বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ট (পাতা 4)

টেরা

টেরা, ট্যারা [ ṭērā, ṭyārā ] বি. বিণ. বাঁকা দৃষ্টি বা বাঁকা দৃষ্টিসম্পন্ন (ট্যারা চোখ)।

[হি. টেড় < সং. টের; তু. টেরে বলিরকেকরৌ' (squint-eyed); অমরকোষ-টীকা]। … [বাকিটুকু পড়ুন]

২০১ বার পঠিত মন্তব্য করুন

টেরাকোটা

টেরাকোটা [ ṭērā-kōṭā ] বি. পোড়ামাটির শিল্প; উজ্জ্বল বাদামি বা পিঙ্গল বর্ণের মৃত্শিল্প। [ইং. terracotta]।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

টেরি

টেড়ি, টেরি [ ṭēḍi, ṭēri ] বি. ১. সিঁথি; ২. বাঁকা বা বাঁকানো সিঁথি (টেড়ি কাটা)।

[সং. তির্যক্-তু. হি. টেড়ী]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

টেরি

টেরি [ ṭēri ] দ্র টেড়ি।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

টেরিয়ে যাওয়া

টেরিয়ে যাওয়া (আল.) ক্রি. বি. (কথ্য) বিস্ময়ে চোখ ট্যারা হয়ে যাওয়া অর্থাত্ বোকা বনে যাওয়া।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

টেলিগ্রাফ

টেলিগ্রাফ [ ṭēli-grāpha ] বি. বিদ্যুত্সংযুক্ত তারের সাহায্যে বার্তা প্রেরণের পদ্ধতি বা যন্ত্র। [ইং. telegraph]।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

টেলিগ্রাম

টেলিগ্রাম [ ṭēli-grāma ] বি. টেলিগ্রাফের সাহায্যে প্রেরিত বার্তা, তারবার্তা। [ইং. telegram]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

টেলিফোন

টেলিফোন [ ṭēli-phōna ] বি. তড়িত্সংযুক্ত তারের সাহায্যে দূরবর্তী ব্যক্তির সঙ্গে কথোপকথন বা তার যন্ত্র, (পরি.) দূরভাষ। [ইং. telephone]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

টেলিভিশন

টেলিভিশন [ ṭēlibhiśana ] দ্র টিভি।

১৭৫ বার পঠিত মন্তব্য করুন

টেলিস্কোপ

টেলিস্কোপ [ ṭēli-skōpa ] বি. দূরের বস্তুকে কাছে ও বড় দেখার যন্ত্রবিশেষ। [ইং. telescope]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

টেস্ট

টেস্ট১ [ ṭēsṭa১ ] বি. স্বাদ (ঝোলের টেস্ট মন্দ হয়নি)। [ইং. taste]।
টেস্ট২ [ ṭēsṭa২ ] বি. যোগ্যতার বা উপযুক্ততার বিচার বা পরীক্ষা।

[ইং. test]।

টেস্ট … [বাকিটুকু পড়ুন]

১১৩ বার পঠিত মন্তব্য করুন

টেস্ট খেলা

টেস্ট খেলা, টেস্ট ম্যাচ বি. দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা।

৯৭ বার পঠিত মন্তব্য করুন

টেস্ট পরীক্ষা

টেস্ট পরীক্ষা বি. স্কুল, কলেজ ইত্যাদিতে শেষ পরীক্ষার জন্য যোগ্যতা বিচারের পরীক্ষা।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

টেস্ট ম্যাচ

টেস্ট খেলা, টেস্ট ম্যাচ বি. দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা।

১০৯ বার পঠিত মন্তব্য করুন

টেড়া

টেড়া, ট্যাড়া [ ṭēḍā, ṭyāḍ় ] বিণ. ১. কুটিল, বাঁকা (টেড়া কথা); ২. রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)।

[তু. হি. টেঢ়া]।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

টেড়ি

টেড়ি, টেরি [ ṭēḍi, ṭēri ] বি. ১. সিঁথি; ২. বাঁকা বা বাঁকানো সিঁথি (টেড়ি কাটা)।

[সং. তির্যক্-তু. হি. টেড়ী]।

১০৯ বার পঠিত মন্তব্য করুন

টোকরা

টোকরা [ ṭōkarā ] বি. ঝুড়ি, বড় টুকরি। [হি. টোকরী]।

১১০ বার পঠিত মন্তব্য করুন

টোকা

টুকা২, টোকা২ [ ṭukā,

ṭōkā ] ক্রি. ১. লিখে নেওয়া, লেখা (পুলিশ সব টুকে নিয়েছে); ২. নকল করা

(কবিতাগুলি খাতায় টুকে রাখছে); ৩. অবৈধভাবে অন্যের … [বাকিটুকু পড়ুন]

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

টোকা

টোকা১ টুকা-এর চলিত রূপ।

টোকা২ [ ṭōkā২ ] বি. বাঁশের চটা, তালপাতা ইত্যাদির তৈরি টুপির

আকারের ছাতা, মাথাল, মাথালি।

[পো. touca]।

টোকা৩ [ ṭōkā৩ ] বি. আঙুলের … [বাকিটুকু পড়ুন]

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

টোকাটুকি

টোকাটুকি [ ṭōkā-ṭuki ] বি. টুকাটুকি -র চলিত রূপ।

[টুকা২ দ্র]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

টোকো

টোকো [ ṭōkō ] বিণ. অম্ল স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত।

[বাং. টক + উয়া > ও]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

টোটকা

টোটকা [ ṭōṭakā ] বি. মুষ্টিযোগ, বিজ্ঞানসম্মত চিকিত্সাপদ্ধতির বহির্ভূত এবং প্রধানত গাছগাছডার পাতা, মূল ইত্যাদি দিয়ে তৈরি ওষুধ। [হি. টোট্কা-তু. সং. ত্রোটক]।

১৭২ বার পঠিত মন্তব্য করুন

টোটা

টোটা [ ṭōṭā ] বি. বন্দুকের কার্তুজ। [হি. টোটা-তু. ওরাওঁ ঠোঁটা]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

টোটো

টোটো, টো-টো [ ṭōṭō, ṭō-ṭō ] বি. অব্য. উদ্দেশ্যহীনভাবে ক্রমাগত ঘুরে বেড়ানোর ভাব (সারা দিন টোটো করে বেড়ানো)।

[দেশি]।

১৯১ বার পঠিত মন্তব্য করুন

টোন

টোন [ ṭōna ] বি. কাগজপত্র বাঁধার বা সেলাই করার উপযোগী শক্ত সুতো। [ইং. twine]।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

টোপ

টোপ১ [ ṭōpa১ ] বি. ১. স্তূপের মতো উন্নতগঠন বস্তু. গদি আঁটবার বোতাম বা কাপড়ের গুটি, গহনাদির

উপর তোলা গুটির মতো নকশা (টোপ তোলা); ২. … [বাকিটুকু পড়ুন]

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

টোপ গেলা

টোপ গেলা ক্রি. বি. প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়া।

১২১ বার পঠিত মন্তব্য করুন

টোপ ফেলা

টোপ ফেলা ক্রি. বি. আকৃষ্ট করার জন্য প্রলোভন দেখানো।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

টোপর

টোপর [ ṭōpara ] বি. ১. হিন্দুদের বিবাহে বরের ব্যবহার্য শোলার তৈরি টুপিবিশেষ; ২. হিন্দুদের দেবদেবীর মাথার শোলার টুপি।

[বাং. টোপ১. + র]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

টোপা

টোপা১ [ ṭōpā১ ] বিণ. ১. গোলাকার (টোপাকুল); ২. ফাঁপা। [বাং. টোপ১. + আ]।
টোপা২ [ ṭōpā২ ] ক্রি. ফোঁটায় পড়া বা ঝরা। [বাং. টোপ১. + ... [বাকিটুকু পড়ুন]

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

টোপাজ

টোপাজ [ ṭōpāja ] বি. পোখরাজ বা পুষ্পরাগমণি। [ইং. topaz]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

টোরা

টোরা [ ṭōrā ] বি. (আঞ্চ.) শিশুদের কোমরের অলংকারবিশেষ। [তু. সং. কটিত্র]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

টোল

টোল১ [ ṭōla ] বি.
১. চতুষ্পাঠী, সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা।
২. অস্থায়ী কুটির; কুঁড়েঘর
৩. পাড়া; গ্রামের একটা অংশ (বেদের টোল)।

[হি. টোল]।

টোল২ [ ṭōla ] … [বাকিটুকু পড়ুন]

৩৯৪ বার পঠিত ৩টি মন্তব্য

টোল খাওয়া

টোল খাওয়া ক্রি. ১. তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে); ২. গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)।

☐ বি. উক্ত অর্থে।

১৬৯ বার পঠিত মন্তব্য করুন

টোলা

টোলা [ ṭōlā ] বি. নগরের অংশ, পল্লি; বসতি (বাঙালিটোলা)। [হি. টোলা]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

টোস্ট

টোস্ট [ ṭōsṭa ] বি. আগুনে সেঁকা পাঁউরুটি বা সেঁকা পাউঁরুটির খণ্ড।

[ইং. toast]।

১৬০ বার পঠিত মন্তব্য করুন

টোড়ি

টোড়ি, তোড়ি [ ṭōḍi, tōḍi ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ।

[সং. তুবরী]।

১১০ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঁ

ট্যাঁ [ ṭyā ] বি. ছোট শিশুর কান্নার ধ্বনি। [ধ্বন্যা.]।

ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না।

ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে … [বাকিটুকু পড়ুন]

১২৮ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঁ ট্যাঁ

ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঁক

ট্যাঁক, (বর্জি.) টেঁক [ ṭyānka, ṭēnka ] বি. ১. কোমর; ২. কোমরের কাপড় (ট্যাঁকে গোঁজা); ৩. (বিরল) নদীর বেঁকে যাওয়া তীর (‘গাঙ্গের টেঁক’)।

[দেশি-তু. সং. ... [বাকিটুকু পড়ুন]

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঁকট্যাঁক

ট্যাঁকট্যাঁক, ট্যাকট্যাক [ ṭyānka-ṭyānka, ṭyāka-ṭyāka ] বি. ক্যাঁটক্যাঁট; ক্রমাগত তীক্ষ্ণ সমালোচনাসূচক মন্তব্য।

[ধ্বন্যা.]।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঁকে গোঁজা

ট্যাঁকে গোঁজা ক্রি. বি. ১. কোমরের কাপড়ের মধ্যে গুঁজে রাখা; ২. (আল.) সম্পূর্ণ আত্মসাত্ করা বা আয়ত্তে আনা।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঁটরা

টেঁটরা, ট্যাঁটরা [ ṭēnṭarā, ṭyānṭarā ] বি. ১. (প্রধানত প্রচারকার্যে ব্যবহৃত) ঢাকজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, ঢ্যাঁড়া; ২. প্রচার, ঢোল-শোহরত।

[তু. হি. ঢিঢোরা]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঁফো

ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)।

১৮২ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঁস

ট্যাঁস [ ṭyāmsa ] বি. (অবজ্ঞার্থে) মিশ্র বা দো-আঁশলা জাতি, ফিরিঙ্গি; ইউরেশীয়।

[দেশি]।

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

ট্যাংরা

ট্যাংরা [ ṭyāṃrā ] বি. আঁশহীন ছোট মাছবিশেষ।

[সং. ত্রিকণ্টক]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

ট্যাকট্যাক

ট্যাঁকট্যাঁক, ট্যাকট্যাক [ ṭyānka-ṭyānka, ṭyāka-ṭyāka ] বি. ক্যাঁটক্যাঁট; ক্রমাগত তীক্ষ্ণ সমালোচনাসূচক মন্তব্য।

[ধ্বন্যা.]।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

ট্যাক্স

ট্যাক্স [ ṭyāksa ] বি. কর, সরকারকে প্রদেয় কর; খাজনা; শুল্ক।

[ইং. tax]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

ট্যাক্সি

ট্যাক্সি [ ṭyāksi ] বি. ভাড়াটে মোটরগাড়ি।

[ইং. taxi-cab]।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঙস ট্যাঙস

ট্যাঙস ট্যাঙস [ ṭyāṅasa ṭyāṅasa ] বি. পা টেনে টেনে অর্থাত্ অতি কষ্টে বা ক্লান্তভাবে চলা (ট্যাঙস ট্যাঙস করে চলা)।

[ধ্বন্যা.]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

ট্যাঙ্ক

ট্যাঙ্ক [ ṭyāṅka ] বি. ১. জলাধার, জলের বড় টোবাচ্চা; ২. কামান বা গোলাবারুদ বহনকারী সামরিক স্হলযানবিশেষ।

[ইং. tank]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

ট্যাটন

টেটন, ট্যাটন [ ṭēṭana, ṭyāṭana ] বি. বিণ. ধূর্ত বা প্রতারক (ব্যক্তি), ফাজিল বা ধৃষ্ট (ব্যক্তি)।

[দেশি]।

বি. স্ত্রী. টেটনি।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

ট্যাটা

টেটা, ট্যাটা [ ṭēṭā, ṭyāṭā ] বি. বল্লমের মতো আকারযুক্ত মাছ শিকারের অস্ত্রবিশেষ।

[দেশি]।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

ট্যানা

ট্যানা, ত্যানা [ ṭyānā, tyānā ] বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা।

[দেশি-তু. হি. তানা]।

১৫৭ বার পঠিত মন্তব্য করুন

ট্যাপারি

টেপারি, ট্যাপারি [ ṭēpāri, ṭyāpāri ] বি. কুলজাতীয় ছোট অম্লমধুর ফলবিশেষ।

[দেশি-তু. সং. পেটারি]।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

ট্যাবলেট

ট্যাবলেট [ ṭyāba-lēṭa ] বি. ওষুধের বড়ি।

[ইং. tablet]।

১২২ বার পঠিত মন্তব্য করুন

ট্যারা

টেরা, ট্যারা [ ṭērā, ṭyārā ] বি. বিণ. বাঁকা দৃষ্টি বা বাঁকা দৃষ্টিসম্পন্ন (ট্যারা চোখ)।

[হি. টেড় < সং. টের; তু. টেরে বলিরকেকরৌ' (squint-eyed); অমরকোষ-টীকা]। … [বাকিটুকু পড়ুন]

১১২ বার পঠিত মন্তব্য করুন

ট্যালকম পাউডার

ট্যালকম পাউডার [ ṭyālakama pāuḍāra ] বি. প্রসাধনী হিসাবে ব্যবহৃত সাদা রঙের মিহি অঙ্গরাগবিশেষ।

[ইং. talcum powder]।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

ট্যাসল

ট্যাসল [ ṭyāsala ] বি. ১. ঝালর; ২. মেয়েদের চুল বাঁধার কিংবা কণ্ঠভূষণরূপে ব্যবহৃত ঝালরযুক্ত ফিতে।

[ইং. tassel]।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

ট্যাড়া

টেড়া, ট্যাড়া [ ṭēḍā, ṭyāḍā ] বিণ. ১. কুটিল, বাঁকা (টেড়া কথা); ২. রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)।

[তু. হি. টেঢ়া]।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

ট্রফি

ট্রফি, ট্রোফি [ ṭraphi, ṭrōphi ] বি. প্রতিযোগিতায় বিজয়ীর প্রাপ্য পুরস্কার।

[ইং. trophy]।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

ট্রাক

ট্রাক [ ṭrāka ] বি. লরি, ভারী মালবাহী মোটরযান।

[ইং. truck]।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

ট্রাঙ্ক

ট্রাঙ্ক [ ṭrāṅka ] বি. টিন, স্টিল প্রভৃতি ধাতুনির্মিত বড় বাক্স বা তোরঙ্গ।

[ইং. trunk]।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

ট্রানজিস্টার

ট্রানজিস্টার [ ṭrāna-jisṭāra ] বি. ব্যাটারিচালিত বেতার যন্ত্র।

[ইং. transistor]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

ট্রাপিজ

ট্র্যাপিজ, ট্রাপিজ [ ṭryāpija, ṭrāpija ] বি. সার্কাস ইত্যাদিতে শারীরিক কসরত দেখাবার জন্য দড়ি-বাঁধা আড়কাঠ।

[ইং. trapeze]।

১০৯ বার পঠিত মন্তব্য করুন

ট্রাফিক

ট্রাফিক [ ṭrāphika ] বি. বড় রাস্তায় চলাচলকারী যানবাহন বা যানবাহনের চলাচল।

[ইং. traffic]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

ট্রাম

ট্রাম [ ṭrāma ] বি. শহরের বড়ো রাস্তায় লোহার লাইনের উপর দিয়ে চালিত ও বিদ্যুত্বাহিত যানবিশেষ।

[ইং. tram-car]।

ট্রামলাইন বি. যে লাইনের উপর দিয়ে ট্রাম চলে।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

ট্রামলাইন

ট্রামলাইন বি. যে লাইনের উপর দিয়ে ট্রাম চলে।

১১১ বার পঠিত মন্তব্য করুন

ট্রে

ট্রে [ ṭrē ] বি. দ্রব্যসম্ভার রাখার উপযোগী এবং বারকোশের আকারবিশিষ্ট পাত্র বা আধার। [ইং. tray]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

ট্রেজারি

ট্রেজারি [ ṭrējāri ] বি. সরকারি ধনাগার বা কোষাগার, রাজকোষ।

[ইং. treasury]।

১১১ বার পঠিত মন্তব্য করুন

ট্রেড ইউনিয়ন

ট্রেড ইউনিয়ন [ ṭrēḍa iuniẏana ] বি. শ্রমিকসংঘ, শ্রমিকদের কল্যাণে নিয়োজিত এবং শ্রমিকদের নিয়ে গঠিত সংঘ।

[ইং. trade union]।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

ট্রেন

ট্রেন [ ṭrēna ] বি. রেলগাড়ি।

[ইং. train]।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

ট্রেলার

ট্রেলার [ ṭrēlāra ] বি. একটি পাইলট গাড়ির দ্বারা বাহিত গাড়ি।

[ইং. trailer]।

১৭৮ বার পঠিত মন্তব্য করুন

ট্রেসিং পেপার

ট্রেসিং পেপার [ ṭrēsi mpēpāra ] বি. লেখা বা আঁকা নকল করার জন্য অতি সূক্ষ্ম বা পাতলা কাগজ; নকশা আঁকার স্বচ্ছ কাগজ।

[ইং. tracing paper]।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

ট্রোফি

ট্রফি, ট্রোফি [ ṭraphi, ṭrōphi ] বি. প্রতিযোগিতায় বিজয়ীর প্রাপ্য পুরস্কার।

[ইং. trophy]।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

ট্র্যাক

ট্র্যাক [ ṭryāka ] বি. দৌড় প্রতিযোগিতার জন্য বা খেলাধূলার জন্য প্রস্তুত বা চিহ্নিত পথ। [ইং. track]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

ট্র্যাপিজ

ট্র্যাপিজ, ট্রাপিজ [ ṭryāpija, ṭrāpija ] বি. সার্কাস ইত্যাদিতে শারীরিক কসরত দেখাবার জন্য দড়ি-বাঁধা আড়কাঠ।

[ইং. trapeze]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

ত্যানা

ট্যানা, ত্যানা [ ṭyānā, tyānā ] বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা।

[দেশি-তু. হি. তানা]।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন