বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ধ (পাতা 4)

ধ্রুপদী

ধ্রুপদী বিণ. ১. গুরুগম্ভীর; ২. চিরায়ত, ক্লাসিকাল (ধ্রুপদী সাহিত্য)।

☐ বি. ধ্রুপদগায়ক।

১৬৪ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুপদীয়া

ধ্রুপদীয়া বি. ধ্রুপদগায়ক।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুব

ধ্রুব [ dhruba ] বি.
১. উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে;
২. (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র।

☐ বিণ. ১. স্হির (ধ্রুব … [বাকিটুকু পড়ুন]

১৪৩ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবক

ধ্রুবক বি. গানের ধুয়া।

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবকা

ধ্রুবকা বি. গানের ধুয়া।

১৪০ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবগণ

ধ্রুবগণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র।

১৪২ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবতা

ধ্রুবতা বি. নিশ্চয়তা; স্হিরতা।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবতারা

ধ্রুবতারা, ধ্রুবনক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star.

১৮৬ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবনক্ষত্র

ধ্রুবতারা, ধ্রুবনক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star.

১৪৫ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবপদ

ধ্রুবপদ বি. ১. ধ্রুপদ; ২. স্হিরপদ (‘যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি’: রবীন্দ্র); ৩. ধুয়া।

১৫৫ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবরেখা

ধ্রুবরেখা বি. বিষুবরেখা।

১২১ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবলোক

ধ্রুবলোক বি. নিত্যধাম, স্বর্গলোক।

১৪৯ বার পঠিত মন্তব্য করুন

ধ্রুবা

ধ্রুবা বি. গানের ধুয়া।

১৫৮ বার পঠিত মন্তব্য করুন

ধড়

ধড় [ dhaḍ ] বি.
১. কাঁধ বা ঘাড় থেকে কোমর পর্যন্ত দেহাংশ;
২. মস্তকহীন দেহ;
৩. দেহ (‘যেন প্রাণ আসল ধড়ে’: নজরুল)।

[হি.ধড়]।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

ধড়ফড়

ধড়ফড় [ dhaḍ-phaḍ ] বি. অব্য.
১. অস্হিরতা বা হৃত্পিণ্ডের দ্রুত কম্পন (বুক ধড়ফড় করছে);
২. ছটফট (কাটা পাঁঠার মতো ধড়ফড় করছে)।

[দেশি]।

ধড়ফড়ানি বি. … [বাকিটুকু পড়ুন]

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

ধড়ফড়ানি

ধড়ফড়ানি বি. চঞ্চলতা, ছটফটানি।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

ধড়মড়

ধড়মড় [ dhaḍ-maḍ ] বি. অব্য. আকস্মিক চঞ্চলতা বা ব্যস্ততার ভাব (ধড়মড় করে বিছানা থেকে নামা)।

[ধ্বন্যা.]।

১৪৮ বার পঠিত মন্তব্য করুন

ধড়া

ধড়া [ dhaḍā ] বি. ধটি, কটিবস্ত্র (পীতধড়া)।

[সং. ধটিকা]।

ধড়াচূড়া, (কথ্য) ধড়াচুড়ো বি.
১. শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট;
২. (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় … [বাকিটুকু পড়ুন]

১১১ বার পঠিত মন্তব্য করুন

ধড়াচূড়া

ধড়াচূড়া, (কথ্য) ধড়াচুড়ো বি.
১. শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট;
২. (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)।

১০৬ বার পঠিত মন্তব্য করুন

ধড়াস

ধড়াস [ dhaḍ়āsa ] অব্য. বি.
১. জোরে পতনের শব্দ (ওটাকে ধড়াস করে ফেললে কেন?);
২. হৃত্স্পন্দনের প্রবল ধ্বনি, ধক (বুকটা ধড়াস করে উঠল)।

[ধ্বন্যা.]।

ধড়াস … [বাকিটুকু পড়ুন]

১৩৩ বার পঠিত মন্তব্য করুন

ধড়াস ধড়াস

ধড়াস ধড়াস বি. অব্য. ক্রমাগত জোরে হৃত্স্পন্দনধ্বনি; প্রবল ধড়ফড়।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

ধড়িবাজ

ধড়িবাজ [ dhaḍi-bāja ] বিণ.
১. ধূর্ত, কূটকৌশলী, ফন্দিবাজ (এরকম ধড়িবাজ লোকের সঙ্গে এঁটে ওঠা শক্ত);
২. প্রতারক, ধাপ্পাবাজ।

[বাং. ধড় (< সং. ধূর্ত) + ... [বাকিটুকু পড়ুন]

১০৭ বার পঠিত মন্তব্য করুন

ধড়িবাজি

ধড়িবাজি বি. ধড়িবাজের মতো আচরণ, ধূর্তামি।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন