বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » থ

থ১ – বাংলা বর্ণমালার সপ্তদশ ব্যঞ্জনবর্ণ, ত-বর্গের দ্বিতীয় বর্ণ, মহাপ্রাণ অঘোষ দস্ত্য থ্-ধ্বনির দ্যোতক।

n. the seventeenth letter of the Bengali alphabet

থ২ বিণ. ১. কিংকর্তব্যবিমূঢ, হতভম্ব; … [বাকিটুকু পড়ুন]

৩৬১ বার পঠিত মন্তব্য করুন

থই

থই [ thi ] বি.
১. (জলাশয়ের তলদেশে) স্হলভাগ বা ঠাঁই (নদীতে থই পাওয়া);
২. সীমা, কূল (দুঃখের থই পাচ্ছি না);
৩. আশ্রয়।

[< সং. ... [বাকিটুকু পড়ুন]

১০৩ বার পঠিত মন্তব্য করুন

থইথই

থইথই [ thi-thi ] বি. অব্য.
১. জলরাশির ভরপুর ভাবসূচক (জল থইথই করছে);
২. প্রাচুর্যসূচক (লোক থইথই করছে)।

[দেশি]।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

থকথক

থকথক [ thaka-thaka ] বি. অব্য.
১. কাদার মতো ঈষত্ ঘনত্ব ও ঈষত্ তারল্যসূচক (কাদা থকথক করছে);
২. ক্ষত ইত্যাদির বিস্তৃতির ও সাংঘাতিক হওয়ার ভাবসূচক … [বাকিটুকু পড়ুন]

১৩০ বার পঠিত মন্তব্য করুন

থকথকে

থকথকে বিণ. ১. (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

থকা

থকা [ thakā ] ক্রি. (পরিশ্রমের ফলে) ক্লান্ত বা অবসাদগ্রস্ত হওয়া, হাঁপিয়ে যাওয়া (আর হাঁটতে পারছি না, একদম থকে গেছি)।

[সং. √ স্হগ্ + বাং. ... [বাকিটুকু পড়ুন]

৯৩ বার পঠিত মন্তব্য করুন

থকিত

থকিত বিণ. ক্লান্ত হয়ে সহসা থেমে গেছে এমন (‘থকিত পায়ের চলা দ্বিধা হতে’: রবীন্দ্র)।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

থতমত

থতমত [ thata-mata ] অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)।

[দেশি-তু. ... [বাকিটুকু পড়ুন]

১২৪ বার পঠিত মন্তব্য করুন

থতমত খাওয়া

থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

থপ

থপ [ thapa ] অব্য. ভারী কোমল বস্তু পড়ার, রাখার বা ফেলার শব্দ (থপ করে এক তাল কাদা ফেলল)। [ধ্বন্যা.]।

থপ থপ অব্য. ২. ক্রমাগত … [বাকিটুকু পড়ুন]

৯১ বার পঠিত মন্তব্য করুন

থপ থপ

থপ থপ অব্য. ১. ক্রমাগত থপ আওয়াজ; ২. স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

থপ থপে

থপ থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

থপাস

থপাস [ thapāsa ] অব্য. থপ-এর চেয়ে জোর শব্দ; ‘থপ’ শব্দ (থপাস করে বসে পড়ৃল)।

[ধ্বন্যা.]।

থপাস থপাস অব্য. ক্রমাগত থপাস শব্দ।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

থমক

থমক [ thamaka ] বি. ১. থেমে থেমে চলা; ২. ঠমক, হাবভাবযুক্ত চলার ভঙ্গি।

[দেশি-তু. হি. ধমক]।

থমকা ক্রি. থমকানো। থমকানি বি. থমক, থমকে যাওয়া, … [বাকিটুকু পড়ুন]

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

থমকা

থমকা ক্রি. থমকানো। থমকানি বি. থমক, থমকে যাওয়া, থমকানো।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

থমকানো

থমকানো ক্রি. চলতে চলতে বা কাজ করতে করতে হঠাত্ থেমে যাওয়া (কী ব্যাপার, থমকে গেলে কেন?)।

☐ বি. উক্ত অর্থে।

১২১ বার পঠিত মন্তব্য করুন

থমথম

থমথম [ thama-thama ] অব্য. ১. নিস্তব্ধতা ও ভয়াবহতাসূচক (চার দিক কেমন থমথম করছে); ২. জলভারাক্রান্ত বা রসস্হ হওয়ার ভাব (আকাশ থমথম করছে, শরীর থমথম … [বাকিটুকু পড়ুন]

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

থমথমে

থমথমে বিণ.
১. নিস্তব্ধ ও ভীতিজনক;
২. গম্ভীর।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

থর

থর [ thara ] বি.
১. স্তর, থাক (থরে থরে সাজানো);
২।. লোল মাংস (পেটে থর নেমেছে)।

[সং. স্তর]।

থরেবিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে (‘সকলি … [বাকিটুকু পড়ুন]

১৫৬ বার পঠিত মন্তব্য করুন

থরথর

থরথর [ thara-thara ] অব্য. (উচ্চা. থর্থর্) প্রবল কম্পনের ভাব (থরথর করে কাঁপা)।

☐ বিণ. (উচ্চা. থরোথরো) কম্পমান (থরথর দেহ)।

☐ ক্রি-বিণ. থরথর করে (‘রাই … [বাকিটুকু পড়ুন]

৮৯ বার পঠিত মন্তব্য করুন

থরথরানি

থরথরানি বি. থরথর করে কাঁপুনি।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

থরথরি

থরথরি ক্রি-বিণ. (কাব্যে) থরথর করে।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

থরহরি

থরহরি [ thara-hari ] বিণ. থরথর করে কাঁপছে এমন (তার তখন থরহরি কম্প লেগেছে)।

☐ ক্রি-বিণ. থরথর করে (ভয়ে সে থরহরি কাঁপছে)।

[প্রাকৃ. থরহরিঅ]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

থরেবিথরে

থরেবিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে (‘সকলি দিলাম তুলে থরে-বিথরে’: রবীন্দ্র)।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

থলথল

থলথল [ thala-thala ] অব্য. বি. শরীরে মাংস, চামড়া প্রভৃতির যুগপত্ স্হূলতা কোমলতা ও শিথিলতার ভাব (পেটের মাংস থলথল করছে)।

[হি. থলথলানা]।

থলথলে বিণ. স্হূল, … [বাকিটুকু পড়ুন]

১১৫ বার পঠিত মন্তব্য করুন

থলথলে

থলথলে বিণ. স্হূল, কোমল ও শিথিল।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

থলি

থলি, (কথ্য) থলে [ thali, thalē ] বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)।

[সং. স্হলী-তু. হি. থৈলা]।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

থলে

থলি, (কথ্য) থলে [ thali, thalē ] বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)।

[সং. স্হলী-তু. হি. থৈলা]।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

থলো

থলো, থোলো [ thalō, thōlō ] বি.
১. গোছা, গুচ্ছ (থোলো থোলো ফুল, চাবির থোলো);
২. স্তবক, তোড়া।

[সং. স্তর > থর > থল + ... [বাকিটুকু পড়ুন]

১১৫ বার পঠিত মন্তব্য করুন

থসথস

থসথস [ thasa-thasa ] বি. অব্য. আর্দ্রতা ও শিথিলতার ভাব (আমগুলো পেকে একেবারে থসথস করছে)।

থসথসে বিণ. আর্দ্র ও শিথিল।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

থসথসে

থসথসে বিণ. আর্দ্র ও শিথিল।

১০৪ বার পঠিত মন্তব্য করুন

থা

থা১ [ thā ] স্হান অর্থে বাং তদ্ধিত প্রত্যয় (হেথা, কোথা, যথা তথা)।

[সং. 'ত্র' প্রত্যয়]।

থা২ [ thā ] প্রকার অর্থে সং. তদ্ধিত প্রত্যয় (অন্যথা, … [বাকিটুকু পড়ুন]

১৩২ বার পঠিত মন্তব্য করুন

থাউকা

থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)।

[তু. হি. থাকথোক দ্র]।

১০২ বার পঠিত মন্তব্য করুন

থাউকো

থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)।

[তু. হি. থাকথোক দ্র]।

৯০ বার পঠিত মন্তব্য করুন

থাক

থাক [ thāka ] বি.
১. স্তর (বইয়ের থাক, থাকে থাকে সাজানো);
২. শ্রেণি।

[ < সং. স্তবক]।

থাকবন্দি বিণ.
১. বিভিন্ন শ্রেণিতে বিভক্ত;
২. স্তরে … [বাকিটুকু পড়ুন]

৮৯ বার পঠিত মন্তব্য করুন

থাক গে

থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)।

১০৬ বার পঠিত মন্তব্য করুন

থাকন

থাকন [ thākana ] বি.
১. অবস্হান, থাকা;
২. জীবনযাপন।

[থাকা দ্র]।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

থাকবন্দি

থাকবন্দি বিণ.
১. বিভিন্ন শ্রেণিতে বিভক্ত;
২. স্তরে স্তরে সাজানো।

৯৫ বার পঠিত মন্তব্য করুন

থাকবস্ত

থাকবস্ত, থাকবস্তি [ thāka-basta, thāka-basti ] বি. জমির জরিপ ও সীমা নির্ধারণ। cadastral survey.

[হি. থোক্ ফা. বস্ত]।

১৫০ বার পঠিত মন্তব্য করুন

থাকবস্তি

থাকবস্ত, থাকবস্তি [ thāka-basta, thāka-basti ] বি. জমির জরিপ ও সীমা নির্ধারণ। cadastral survey.

[হি. থোক্ ফা. বস্ত]।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

থাকা

থাকা [ thākā ] ক্রি.

১. বাস করা (সে কাশীতে থাকে);

২. অবস্হান করা (এই সময়ে আমি ঘরেই থাকি);

৩. রওয়া, বিশেষ কোনো অবস্হানযুক্ত হওয়া … [বাকিটুকু পড়ুন]

১১৯ বার পঠিত মন্তব্য করুন

থাকাখাওয়া

থাকাখাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্হান ও খাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)।

১০৪ বার পঠিত মন্তব্য করুন

থাকাথাকি

থাকাথাকি বি. অবস্হান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্হির করা যাবে)।

৯৮ বার পঠিত মন্তব্য করুন

থানকুনি

থানকুনি [ thāna-kuni ] বি. ওষুধে ও ব্যঞ্জনে ব্যবহৃত শাকবিশেষ, থুলকুড়ি।

[দেশি]।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

থানা

থানা [ thānā ] বি.
১. অবস্হানস্হল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা);
২. ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে);
৩. প্রহরা (থানা দেওয়া);
৪. … [বাকিটুকু পড়ুন]

১২৫ বার পঠিত মন্তব্য করুন

থানাদার

থানাদার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

থানাপুলিশ করা

থানাপুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া।

১২১ বার পঠিত মন্তব্য করুন

থাপক

থাপক [ thāpaka ] বিণ. (প্রা. বাং.) প্রতিষ্ঠাতা, স্হাপক।

[সং. স্হাপক]।

১৫৯ বার পঠিত মন্তব্য করুন

থাপ্পড়

থাপ্পড়, থাপড় [ thāppaḍ, thāpaḍ ] বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)। [হি. থপ্পড়]।

থাপড়া, থাবড়া বি. থাপ্পড়। ☐ ক্রি. চড় মারা।

থাপড়ানো, … [বাকিটুকু পড়ুন]

১৩১ বার পঠিত মন্তব্য করুন

থাপড়

থাপ্পড়, থাপড় [ thāppaḍ, thāpaḍ ] বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)।

[হি. থপ্পড়]।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

থাপড়া

থাপড়া, থাবড়া বি. থাপ্পড়।

☐ ক্রি. চড় মারা।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

থাপড়ানো

থাপড়ানো, থাবড়ানো ক্রি. চড় মারা।

☐ বি. উক্ত অর্থে।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

থাবা

থাবা [ thābā ] বি.
১. চতুষ্পদ প্রাণীর সম্মুখদিকের পদতল (বাঘের থাবা);
২. (অনাদরে) পাঞ্জা, করতল; এক গ্রাসের উপযোগী মুষ্টি (এক থাবা মুড়ি)।

☐ বিণ. … [বাকিটুকু পড়ুন]

১১৭ বার পঠিত মন্তব্য করুন

থাবা দেওয়া

থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

থাবা মারা

থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো।

৯৯ বার পঠিত মন্তব্য করুন

থাবানো

থাবানো বি. ক্রি.
১. থাবার সাহায্যে আঘাত করা;
২. থাবা দিয়ে নেওয়া।

☐ বিণ. উক্ত অর্থে।

৯৮ বার পঠিত মন্তব্য করুন

থাবড়া

থাপড়া, থাবড়া বি. থাপ্পড়।

☐ ক্রি. চড় মারা।

১০৩ বার পঠিত মন্তব্য করুন

থাবড়ানো

থাপড়ানো, থাবড়ানো ক্রি. চড় মারা।

☐ বি. উক্ত অর্থে।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

থাবড়ি

থাবড়ি [ thābaḍi ] বি. সমস্ত শরীর এলিয়ে ভূমিতে পাছার ভর রাখা (থাবড়ি দিয়ে বসা)।

[দেশি]।

১০৫ বার পঠিত মন্তব্য করুন

থাম

থাম [ thāma ] বি. খুঁটি, স্তম্ভ, থাম্বা।

[সং. স্তম্ভ]।

৯২ বার পঠিত মন্তব্য করুন

থামা

থামা [ thāmā ] ক্রি.
১. গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল);
২. চুপ করা (অনেক বলেছ, এবার থামো); ৩. বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া … [বাকিটুকু পড়ুন]

১১৭ বার পঠিত মন্তব্য করুন

থামানো

থামানো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

থামাল

থামাল [ thāmāla ] বি. খাড়া গাঁথনি।

[বাং. থাম + আল]।

১১৪ বার পঠিত মন্তব্য করুন

থাম্বা

থাম্বা [ thāmbā ] বি. থাম, খুঁটি। [থাম দ্র]।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

থারি

থারি [ thāri ] বি. ছোট থালা (তাদের হাতে ফাগের থারি)।

[< সং. স্হালী]।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

থার্মোমিটার

থার্মোমিটার [ thārmō-miṭāra ] বি. দেহের তাপনির্ণায়ক যন্ত্র, তাপমান যন্ত্র।

[ইং. thermometer]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

থাল

থালা, (আঞ্চ.) থাল [ thālā, thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ।

[সং. স্হাল]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

থালা

থালা, (আঞ্চ.) থাল [ thālā, thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ।

[সং. স্হাল]।

থালি বি. ছোট থালা।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

থালি

থালি বি. ছোট থালা।

৯৩ বার পঠিত মন্তব্য করুন

থিকথিক

থিকথিক [ thika-thika ] অব্য. বি. পোকামাকড় বা প্রাণীর প্রচুর সংখ্যায় অবস্হানসূচক (পিঁপড়ে থিকথিক করছে)।

[দেশি]।

১৫২ বার পঠিত মন্তব্য করুন

থিতা

থিতা [ thitā ] ক্রি. থিতানো।

[তু. সং. স্হিত]।

থিতানো, থিতোনো ক্রি.
১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) … [বাকিটুকু পড়ুন]

১০৫ বার পঠিত মন্তব্য করুন

থিতানো

থিতানো, থিতোনো ক্রি.
১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া;
২. (আল.) স্হির বা মন্দীভূত … [বাকিটুকু পড়ুন]

১৩২ বার পঠিত মন্তব্য করুন

থিতু

থিতু [ thitu ] বিণ.
১. স্হির, স্হিত (ঘোরাঘুরি অনেক তো হল, এবার একটু থিতু হও); নিশ্চল; থেমেছে এমন (গাড়িটা গেটের সামনে এসে থিতু হল)। … [বাকিটুকু পড়ুন]

১২৯ বার পঠিত মন্তব্য করুন

থিতু হওয়া

থিতু হওয়া ক্রি. বি. থামা; এক জায়গায় স্হির হয়ে বসা।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

থিতোনো

থিতানো, থিতোনো ক্রি.
১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া;
২. (আল.) স্হির বা মন্দীভূত … [বাকিটুকু পড়ুন]

১০৮ বার পঠিত মন্তব্য করুন

থির

থির [ thira ] বিণ. স্হির -এর কোমল রূপ (‘থির দামিনী’, ‘থির দিঠে চাহে’)।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

থিরথিরানি

থিরথিরানি [ thira-thirāni ] বি. মৃদু কম্পন, থিরথির করে কাঁপা (ঝাউপাতার থিরথিরানি)।

[দেশি থিরথির-ধ্বন্যা.]।

১১৭ বার পঠিত মন্তব্য করুন

থিসিস

থিসিস [ thisisa ] বি.
১. গবেষণাপত্র (তিনি এখন থিসিস লেখায় ব্যস্ত);
২. তত্ত্ব (তাঁর ওই থিসিস এখন আর কেউ মানে না)।

[ইং. thesis]।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

থিয়েটার

থিয়েটার [ thiẏēṭāra ] বি.
১. নাট্যশালা, অভিনয়গৃহ;
২. নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)।

[ইং. theatre]।

থিয়েটারওয়ালা বি.
১. নাট্যশালার মালিক বা পরিচালক; … [বাকিটুকু পড়ুন]

৯৮ বার পঠিত মন্তব্য করুন

থিয়েটারওয়ালা

থিয়েটারওয়ালা বি.
১. নাট্যশালার মালিক বা পরিচালক;
২. অভিনেতা।

১১৪ বার পঠিত মন্তব্য করুন

থিয়েটারি

থিয়েটারি বিণ.
১. অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি);
২. নাটুকেপনায় পূর্ণ।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

থুক

থুক [ thuka ] বি. থুতু (থুক দেওয়া, থুক ফেলা)।

☐ অব্য. বি. থুতু ফেলার শব্দসূচক (থুক করা)।

[সং. থুত্কার]।

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

থুকথুক

থুকথুক [ thuka-thuka ] অব্য. বি. পোকামাকড়ের সমাবেশসূচক (পোকা থুকথুক করছে)।

[দেশি]।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

থুতনি

থুতনি, থুতি [ thutani, thuti ] বি. চিবুক।

[সং. ত্রোটি]।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

থুতি

থুতনি, থুতি [ thutani, thuti ] বি. চিবুক।

[সং. ত্রোটি]।

১১১ বার পঠিত মন্তব্য করুন

থুতু

থুতু, থুথু [ thutu, thuthu ] বি. নিষ্ঠীবন, মুখের ফেনাযুক্ত লালাজাতীয় তরল।

[সং. থুত্]।

৯৯ বার পঠিত মন্তব্য করুন

থুত্কার

থুত্কার [ thut-kāra ] বি.
১. থুতু ফেলা;
২. থুঃ থুঃ আওয়াজ
৩. (আল.) ধিক্কার দেওয়া।

[সং. থুত্ + √ কৃ + অ]।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

থুথু

থুতু, থুথু [ thutu, thuthu ] বি. নিষ্ঠীবন, মুখের ফেনাযুক্ত লালাজাতীয় তরল।

[সং. থুত্]।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

থুপি

থুপি [ thupi ] বি. ছোট স্তূপ বা গুচ্ছ, গুছি।

[বাং. থুপ (সং. স্তূপ) + ই]।

১০৩ বার পঠিত মন্তব্য করুন

থুড়া

থুড়া, থোড়া [ thuḍā, thōḍā ] ক্রি.
১. কুঁচি কুঁচি করে কাটা;
২. প্রহারে জর্জরিত করা;
৩. (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে … [বাকিটুকু পড়ুন]

১১৯ বার পঠিত মন্তব্য করুন

থুড়ি

থুড়ি [ thuḍ়i ] অব্য. বি.
১. ভ্রমবশত উচ্চারিত বাক্য প্রত্যাহারসূচক শব্দ (তোমাদের ওই খাঁদুবাবু, থুড়ি রামবাবু, কেমন আছেন?);
২. ছোটদের খেলা সাময়িক বন্ধ রাখার বা … [বাকিটুকু পড়ুন]

১০৫ বার পঠিত মন্তব্য করুন

থুয়া

থুয়া, থোয়া [ thuẏā, thōẏā ] ক্রি. (আঞ্চ. ও পদ্যে) রাখা, স্হাপন করা (‘ঘুমাইনু মুখ থুয়ে জননীর বুকে’: নজরুল; দেওয়া থোয়া)।

☐ বি. বিণ. উক্ত … [বাকিটুকু পড়ুন]

১৩২ বার পঠিত মন্তব্য করুন

থেকে

থেকে [ thēkē ] অব্য. (বিভক্তি বা অনুসর্গ)
১. হইতে (ঘর থেকে, গাছ থেকে, কোথা থেকে);
২. চেয়ে, অপেক্ষা (সবার থেকে বড়)।

[বাং. থাকিয়া]।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

থেকে থেকে

থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)।

১৫১ বার পঠিত মন্তব্য করুন

থেবড়া

থেবড়া [ thēbaḍā ] বিণ. চ্যাপটা, ভোঁতা (থেবড়া নাক)।

[দেশি]।

থেবড়ানো ক্রি. চ্যাপটা করা।

☐ বিণ. উক্ত অর্থ।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

থেবড়ানো

থেবড়ানো ক্রি. চ্যাপটা করা।

☐ বিণ. উক্ত অর্থ।

১২৪ বার পঠিত মন্তব্য করুন

থেলো

থেলো [ thēlō ] বিণ. বড় থোলযুক্ত, ডাবা (থেলো হুঁকো)।

[বাং. থালি + উয়া > ও]।

১২০ বার পঠিত মন্তব্য করুন

থোক

থোক [ thōka ] বি.
১. মোট, একুন (থোক টাকা, সব টাকা থোকে নেব);
২. দফা, ভাগ (থোকে থোকে টাকা দিয়েছি);
৩. থোকা, গুচ্ছ, রাশি … [বাকিটুকু পড়ুন]

১০৯ বার পঠিত মন্তব্য করুন

থোকা

থোকা [ thōkā ] বি. গোছা, গুচ্ছ, স্তবক (থোকা থোকা ফুল)।

[বাং. থোক + আ]।

৯০ বার পঠিত মন্তব্য করুন

থোতনা

থোতনা [ thōtanā ] বি. (অবজ্ঞায়) বড় থুতনি।

[বাং. থুতনি + আ]।

১০৪ বার পঠিত মন্তব্য করুন