বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » দ

দ১–বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের তৃতীয় বর্ণ, দন্ত্য দ্-ধ্বনির দ্যোতক বর্ণ। 

হাড়গোড় ভাঙ্গা দ–মাথাবুক হাঁটুর মধ্যে ঢুকিয়ে (দ-অক্ষরের মতো) বসে থাকতে হয় এমন অবস্থা।

দ২–বি. দহ, জলাভূমি, গর্ত … [বাকিটুকু পড়ুন]

৩৮৫ বার পঠিত মন্তব্য করুন

দঁক

দক, দঁক [ daka, dan̐ka ] বি. গভীর কাদা, পাঁক; কর্দমময় স্হান (দকে পড়ে মরা, দক ভেঙে চলা)।

[সং. উদক]।

১০৫ বার পঠিত মন্তব্য করুন

দংশ

দংশ [ daṃśa ] বি. ডাঁশ, বড় মশা।

[সং. √ দন্শ্ + অ]।

স্ত্রী. দংশী।

৭৯ বার পঠিত মন্তব্য করুন

দংশক

দংশক [ daṃśaka ] বিণ. দংশনকারী, যে কামড়ায়।

☐ বি. ডাঁশ, বড় মশা।

[সং. √ দন্শ্ + অক]।

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

দংশন

দংশন [ daṃśana ] বি.
১. কামড়, দাঁতের আঘাত;
২. হুল ফোটানো (মৌমাছির দংশন)।

[সং. √ দন্শ্ + অন]।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

দংশল

দংশল [ daṃśala ] ক্রি. (ব্রজ.) দংশন করল, কামড় দিল।

[সং. √ দন্শ্]।

১২৪ বার পঠিত মন্তব্য করুন

দংশা

দংশা [ daṃśā ] ক্রি. (সচ. কাব্যে) দংশন করা, কামড়ানো (‘দংশিল কেবল ফণী’: মধু.)।

[সং. √ দন্শ্ + বাং. আ]।

দংশানো ক্রি. বি. দংশন করা।

☐ … [বাকিটুকু পড়ুন]

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

দংশানো

দংশানো ক্রি. বি. দংশন করা।

☐ বিণ. উক্ত অর্থে।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

দংশিত

দংশিত [ daṃśita ] বিণ. দংশন করা বা ছোবল মারা হয়েছে এমন, দষ্ট।

[সং. √ দন্শ্ + ণিচ্ + ত]।

১০২ বার পঠিত মন্তব্য করুন

দংষ্ট্র

দংষ্ট্র [ daṃṣṭra ] বি. যা দিয়ে দংশন করা হয়, দাঁত।

[সং. √ দন্শ্ + ত্র]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

দংষ্ট্রা

দংষ্ট্রা [ daṃṣṭrā ] বি. ১. বড় ও ভয়ংকর দাঁত; ২. দাড়া।

[সং. √ দন্শ্ + ত্র + আ]।

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, … [বাকিটুকু পড়ুন]

১০১ বার পঠিত মন্তব্য করুন

দংষ্ট্রাল

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

১২৯ বার পঠিত মন্তব্য করুন

দংষ্ট্রী

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

১২৪ বার পঠিত মন্তব্য করুন

দই

দই [ di ] বি. দধি, দুধের বিকারবিশেষ, দুধ থেকে প্রস্তুত খাদ্যবিশেষ।

[সং. দধি]।

দই পাতা ক্রি. বি. দই তৈরি করার জন্য দুধে দম্বল বা … [বাকিটুকু পড়ুন]

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

দই পাতা

দই পাতা ক্রি. বি. দই তৈরি করার জন্য দুধে দম্বল বা সাজা দিয়ে পাত্রে রাখা।

১২১ বার পঠিত মন্তব্য করুন

দইবড়া

দইবড়া বি. দইসহযোগে খেতে হয় এমন বড়া, দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

দউ

দউ [ du ] বিণ. (ব্রজ.) দুই, উভয় (‘নয়ন-নলিনী দউ’: বিদ্যা.)।

[সং. দ্বৌ]।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

দক

দক, দঁক [ daka, dan̐ka ] বি. গভীর কাদা, পাঁক; কর্দমময় স্হান (দকে পড়ে মরা, দক ভেঙে চলা)।

[সং. উদক]।

দকে পড়া ক্রি. বি. (আল.) … [বাকিটুকু পড়ুন]

১২১ বার পঠিত মন্তব্য করুন

দকে পড়া

দকে পড়া ক্রি. বি. (আল.) ভীষণ বিপদে প়ড়া।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণ রায়

দক্ষিণ রায় [ dakṣiṇa-rāẏa ] বি. মঙ্গলকাব্যে বর্ণিত সুন্দরবনের বনদেবতা বা ব্যাঘ্রদেবতা।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণাচল

দক্ষিণাচল [ dakṣiṇācala ] বি. পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্হিত পর্বত, মলয়গিরি।

[সং. দক্ষিণ + অচল (পর্বত)]।

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণাচার

দক্ষিণাচার [ dakṣiṇācāra ] বি. তান্ত্রিক আচারবিশেষ।

[সং. দক্ষিণ + আচার]।

দক্ষিণাচারী (-রিন্) বিণ. দক্ষিণাচার পালনকারী।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণাচারী

দক্ষিণাচারী (-রিন্) বিণ. দক্ষিণাচার পালনকারী।

১০৩ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণান্ত

দক্ষিণান্ত [ dakṣiṇānta ] বি. পুরোহিতকে দক্ষিণা দানপূর্বক পূজাদি অনুষ্ঠানের সমাপ্তি (‘বিদায় দিলাম তারে যথোচিত দক্ষিণান্ত ক’রে: সু.দ.)

[সং. দক্ষিণ + অন্ত]

৮০ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণাপথ

দক্ষিণাপথ [ dakṣiṇā-patha ] বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণ দিকে অবস্হিত ভারতবর্ষের অংশ, দাক্ষিণাত্য।

[সং. দক্ষিণা + পথ]।

১৪১ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণাবর্ত

দক্ষিণাবর্ত [ dakṣiṇābarta ] বিণ.
১. দক্ষিণ বা ডান দিকে পাক খেয়ে গেছে এমন (দক্ষিণাবর্ত শঙ্খ);
২. দক্ষিণ দিকে আবর্তবিশিষ্ট।

☐ বি. দক্ষিণাপথ।

[সং. দক্ষিণ + ... [বাকিটুকু পড়ুন]

১২২ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণাবহ

দক্ষিণাবহ [ dakṣiṇābaha ] বি. দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু, মলয়বায়ু।

[সং. দক্ষিণ + আ + √ বহ্ + অ]।

১১০ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণাস্য

দক্ষিণাস্য [ dakṣiṇāsya ] বিণ. যার আস্য বা মুখ দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে এমন।

[সং. দক্ষিণ + আস্য]।

১০২ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণায়ন

দক্ষিণায়ন [ dakṣiṇāẏana ] বি.
১. উত্তর দিকের অয়নান্তরেখা বা কর্কটক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে যাওয়া;
২. সূর্যের উক্ত গমনকাল অর্থাত্ একুশে জুন থেকে … [বাকিটুকু পড়ুন]

১৮৭ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণায়নান্তবৃত্ত

দক্ষিণায়নান্তবৃত্ত বি. সূর্যের দক্ষিণায়নের সীমানিরূপক কল্পিত রেখা, Tropic of Capricorn, মকরক্রান্তি।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

দক্ষিণী

দক্ষিণী [ dakṣiṇī ] বিণ. দক্ষিণদিক সংক্রান্ত বা দক্ষিণ দিকের (দক্ষিণী হাওয়া)।

[সং. দক্ষিণ + ঈ]।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

দখল

দখল [ dakhala ] বি.
১. অধিকার, কর্তৃত্ব, অধীনতা (জমির দখল পাওয়া, দখলে রাখা);
২. জ্ঞান, ব্যুত্পত্তি, পটুতা (বিজ্ঞানে দখল আছে)। [আ. দখ্ল্]।

দখলকার, দখলদার, দখলিকার, … [বাকিটুকু পড়ুন]

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

দখলকার

দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।

১৩০ বার পঠিত মন্তব্য করুন

দখলদার

দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।

১১০ বার পঠিত মন্তব্য করুন

দখলনামা

দখলনামা বি. (সম্পত্তি ইত্যাদিতে) অধিকারের দলিল।

৮৭ বার পঠিত মন্তব্য করুন

দখলি

দখলি বিণ. দখলবিষয়ক; দখলে আছে এমন, অধিকারভুক্ত।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

দখলি স্বত্ব

দখলি স্বত্ব বি. দখলে থাকার ফলে প্রাপ্ত অধিকার।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

দখলিকার

দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।

১০৫ বার পঠিত মন্তব্য করুন

দখলিত

দখলিত বিণ. দখল করা হয়েছে এমন।

৮৯ বার পঠিত মন্তব্য করুন

দখলিদার

দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।

১০১ বার পঠিত মন্তব্য করুন

দখিন

দখিন [ dakhina ] বি. দিক অর্থে দক্ষিণ -এর কোমল রূপ (‘দখিনে যাও চলে’: রবীন্দ্র)।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

দগদগ

দগদগ [ daga-daga ] অব্য. বি. জ্বলন, প্রজ্বলিত আগুনের ভাব; জ্বালাময় ও আগুনের মতো লালচে ক্ষতের ভাব (ঘা দগদগ করছে)।

[দেশি]।

দগদগানি, দগদগি বি. জ্বলুনি, … [বাকিটুকু পড়ুন]

১০৩ বার পঠিত মন্তব্য করুন

দগদগানি

দগদগানি, দগদগি বি. জ্বলুনি, পোড়ানি, জ্বালা (‘হিয়া দগদগি পরাণ পুড়নি’: চণ্ডী.)।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

দগদগি

দগদগানি, দগদগি বি. জ্বলুনি, পোড়ানি, জ্বালা (‘হিয়া দগদগি পরাণ পুড়নি’: চণ্ডী.)।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

দগদগে

দগদগে বিণ. দগদগ করছে এমন, জ্বলছে এমন (দগদগে ঘা)।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

দগ্ধ

দগ্ধ [ dagdha ] বিণ.
১. পোড়া, পুড়ে গেছে এমন (দগ্ধ কাঠ);
২. আগুনের তাপে ঝলসানো হয়েছে এমন (দগ্ধ মাংস);
৩. আগুনে ঝলসে গেছে এমন … [বাকিটুকু পড়ুন]

১০৯ বার পঠিত মন্তব্য করুন

দগ্ধিকা

দগ্ধিকা বি. পোড়া ভাত।

১২২ বার পঠিত মন্তব্য করুন

দগ্ধীকৃত

দগ্ধীকৃত বিণ. দগ্ধ করা হয়েছে এমন।

১০৯ বার পঠিত মন্তব্য করুন

দগ্ধীভূত

দগ্ধীভূত বিণ. পুড়ে গেছে এমন।

৮৯ বার পঠিত মন্তব্য করুন

দগড়

দগড় [ dagaḍ ] বি. ঢাকজাতীয় আনন্ধ রণবাদ্যবিশেষ, দামামা।

[সং. দ্রগড়]।

১২২ বার পঠিত মন্তব্য করুন

দগড়া

দগড়া [ dagaḍā ] বি.
১. চাবুক দিয়ে প্রহারের লম্বা দাগ;
২. দড়ির মতো লম্বা দাগ।

[তু. হি. দগ্ড়া (=রাস্তা, দাগ)]।

৯৬ বার পঠিত মন্তব্য করুন

দঙ্গল

দঙ্গল [ daṅgala ] বি. ১. দল (এক দঙ্গল ছেলে); ২. ভিড়; ৩. কুস্তি।

[ফা. দংগল]।

দঙ্গলে দঙ্গলে ক্রি-বিণ. দলে দলে।

১২০ বার পঠিত মন্তব্য করুন

দঙ্গলে দঙ্গলে

দঙ্গলে দঙ্গলে ক্রি-বিণ. দলে দলে।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

দজ্জাল

দজ্জাল [ dajjāla ] বিণ.
১. অবাধ্য বা দুর্দান্ত;
২. ঝগড়াটে (দজ্জাল মেয়ে);
৩. দুষ্ট।

[আ. দজ্জাল]।

১১২ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডক

দণ্ডক [ daṇḍaka ] বি.
১. পুরাণোক্ত রাজাবিশেষ;
২. পৌরাণিক অরণ্যবিশেষ।

[সং. দণ্ড + ক]।

৯১ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডকলস

দণ্ডকলস [ daṇḍa-kalasa ] বি. ওষধি গাছবিশেষ।

[তু. সং. দণ্ডোত্পল]।

১৩৮ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডকাক

দণ্ডকাক [ daṇḍa-kāka ] বি. দাঁড়কাক।

[সং. দণ্ড + কাক]।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডকারণ্য

দণ্ডকারণ্য [ daṇḍakāraṇya ] বি. (পুরাণে বর্ণিত) নর্মদা ও গোদাবরী নদীর তীরবর্তী দণ্ডক রাজার রাজ্য যা ঋষিশাপে অরণ্যে পরিণত হয়েছিল; বর্তমানে যে অঞ্চল উদ্বাস্তুপুনর্বাসনের জন্য … [বাকিটুকু পড়ুন]

১১৯ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডা

দণ্ডা [ daṇḍā ] ক্রি. শাস্তি দেওয়া (‘বিধাতা আমাকে দণ্ডে’)।

[সং. √দণ্ড্ + বাং. আ]।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডার্হ

দণ্ডার্হ [ daṇḍārha ] বিণ. শাস্তিলাভের যোগ্য, দণ্ডনীয়।

[সং. দণ্ড + √ অর্হ্ + অ]।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডায়মান

দণ্ডায়মান [ daṇḍāẏa-māna ] বিণ. দাঁড়িয়ে আছে এমন; খাড়া।

[সং. √ দণ্ড্ + ক্যঙ্ + শানচ্]।

১১৯ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডি

দণ্ডি [ daṇḍi ] বি. (দণ্ড অর্থাত্ চার হাত পরিমাণ তিন ফের করে গ্রন্হি দেওয়া) যজ্ঞসূত্র বা পইতে।

[সং. দণ্ড১ + বাং. ই]।

১০০ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডিত

দণ্ডিত [ daṇḍita ] বিণ. শাস্তিপ্রাপ্ত, শাস্তি দেওয়া হয়েছে এমন (কারাদণ্ডে দণ্ডিত)।

[সং. √ দণ্ড্ + ত]।

৯৫ বার পঠিত মন্তব্য করুন

দণ্ডী

দণ্ডী [ daṇḍī ] (-ণ্ডিন্) বিণ. দণ্ডধারী।

☐ বি.
১. রাজা;
২. সন্ন্যাসী;
৩. যম;
৪. সংস্কৃত সাহিত্যের প্রসিদ্ধ আলংকারিক ও লেখকবিশেষ।

[সং. দণ্ড + ... [বাকিটুকু পড়ুন]

১৩১ বার পঠিত মন্তব্য করুন

দণ্ড্য

দণ্ড্য [ daṇḍya ] বিণ. দণ্ডনীয়।

[সং. দণ্ড + য]।

১২১ বার পঠিত মন্তব্য করুন

দত্তি

দত্তি [ datti ] বি.
১. দান;
২. বিতরণ।

[সং. √ দা + তি]।

১১১ বার পঠিত মন্তব্য করুন

দদ্রু

দদ্রু [ dadru ] বি. দাদ, চর্মরোগবিশেষ।

[সং. √ দদ্ + রূ, বিকল্পে রু]।

দদ্রুঘ্ন বিণ. দাদনাশক।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

দদ্রুঘ্ন

দদ্রুঘ্ন বিণ. দাদনাশক।

১১১ বার পঠিত মন্তব্য করুন

দধীচ

দধীচ, দধীচি [ dadhīca, dadhīci ] বি.
১. পৌরাণিক মুনিবিশেষ-ইনি অসুর নিধনে সাহায্যের জন্য স্বীয় অস্হি দিয়ে বজ্র নির্মাণকল্পে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন;
২. (আল.) অন্যের … [বাকিটুকু পড়ুন]

৯০ বার পঠিত মন্তব্য করুন

দধীচি

দধীচ, দধীচি [ dadhīca, dadhīci ] বি.
১. পৌরাণিক মুনিবিশেষ-ইনি অসুর নিধনে সাহায্যের জন্য স্বীয় অস্হি দিয়ে বজ্র নির্মাণকল্পে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন;
২. (আল.) অন্যের … [বাকিটুকু পড়ুন]

১২২ বার পঠিত মন্তব্য করুন

দধ্যগ্র

দধ্যগ্র [ dadhyagra ] বি. দইয়ের মাথা বা উপরের অংশ।

[সং. দধি + অগ্র]।

৯৮ বার পঠিত মন্তব্য করুন

দধ্যন্ন

দধ্যন্ন [ dadhyanna ] বি. দই-মাখা ভাত।

[সং. দধি + অন্ন]।

৯৬ বার পঠিত মন্তব্য করুন

দধ্যম্ন

দধ্যম্ন [ dadhyamna ] বি. দইয়ের সাজা, দম্বল।

[সং. দধি + অম্ল]।

৯৬ বার পঠিত মন্তব্য করুন

দনুজ

দনুজ [ danuja ] বি. (দনুর পুত্র বলে) অসুর, দৈত্য।

[সং. দনু + √ জন্ + অ]।

স্ত্রী. দনুজা।

দনুজদলনী বিণ. বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গা।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

দনুজদলনী

দনুজদলনী বিণ. বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গা।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

দনুজা

দনুজা স্ত্রী. দনুজ।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

দন্তী

দন্তী [ dantī ] (-ন্তিন্) বিণ. দাঁতযুক্ত।

☐ বি. হাতি।

[সং. দন্ত + ইন্]।

১০২ বার পঠিত মন্তব্য করুন

দন্তুর

দন্তুর [ dantura ] বিণ. দাঁতালো, বৃহত্ দন্তবিশিষ্ট; দেঁতো (দন্তুর হাসি)।

[সং. দন্ত + উর]।

১০৪ বার পঠিত মন্তব্য করুন

দন্তোদ্গম

দন্তোদ্গম [ dantōd-gama ] বি. মাঢ়ী ভেদ করে নতুন দাঁত বার হওয়া।

[সং. দন্ত + উদ্গম]।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

দন্ত্য

দন্ত্য [ dantya ] বিণ.
১. দাঁতসম্বন্ধীয়;
২. দাঁতের সাহায্যে উচ্চারিত (দন্ত্য ধ্বনি)।

[সং. দন্ত + য]।

১০৫ বার পঠিত মন্তব্য করুন

দন্ত্যবর্ণ

দন্ত্যবর্ণ [ dantya-barṇa ] বি. দাঁতের সাহায্যে উচ্চারিত বর্ণসমূহ।

[সং. দন্ত্য + বর্ণ]।

১০০ বার পঠিত মন্তব্য করুন

দপ্তি

দপ্তি [ dapti ] বি. বই বাঁধার কাজে ব্যবহৃত মোটা কাগজবিশেষ।

[ফা. দফ্তি]।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

দফাদার

দফাদার [ daphā-dāra ] বি.
১. মজুর চৌকিদার প্রভৃতির সর্দার;
২. অশ্বারোহী সৈন্যদলের নায়ক।

[আ. দফাহ্দার]।

১৩২ বার পঠিত মন্তব্য করুন

দফে

দফে [ daphē ] ক্রি-বিণ. বারে, কিস্তিতে (তিন দফে টাকা দিয়েছি, দফে দফে চাইছে)।

[আ. দফহ্]।

১২০ বার পঠিত মন্তব্য করুন

দবদবা

দবদবা [ daba-dabā ] বি.
১. তেজ, পরাক্রম;
২. জাঁকজমক, ঠাট (অবস্হা পড়তি, কিন্তু দবদবা এতটুকু কমেনি)।

[আ. দব্দবহ্]।

১২০ বার পঠিত মন্তব্য করুন

দবিরখাস

দবিরখাস [ dabira-khāsa ] বি. একান্ত বা নিজস্ব সহকারী বা সচিব, প্রাইভেট সেক্রেটারি।

[আ. দবীর-ই-খাস]।

১০২ বার পঠিত মন্তব্য করুন

দমদমা

দমদমা [ dama-damā ] বি. চাঁদমারি হিসাবে প্রস্তুত অর্থাত্ বন্দুক ইত্যাদির নিশানা বা টিপ অভ্যাস করার জন্য নির্মিত মাটির ঢিপি।

[আ. দম্দমহ্]।

১২৮ বার পঠিত মন্তব্য করুন

দমননীতি

দমননীতি [ damana-nīti ] বি. অন্যকে পীড়ন করার নীতি; অন্যের মতকে সম্পূর্ণ দমন করার স্বৈরাচারী নীতি; পীড়ন।

[সং. দমন + নীতি]।

১৪৬ বার পঠিত মন্তব্য করুন

দমবাজ

দমবাজ [ dama-bāja ] বিণ. প্রতারক, ধাপ্পাবাজ।

[ফা দম্বাজ]।

১২১ বার পঠিত মন্তব্য করুন

দমসম

দমসম [ dama-sama ] বিণ. বি. অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফুলে শ্বাসরুদ্ধ কিংবা সেই অবস্হা (গুচ্ছের খেয়ে দমসম লাগছে)।

[বাং. দম২ + সম (অনুকার)-তু. ফা. ... [বাকিটুকু পড়ুন]

১১০ বার পঠিত মন্তব্য করুন

দমসানো

দমসানো [ damasānō ] বি. ক্রি. দমাস দমাস শব্দ করে চলা বা প্রহার দেওয়া।

[দেশি-ধ্বন্যা.]।

৮৯ বার পঠিত মন্তব্য করুন

দমাস

দমাস [ damāsa ] বি. ভারী জিনিস শক্ত ভূমির উপর ফেলার বা দরজা-জানালা জোরে বন্ধ করার আওয়াজ (বস্তাটা দমাস করে ফেলল, দরজাটা দমাস করে বন্ধ … [বাকিটুকু পড়ুন]

৮২ বার পঠিত মন্তব্য করুন

দমিত

দমিত [ damita ] বিণ.
১. শাসিত;
২. বশীভূত;
৩. সংযত (দমিত কাম)।

[সং. √ দম্ + ণিচ্ + ত]।

৭১ বার পঠিত মন্তব্য করুন

দমী

দমী [ damī ] (-মিন্) বিণ.
১. দমনশীল; দমনকারী;
২. সংযমী;
৩. জিতেন্দ্রিয়।

[সং. √ দম্ + ইন্]।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

দম্পতি

দম্পতি [ dampati ] বি. স্বামী ও স্ত্রী. (রাজদম্পতি, কবিদম্পতি)।

[সং. জায়া + পতি]।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

দম্বল

দম্বল [ dambala ] বি. দইয়ের যে অংশ দুধে মিশিয়ে নতুন দই পাতা হয়, দইয়ের সাজা।

[সং. দধ্যম্ল]।

১২১ বার পঠিত মন্তব্য করুন

দম্ভ

দম্ভ [ dambha ] বি.
১. অহংকার, দর্প;
২. আস্ফালন;
৩. (অপ্র.) ধার্মিকতার ভান।

[সং. √ দন্ভ্ + অ]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

দম্ভোক্তি

দম্ভোক্তি [ dambhōkti ] বি. বড়াই, অহংকারসূচক উক্তি।

[সং. দম্ভ + উক্তি]।

১০১ বার পঠিত মন্তব্য করুন

দম্ভোলি

দম্ভোলি [ dambhōli ] বি. বজ্র।

[সং. √ দন্ভ্ + ওলি]।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

দম্য

দম্য [ damya ] বিণ. দমনযোগ্য, দমন করা যায় বা উচিত এমন।

☐ বি. বত্সতর, ছোট ষাঁড়, দামড়া।

[সং. √ দম্ + য]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন