বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ছ (পাতা 2)

ছোকরা

ছোকরা [ chōkarā ] বি. ১. বালক; ২. নবযুবক; ৩. কিশোর; ৪. ছোঁড়া; ৫. বালকভৃত্য।

☐ বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)।

[হি.]।

স্ত্রী. ছুকরি।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

ছোট মুখে বড় কথা

ছোট মুখে বড় কথা–বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। 

২২২ বার পঠিত মন্তব্য করুন

ছোট্ট

ছোট্ট [ chōṭṭa ] বিণ. (সচ. আদরার্থে) অতি ছোট, অতি হ্রস্ব বা সামান্য (ছোট্ট বই, ছোট্ট ফুল)।

[বাং. ছোট]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

ছোপ

ছোপ [ chōpa ] বি.
১. ছাপ, দাগ (কালির ছোপ, পানের ছোপ);
২. প্রলেপ (আরও এক ছোপ রং দিতে হবে)।

[বাং. √ ছুপ্ + অ]।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

ছোপা

ছোপা, ছোপানো [ chōpā, chōpānō ] যথাক্রমে ছুপা ও ছুপানো -র চলিত রূপ।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

ছোপানো

ছোপা, ছোপানো [ chōpā, chōpānō ] যথাক্রমে ছুপা ও ছুপানো -র চলিত রূপ।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

ছোবল

ছোবল [ chōbala ] বিল. ১. সাপের কামড়; ২. খাবল, নখ বা দাঁত দিয়ে হঠাত্ আক্রমণ।

[< সং. কবল]।

ছোবল খাওয়া ক্রি. বি. সাপের কামড় খাওয়া; নখ … [বাকিটুকু পড়ুন]

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

ছোবল খাওয়া

ছোবল খাওয়া ক্রি. বি. সাপের কামড় খাওয়া; নখ বা দাঁতের দ্বারা বিদ্ধ হওয়া।

১২২ বার পঠিত মন্তব্য করুন

ছোবল দেওয়া

ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

ছোবল মারা

ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

ছোবলা

ছোবলা, ছোবলানো [ chōbalā, chōbalānō ] যথাক্রমে ছুবলা ও ছুবলানো -র চলিত রূপ।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

ছোবলানো

ছোবলা, ছোবলানো [ chōbalā, chōbalānō ] যথাক্রমে ছুবলা ও ছুবলানো -র চলিত রূপ।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

ছোবা

ছোবা [ chōbā ] বি. (আঞ্চ.) ছোবড়া।

[দেশি]।

তু. ছোবড়া।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

ছোবড়া

ছোবড়া [ chōbaḍā ] বি. ফলের বাইরের অসার বা রসহীন আবরণ; নারকেল ইত্যাদির খোসা।

[দেশি]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

ছোরা

ছোরা [ chōrā ] বি. বৃহদাকার ছুরি।

[দেশি]।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

ছোলঙ্গ

ছোলঙ্গ [ chōlaṅga ] বি. (আঞ্চ.) বাতাবি লেবু।

[দেশি]।

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

ছোলদারি

ছোলদারি [ chōla-dāri ] বি. (প্রধানত, সৈন্যদের) ত্রিকোণ তাঁবুবিশেষ।

[ইং. soldier + বাং. ই?]।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ছোহারা

ছোহারা [ chōhārā ] বি. শুকানো খেজুর; খুরমা।

[হি. ছুহারা]।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

ছৌ

ছৌ, ছো [ chau, chō ] বি. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রসিদ্ধ নৃত্যবিশেষ।

[দেশি]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

ছ্যাঁকড়া

ছেকড়া, ছ্যাঁকড়া [ chēkaḍā, chyānkaḍā ] বি. নিকৃষ্ট শ্রেণির ভাড়াটে ঘোড়ার গাড়ি।

[সং. শকট; ছক্কড় দ্র]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

ছ্যাঁত্

ছ্যাঁত্ [ chyānt ] বি. অব্য. ভয়ের ভাব, ভয়ে শিউরে ওঠা (বুকটা ভয়ে ছ্যাঁত্ করে উঠল)।

[দেশি-তু. ছাঁত্]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

ছ্যাবলা

ছ্যাবলা, ছ্যাবলামি [ chyābalā, chyābalāmi ] যথাক্রমে ছেবলা ও ছেবলামি -র বানানভেদ।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

ছ্যাবলামি

ছ্যাবলা, ছ্যাবলামি [ chyābalā, chyābalāmi ] যথাক্রমে ছেবলা ও ছেবলামি -র বানানভেদ।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

ছয়

ছয় [ chaẏa ] বি. বিণ. ৬ সংখ্যা বা সংখ্যক।

[সং. ষট্]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

ছয়লাপ

ছয়লাপ [ chaẏa-lāpa ] বিণ.
১. পরিপূর্ণ, ছেয়ে গেছে এমন (কাগজপত্রে ঘর একেবারে ছয়লাপ);
২. সম্পূর্ণ নষ্ট (জিনিসপত্র ছয়লাপ করা)।

[ফা. সয়লাব্]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন