বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ত (পাতা 9)

ত্রৈবর্ষিক

ত্রৈবর্ষিক [ traibarṣika ] বিণ. যা তিন বছরে সম্পন্ন হবে।

[সং. ত্রিবর্ষ + ইক (ভবিষ্যদর্থে)]।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

ত্রৈবার্ষিক

ত্রৈবার্ষিক [ traibārṣika ] বিণ.
১. তিন বছর অন্তর অনুষ্ঠিত বা উত্পন্ন হয় এমন;
২. যার তিন বছর অতীত হয়েছে।

[সং. ত্রিবর্ষ + ইক]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

ত্রৈবিদ্য

ত্রৈবিদ্য [ traibidya ] বি. যিনি ঋক্ সাম যজুঃ এই তিন বেদেই বিদ্বান।

[সং. ত্রিবিদ্য + অ]।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

ত্রৈমাসিক

ত্রৈমাসিক [ traimāsika ] বিণ.
১. তিন মাস অন্তর ঘটে বা জন্মে এমন;
২. তিন মাসব্যাপী;
৩. তিন মাস বয়স্ক।

☐ বি. তিন মাস অন্তর … [বাকিটুকু পড়ুন]

১৪২ বার পঠিত মন্তব্য করুন

ত্রৈরাশিক

ত্রৈরাশিক [ trairāśika ] বি. (গণি.) তিন রাশির সম্বন্ধঘটিত অঙ্কপ্রণালীবিশেষ, rule of three.

[সং. ত্রিরাশি + ইক]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

ত্রৈলঙ্গ

ত্রৈলঙ্গ [ trailaṅga ] বিণ. তৈলঙ্গ প্রদেশসম্বন্ধীয়, তেলেঙ্গা।

☐ বি. অন্ধ্র বা তেলিঙ্গানার অধিবাসী বা ভাষা; তেলুগু।

[সং. ত্রিকলিঙ্গ]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

ত্রৈলোক্য

ত্রৈলোক্য [ trailōkya ] বি. স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের সমষ্টি।

[সং. ত্রিলোক + য]।

১৭৬ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যংশ

ত্র্যংশ [ tryaṃśa ] বি. তৃতীয় অংশ বা ভাগ।

[সং. ত্রি + অংশ]।

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যক্ষর

ত্র্যক্ষর [ tryakṣara ] বি. ওঙ্কার, ওঁ মন্ত্র, প্রণব।

☐ বিণ. বর্ণত্রয়যুক্ত।

[সং. ত্রি + অক্ষর]।

ত্র্যক্ষরা বি. (স্ত্রী.) বেদমাতা প্রণবরূপা পরমা বিদ্যা।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যক্ষরা

ত্র্যক্ষরা বি. (স্ত্রী.) বেদমাতা প্রণবরূপা পরমা বিদ্যা।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যঙ্ক

ত্র্যঙ্ক [ tryaṅka ] বিণ. (নাটকাদি সম্পর্কে) তিন অঙ্কবিশিষ্ট (ত্র্যঙ্ক নাটক)।

[সং. ত্রি + অঙ্ক]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যঙ্গুল

ত্র্যঙ্গুল [ tryaṅgula ] বিণ. তিন আঙুল পরিমিত।

[সং. ত্রি + অঙ্গুলি]।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যম্বক

ত্র্যম্বক [ tryambaka ] বি. ত্রিলোচন, শিব।

[সং. ত্রি + অম্বক (=চক্ষু)]।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যহ

ত্র্যহ [ tryaha ] বি. তিন দিনের সমষ্টি।

[সং. ত্রি + অহন্]।

ত্র্যহস্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ … [বাকিটুকু পড়ুন]

১৫১ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যহস্পর্শ

ত্র্যহস্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত (‘জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি’: রবীন্দ্র)।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

ত্র্যাস্র

ত্র্যাস্র [ tryāsra ] বিণ. তেকোনা, তিন কোণবিশিষ্ট।

[সং. ত্রি + অস্রি (কোণ) সমাসান্ত]।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

ত্রয়ী

ত্রয়ী [ traẏī ] বি.
১. ব্রহ্মা বিষ্ণু ও শিব এই ত্রিমূর্তি;
২. ঋক্, সাম ও যজুঃ এই তিন বেদ (ত্রয়ীবিদ্যা)।

☐ বিণ. স্ত্রী. ত্রয় … [বাকিটুকু পড়ুন]

১২৮ বার পঠিত মন্তব্য করুন

ত্রয়ীধর্ম

ত্রয়ীধর্ম বি. তিন বেদের বিহিত ধর্ম।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

ত্রয়োদশ

ত্রয়োদশ [ traẏō-daśa ] বি. বিণ. ১৩ সংখ্যা বা সংখ্যক।

[সং. ত্রয়োদশন্ + অ]।

ত্রয়োদশী বিণ. স্ত্রী. ১. ত্রয়োদশস্হানীয়া; ২. ত্রয়োদশ বত্সর বয়স্কা (ত্রয়োদশী বালিকা)। … [বাকিটুকু পড়ুন]

১৩১ বার পঠিত মন্তব্য করুন

ত্রয়োদশী

ত্রয়োদশী বিণ. স্ত্রী. ১. ত্রয়োদশস্হানীয়া; ২. ত্রয়োদশ বত্সর বয়স্কা (ত্রয়োদশী বালিকা)।

☐ বি. তিথিবিশেষ।

১৭৭ বার পঠিত মন্তব্য করুন

তড়কা

তড়কা [ taḍkā ] বি.
১. শিশুদের অঙ্গ-আক্ষেপমূলক রোগবিশেষ, শিশুদের খিঁচুনি রোগবিশেষ;
২. ধনুষ্টংকার রোগ।

[তু. হি. তড়কনা]।

১৮৮ বার পঠিত মন্তব্য করুন

তড়পানি

তড়পানি বি. আস্ফালন; উত্তেজনাজনিত অস্হিরতা; হম্বিতম্বি।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

তড়পানো

তড়পানো [ taḍpānō ] ক্রি-বি.
১. লাফানো;
২. আস্ফালন করা (যতই তড়পাও, আমি ভয় পাচ্ছি না);
৩. ক্রোধে বা উত্তেজনায় অস্হিরতা প্রকাশ করা।

[হি. তড়পনা]। … [বাকিটুকু পড়ুন]

১১৫ বার পঠিত মন্তব্য করুন

তড়বড়

তড়বড় [ taḍ-baḍ ] বি. অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর ভাব (অত তড়বড় করে কথা বলছ কেন, সব কাজে বড্ড তড়বড় করে)।

[দেশি]।

তড়বড়া, তড়বড়ানো ক্রি. … [বাকিটুকু পড়ুন]

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

তড়বড়া

তড়বড়া, তড়বড়ানো ক্রি. তড়বড় করা।

☐ বি. উক্ত অর্থে।

১২২ বার পঠিত মন্তব্য করুন

তড়বড়ানি

তড়বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)।

১১৪ বার পঠিত মন্তব্য করুন

তড়বড়ানো

তড়বড়া, তড়বড়ানো ক্রি. তড়বড় করা।

☐ বি. উক্ত অর্থে।

১৬৮ বার পঠিত মন্তব্য করুন

তড়বড়ে

তড়বড়ে বিণ. তড়বড় করে এমন।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

তড়াক

তড়াক [ taḍāka ] বি. হঠাত্ লাফ বা লাফের বেগসূচক ভাব (তড়াক করে বিছানা থেকে লাফ দিল)।

[দেশি]।

১৭০ বার পঠিত মন্তব্য করুন

তড়াগ

তড়াগ [ taḍ়āga ] বি. বড় ও গভীর পুকুর, দীঘি।

[সং. তট + √ অগ্ + অ]।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

তড়িঘড়ি

তড়িঘড়ি [ taḍi-ghaḍi ] ক্রি-বিণ. তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, তত্ক্ষণাত্, একটুও দেরি না করে; ব্যস্তসমস্ত হয়ে (খবর পেয়েই তড়িঘড়ি ছুটে এসেছি)।

[দেশি]।

১০১ বার পঠিত মন্তব্য করুন

তড়িচ্চালক

তড়িচ্চালক [ taḍiccālaka ] বিণ. বিদ্যুত্প্রবাহক, electromotive (বি. প.)।

[সং. তড়িত্ + চালক]।

বিণ. তড়িচ্চালিত।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

তড়িচ্চুম্বক

তড়িচ্চুম্বক [ taḍiccumbaka ] বি. তড়িত্প্রবাহের দ্বারা চৌম্বকশক্তি দান করা হয়েছে এমন লৌহখণ্ড, electromagnet (বি. প.)।

[সং. তড়িত্ + চুম্বক]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

তড়িতালোক

তড়িতালোক বি. বিদ্যুতের আলো।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

তড়িত্

তড়িত্ [ taḍit ] বি. বিদ্যুত্।

[সং. √ তড়্ + ইত্]।

তড়িত্শিখা বি. বিদ্যুতের ঝলক, বিদ্যুতের চমকানি।

তড়িতালোক বি. বিদ্যুতের আলো।

১২০ বার পঠিত মন্তব্য করুন

তড়িত্শিখা

তড়িত্শিখা বি. বিদ্যুতের ঝলক, বিদ্যুতের চমকানি।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

তড়িদ্-দ্বার

তড়িদ্-দ্বার [ taḍid-dbāra ] বি. বৈদ্যুতিক তারের উভয় প্রান্ত, electrode

(বি. প.)।

[সং. তড়িত্ + দ্বার]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

তড়িদ্-বীক্ষণ

তড়িদ্-বীক্ষণ [ taḍid-bīkṣaṇa ] বি. যে যন্ত্রে তড়িত্প্রবাহ ধরা পড়ে।

[সং. তড়িত্ + বীক্ষণ]।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

তড়িন্ময়

তড়িন্ময় [ taḍinmaẏa ] বিণ. বিদ্যুত্পূর্ণ, যাতে বিদ্যুত্ আছে এমন (তড়িন্ময় তার)।

[সং. তড়িত্ + ময়]।

১১৭ বার পঠিত মন্তব্য করুন

তড়িল্লতা

তড়িল্লতা [ taḍ়illatā ] বি. লতার আকৃতিযুক্ত বিদ্যুত্।

[সং. তড়িত্ + লতা]।

১৬৬ বার পঠিত মন্তব্য করুন

তড়িল্লেখা

তড়িল্লেখা [ taḍillēkhā ] বি. রেখার মতো বিদ্যুত্, রেখার আকৃতিযুক্ত বিদ্যুত্।

[সং. তড়িত্ + লেখা]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

তয়

তয় [ taẏa ] বি. ১. নিষ্পত্তি; ২. সমাপ্তি; ৩. ভাঁজ, পাট (কাপড়গুলো তয় করে রাখো)।

[ফা. তহ্]।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

তয়খানা

তয়খানা [ taẏa-khānā ] বি. (গ্রীষ্মকালে বাসের জন্য) ভূগর্ভস্হ কক্ষ, মাটির নীচের ঘর।

[ফা. তহ্খানা]।

১৬৩ বার পঠিত মন্তব্য করুন

তয়ফা

তয়ফা [ taẏaphā ] বি. নাচওয়ালির দল।

[আ. তাইফা]।

২০৮ বার পঠিত মন্তব্য করুন