বাংলা ডিকশনারী » বিষয়বস্তু » ন

ন১–বাংলা বর্ণমালার বিংশ ব্যঞ্জনবর্ণ এবং দন্তমূলীয় নাসিক্য ন্-ধ্বনির লিখিত রূপ।

ন২–বি. বিণ. ৯ সংখ্যা বা সংখ্যক, নয় (ন-দিন পরে ন-টা বাজে)। [বাং. নয় < সং. নবন্]।

ন৩–বিণ. 
১. নতুন।
২. … [বাকিটুকু পড়ুন]

৪৬৬ বার পঠিত মন্তব্য করুন

ন যযৌ ন তস্হৌ

ন যযৌ ন তস্হৌ [ na yayau na tashau ] বি. কর্তব্য স্হির করতে না পারার দরুন স্হির হয়ে থাকা (ব্যাপার দেখে আমার তো তখন … [বাকিটুকু পড়ুন]

১৪৪ বার পঠিত মন্তব্য করুন

নঁহু

নহু, নঁহু [ nahu, namhu ] অব্য. (প্রা. বাং. ব্রজ.) কখনোই নয়।

[বাং. নহা]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

নই

নই১ [ ni ] ক্রি. নহি (আমি দুর্বল নই)।

[নহা দ্র]।

নই২ [ ni ] বি. (প্রা. বাং.) নদী (‘কামিনী-নই-কূলে’: শ্রীকৃষ্ণ)।

[সং. নদী]।

নই৩ [ ni ] … [বাকিটুকু পড়ুন]

১২২ বার পঠিত মন্তব্য করুন

নই তালিম

নই তালিম [ ni tālima ] বি. নতুন শিক্ষা।

[হি. নঈ + আ. তালীম]।

৯৭ বার পঠিত মন্তব্য করুন

নউই

নউই [ nui ] বি. মাসের নয় তারিখ।

☐ বিণ. (মাস সম্বন্ধে) নয় তারিখের (নউই চৈত্র)।

[বাং. নয় + ই]।

১১০ বার পঠিত মন্তব্য করুন

নও

নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)।

[নহা দ্র]।

১৪৭ বার পঠিত মন্তব্য করুন

নওজোয়ান

নওজোয়ান [ nō-jōẏāna ] বি. বিণ. ১. তরুণ সৈনিক; ২. যুবকবীর; ৩. নবযুবক (‘চলবে নওজোয়ান’: নজরুল)।

[হি. নও < ফা. নও + ফা. জওয়ান্]।

১২০ বার পঠিত মন্তব্য করুন

নওবত

নওবত, নহবত [ nōbata, nahabata ] বি.
১. সানাই ইত্যাদির ঐকতান বাদ্য; ২. মূলত বিবাহাদি আনন্দোত্সব উপলক্ষ্যে সানাই ইত্যাদির ঐকতান বাদ্য।

[ফা. নওবত্]।

নওবতখানা, নহবতখানা বি. … [বাকিটুকু পড়ুন]

১১০ বার পঠিত মন্তব্য করুন

নওবতখানা

নওবতখানা, নহবতখানা বি. যে জায়গায় বসে নওবত বাজানো হয়।

১১২ বার পঠিত মন্তব্য করুন

নওরোজ

নওরোজ [ nō-rōja ] বি. পারসিক মতে বছরের প্রথম দিন, পারস্যের নববর্ষ।

[ফা. নওরোজ]।

১০২ বার পঠিত মন্তব্য করুন

নওল

নওল [ nōla ] বিণ. (ব্রজ.) নবন (নওলকিশোর)।

[সং. নব > নও + ল (স্বার্থে)]।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

নকল

নকল [ nakala ] বি.
১. অনুকরণ (বিলাতের নকল করা);
২. প্রতিলিপি বা প্রতিরূপ (এটাকে হুবহু নকল করতে পারবে?);
৩. পরীক্ষায় অসাধুভাবে বা অন্যায়ভাবে অন্যের … [বাকিটুকু পড়ুন]

১১৮ বার পঠিত মন্তব্য করুন

নকলনবিশ

নকলনবিশ বি.
১. অনুলিপি লেখক, copyist;
২. বি. বিণ. নকল বা অনুকরণ করতে পটু এমন।

১৩১ বার পঠিত মন্তব্য করুন

নকলি

নকলি বিণ. কৃত্রিম, জাল (নকলি মুক্তো)।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

নকশা

নকশা [ nakaśā ] বি.
১. চিত্রাদির কাঠামো বা খসড়া, স্কেচ;
২. রেখার দ্বারা অঙ্কিত চিত্র, রেখাচিত্র, পরিকল্পনা বা প্ল্যানের রেখাচিত্র (বাড়ির নকশা);
৩. জায়গা-জমি … [বাকিটুকু পড়ুন]

১১৮ বার পঠিত মন্তব্য করুন

নকশাকাটা

নকশাকাটা, নকশাদার বিণ. নকশা দিয়ে অলংকৃত।

১০২ বার পঠিত মন্তব্য করুন

নকশাকার

নকশাকার বি. যে নকশা প্রস্তুত করে, draftsman.

৯৬ বার পঠিত মন্তব্য করুন

নকশাদার

নকশাকাটা, নকশাদার বিণ. নকশা দিয়ে অলংকৃত।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

নকশাপাড়

নকশাপাড় বিণ. (বস্ত্রাদি সম্বন্ধে) বিচিত্র পাড়ওয়ালা (নকশাপাড় শাড়ি)।

১২০ বার পঠিত মন্তব্য করুন

নকশাল

নকশাল [ nakaśāla ] বি. (মাও জে-দং কর্তৃক প্রভাবিত মার্কসবাদে বিশ্বাসী) উগ্রপন্হী কমিউনিস্ট (দার্জিলিং জেলার নকশালবাড়ি অঞ্চলে সর্বপ্রথম এই উগ্রপন্হী কমিউনিস্টদের মতবাদ প্রচারিত হয়েছিল বলে … [বাকিটুকু পড়ুন]

১৮১ বার পঠিত ১টি মন্তব্য

নকশালপন্হী

নকশালপন্হী, নকশালবাদী বিণ. উক্ত মতবাদে বিশ্বাসী।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

নকশালবাদী

নকশালপন্হী, নকশালবাদী বিণ. উক্ত মতবাদে বিশ্বাসী।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

নকশালি

নকশালি বি. নকশালপন্হী মতে বিশ্বাসী ব্যক্তি।

☐ বিণ. নকশালপন্হী; নকশাল সম্পর্কিত (নকশালি আন্দোলন)।

১৩৪ বার পঠিত মন্তব্য করুন

নকশি

নকশি, (বর্জি.) নকশী, (বর্জী.) নকসী [ nakaśi, nakaśī, nakasī ] বিণ. নকশাযুক্ত (নকশি-কাঁথা)।

[বাং. নকশা + ই]।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

নকসী

নকশি, (বর্জি.) নকশী, (বর্জী.) নকসী [ nakaśi, nakaśī, nakasī ] বিণ. নকশাযুক্ত (নকশি-কাঁথা)।

[বাং. নকশা + ই]।

১২৬ বার পঠিত মন্তব্য করুন

নকাশি

নকাশি [ nakāśi ] বি.
১. চিত্রণ;
২. ধাতুপাত্রাদিতে চিত্রণ বা খোদাইয়ের কাজ বা কারুকার্য।

[ফা. নক্কাশী]।

১২০ বার পঠিত মন্তব্য করুন

নকিব

নকিব, (বর্জি.) নকীব [ nakiba, (barji.) nakība ] বি. রাজসভার ঘোষক অর্থাত্ যে ব্যক্তি রাজার জয় ঘোষণা করে এবং সভায় আগত ব্যক্তিদের পরিচয় উচ্চকণ্ঠে জ্ঞাপন … [বাকিটুকু পড়ুন]

১১৭ বার পঠিত মন্তব্য করুন

নকিবদার

নকিবদার [ nakiba-dāra ] বি.
১. পাহারাওয়ালা;
২. রাত্রে যে পাহারা দেয় এবং উচ্চকণ্ঠে প্রহর ইত্যাদি ঘোষণা করে।

[আ. নকীব্ + ফা. দার]।

১০১ বার পঠিত মন্তব্য করুন

নকুল

নকুল [ nakula ] বি. ১. নেউল, বেজি; ২. শিব; ৩. চতুর্থ পাণ্ডব।

[সং. ন + কুল (সমাসান্ত)]।

নকুলেশ্বর বি. ১. ভৈরববিশেষ; ২. মহাদেব।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

নকুলদানা

নকুলদানা, (বর্জি.) নকলদানা [ nakula-dānā, nakala-dānā ] বি. চিনির রসে পাক দেওয়া বড় দানার মতো মিষ্টান্নবিশেষ।

[বাং. নকুল (< আ. নক্ল্) + ফা. দানা]।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

নকুলে

নকুলে [ nakulē ] বিণ.
১. নকল করে এমন, নকল করাই যার কাজ এমন, নকলনবিশ;
২. রঙ্গরস করার জন্য অন্যের কথা ঢং প্রভৃতি নকল করে … [বাকিটুকু পড়ুন]

১১৯ বার পঠিত মন্তব্য করুন

নকুলেশ্বর

নকুলেশ্বর বি. ১. ভৈরববিশেষ; ২. মহাদেব।

১০৪ বার পঠিত মন্তব্য করুন

নক্ত

নক্ত [ nakta ] বি.
১. রাত্রি;
২. ছেঁড়া ন্যাকড়া, কানি।

[সং. √ নজ্ + ত]।

নক্তচর, নক্তচারী (-রিন্), নক্তঞ্চর বিণ. নিশাচর।

☐ বি. ১. রাক্ষস; … [বাকিটুকু পড়ুন]

১০৬ বার পঠিত মন্তব্য করুন

নক্তচর

নক্তচর, নক্তচারী (-রিন্), নক্তঞ্চর বিণ. নিশাচর।

☐ বি. ১. রাক্ষস; ২. প্যাঁচা; ৩. চোর।

৮৮ বার পঠিত মন্তব্য করুন

নক্তচারী

নক্তচর, নক্তচারী (-রিন্), নক্তঞ্চর বিণ. নিশাচর।

☐ বি. ১. রাক্ষস; ২. প্যাঁচা; ৩. চোর।

৯৪ বার পঠিত মন্তব্য করুন

নক্তঞ্চর

নক্তচর, নক্তচারী (-রিন্), নক্তঞ্চর বিণ. নিশাচর।

☐ বি. ১. রাক্ষস; ২. প্যাঁচা; ৩. চোর।

৭৪ বার পঠিত মন্তব্য করুন

নক্তান্ধ

নক্তান্ধ বিণ. রাতকানা।

১২৭ বার পঠিত মন্তব্য করুন

নক্তান্ধতা

নক্তান্ধতা বি. রাতে চোখে দেখতে না পাওয়া।

১১৮ বার পঠিত মন্তব্য করুন

নক্র

নক্র [ nakra ] বি. কুমির।

[সং. ন + √ ক্রম্ + অ]।

নক্ররাজ বি. হাঙর।

নক্রা বি. (স্ত্রী.) স্ত্রী কুমির।

৯৩ বার পঠিত মন্তব্য করুন

নক্ররাজ

নক্ররাজ বি. হাঙর।

১০৩ বার পঠিত মন্তব্য করুন

নক্রা

নক্রা বি. (স্ত্রী.) স্ত্রী কুমির।

১৬২ বার পঠিত মন্তব্য করুন

নক্ষত্র

নক্ষত্র [ nakṣatra ] বি.
১. তারকা, তারা;
২. (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা … [বাকিটুকু পড়ুন]

১৫৪ বার পঠিত মন্তব্য করুন

নক্ষত্রগতি

নক্ষত্রগতি, নক্ষত্রবেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)।

১১১ বার পঠিত মন্তব্য করুন

নক্ষত্রপতি

নক্ষত্রপতি বি. চন্দ্র।

৯১ বার পঠিত মন্তব্য করুন

নক্ষত্রপাত

নক্ষত্রপাত বি. ১. উল্কাপাত; ২. (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু।

১১৩ বার পঠিত মন্তব্য করুন

নক্ষত্রপুঞ্জ

নক্ষত্রপুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা।

৮৬ বার পঠিত মন্তব্য করুন

নক্ষত্রবিদ্যা

নক্ষত্রবিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র।

১৩৫ বার পঠিত মন্তব্য করুন

নক্ষত্রবেগ

নক্ষত্রগতি, নক্ষত্রবেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

নক্ষত্রলোক

নক্ষত্রলোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ।

১৩৭ বার পঠিত মন্তব্য করুন

নকড়াছকড়া

নকড়াছকড়া [ nakaḍāchakaḍ়ā ] বি. অবহেলা, তাচ্ছিল্য (তাকে এভাবে নকড়াছকড়া করা উচিত হয়নি)।

[বাং. নয় কড়া + ছয় কড়া]।

১২০ বার পঠিত মন্তব্য করুন

নখ

নখ [ nakha ] বি. আঙুলের অগ্রভাগের বৃদ্ধিশীল উপাস্হিবিশেষ।

[সং. √ নখ্ + অ]।

নখকুনি, নখকোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ।

নখদর্পণ [ nakhadarpaṇa ] … [বাকিটুকু পড়ুন]

১৫২ বার পঠিত মন্তব্য করুন

নখকুনি, নখকোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ।

নখকুনি, নখকোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ।

৯৪ বার পঠিত মন্তব্য করুন

নখকোনি

নখকুনি, নখকোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ।

৮০ বার পঠিত মন্তব্য করুন

নখদর্পণ

নখদর্পণ [ nakhadarpaṇa ] বি.
১. অলৌকিক শক্তিবলে কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের নখে প্রতিবিম্বিত করে দেখানো;
২. (আল.) নিখুঁত ও সুস্পষ্ট জ্ঞান (এই সমস্ত … [বাকিটুকু পড়ুন]

৮৯ বার পঠিত মন্তব্য করুন

নখর

নখর [ nakhara ] বি. নখ।

[সং. নখ + √ রা + অ]।

৮৮ বার পঠিত মন্তব্য করুন

নখরঞ্জনী

নখরঞ্জনী [ nakharañjanī ] বি.
১. নরুন নখ কাটার যন্ত্রবিশেষ;
২. মেহেদি গাছ বা তার পাতা।

৯৯ বার পঠিত মন্তব্য করুন

নখরাঘত

নখরাঘত, নখাঘাত বি. নখের আঘাত; নখের আঁচড়।

৮২ বার পঠিত মন্তব্য করুন

নখরায়ুধ

নখরায়ুধ, নখায়ুধ বি. যে সমস্ত পশুপাখির নখই প্রধান অস্ত্র-যেমন বাঘ সিংহ শকুন ইত্যাদি।

১০২ বার পঠিত মন্তব্য করুন

নখাঘাত

নখরাঘত, নখাঘাত বি. নখের আঘাত; নখের আঁচড়।

১২১ বার পঠিত মন্তব্য করুন

নখায়ুধ

নখরায়ুধ, নখায়ুধ বি. যে সমস্ত পশুপাখির নখই প্রধান অস্ত্র-যেমন বাঘ সিংহ শকুন ইত্যাদি।

৮০ বার পঠিত মন্তব্য করুন

নখী

নখী১ [ nakhī ] (-খিন্) বিণ. তীক্ষ্ণ নখবিশিষ্ট।

[সং. নখ + ইন্]।

নখী২ [ nakhī ] বি. গন্ধদ্রব্যবিশেষ, একরকম সামুদ্রিক শামুকের খোলা ভেজে প্রস্তুত গন্ধদ্রব্য।

[সং. ... [বাকিটুকু পড়ুন]

৯৬ বার পঠিত মন্তব্য করুন

নগ

নগ [ naga ] বি.
১. পক্বত (নগরাজ, নগাধিপ);
২. (বিরল) গাছ।

[সং. ন + √ গম্ + অ]।

নগজ বি. যার পর্বতে জন্ম বা উত্পত্তি; হাতি। … [বাকিটুকু পড়ুন]

১০৭ বার পঠিত মন্তব্য করুন

নগজ

নগজ বি. যার পর্বতে জন্ম বা উত্পত্তি; হাতি।

১০২ বার পঠিত মন্তব্য করুন

নগণ্য

নগণ্য [ nagaṇya ] বিণ.
১. গণনার অযোগ্য (সংখ্যা নগণ্য);
২. তুচ্ছ, সামান্য, উপেক্ষা করার মতো, বাজে (নগণ্য লোক)।

[সং. ন + গণ্য]।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

নগদ

নগদ [ nagada ] বি.
১. ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি);
২. খুচরো বা কাঁচা টাকা অর্থাত্ যে … [বাকিটুকু পড়ুন]

৯৯ বার পঠিত মন্তব্য করুন

নগদ বিদায়

নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া।

৮৩ বার পঠিত মন্তব্য করুন

নগদা

নগদা [ nagadā ] বিণ.
১. সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম);
২. দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার);
৩. সঙ্গে সঙ্গে … [বাকিটুকু পড়ুন]

১০৮ বার পঠিত মন্তব্য করুন

নগদানগদি

নগদানগদি [ nagadānagadi ] বিণ. নগদে লেনদেন হয় এমন।

☐ ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)।

১২৩ বার পঠিত মন্তব্য করুন

নগদি

নগদি [ nagadi ] বি.
১. পাইক, বরকন্দাজ;
২. জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

নগনদী

নগনদী বি. পাহাড়ি নদী (‘বইছে নগনদী’: রবীন্দ্র)।

৮৮ বার পঠিত মন্তব্য করুন

নগনন্দিনী

নগনন্দিনী বি. পার্বতী, উমা, দুর্গাদেবী, গিরিরাজের কন্যা।

১১৬ বার পঠিত মন্তব্য করুন

নগপতি

নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।

৭৩ বার পঠিত মন্তব্য করুন

নগরাজ

নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।

৯৫ বার পঠিত মন্তব্য করুন

নগাধিপ

নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।

৯৮ বার পঠিত মন্তব্য করুন

নগুরে

নগুরে [ nagurē ] বিণ.
১. নগরে বাস করে এমন;
২. নগরসম্বন্ধীয়, শহুরে।

[সং. নগর + বাং. ইয়া > এ]।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

নগেন্দ্র

নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।

১০২ বার পঠিত মন্তব্য করুন

নগ্ন

নগ্ন [ nagna ] বিণ.
১. উলঙ্গ, বিবস্ত্র (নগ্নদেহ);
২. আবৃত বা ঢাকা নয় এমন, অনাবৃত (নগ্নপদ);
৩. খাঁটি, অকৃত্রিম, স্পষ্ট (নগ্ন সত্য)।

[সং. √ ... [বাকিটুকু পড়ুন]

১১৯ বার পঠিত মন্তব্য করুন

নগ্নক

নগ্নক বিণ. উলঙ্গ।

☐ বি. ক্ষপণক, বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ।

১০৮ বার পঠিত মন্তব্য করুন

নগ্নতা

নগ্নতা বি. নগ্ন (‘নির্মল নগ্নতাখানি বর্মসম পরি’: সু. দ.)।

১২৫ বার পঠিত মন্তব্য করুন

নগ্না

নগ্না [ nagnā ] বিণ. (স্ত্রী.) নগ্ন।

১০৭ বার পঠিত মন্তব্য করুন

নগ্নিকা

নগ্নিকা [ nagnikā ] বিণ. (স্ত্রী.)
১. বিবস্ত্রা, নগ্না;
২. অপ্রাপ্তবয়স্কা।

☐ বি. (স্ত্রী.) অপ্রাপ্তবয়স্কা বা রজস্বলা হয়নি এমন নারী, শিশুকন্যা।

[সং. নগ্ন + ক ... [বাকিটুকু পড়ুন]

১৩৯ বার পঠিত মন্তব্য করুন

নগ্নীকরণ

নগ্নীকরণ [ nagnīkaraṇa ] বি.
১. উলঙ্গ করা;
২. আবরণ উন্মোচন।

৯৩ বার পঠিত মন্তব্য করুন

নচিকেতা

নচিকেতা [ nacikētā ] বি.
১. অগ্নি;
২. বৈদিক ঋষিবিশেষ।

[সং. নচিকেতস্]।

বিণ. নাচিকেত।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন

নচেত্

নচেত্ [ nacēt ] অব্য. নতুবা, নইলে, অন্যথায়।

[সং. ন + চেত্]।

১০২ বার পঠিত মন্তব্য করুন

নচ্ছার

নচ্ছার [ nacchāra ] বিণ. ১. অপদার্থ; ২. পাজি, দুষ্ট, লক্ষ্মীছাড়া; ৩. দুর্বুদ্ধি; ৪. নীচ।

[বাং. তু. হি. লুচ্ছা (=লম্পট, নীচ, দুষ্ট)]।

৯০ বার পঠিত মন্তব্য করুন

নজর

নজর [ najara ] বি.
১. দৃষ্টি (নজরে পড়া, কু-নজর);
২. মনোবৃত্তি (ছোট নজর);
৩. লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); … [বাকিটুকু পড়ুন]

১০৩ বার পঠিত মন্তব্য করুন

নজর কাড়া

নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)।

৯৮ বার পঠিত মন্তব্য করুন

নজর দেওয়া

নজর দেওয়া ক্রি. বি.
১. লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো);
২. অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)।

৭৬ বার পঠিত মন্তব্য করুন

নজর লাগা

নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উত্পাতে পড়া।

১২০ বার পঠিত মন্তব্য করুন

নজরদার

নজরদার বি.
১. পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator;
২. প্রহরী।

৯৪ বার পঠিত মন্তব্য করুন

নজরবন্দি

নজরবন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত।

☐ বি. অন্তরিত ব্যক্তি।

১১৫ বার পঠিত মন্তব্য করুন

নজরানা

নজরানা [ najarānā ] বি. উপঢৌকন, ভেট, সেলামি (নজরানা না দিলে রাজবাড়িতে ঢোকা যাবে না)।

[আ. নজর্ + ফা. আনা]।

১১২ বার পঠিত মন্তব্য করুন

নজরুলগীতি

নজরুলগীতি [ najarula-gīti ] বি. কাজি নজরুল ইসলামের রচিত গান।

১১১ বার পঠিত মন্তব্য করুন

নজরে পড়া

নজরে পড়া ক্রি. বি.
১. দৃষ্টিগোচর হওয়া;
২. অনুগ্রহ বা সমাদর লাভ করা।

১০০ বার পঠিত মন্তব্য করুন

নজরে রাখা

নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা।

৮৭ বার পঠিত মন্তব্য করুন

নজির

নজির [ najira ] বি.
১. (প্রধানত) মামলামোকদ্দমায় বা সরকারি বিধিবিধানে প্রমাণস্বরূপ উল্লেখ করা যায় এমন পূর্ব-ঘটনা;
২. দৃষ্টান্ত (নজিরবিহীন ঘটনা)।

[আ. নজীর্]।

৮৩ বার পঠিত মন্তব্য করুন

নঞর্থক

নঞর্থক বিণ. নেতিবাচক, অভাবার্থক, negative (নঞর্থক শব্দ)।

১১১ বার পঠিত মন্তব্য করুন

নঞ্

নঞ্ [ nañ ] অব্য. নেতিবাচক, না-বোধক পদ বা উপসর্গ-এই পদ ন, আ, অ, প্রভৃতি রূপ লাভ করে যথা অসাধু, নগণ্য ইত্যাদি।

☐ বিণ. নেতিবাচক … [বাকিটুকু পড়ুন]

১২৪ বার পঠিত মন্তব্য করুন

নঞ্ তত্পুরুষ

নঞ্ তত্পুরুষ বি. (ব্যাক.) সাদৃশ্য অভাব অল্পতা অন্যত্ব অপ্রশস্ততা ও বিরোধবাচক তত্পুরুষ সমাস বা নঞর্থক শব্দের সঙ্গে নিষ্পন্ন তত্পুরুষ, যথা নপুংসক, অসাধু।

১৫৩ বার পঠিত মন্তব্য করুন