বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » জ

জ১- বাংলা ভাষার অষ্টম ব্যঞ্জনবর্ণ।
n- the eighth consonant of the Bengali alphabet.

জ২ – বি. বিণ. সিকি-ইঞ্চি, সিকি-ইঞ্চি-পরিমান (তিন জ পেরেক)। [সং. যব]
n. a measure of length equal to 1/4 … [বাকিটুকু পড়ুন]

২৯২ বার পঠিত মন্তব্য করুন

জং

জং [ ja ] বি. মরচে, ধাতুমল, rust.

[ফা. জংগ্]।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

জংশন

জংশন [ jaṃśana ] বি. বিণ.
১. দুটি রাস্তার মিলনস্হান;
২. দুটি রেলপথের মিলন যে স্টেশনে হয়।

[ইং. junction]।

২৪৮ বার পঠিত মন্তব্য করুন

জই

জই [ ji ] বি. যবজাতীয় শস্যবিশেষ।

[সং. যবিকা]।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

জউ

জউ, জৌ [ ju, jau ] বি. লাক্ষা, গালা। [সং. জতু > প্রাকৃ. জউ]।

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।

২৩৫ বার পঠিত মন্তব্য করুন

জউঘর

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

জওজ

জওজে, জওজ [ jōjē, jōja ] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)।

[আ. যওজ]।

২০৪ বার পঠিত মন্তব্য করুন

জওজে

জওজে, জওজ [ jōjē, jōja ] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)।

[আ. যওজ]।

২০০ বার পঠিত মন্তব্য করুন

জওয়ান

জওয়ান [ jōẏāna ] বি.
১. হৃষ্টপুষ্ট বা শক্তিশালী, ব্যক্তি (তিন জওয়ানে মিলে এটাকে তুলতে পারলে না?);
২. সেনাবাহিনীর যোদ্ধা।

☐ বিণ. হৃষ্টপুষ্ট, শক্তিশালী, জোয়ান।

[ফা. জবান]।

জোয়ান দ্র।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

জখম

জখম [ jakhama ] বি. ক্ষত, ঘা, আঘাত, চোট।

☐ বিণ. আহত (জখম হয়েছে)।

[ফা. যখম্]।

জখমি বিণ.
১. আহত, আঘাতপ্রাপ্ত (জখমি বাঘ খুবই ভয়ংকর);
২. আঘাতসংক্রান্ত।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

জখমি

জখমি বিণ.
১. আহত, আঘাতপ্রাপ্ত (জখমি বাঘ খুবই ভয়ংকর);
২. আঘাতসংক্রান্ত।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

জগজগ

জগজগ [ jaga-jaga ] অব্য. বি. ঝকমক, ঝকমকানি (থালাটা জগজগ করছে)। [হি. জগ্জগা]।

জগজগা বি. রাংতা প্রভৃতির ঝকঝকে পাত।

২১৭ বার পঠিত মন্তব্য করুন

জগজগা

জগজগা বি. রাংতা প্রভৃতির ঝকঝকে পাত।

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

জগজন

জগজন [ jaga-jana ] বি. (সচ. কাব্যে) পৃথিবীর লোক, জগতের মানুষ (‘জগজন মানিবে বিস্ময়’: অ. সে)।

[বাং. জগ + সং. জন]।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

জগজ্জন

জগজ্জন [ jagajjana ] বি. পৃথিবীর মানুষ।

[সং. জগত্ + জন]।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

জগজ্জননী

জগজ্জননী [ jagajjananī ] বি.
১. জগতের মাতা; জগন্মাতা;
২. দুর্গাদেবী;
৩. পরমেশ্বরী।

[সং. জগত্ + জননী]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

জগজ্জয়ী

জগজ্জয়ী [ jagajjaẏī ] বিণ. পৃথিবী জয়কারী, বিশ্বজয়ী, দিগ্বিজয়ী।

[সং. জগত্ + জয়ী]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

জগঝপ্প

জগঝপ্প [ jaga-jhappa ] বি, জয়ঢাক; প্রাচীন রণবাদ্যবিশেষ।

[ধ্বন্যা.]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

জগতি

জগতি [ jagati ] (অপ্র.) বি. ১. জগত্কর্তা; ঈশ্বর; ২. সিংহাসন।

[সং. জগত্]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

জগতী

জগতী [ jagatī ] বি. (স্ত্রী.)
১. পৃথিবী (জগতীতল);
২. পৃথিবীর মানুষজন;
৩. বৈদিক ছন্দোবিশেষ;
৪. ইহলোক।

[সং. জগত্ + ঈ]।

২২০ বার পঠিত মন্তব্য করুন

জগদম্বা

জগদম্বা [ jagadambā ] বি. ১. পৃথিবীর মাতা; জগন্মাতা; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী।

[সং. জগত্ + অম্বা]।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

জগদীশ

জগদীশ, জগদীশ্বর [ jagadīśa, jagadīśbara ] বি. ভগবান; পরমেশ্বর।

[সং. জগত্ + ঈশ, ঈশ্বর]।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

জগদীশ্বর

জগদীশ, জগদীশ্বর [ jagadīśa, jagadīśbara ] বি. ভগবান; পরমেশ্বর।

[সং. জগত্ + ঈশ, ঈশ্বর]।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

জগদ্গুরু

জগদ্গুরু [ jagad-guru ] বি. ১. পৃথিবীর গুরু; ২. পরমেশ্বর।

[সং. জগত্ + গুরু]।

২০৬ বার পঠিত মন্তব্য করুন

জগদ্গৌরী

জগদ্গৌরী [ jagadgaurī ] বি. (স্ত্রী.) সর্পের অধিষ্ঠাত্রী মনসাদেবী।

[সং. জগত্ + গৌরী]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

জগদ্দল

জগদ্দল [ jagaddala ] বিণ.
১. পৃথিবীকে দলন করে এমন;
২. নড়ানো যায় না এমন গুরুভার (জগদ্দল পাথর)।

☐ বি. সরানো বা নড়ানো যায় না এমন গুরুভার পাথর।

[সং. ... [বাকিটুকু পড়ুন]

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী [ jagaddhātrī ] বি. ১. পৃথিবীর ধাত্রী বা পালয়িত্রী; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী।

[সং. জগত্ + ধাত্রী]।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

জগদ্বন্ধু

জগদ্বন্ধু [ jagadbandhu ] বি. ১. পৃথিবীর বা সর্বজনের বন্ধু; ২. পরমেশ্বর।

[সং. জগত্ + বন্ধু]।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

জগদ্বরেণ্য

জগদ্বরেণ্য [ jagadbarēṇya ] বিণ. সারা জগতের বরেণ্য বা সম্মাননীয়; পৃথিবীব্যাপী খ্যাতিসম্পন্ন। [সং. জগত্ + বরেণ্য]।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

জগদ্বাসিনী

জগদ্বাসিনী  স্ত্রী. জগদ্বাসী।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

জগদ্বাসী

জগদ্বাসী [ jagadbāsī ] (-সিন্) বিণ. বি. পৃথিবীর অধিবাসী।

স্ত্রী. জগদ্বাসিনী।

[সং. জগত্ + √ বস্ + ইন্]।

২১৬ বার পঠিত মন্তব্য করুন

জগন্ত

জগন্ত [ jaganta ] বিণ. জেগে আছে এমন, জাগ্রত্, জাগ্রত।

তু. বিপ. ঘুমন্ত

[বাং. জাগা + অন্ত]।

১৯২ বার পঠিত মন্তব্য করুন

জগন্নাথ

জগন্নাথ [ jagannātha ] বি. ১. পৃথিবীর প্রভু; পরমেশ্বর; ২. বিষ্ণু; ৩. শ্রীকৃষ্ণ; ৪. পুরীর মন্দিরের বিষ্ণুমূর্তি।

[সং. জগত্ + নাথ]।

জগন্নাথক্ষেত্র বি. ১. পুরীধাম; ২. জাতিবিচারহীন … [বাকিটুকু পড়ুন]

৩০১ বার পঠিত ১টি মন্তব্য

জগন্নাথক্ষেত্র

জগন্নাথক্ষেত্র বি. ১. পুরীধাম; ২. জাতিবিচারহীন পুণ্যভূমি।

১৮৭ বার পঠিত মন্তব্য করুন

জগন্নিবাস

জগন্নিবাস [ jagannibāsa ] বি. ১. যিনি জগতের বা সর্বজনের নিবাস আধার বা আশ্রয়; ঈশ্বর; ২. শ্রীকৃষ্ণ; ৩. বিষ্ণু।

[সং. জগত্ + নিবাস]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

জগন্মণ্ডল

জগন্মণ্ডল [ jaganmaṇḍala ] বি. ১. ভূমণ্ডল, পৃথিবী; ২. নিখিল সৃষ্টি।

[সং. জগত্ + মণ্ডল]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

জগন্মাতা

জগন্মাতা [ jaganmātā ] বি. পৃথিবীর মাতা; আদ্যাশক্তি; পরমেশ্বরী।

[সং. জগত্ + মাতা]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

জগন্মোহন

জগন্মোহন [ jaganmōhana ] বিণ. বি. পৃথিবীকে যে মুগ্ধ করে।

[সং. জগত্ + মোহন]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

জগন্ময়

জগন্ময় [ jaganmaẏa ] বিণ. বিশ্বব্যাপক।

☐ বি. পরমেশ্বর।

[সং. জগত্ + ময়]।

জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী।

☐ বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

জগন্ময়ী

জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী।

☐ বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

জগমোহন

জগমোহন [ jaga-mōhana ] বিণ. পৃথিবীকে মুগ্ধ করে এমন, জগন্মোহন।

বি.
১. পৃথিবীকে মুগ্ধ করে এমন ব্যক্তি;
২. মন্দির ও নাটমন্দিরের মধ্যবর্তী স্হান;
৩. পুরীর জগন্নাথমন্দিরে যে স্হান থেকে … [বাকিটুকু পড়ুন]

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

জগাখিচুড়ি

জগাখিচুড়ি [ jagā-khicuḍi ] বি. বিবিধ শাকসবজি সহযোগে রান্না করা খিচু়ড়ি; (আল.) বিভিন্নরকম জিনিসের (অবাঞ্ছিত) সংমিশ্রণ।

[সং. জগা (জগতের সমস্ত বস্তু অর্থে) + বাং. খিচুড়ি]।

২০৯ বার পঠিত মন্তব্য করুন

জগাতি

জগাতি [ jagāti ] বি.
১. শুল্ক আদায়কারী কর্মচারী;
২. বাধা, বিঘ্ন।

[আ. যকাত্]।

২০৪ বার পঠিত মন্তব্য করুন

জগ্ধ

জগ্ধ [ jagdha ] বিণ. ভূক্ত, ভক্ষণ করা বা খাওয়া হয়েছে এমন (‘জগ্ধতৃণ’: বিষ্ণু)।

[সং. √ অদ্ + ত]।

১৯০ বার পঠিত মন্তব্য করুন

জঘন

জঘন [ jaghana ] বি. ১. স্ত্রীলোকের নিতম্বের সম্মুখভাগ; ২. নিতম্ব; ৩. কোমর।

[সং. √ হন্ + যঙ্লুক + অ]।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

জঘন্য

জঘন্য [ jaghanya ] বিণ. নোংরা, কদর্য; ঘৃণিত, নীচ, হেয়।

[সং. জঘন + য]।

বি. জঘন্যতা।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

জঘন্যতা

জঘন্যতা বি.  জঘন্য।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

জঙ্গম

জঙ্গম [ jaṅgama ] বিণ.
১. গতিশীল; অস্হাবর;
২. প্রাণবিশিষ্ট।

[সং. √ গম্ + যঙ্লুক্+ অ]।

২১৫ বার পঠিত মন্তব্য করুন

জঙ্গল

জঙ্গল [ jaṅgala ] বিণ. ১. জঙ্গলসম্বন্ধীয়; ২. বনপ্রায়, প্রায় বনের মতো (জাঙ্গল ভূমি); ৩. জঙ্গলময়; ৪. বন্য, অসভ্য (জাঙ্গল প্রকৃতি, জাঙ্গল স্বভাব)।

☐ বি. জল-বায়ু-রৌদ্রবিশিষ্ট … [বাকিটুকু পড়ুন]

১৮১ বার পঠিত মন্তব্য করুন

জঙ্গাল

জঙ্গাল [ jaṅgāla ] বি. বাঁধ, জাঙ্গাল।

[সং. √ জঙ্গ্ + আল]।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

জঙ্ঘা

জঙ্ঘা [ jaṅghā ] বি. ১. হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দেহাংশ; ২. ঊরু, জাং।

[সং. √ হন্ (গত্যার্থে) + যঙ্ লুক্ + অ + আ]।

২১১ বার পঠিত মন্তব্য করুন

জজ

জজ [ jaja ] বি. বিচারক, বিচারপতি।

[ইং. judge]।

জজিয়তি বি. জজের বৃত্তি বা কাজ (তিনি বড় আদালতে জজিয়তি করেন)।

২০১ বার পঠিত মন্তব্য করুন

জজিয়তি

জজিয়তি বি. জজের বৃত্তি বা কাজ (তিনি বড় আদালতে জজিয়তি করেন)।

১৮৭ বার পঠিত মন্তব্য করুন

জঞ্জাল

জঞ্জাল [ jañjāla ] বি.
১. আবর্জনা;
২. আগাছা;
৩. (আল.) অবাঞ্ছিত বস্তু; ঝঞ্ঝট, উপদ্রব (আচ্ছা জঞ্জাল জুটেছে)।

[হি.]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

জট

জট [ jaṭa ] বি.
১. জটা, বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ-খাওয়া কেশরাশি (মাথায় জট পড়েছে);
২. জড়ানো বা তালগোল-পাকানো অবস্হা (জট বেঁধেছে);
৩. গাঁট, গিঁট, জটিলতা (জট ছাড়ানো);
৪. … [বাকিটুকু পড়ুন]

২১৫ বার পঠিত মন্তব্য করুন

জটলা

জটলা [ jaṭalā ] বি.
১. বহু লোকের সমাবেশ;
২. একজাতীয় প্রাণী বা বস্তুর একত্র সমাবেশ (‘ছোট ছোট দ্বীপের জটলা’: প্রেমেন্দ্র);
৩. বহু লোকের একত্র জল্পনা বা কোলাহল।

[সং. ... [বাকিটুকু পড়ুন]

১৭১ বার পঠিত মন্তব্য করুন

জটিয়া

জটে, জটিয়া [ jaṭē, jaṭiẏā ] বিণ. জটাবিশিষ্ট, জোটে।

[বাং. জট + ইয়া > এ]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

জটী

জটী [ jaṭī ] (-টিন্) বিণ. জটাযুক্ত, জটাধারী।

[সং. জটা + ইন্]।

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

জটে

জটে, জটিয়া [ jaṭē, jaṭiẏā ] বিণ. জটাবিশিষ্ট, জোটে।

[বাং. জট + ইয়া > এ]।

জটেবুড়ি — জোটেবুড়ি -র রূপভেদ।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

জটেবুড়ি

জটেবুড়ি — জোটেবুড়ি -র রূপভেদ।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

জডুল

জডুল, (বিরল) জড়ুর [ jaḍula, jaḍura ] বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ।

[সং. জটুল]।

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

জত্রু

জত্রু [ jatru ] বি. কণ্ঠের দুই পাশের হাড়, কণ্ঠাস্হি, collar-bone.

[সং. √ জন্ + রু]।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

জনক

জনক [ janaka ] বি.
১. জন্মদাতা, পিতা;
২. রামায়ণোক্ত মিথিলার রাজা।

☐ বিণ. উত্পাদক (সুখজনক, সন্দেহজনক)।

[সং. √ জন্ + ণিচ্ + অক]।

জনকতা বি. সৃজনশক্তি; উত্পাদকতা; উত্পাদনশক্তি।

জনকতনয়া, জনকনন্দিনী, … [বাকিটুকু পড়ুন]

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

জনকতনয়া

জনকতনয়া, জনকনন্দিনী, জনকসূতা বি. সীতা।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

জনকতা

জনকতা বি. সৃজনশক্তি; উত্পাদকতা; উত্পাদনশক্তি।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

জনকনন্দিনী

জনকতনয়া, জনকনন্দিনী, জনকসূতা বি. সীতা।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

জনকসূতা

জনকতনয়া, জনকনন্দিনী, জনকসূতা বি. সীতা।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

জনন

জনন [ janana ] বি.
১. জন্মদান (জননশক্তি, জননেন্দ্রিয়);
২. উত্পাদন;
৩. জন্ম, উত্পত্তি।

[সং. √ জন্ + অন]।

জননান্তর বি. জন্মান্তর।

জননাশৌচ বি. হিন্দুমতে সন্তান জন্মের জন্য যে অশৌচ।

২০৭ বার পঠিত মন্তব্য করুন

জননান্তর

জননান্তর বি. জন্মান্তর।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

জননাশৌচ

জননাশৌচ বি. হিন্দুমতে সন্তান জন্মের জন্য যে অশৌচ।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

জননী

জননী [ jananī ] বি. গর্ভধারিণী, মাতা।

☐ বিণ. উত্পাদনকারিণী।

[সং. √ জন্ + ণিচ্ + অন + ঈ]।

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

জননীয়

জননীয় [ jananīẏa ] বিণ. জননযোগ্য, জন্মদান বা উত্পাদনের উপযুক্ত।

[সং. √ জন্ + অনীয়]।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

জননেন্দ্রিয়

জননেন্দ্রিয় [ jananēndriẏa ] বি. উপস্হ; লিঙ্গ; পুরুষের লিঙ্গ বা নারীর যোনি; যে ইন্দ্রিয়ের সাহায্যে সন্তানের জন্মদান করা হয়।

[সং. জনন + ইন্দ্রিয়]।

২২১ বার পঠিত মন্তব্য করুন

জনা

জনা [ janā ] বি. (কাব্যে ও কথ্য ভাষায়) জন (‘শূলের উপর মরিবে সে জনা’: রবীন্দ্র); ব্যক্তি (জনা প্রতি)।

[সং. জন + বাং. আ স্বার্থে]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

জনাকীর্ণ

জনাকীর্ণ [ janākīrṇa ] বিণ. জনবহুল, বহু লোকের দ্বারা পূর্ণ।

[সং. জন + আকীর্ণ]।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

জনাপবাদ

জনাপবাদ [ janāpa-bāda ] বি. লোকনিন্দা, অখ্যাতি, কলঙ্ক।

[সং. জন + অপবাদ]।

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

জনাব

জনাব [ janāba ] বি. (সচ. মুসলমানদের মধ্যে প্রচলিত) সম্মানসূচক বা ভদ্রতামূলক সম্বোধন; মহাশয়। [আ.]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

জনার

জনার [ janāra ] বি. মকাই বা ভুট্টা বা ওইজাতীয় শস্যবিশেষ।

[হি.]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

জনারণ্য

জনারণ্য [ janāraṇya ] বি. বহু লোকের ভিড়।

[সং. জন + অরণ্য]।

২২৫ বার পঠিত মন্তব্য করুন

জনার্দন

জনার্দন [ janārdana ] বি. (‘জন’ নামক অসুরের নিধনকারী বলে) বিষ্ণু।

[সং. জন + অর্দন (=পীড়ন, দমন)]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

জনাস্তিকে

জনাস্তিকে [ janāstikē ] ক্রি-বিণ.
১. অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে;
২. (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে।

[সং. জন + অন্তিক ... [বাকিটুকু পড়ুন]

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

জনিকা

জনিকা বি. (স্ত্রী.) জননী।

১৯৫ বার পঠিত মন্তব্য করুন

জনিত্র

জনিত্র [ janitra ] বি. উত্পাদকযন্ত্র (গ্যাসজনিত্র = gasplant)।

[সং. √ জন্ + ইত্র]।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

জনেক

জনেক [ janēka ] বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক (‘জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু’: বুদ্ধ)।

[বাং.মতে জন + এক]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

জনৈক

জনৈক [ janaika ] বিণ. অনির্দিষ্ট কোনো একজন।

[সং. জন + এক]।

স্ত্রী. জনৈকা।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

জনৈকা

জনৈকা স্ত্রী. জনৈক।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

জন্তু

জন্তু [ jantu ] বি. ১. প্রাণী, জীব; ২. জানোয়ার, পশু।

[সং. √ জন + তু]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

জন্মাধিকার

জন্মাধিকার [ janmādhi-kāra ] বি. সহজাত অধিকার, যে অধিকার নিয়ে মানুষ জন্মায় (আমার জন্মাধিকার কে কেড়ে নেবে?)।

[সং. জন্ম + অধিকার]।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

জন্মান্তর

জন্মান্তর [ janmāntara ] বি. অন্য জন্ম, পূর্বজন্ম (জন্মান্তরের প্রভাব); পরজন্ম (জন্মজন্মান্তরেও ভুলব না)।

[সং. জন্ম + অন্তর]।

জন্মান্তরবাদ বি. মৃত্যুর পর কর্মফলে পুনরায় জন্ম হয় এই … [বাকিটুকু পড়ুন]

১৬১ বার পঠিত মন্তব্য করুন

জন্মান্তরবাদ

জন্মান্তরবাদ বি. মৃত্যুর পর কর্মফলে পুনরায় জন্ম হয় এই মত; পুনর্জন্মবাদ।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

জন্মান্ধ

জন্মান্ধ [ janmāndha ] বিণ. জন্ম থেকেই অন্ধ বা দৃষ্টিহীন।

[সং. জন্ম + অন্ধ]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

জন্মাবচ্ছিন্ন

জন্মাবচ্ছিন্ন [ janmābacchinna ] বিণ. চিরজীবনব্যাপী; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে বা ঘটে এমন।

[সং. জন্ম + অবচ্ছিন্ন]।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

জন্মাবধি

জন্মাবধি [ janmābadhi ] ক্রি-বিণ. জন্মকাল থেকে, আজন্ম (জন্মাবধি এই কথা শুনে আসছি)।

[সং. জন্ম + অবধি (থেকে)]।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

জন্মাষ্টমী

জন্মাষ্টমী [ janmāṣṭamī ] বি. শ্রীকৃষ্ণের জন্মতিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী।

[সং. জন্ম + অষ্টমী]।

২০০ বার পঠিত মন্তব্য করুন

জন্মায়তি

জন্মায়তি [ janmāẏati ] বিণ. চিরসধবা।

[সং. জন্ম + বাং. আয়তি (আয়ুষ্মতী)]।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

জন্মিত

জন্মিত [ janmita ] বিণ. (পিতার সন্তানরূপে) জাত; (কিছু থেকে) উত্পন্ন।

[বাং. √ জন্ম্ + ইত]।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

জপিত

জপিত [ japita ] বিণ. জপ করা হয়েছে এমন (জপিত নাম)।

[সং. √ জপ্ + ত]।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

জবা

জবা [ jabā ] বি. (সচ.) লাল রঙের পাঁচটি পাপড়িযুক্ত গন্ধহীন ফুলবিশেষ।

[সং. জপা > প্রাকৃ. জবা]।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

জবাই

জবাই [ jabāi ] বি.
১. মুসলমান রীতিতে কণ্ঠনালি ছিন্ন করে পশুবধ;
২. (আল.) হত্যা (‘এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই’: সূ. রা.)।

[আ. জবহ্]।

২০৪ বার পঠিত মন্তব্য করুন

জবাবি

জবাবি [ jabābi ] বিণ.
১. জবাব লেখার জন্য প্রদত্ত (জবাবি পোস্টকার্ড);
২. জবাব হিসাবে বলা হয় এমন, পালটা (জবাবি কৈফিয়ত)।

[আ. জওয়াব + বাং. ই]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন