বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » জ (পাতা 3)

জামড়া

জামড়া [ jāmaḍā ] বি. ঘর্ষণজনিত চামড়ার কাঠিন্য, কড়া (হাতে-পায়ে জামড়া পড়ে গেছে)।

☐ বিণ. দরকাঁচা।

[আ. জামিদ্]।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

জার

জার [ jāra ] বি. উপপতি; গুপ্ত বা অবৈধ প্রণয়ী (যবনীজার, জারজ সন্তান)।

[সং. √ জৃ + অ]।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

জারক

জারক [ jāraka ] বিণ. জীর্ণকারী, পাচক, হজমি।

[সং. √ জৃ + ণিচ্ + অক]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

জারজ

জারজ [ jāraja ] বিণ. জারজাত; বেজন্মা।

[সং. জার + √ জন্ + অ]।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

জারণ

জারণ [ jāraṇa ] বি. পরিপাক, জীর্ণ করা; জারিত করা।

[সং. + √ জৃ + ণিচ্ + অন]।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

জারব

জারব [ jāraba ] ক্রি. (ব্রজ.) জীর্ণতাপ্রাপ্ত হয়, শুকিয়ে যায় (‘অঙ্কুর তপন-তাপে যদি জারব’: বিদ্যা.)।

[জারা দ্র]।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

জারিজুরি

জারিজুরি [ jāri-juri ] বি.
১. কূটবুদ্ধির প্রয়োগ;
২. দম্ভ;
৩. বাহাদুরি;
৪. প্রভাবপ্রতিপত্তি (আর তোমার জারিজুরি খাটবে না)।

[আ. জারি + বাং. জোর + ই]।

১০৯ বার পঠিত মন্তব্য করুন

জারিত

জারিত [ jārita ] বিণ. ১. জরানো হয়েছে এমন; ২. জীর্ণ; ৩. শোধিত।

[সং. √ জৃ + ণিচ্ + ত]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

জারুল

জারুল [ jārula ] বি. সুপরিচিত বড় গাছবিশেষ বা তার কাঠ।

[দেশি]।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

জার্নাল

জার্নাল [ jārnāla ] বি.
১. সাময়িকপত্র, মাগাজিন;
২. দিনলিপিজাতীয় রচনা।

[ইং. journal]।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

জার্সি

জার্সি [ jārsi ] বি. একই দলভুক্ত খেলোয়াড়দের একইধরনের জামা।

[ইং. jersey]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

জালক

জালক [ jālaka ] বি.
১. ফুলের কুঁড়ি;
২. জাল;
৩. লাউ কুমড়ো প্রভৃতির কচি ফল, জালি।

[সং. জাল + ক]।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

জালতি

জালতি [ jālati ] বি.
১. ছোট জাল;
২. ফল পাড়বার জালযুক্ত আঁকশিবিশেষ।

[সং. জাল + বাং. তি]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

জালিক

জালিক [ jālika ] বিণ. প্রতারক।

☐ বি. ১. ধীবর, জেলে; ২. ব্যাধ; ৩. মাকড়সা।

[সং. জাল২.+ ইক]।

১৭৯ বার পঠিত মন্তব্য করুন

জালিবোট

জালিবোট [ jāli-bōṭa ] বি. স্টিমারের সঙ্গে যে ছোট নৌকা বাঁধা থাকে।

[ইং. jolly-boat]।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

জালিম

জালিম [ jālima ] বি. ১. জেলে, ধীবর; ২. ব্যাধ।

[সং. জাল২ + বাং. ইয়া]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

জাল্ম

জাল্ম [ jālma ] বি.
১. ইতর বা নীচ লোক;
২. নিচু বংশে জাত লোক।

☐ বিণ. ১. দুর্বৃত্ত; ২. মূর্খ; ৩. নীচাশয়; ৪. ছোট বংশে জাত।

[সং. জাল২. ... [বাকিটুকু পড়ুন]

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

জাস্তি

জাস্তি [ jāsti ] বি. আধিক্য।

☐ বিণ. অধিক, বেশি।

[আ. জিয়াদ্তি > হি. জাস্তি]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

জাহাঁপনা

জাহাঁপনা [ jāhā-mpanā ] বি. ১. দুনিয়ার আশ্রয়; ২. মুসলমান নৃপতিদের সম্বোধনসূচক শব্দ।

[ফা. জহান্ + পনাহ্]।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

জাহাঁবাজ

জাহাঁবাজ [ jāhā-mbāja ] বিণ. ১. ধড়িবাজ, ধূর্ত, কূটবুদ্ধিসম্পন্ন; ২. দুর্দান্ত।

[ফা. জহান্বাজ]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

জাহান

জাহান [ jāhāna ] বি. জগত্, পৃথিবী, বিশ্ব (সারা জাহানে এমন জিনিস আর কোথাও নেই)।

[ফা. জহান্]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

জাহ্নবী

জাহ্নবী [ jāhnabī ] বি. জহ্নুমুনির কন্যা, গঙ্গাদেবী।

[সং. জহ্নু + অ + ঈ]।

১৯৬ বার পঠিত মন্তব্য করুন

জায়দাদ

জায়দাদ [ jāẏa-dāda ] বি. ভূ-সম্পত্তি বা তার দখলিস্বত্ব।

[ফা. জাইদাদ্]।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

জায়ফল

জায়ফল [ jāẏa-phala ] বি. কষায় স্বাদের সুগন্ধ ফলবিশেষ।

[সং. জাতিফল]।

২০০ বার পঠিত মন্তব্য করুন

জায়মান

জায়মান [ jāẏa-māna ] বিণ. জন্মলাভ করছে এমন, উত্পদ্যমান।

[সং. √ জন্ + মান (শানচ্)]।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

জায়েজ

জায়েজ [ jāẏēja ] বিণ. বৈধ; ন্যাসসংগত।

[আ. জায়েজ্]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

জি

জি [ ji ] বি.
১. সম্মানসূচক উপাধিবিশেষ (নেতাজি, গান্ধিজি);
২. মহাশয়, বাবু ইত্যাদি সম্ভ্রসূচক সম্বোধন (জি হুজুর)।

[হি. জীউ (সং. জীব)]।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

জিউ

জিউ [ jiu ] বি. দেব, ঠাকুর (পার্শ্বনাথ জিউ)।

[হি. জীউ < সং. জীব]।

১৮৯ বার পঠিত মন্তব্য করুন

জিগির

জিগির [ jigira ] বি.
১. বিশেষ জোর;
২. অতিরিক্ত নির্বন্ধ, নির্বন্ধাতিশয়;
৩. ধুয়া;
৪. উচ্চ ধ্বনি, জোর আওয়াজ (জিগির তোলা);
৫. প্রচার;
৬. জয়োল্লাস।

[ফা. জিকর]।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

জিগীষা

জিগীষা [ jigīṣā ] বি. জয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)।

[সং. √ জি + সন্ + অ + আ]।

জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী।

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

জিগীষু

জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী।

১০৫ বার পঠিত মন্তব্য করুন

জিঘাংসা

জিঘাংসা [ jighāṃsā ] বি. বধ করার বা হত্যার ইচ্ছা।

[সং. √ হন্ + সন্ + অ + আ]।

জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে … [বাকিটুকু পড়ুন]

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

জিঘাংসু

জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

জিজিয়া

জিজিয়া [ jijiẏā ] বি. মুসলমান শাসকদের দ্বারা অমুসলমান প্রজাদের উপর ধার্য করবিশেষ।

[আ. জিজিয়া]।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

জিজীবিষা

জিজীবিষা [ jijībiṣā ] বি. বেঁচে থাকার ইচ্ছা।

[সং. √ জীব্ + সন্ + অ + আ]।

জিজীবিষু বিণ. বাঁচতে ইচ্ছুক।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

জিজীবিষু

জিজীবিষু বিণ. বাঁচতে ইচ্ছুক।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

জিঞ্জির

জিঞ্জির [ jiñjira ] বি.
১. শিকল;
২. কণ্ঠহারে সংলগ্ন সরু ও ছোট সোনার শিকল;
৩. (বিরল) কারাবাস;
৪. দ্বীপান্তর।

[ফা. জন্জীর্]।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

জিত

জিত [ jita ] বিণ.
১. জয় করা হয়েছে এমন, জয়লব্ধ (জিতরাজ্য);
২. পরাজিত (জিতশত্রু);
৩. বশীভূত, নিয়ন্ত্রিত (জিতনিদ্র, জিতেন্দ্রিয়)।

☐ বি. (উচ্চা. জিত্) জয় (হার-জিত, না হয় তোমারই … [বাকিটুকু পড়ুন]

১৮৪ বার পঠিত মন্তব্য করুন

জিতাষ্টমী

জিতাষ্টমী [ jitāṣṭamī ] বি. আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি-যে তিথিতে স্ত্রীলোকেরা পুত্রলাভের জন্য জিমূতবাহনের পূজা করে; জিমূতাষ্টমী।

[সং. জিমূতাষ্টমী]।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

জিতেন্দ্রিয়

জিতেন্দ্রিয় [ jitēndriẏa ] বিণ. ইন্দ্রিয়জয়কারী, ইন্দ্রিয়কে জয় বা নিয়ন্ত্রিত করেছে এমন।

[সং. জিত + ইন্দ্রিয়]।

জিতেন্দ্রিয়তা বি. ইন্দ্রিয় সংযম।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

জিতেন্দ্রিয়তা

জিতেন্দ্রিয়তা বি. ইন্দ্রিয় সংযম।

১৮০ বার পঠিত মন্তব্য করুন

জিত্তল

জিত্তল [ jittala ] বিণ. দীর্ঘকাল বেঁচে থাকে এবং জলে জিইয়ে রাখা যায় এমন (জিত্তল মাছ)।

☐ বি. ১. মাছবিশেষ, শিঙি মাছ; ২. গাছবিশেষ (জিত্তলের ডাল)।

[সং. ... [বাকিটুকু পড়ুন]

১১১ বার পঠিত মন্তব্য করুন

জিনিস

জিনিস [ jinisa ] বি.
১. বস্তু; দ্রব্য (অনেক জিনিস চাই);
২. সারবস্তু (এতে জিনিস কিছু নেই)।

[আ. জিন্স্]।

জিনিসপত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

জিনিসপত্র

জিনিসপত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।

১২৪ বার পঠিত মন্তব্য করুন

জিমনাসটিকস

জিমনাসটিকস [ jimanāsa-ṭikasa ] বি. ব্যায়াম, শরীরচর্চা; ইয়োরোপীয় প্রণালীতে ব্যায়াম।

[ইং. gymnastics]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

জিরজিরে

জিরজিরে [ jira-jirē ] বিণ. অস্হিচর্মসার, অত্যন্ত কৃশ, রোগা (হাড়-জিরজিরে চেহারা)।

[সং. জর্জর]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

জিরাত

জিরাত [ jirāta ] বি. বাসের বা চাষের জমি (জমিজিরাত)।

[আ. জরাআত্]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

জিরানো

জিরানো [ jirānō ] ক্রি. বিশ্রাম করা (একটু জিরাতে দাও, এখানে একটু জিরিয়ে নাও)।

☐ বি. বিশ্রামগ্রহণ। [আ. জিরিয়ান্]।

কথ্য জিরোনো।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

জিরাফ

জিরাফ [ jirāpha ] বি. লম্বা গলাবিশিষ্ট আফ্রিকার সুপরিচিত তৃণভোজী পশুবিশেষ।

[ইং. giraffe]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

জিলাদার

জিলাদার [ jilā-dāra ] বি. জেলার শাসনকর্তা বা শাসক।

[আ. জিলা + ফা. দার]।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

জিশু

জিশু [ jiśu ] বি. খ্রিস্টধর্মের প্রবর্তক, জিশুখ্রিস্ট।

[ইং. Jesus]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

জিষ্ণু

জিষ্ণু [ jiṣṇu ] বি. জয়শীল, জয়া।

☐ বি. ১. বিষ্ণু; ২. ইন্দ্র; ৩. অর্জুন।

[সং. √ জি + স্নু]।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

জিহীর্ষা

জিহীর্ষা [ jihīrṣā ] বি. চুরি বা হরণ করার ইচ্ছা।

[সং. √ হৃ + সন্ + অ + আ]।

জিহীর্ষু বিণ. হরণ করতে ইচ্ছুক।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

জিহীর্ষু

জিহীর্ষু বিণ. হরণ করতে ইচ্ছুক।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

জিয়নকাঠি

জিয়নকাঠি [ jiẏana-kāṭhi ] বি. রূপকথায় বর্ণিত প্রাণসঞ্চারের মন্ত্রপূত কাঠিবিশেষ; বাঁচাবার উপায়বিশেষ।

[বাং. জিয়ন (< সং. √ জী + বাং. অন) + কাঠি]।

১৯৮ বার পঠিত মন্তব্য করুন

জিয়ন্ত

জিয়ন্ত [ jiẏanta ] বিণ. জীবন্ত, সজীব, জীবিত।

[সং. জীবন্ত]।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

জিয়া

জিয়া [ jiẏā ] ক্রি. (কাব্যে) বাঁচানো; জিয়ানো।

[প্রাকৃ √ জিঅ < সং. জীব]।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

জিয়ানো

জিয়ানো [ jiẏānō ] ক্রি.
১. বাঁচিয়ে রাখা (কই মাছ জিয়ানো);
২. (বিরল) পুনর্জীবিত করা (লক্ষ্মীন্দরকে জিয়ানো)।

☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

[জিয়া দ্র]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

জিয়ারত

জিয়ারত [ jiẏārata ] বি. তীর্থ বা কবর প্রদক্ষিণ (‘আসিয়াছি মাগো জিয়ারত লাগি’: নজরুল)।

[আ. জিয়ারত্]।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

জীবক

জীবক [ jībaka ] বি. ১. সাপুড়ে; ২. ভৃত্য; ৩. ভিক্ষুক; ৪. কুসীদজীবী; ৫. বুদ্ধদেবের চিকিত্সকবিশেষ।

[সং. √ জীব্ + অক]।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

জোর কদম

জোর কদম–বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি।

১৯০ বার পঠিত মন্তব্য করুন

জোরু

জরু, জোরু [ jaru, jōru ] বি. পত্নী, স্ত্রী।

[হি. জোরু]।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

জোহর

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

জৌ

জউ, জৌ [ ju, jau ] বি. লাক্ষা, গালা। [সং. জতু > প্রাকৃ. জউ]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

জৌঘর

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

জৌহর

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

জড়া

জড়া [ jaḍā ] ক্রি. জড়ানো।

☐ বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন।

[সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

জড়া

জড়া [ jaḍā ] বিণ.
১. একত্র, একত্রীকৃত;
২. সংগৃহীত (লোক জড়ো করা);
৩. জমায়েত (তিনটের সময় রাস্তার মোড়ে সকলে জড়ো হন)।

[সং. √ জট্ (=একত্র হওয়া, পরস্পরলগ্ন হওয়া)]।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

জড়াজড়ি

জড়াজড়ি [ jaḍā-jaḍi ] বি. পরস্পর বেষ্টন বা আলিঙ্গন (দু-ভাই জড়াজড়ি করে শুয়ে আছে)।

☐ বিণ. জড়িয়ে ধরে অবস্হিত; পরস্পর আলিঙ্গিত (জড়াজড়ি অবস্হা)।

[বাং. জড়া + জড়া ... [বাকিটুকু পড়ুন]

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

জড়ানো

জড়ানো [ jaḍānō ] ক্রি.
১. আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা);
২. বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল);
৩. মোড়া, আবৃত করা … [বাকিটুকু পড়ুন]

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

জড়ামড়ি

জড়ামড়ি — জড়াজড়ি -র অনুরুপ।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

জড়িত

জড়িত [ jaḍita ] বিণ.
১. সংলগ্ন (শিকড় মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে);
২. সম্বন্ধযুক্ত (তিনি এই ব্যাপারটির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত);
৩. লিপ্ত (মামলায় জড়িত হওয়া);
৪. খচিত (মণিমাণিক্যজড়িত);
৫. যুক্ত … [বাকিটুকু পড়ুন]

১৬২ বার পঠিত মন্তব্য করুন

জড়িবুটি

জড়িবুটি [ jaḍi-buṭi ] বি.
১. টোটকা চিকিত্সা;
২. কবচ-তাবিজ;
৩. তুকতাক।

[হি. জড় + বাং. ই + বুটি ই + বুটি (সং. বটিকা)]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

জড়িমা

জড়িমা [ jaḍimā ] (-মন্) বি.
১. জড়ত্ব, আড়ষ্টতা, জড়তা;
২. নিশ্চেষ্টতা;
৩. আচ্ছন্নভাব, ঘোর (স্বপ্নজড়িমা)।

[সং. জড় + ইমন্]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

জড়ীকৃত

জড়ীকৃত, জড়ীভূত [ jaḍī-kṛta, jaḍī-bhūta ] বিণ.
১. জডতাপ্রাপ্ত; জড়ে পরিণত;
২. নিরুদ্যম, নিষ্ক্রিয়;
৩. জড়িত;
৪. সমাচ্ছন্ন ঋণজালে জড়ীভূত।

[সং. জড় + ঈ চির) + √ কৃ + ত, ... [বাকিটুকু পড়ুন]

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

জড়ীভূত

জড়ীকৃত, জড়ীভূত [ jaḍī-kṛta, jaḍī-bhūta ] বিণ.
১. জডতাপ্রাপ্ত; জড়ে পরিণত;
২. নিরুদ্যম, নিষ্ক্রিয়;
৩. জড়িত;
৪. সমাচ্ছন্ন ঋণজালে জড়ীভূত।

[সং. জড় + ঈ চির) + √ কৃ + ত, ... [বাকিটুকু পড়ুন]

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

জড়ুর

জডুল, (বিরল) জড়ুর [ jaḍula, jaḍura ] বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ।

[সং. জটুল]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

জড়োপাসক

জড়োপাসক [ jaḍōpāsaka ] বিণ. জড়প্রকৃতি অর্থাত্ নদী বৃক্ষ প্রভৃতি অচেতন পদার্থের উপাসনাকারী।

[সং. জড় + উপাসক]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

জড়োপাসনা

জড়োপাসনা [ jaḍōpāsanā ] বি. জড়প্রকৃতির পূজা, fetishism.

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

জড়োয়া

জড়োয়া [ jaḍōẏā ] বি. হীরা-মণি-মুক্তাখচিত গহনা।

☐ বিণ. হীরা-মণি-মুক্তাখচিত (জড়োয়া গয়না)।

[হি. জড়াবট, জড়াউ]।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

জয়ন্ত

জয়ন্ত [ jaẏanta ] বি.
১. ইন্দ্রপুত্র;
২. শিব; মহাদেব;
৩. ভীমের ছদ্মনাম।

[সং. √ জি + অন্ত]।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

জয়পাল

জয়পাল [ jaẏa-pāla ] বি.
১. ব্রহ্মা;
২. বিষ্ণু;
৩. বৃক্ষবিশেষ যার বীজ থেকে croton oil নামে পরিচিত উগ্র বিরেচক তেল উত্পন্ন হয়।

[সং. জয় + √ পালি + ... [বাকিটুকু পড়ুন]

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

জয়োস্তু

জয়োস্তু [ jaẏōstu ] ক্রি. জয় হোক, জয়তু।

[< সং. জয়ঃ + অস্তু]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন