোগে প্রস্তুত চিবিয়ে খাবার মুখরোচক খাদ্যবিশেষ।
আগস্ট ৯, ২০০৮
১৭২ বার পঠিত
চামচা [ cāmacā ] বি. তোষামুদে; তল্পিবাহক (নেতাদের চেয়ে তাঁদের চামচাদের প্রতাপই বেশি)।
[দেশি]।
আগস্ট ৯, ২০০৮
১৫৪ বার পঠিত
চামরী [ cāmarī ] (-রিন্) বিণ. চামরযুক্ত।
☐ বি. ১. ঘোড়া; ২. চমরী মৃগী (‘কবরী-ভয়ে চামরী গিরিকন্দরে’: বিদ্যা.)।
[সং. চামর + ইন্]।
আগস্ট ৯, ২০০৮
১৪৮ বার পঠিত
চামসা [ cāmasā ] বিণ. (গন্ধ-সম্বন্ধে) শুকনো চামড়ার মতো (চামসা গন্ধ)।
[বাং. চাম + সা (সাদৃশ্যার্থে)]।
আগস্ট ৯, ২০০৮
১৭৯ বার পঠিত
চামুণ্ডা [ cāmuṇḍā ] বি. দুর্গাদেবীর রূপবিশেষ-এই রূপে দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই দৈত্যকে বিনাশ করেছিলেন।
[সং. চণ্ড-মুণ্ড]।
আগস্ট ৯, ২০০৮
১৪৯ বার পঠিত
চামেলি [ cāmēli ] বি. মল্লিকাজাতীয় ছোট ফুলবিশেষ, মালতী, জাতিফুল।
[তু. হি. চমেলী]।
আগস্ট ৯, ২০০৮
২১০ বার পঠিত
চারক [ cāraka ] বিণ. যে চরায় (গোচারক, পশুচারক)।
[সং. √চর্ + ণিচ্ + অক]।
আগস্ট ৯, ২০০৮
১৩৯ বার পঠিত
চাড়ি [ cāḍi ] বি. মাটির বড় গামলাবিশেষ।
[দেশি]।
আগস্ট ৯, ২০০৮
১৬৩ বার পঠিত
চোখে মুখে কথা, নাকে মুখে কথা–বি. বেশি কথা, বাচালতা।
মে ৩১, ২০০৭
১৯০ বার পঠিত
চোখের খিদে প্রকৃত খিদে না থাকা সত্ত্বেও চোখের সামনে খাদ্যবস্তু থাকায় যে খিদের উদ্রেক হয়।
অক্টোবর ১, ২০০৭
২০০ বার পঠিত
চড়াইভাতি [ caḍāi-bhāti ] বি. বনভোজন, picnic.
[সং. চটকবৃত্তি]।
আগস্ট ৯, ২০০৮
১৫৬ বার পঠিত
চড়াও [ caḍāō ] বি. আক্রমণ (বাড়ি চড়াও করা)।
☐ বিণ. আক্রমণকারী; আক্রমণের জন্য আপতিত, আক্রমণ করতে উদ্যত (চড়াও হওয়া)।
[চড়া৩ দ্র]।
আগস্ট ৯, ২০০৮
১৪৪ বার পঠিত
চড়াত্ [ caḍāt ] অব্য. শক্ত জিনিস ফেটে যাওয়ার শব্দ।
[ধ্বন্যা.]।
আগস্ট ৯, ২০০৮
১২৪ বার পঠিত
চয় [ caẏa ] বি. ১. সমূহ, পুঞ্জ, রাশি (কুসুমচয়); ২. চয়ন, আহরণ।
[সং. √চি + অ]।
আগস্ট ৯, ২০০৮
২৪৭ বার পঠিত
সাম্প্রতিক মন্তব্য