বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ঢ

ঢ [ ḍh ] বাংলা বর্ণমালার চতুর্দশ ব্যঞ্জনবর্ণ; ট-বর্গের অন্তর্গত ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ঢ্-ধ্বনির দ্যোতক বর্ণ।

n. the fourteenth consonant of the Bengali alphabet.

২৪২ বার পঠিত মন্তব্য করুন

ঢং

ঢং১ [ ḍha ] বি. ১. ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি (কত ঢং যে জানো); ২. গড়ন, গঠন, ভঙ্গি, রীতি (গাওয়ার ঢংটি বেশ ভালো)।

[দেশি]।

ঢঙি … [বাকিটুকু পড়ুন]

১৯৩ বার পঠিত মন্তব্য করুন

ঢং ঢং

ঢং ঢং বি. ক্রি-বিণ. ক্রমাগত ঢং শব্দ (ঢং ঢং ঘণ্টা বাজছে)।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ঢক

ঢক১ [ ḍhaka ] বি. জল বা অন্য তরল পদার্থ গেলার বা ঢালার শব্দ।

[ধ্বন্যা.]।

ঢক ঢক বি. ১. ক্রমাগত ঢক শব্দ; দ্রুত পান করার … [বাকিটুকু পড়ুন]

১৯৯ বার পঠিত মন্তব্য করুন

ঢক ঢক

ঢক ঢক বি. ১. ক্রমাগত ঢক শব্দ; দ্রুত পান করার শব্দ (ঢক ঢক করে খেয়ে ফেলো); ২. আলগা করে রাখা বস্তুর নড়ার শব্দ (ঢক ঢক … [বাকিটুকু পড়ুন]

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

ঢকাত্

ঢকাত্, ঢকাস [ ḍhakāt, ḍhakāsa ] বি. জল বা অন্য তরল গেলার শব্দ (ঢকাস করে খেয়ে ফেলো)।

[ধ্বন্যা.]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

ঢকাস

ঢকাত্, ঢকাস [ ḍhakāt, ḍhakāsa ] বি. জল বা অন্য তরল গেলার শব্দ (ঢকাস করে খেয়ে ফেলো)।

[ধ্বন্যা.]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

ঢক্কা

ঢক্কা [ ḍhakkā ] বি. ঢাক (ঢক্কানিনাদ)।

[সং. ঢক্ + √ কৈ + ক + আ (স্ত্রী.)]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

ঢঙি

ঢঙি বি. বিণ. (স্ত্রী.) ঢং করে এমন।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

ঢন

ঢন [ ḍhana ] বি. ঘণ্টার বা ধাতুপাত্রে আঘাতের আওয়াজ।

[ধ্বন্যা.]।

ঢন ঢন বি. ১. ক্রমাগত ঢং বা ঢন শব্দ; ২. নিঃস্বতা বা শূন্যতাসূচক ধ্বনি, … [বাকিটুকু পড়ুন]

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

ঢন ঢন

ঢন ঢন বি. ১. ক্রমাগত ঢং বা ঢন শব্দ; ২. নিঃস্বতা বা শূন্যতাসূচক ধ্বনি, ঢুঢু (পকেট ঢন ঢন করছে)।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

ঢপ

ঢপ১ [ ḍhapa ] বি. গড়ন, আকার; ডৌল।

[দেশি]।

ঢপ২ [ ḍhapa ] বি. বাংলা কীর্তনাঙ্গ গানবিশেষ (ঢপ গেয়ে বেড়ায়)।

[দেশি]।

ঢপ৩ [ ḍhapa ] বি. টুপ … [বাকিটুকু পড়ুন]

২০৬ বার পঠিত মন্তব্য করুন

ঢপ ঢপ

ঢপ ঢপ বি. ক্রমাগত ঢপ শব্দ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ঢল

ঢল [ ḍhala ] বি. ১. ঢালু জায়গা, ঢাল; ক্রমনিম্নতা; ২. পাহাড়ের ঢাল বেয়ে নিম্নগামী জলরাশি; ৩. বন্যায় বৃদ্ধিপ্রাপ্ত জলরাশি (ঢল নামা)।

[দেশি]।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঢলঢল

ঢলঢল [ ḍhala-ḍhala ] বি. ১. ঢিলা হওয়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঢলঢল করছে); ২. লাবণ্যময়তার ভাব (মুখখানি ঢলঢল করছে); ৩. রসে বিহ্বলতার ভাব (ভাবের … [বাকিটুকু পড়ুন]

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

ঢলঢলে

ঢলঢলে বিণ. ১. ঢিলা (ঢলঢলে জামা); ২. লাবণ্যময় (ঢলঢলে মুখ)।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

ঢলতা

ঢলতা [ ḍhalatā ] বি. ১. পণ্যবস্তুর ন্যায্য ওজনের উপর বাড়তি পরিমাণ (প্রতি কেজিতে ২. গ্রাম ঢলতা চলে যাচ্ছে); ২. টাল, ঢলে পড়া; ঝোঁকা।

[হি.]।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

ঢলা

ঢলা [ ḍhalā ] ক্রি. বি. ১. হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); ২. ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); ৩. পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। … [বাকিটুকু পড়ুন]

১০৯ বার পঠিত মন্তব্য করুন

ঢলাঢলি

ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

ঢলানে

ঢলানে বিণ. কেলেঙ্কারি করে এমন।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

ঢলানো

ঢলানো বি. ক্রি. ১. হেলানো; ঝোঁকানো; ২. কেলেঙ্কারি করা।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

ঢাঁই

ঢাঁই [ ḍhāmi ] বি. বোয়ালজাতীয় মাছবিশেষ।

☐ বিণ. স্তূপীকৃত, গাদা করে রাখা হয়েছে এমন (জামাকাপড়গুলো ঢাঁই করে রাখা হয়েছে)।

[দেশি]।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

ঢাউস

ঢাউস [ ḍhāusa ] বিণ. অতি বৃহদাকার, প্রকাণ্ড; বেঢপরকমের বড় (ঢাউস ঘুড়ি, ঢাউস বোঁচকা)।

[হি. ঢব্বুস]।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

ঢাক

ঢাক [ ḍhāka ] বি. ১. বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); ২. ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)।

[সং. ঢক্কা]।

ঢাক পেটা, ঢাক পেটানো, … [বাকিটুকু পড়ুন]

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

ঢাক পেটা

ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. ১. ঢাক বাজানো; ২. (আল.) সর্বত্র প্রচার করা।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

ঢাক পেটানো

ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. ১. ঢাক বাজানো; ২. (আল.) সর্বত্র প্রচার করা।

১৭১ বার পঠিত মন্তব্য করুন

ঢাক বাজানো

ঢাক বাজানো বি. ক্রি. (আল.) ১. সর্বত্র প্রচার করা; ২. নিন্দা বা প্রশংসা প্রচার করা।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

ঢাকঢাকগুড়গুড়

ঢাকঢাকগুড়গুড় [ ḍhākaḍhāka-guḍguḍ ] বি. কোনো কথা গোপন রাখার চেষ্টা, চাপাচাপি, ঢাকাঢাকি (এ নিয়ে এত ঢাকঢাক-গুড়গুড় কীসের? স্পষ্ট কথা বলতে ভয় কী?)।

[বাং. ঢাকা ঢাকা ... [বাকিটুকু পড়ুন]

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ঢাকঢোল পেটানো

ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. ১. ঢাক বাজানো; ২. (আল.) সর্বত্র প্রচার করা।

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

ঢাকন

ঢাকনা, ঢাকনি, ঢাকন [ ḍhākanā, ḍhākani, ḍhākana ] বি.
১. আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল);
২. বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা;
৩. হাঁড়ি কলসি প্রভৃতির … [বাকিটুকু পড়ুন]

১৬৫ বার পঠিত মন্তব্য করুন

ঢাকনা

ঢাকনা, ঢাকনি, ঢাকন [ ḍhākanā, ḍhākani, ḍhākana ] বি.
১. আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল);
২. বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা;
৩. হাঁড়ি কলসি প্রভৃতির … [বাকিটুকু পড়ুন]

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

ঢাকনি

ঢাকনা, ঢাকনি, ঢাকন [ ḍhākanā, ḍhākani, ḍhākana ] বি.
১. আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল);
২. বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা;
৩. হাঁড়ি কলসি প্রভৃতির … [বাকিটুকু পড়ুন]

১৭২ বার পঠিত মন্তব্য করুন

ঢাকা

ঢাকা [ ḍhākā ] বি. ১. ঢাকনা; ২. আবরণ (‘খুলে দিলে স্তব্ধতার ঢাকা’: রবীন্দ্র)।

☐ বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। … [বাকিটুকু পড়ুন]

১৪০ বার পঠিত মন্তব্য করুন

ঢাকাই

ঢাকাই [ ḍhākāi ] বিণ. বাংলাদেশ রাষ্ট্রের ঢাকা জেলায় প্রস্তুত (ঢাকাই মসলিন)।

[বাং. ঢাকা + ই]।

ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

ঢাকাই পরোটা

ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঢাকাঢাকি

ঢাকাঢাকি [ ḍhākā-ḍhāki ] বি. ঢাকঢাক-গুড়গুড় -এর অনুরূপ; গোপনতা।

[বাং. ঢাকা + ঢাকি]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

ঢাকি

ঢাকি [ ḍhāki ] বি. ঢাক-বাজনাদার, যে ঢাক বাজায়।

[বাং. ঢাক + ই]।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঢাকে কাঠি দেওয়া

ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. ১. ঢাক বাজানো; ২. হই চই করা।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

ঢাকের দায়ে মনসা বিকানো

ঢাকের দায়ে মনসা বিকানো — অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

ঢাকের বাঁয়া

ঢাকের বাঁয়া — সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু।

১৮৫ বার পঠিত মন্তব্য করুন

ঢাল

ঢাল১ [ ḍhāla ] বি. গড়ানে বা ঢালু জমি; ঢল (পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা)। [বাং. ঢল + অ]।

ঢাল২ [ ḍhāla ] বি. অস্ত্রাদির আঘাত … [বাকিটুকু পড়ুন]

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঢালী

ঢালী বিণ. বি. ১. ঢালধারী, ঢালধারী যোদ্ধা; ২. উপাধি বা পদবিবিশেষ।

১৯৪ বার পঠিত মন্তব্য করুন

ঢালু

ঢালু [ ḍhālu ] বিণ. ঢালবিশিষ্ট, ক্রমনিম্ন; গড়ানে (ঢালু জমি)।

[বাং. ঢাল১ + উ]।

১৭৪ বার পঠিত মন্তব্য করুন

ঢিট

ঢিট, (প্রা. বাং.) ঢীট [ ḍhiṭa, ṇḍhīṭa ] বিণ. ১. উদ্ধত, ধৃষ্ট; বেহায়া (‘ঢীট কানাই: গো. দা.); ২. জব্দ, শায়েস্তা, কঠোর শাসনের দ্বারা সংশোধিত … [বাকিটুকু পড়ুন]

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

ঢিঢি

ঢিঢি [ ḍhiḍhi ] বি.
১. প্রবল রব; ২. ব্যাপক জানাজানি ও ধিক্কার (এ নিয়ে চার দিকে ঢিঢি পড়ে গেছে)।

☐ বিণ. চতুর্দিকে ব্যাপকভাবে প্রচারিত। … [বাকিটুকু পড়ুন]

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

ঢিঢিকার

ঢিঢিকার, ঢিঢিক্কার, ঢিঢিরব বি.
১. ব্যাপক ধিক্কার, চতুর্দিকে নিন্দার প্রচার;
২. (নিন্দা বা প্রশংসার) উচ্চধ্বনি।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

ঢিঢিক্কার

ঢিঢিকার, ঢিঢিক্কার, ঢিঢিরব বি.
১. ব্যাপক ধিক্কার, চতুর্দিকে নিন্দার প্রচার;
২. (নিন্দা বা প্রশংসার) উচ্চধ্বনি।

১০৩ বার পঠিত মন্তব্য করুন

ঢিঢিরব

ঢিঢিকার, ঢিঢিক্কার, ঢিঢিরব বি.
১. ব্যাপক ধিক্কার, চতুর্দিকে নিন্দার প্রচার;
২. (নিন্দা বা প্রশংসার) উচ্চধ্বনি।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

ঢিপ

ঢিপ [ ḍhipa ] বি. ১. ভারী জিনিস হঠাত্ জোরে পড়ার শব্দ (ঢিপ করে তাল পড়ল); ২. হঠাত্ গড় হয়ে প্রণাম করার শব্দ (ঢিপ করে … [বাকিটুকু পড়ুন]

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

ঢিপ ঢিপ

ঢিপ ঢিপ বি. ক্রমাগত ঢিপ শব্দ; হৃত্পিণ্ড বেগে স্পন্দিত হওয়ার শব্দ (বুক ঢিপ ঢিপ করছে)।

১৭৩ বার পঠিত মন্তব্য করুন

ঢিপি

ঢিপি, ঢিবি [ ḍhipi, ḍhibi ] বি. স্তূপ; উঁচু ভূমি (উইয়ের ঢিপি)।

[দেশি]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

ঢিবি

ঢিপি, ঢিবি [ ḍhipi, ḍhibi ] বি. স্তূপ; উঁচু ভূমি (উইয়ের ঢিপি)।

[দেশি]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঢিলেঢালা

ঢিলেঢালা [ ḍhilē-ḍhālā ] বিণ. ১. শিথিল (ঢিলেঢালা পোশাক); ২. (আল.) দীর্ঘসূত্র; অলস; যার কাজে আঁটসাঁট নেই এমন (খুবই ঢিলেঢালা গোছের মানুষ)।

[বাং. ঢিলে + ... [বাকিটুকু পড়ুন]

১৭১ বার পঠিত মন্তব্য করুন

ঢিসঢিস

ঢিসঢিস [ ḍhisa-ḍhisa ] বি. অত্যধিক ভোজনের জন্য বা অন্য কারণে শারীরিক অস্বস্তির ভাব (বেশি খেয়ে এখন শরীরটা ঢিসঢিস করছে)।

[দেশি]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

ঢীট

ঢিট, (প্রা. বাং.) ঢীট [ ḍhiṭa, ṇḍhīṭa ] বিণ. ১. উদ্ধত, ধৃষ্ট; বেহায়া (‘ঢীট কানাই: গো. দা.); ২. জব্দ, শায়েস্তা, কঠোর শাসনের দ্বারা সংশোধিত … [বাকিটুকু পড়ুন]

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

ঢুক

ঢুক [ ḍhuka ] বি. ঢক-এর চেয়ে মৃদুতর শব্দ।

ঢুক ঢুক বি. ক্রমাগত ঢুক শব্দ।

[ধ্বন্যা.]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

ঢুক ঢুক

ঢুক ঢুক বি. ক্রমাগত ঢুক শব্দ।

[ধ্বন্যা.]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

ঢুল

ঢুল [ ḍhula ] বি. তন্দ্রা, নেশা প্রভৃতির ঘোর বা সেইজন্য মাথার দোলন বা ঝোঁক (সবেমাত্র একটু ঢুল এসেছিল)।

[হি. √ ঢুল < প্রাকৃ. √ ... [বাকিটুকু পড়ুন]

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

ঢুলঢুল

ঢুলঢুল, ঢুলঢুলে, ঢুলুঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর (‘চোখদুটি তার ঢুলঢুলে’: স. দ.; ঢুলুঢুলু চোখ)।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

ঢুলঢুল করা

ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া (‘শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু’: বিহারী)।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

ঢুলঢুলে

ঢুলঢুল, ঢুলঢুলে, ঢুলুঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর (‘চোখদুটি তার ঢুলঢুলে’: স. দ.; ঢুলুঢুলু চোখ)।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

ঢুলনি

ঢুলনি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)।

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

ঢুলা

ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)।

☐ বি. উক্ত অর্থে।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

ঢুলানো

ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

ঢুলি

ঢুলি [ ḍhuli ] বি. ১. ঢোলবাদক; ২. বাঙালি ঢোলবাদক সম্প্রদায়বিশেষ।

[মুন্ডা. ঢোল (?) + বাং. ই]।

১৬৭ বার পঠিত মন্তব্য করুন

ঢুলুঢুলু

ঢুলঢুল, ঢুলঢুলে, ঢুলুঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর (‘চোখদুটি তার ঢুলঢুলে’: স. দ.; ঢুলুঢুলু চোখ)।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

ঢুলুঢুলু করা

ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া (‘শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু’: বিহারী)।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

ঢুলুনি

ঢুলনি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

ঢুস

ঢুস [ ḍhusa ] বি. (আঞ্চ.) ঢুঁ; শিং বা মাথা দিয়ে গুঁতো।

[ঢু দ্র]

ঢুসা ক্রি. ঢুঁ দেওয়া, ঢুঁ মারা, গুতানো।

ঢুসানো ক্রি. মাথা বা … [বাকিটুকু পড়ুন]

১৭২ বার পঠিত মন্তব্য করুন

ঢুসা

ঢুসা ক্রি. ঢুঁ দেওয়া, ঢুঁ মারা, গুতানো।

১৮৩ বার পঠিত মন্তব্য করুন

ঢুসাঢুসি

ঢুসাঢুসি, (কথ্য) ঢুসোঢুসি বি. পরস্পরের মাথা বা শিং দিয়ে আঘাত (দুই ছাগলের ঢুসোঢুসো)

১৬১ বার পঠিত মন্তব্য করুন

ঢুসানো

ঢুসানো ক্রি. মাথা বা শিং দিয়ে আঘাত করা, ঢুঁ মারা; গুঁতানো।

☐ বি. উক্ত অর্থে।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

ঢুসোঢুসি

ঢুসাঢুসি, (কথ্য) ঢুসোঢুসি বি. পরস্পরের মাথা বা শিং দিয়ে আঘাত (দুই ছাগলের ঢুসোঢুসো)

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

ঢেঁকি

ঢেঁকি [ ḍhēnki ] বি.
১. ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; … [বাকিটুকু পড়ুন]

১৫১ বার পঠিত মন্তব্য করুন

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

ঢেঁকিকল

ঢেঁকিকল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

ঢেঁকিশাক

ঢেঁকিশাক বি. ভোজ্য শাকবিশেষ।

১৬১ বার পঠিত মন্তব্য করুন

ঢেঁকিশাল

ঢেঁকিশাল বি. ঢেঁকিঘর।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

ঢেঁড়স

ঢেঁড়স [ ḍhēnḍsa ] বি. ১. সবজি ফলবিশেষ ২. (আল. ব্যঙ্গে) অপদার্থ বা অকর্মণ্য ব্যক্তি (তুমি একটা আস্ত ঢেঁড়স)

[দেশি]।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

ঢেউ

ঢেউ [ ḍhēu ] বি.
১. জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্হা, তরঙ্গ, হিল্লোল (‘ওগো জলের রাণী, ঢেউ দিয়ো … [বাকিটুকু পড়ুন]

২১৯ বার পঠিত মন্তব্য করুন

ঢেউ দেওয়া

ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

ঢেউখেলানো

ঢেউখেলানো, ঢেউতোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

ঢেউতোলা

ঢেউখেলানো, ঢেউতোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

ঢেকুর

ঢেকুর [ ḍhēkura ] বি. উদগার, হিক্কা।

[হি. ডকার]।

১৮১ বার পঠিত মন্তব্য করুন

ঢেঙা

ঢেঙা, ঢ্যাঙা [ ḍhēṅā, ḍhyāṅā ] বিণ. লম্বা, লম্বাটে; বেমানানধরনের লম্বা (ঢেঙা লোক)

[হি. ঢঙ্গা]।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

ঢেপসা

ঢেপসা, ঢ্যাপসা [ ḍhēpasā, ḍhyāpasā ] বিণ. ১. ঢিপির মতো; ২. বেমানান; ৩. মোটা; ৪. অকর্মণ্য; ৫. ঢোসকা।
[বাং. ঢিপি + সা]।

ঢেপসি বিণ. বি. … [বাকিটুকু পড়ুন]

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

ঢেপসি

ঢেপসি বিণ. বি. (স্ত্রী.) মোটা বা অকর্মণ্য মেয়ে।

১৩৬ বার পঠিত মন্তব্য করুন

ঢেমনা

ঢেমনা, ঢ্যামনা [ ḍhēmanā, ḍhyāmanā ] বি. ১. লম্পট; ২. নির্বিষ সাপবিশেষ। [দেশি]।

স্ত্রী. ঢেমনি।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

ঢেমনি

ঢেমনি — স্ত্রী. ঢেমনা, ঢ্যামনা ।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ঢের

ঢের [ ḍhēra ] বিণ. ক্রি-বিণ, প্রচুর, যথেষ্ট, দেদার (‘বয়স হয়েছে ঢের, পেনসনই তো পঁচিশ বছর’)।

ঢের ঢের বি. বিণ. প্রচুর, দেদার (অমন খেলা ঢের … [বাকিটুকু পড়ুন]

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

ঢের ঢের

ঢের ঢের বি. বিণ. প্রচুর, দেদার (অমন খেলা ঢের ঢের দেখেছি)।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

ঢেরি

ঢেরি, ঢেড়ি [ ḍhēri, ḍhēḍi ] বি. রাশি, স্তূপ (ঢেরি করে রাখা)।

[হি. ঢেড়ী]।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

ঢেলা

ঢেলা [ ḍhēlā ] বি. ডেলা, ঢিলা বা ঢিলের চেয়ে বড় টুকরো (ঢেলা ছোড়া)।

[দেশি়]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

ঢেড়ি

ঢেরি, ঢেড়ি [ ḍhēri, ḍhēḍi ] বি. রাশি, স্তূপ (ঢেরি করে রাখা)।

[হি. ঢেড়ী]।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

ঢোক

ঢোক [ ḍhōka ] (আঞ্চ.) ঢোঁক বি. যে পরিমাণ তরল পদার্থ একেবারে গেলা যায় (এক ঢোক দুধ); গলাধঃকরণের ভঙ্গি (ঢোক গেলা)

[দেশি]।

ঢোক গেলা ক্রি. … [বাকিটুকু পড়ুন]

১৫২ বার পঠিত মন্তব্য করুন

ঢোক গেলা

ঢোক গেলা ক্রি. বি. গলাধঃকরণের ভঙ্গি করা; উক্ত ভঙ্গি সহকারে ইতস্ততভাবে প্রকাশ করা।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

ঢোকরা

ঢোকরা [ ḍhōkarā ] বি. কারুকার্যময় কাঁসার শিল্পবিশেষ।

[দেশি]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

ঢোলতা

ঢোলতা [ ḍhōlatā ] বি. ১. ছলনা; ২. ভান (ওসব ঢোলতায় ভুলব না)।

[বাং. ঢোল (আঞ্চ. = রঙ্গ, তামাশা) + তা]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

ঢোলা

ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)।

☐ বি. উক্ত অর্থে।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

ঢোলানো

ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

১৫১ বার পঠিত মন্তব্য করুন