প্রাণায়াম [ prāṇāẏāma ] বি. যোগসাধনার প্রক্রিয়াবিশেষ, নির্দিষ্ট রীতিতে পূরক (শ্বাসগ্রহণ), কুম্ভক (শ্বাসধারণ) ও রেচক (শ্বাসত্যাগ)-এই প্রক্রিয়ার শাস্ত্রীয় নাম।
[সং. প্রাণ + আ + √ ... [বাকিটুকু পড়ুন]
প্রাণিপাত [ prāṇi-pāta ] বি.
১. প্রণাম;
২. ভূমিতে লুটিয়ে অভিবাদন।
[সং. প্র + নি + √ পত্ + অ]।
প্রাতর্গেয় [ prātargēẏa ] বিণ. সকালে গীতযোগ্য, সকালে গাওয়া বা ভজনা করা উচিত এমন।
[সং. প্রাতঃ + গেয়]।
প্রাতর্বাক্য [ prātarbākya ] বি. প্রভাতে প্রথমোচ্চারিত বাক্য, যা সত্য হয় বলে বিশ্বাস।
[সং. প্রাতঃ + বাক্য]।
প্রাতিকূল্য [ prāti-kūlya ] বি. প্রতিকূলতা, বিরোধিতা (প্রকৃতির প্রাতিকূল্য)।
[সং. প্রতিকূল + য]।
প্রাতিপাদিক [ prāti-pādika ] বি. (ব্যাক.) বিভক্তিহীন বিশেষ্য বা বিশেষণ শব্দ।
☐ বিণ. প্রতিপদ-সম্বন্ধীয়।
[সং. প্রতিপদ + ইক]।
প্রাতিভাসিক [ prāti-bhāsika ] বিণ. প্রতিভাসে অর্থাত্ ইন্দ্রিয়গোচরে সত্য বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা নয় এমন, বাস্তব না হয়েও বাস্তবরূপে প্রতীয়মান।
[তু. পারমার্থিক।
[সং. ... [বাকিটুকু পড়ুন]
প্রাতিষ্ঠানিক [ prātiṣṭhānika ] বিণ. প্রতিষ্ঠানগত (ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ)।
[সং. প্রতিষ্ঠান + ইক]।
প্রাতিস্বিক [ prātisbika ] বিণ.
১. প্রত্যেকের স্বকীয়, ব্যক্তিগত;
২. সর্বসাধারণের নয় এমন (প্রাতিস্বিক ধর্ম, প্রাতিস্বিক বিশ্বাস)।
[সং. প্রতি + স্ব + ইক]।
প্রাত্যয়িক [ prātyaẏika ] বিণ.
১. প্রত্যয়সম্বন্ধীয়;
২. প্রত্যয়ী, আস্হাবান।
[সং. প্রত্যয় + ইক]।
প্রাথমিক [ prāthamika ] বিণ.
১. প্রথমে কৃত (প্রাথমিক আলাপ, প্রাথমিক কর্তব্য, প্রাথমিক ব্যবহার);
২. প্রারম্ভকালীন (প্রাথমিক শিক্ষা)।
[সং. প্রথম + ইক]।
প্রাধান্য [ prādhānya ] বি.
১. শ্রেষ্ঠতা (ধর্মের প্রাধান্য, যুক্তির প্রাধান্য);
২. নেতৃত্ব;
৩. প্রভুত্ব;
৪. আধিক্য (আবেগের প্রাধান্য)।
[সং. প্রধান + য]।
প্রান্তর [ prāntara ] বি.
১. গাছ জল বসতি প্রভৃতি নেই এমন বিস্তৃত ভূমি;
২. মাঠ (ধু ধু প্রান্তর)।
[সং. প্র + অন্তর]।
প্রাপক [ prāpaka ] বিণ. বি.
১. যে প্রাপ্ত হয় বা পায়;
২. যে পাবার অধিকারী।
[সং. প্র + √ আপ্ + অক];
৩. যে … [বাকিটুকু পড়ুন]
প্রাপণ [ prāpaṇa ] বি.
১. পাওয়া, প্রাপ্তি।
[সং. প্র + √ আপ্ + অন];
২. পাওয়ানো।
[সং. প্র +√ আপ্ + ণিচ্ + অন]।
প্রাপ্য [ prāpya ] বিণ.
১. প্রাপ্তিযোগ্য, লভ্য, প্রাপ্তব্য;
২. পাওনা (তাঁর প্রাপ্য মর্যাদা তিনি পাননি)।
[সং. প্র + √ আপ্ + য]।
প্রাবল্য [ prābalya ] বি. প্রবলতা, প্রাধান্য, তীব্রতা (উত্সাহের প্রাবল্য, ঝড়ের প্রাবল্য)।
[সং. প্রবল + য]।
প্রাবাসিক [ prābāsika ] বিণ.
১. প্রবাসসম্বন্ধীয়;
২. প্রবাসকালীন (প্রাবাসিক অভিজ্ঞতা)।
[সং. প্রবাস + ইক]।
প্রাবীণ্য [ prābīṇya ] বি.
১. প্রবীণের ভাব বা অবস্হা, প্রবীণতা;
২. অভিজ্ঞতা;
৩. নৈপুণ্য।
[সং. প্রবীণ + য]।
প্রাবেশন [ prābēśana ] বি. ১. শিল্পভবন; ২. কর্মশালা, ওয়ার্কশপ।
[সং. প্র + আ + √ বিশ্ + অন]।
প্রাভাতিক [ prābhātika ] বিণ. প্রভাতসম্বন্ধীয়; প্রভাতকালীন (প্রাভাতিক ক্রিয়া, প্রাভাতিক ভ্রমণ)।
[সং. প্রভাত + ইক]।
প্রামাণিক [ prāmāṇika ] বিণ. প্রমাণসিদ্ধ, বিশ্বাসযোগ্য (প্রামাণিক গ্রন্হ)।
☐ বি. ১. পণ্ডিত; ২. অধ্যক্ষ; ৩. হিন্দু শ্রেণিবিশেষের উপাধি বা পদবি; ৪. (বাং.) নাপিত।
[সং. ... [বাকিটুকু পড়ুন]
প্রামাণিকতা বি. প্রামাণিক।
প্রামাণ্য [ prāmāṇya ] বি. প্রামাণিকতা।
☐ বিণ. (বাং.) প্রামাণিক (প্রামাণ্য গ্রন্হ)।
[সং. প্রমাণ + য]।
প্রারম্ভ [ prārambha ] বি.
১. আরম্ভ, শুরু (কলিযুগের প্রারম্ভে, জীবনের প্রারম্ভে);
২. ভূমিকা (প্রারম্ভে বলা হল)।
[সং. প্র + আরম্ভ]।
প্রারম্ভিক বিণ. আরম্ভকালীন (প্রারম্ভিক … [বাকিটুকু পড়ুন]
প্রারম্ভিক বিণ. আরম্ভকালীন (প্রারম্ভিক ঘোষণা)।
প্রার্থক [ prārthaka ] বিণ. প্রার্থনাকারী, প্রার্থী (দানপ্রার্থক)।
[সং. প্র + √ অর্থ্ + অক]।
স্ত্রী. প্রার্থিকা।
প্রার্থিকা স্ত্রী. প্রার্থক।
প্রাশ্নিক [ prāśnika ] বিণ.
১. প্রশ্নকারী;
২. প্রশ্ন শুনে যে মীমাংসা করে।
[সং. প্রশ্ন + ইক]।
প্রাস [ prāsa ] বি. বর্শাজাতীয় প্রাচীন ক্ষেপণাস্ত্রবিশেষ, প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ।
[সং. প্র + √ অস্ + অ]।
প্রাস্হানিক [ prāshānika ] বিণ.
১. প্রস্হানসংক্রান্ত, বিদায়সংক্রান্ত;
২. প্রস্হানকালীন;
৩. বিদায়কালোচিত।
[সং. প্রস্হান + ইক]।
প্রাহসনিক [ prāhasanika ] বিণ.
১. প্রহসনসংক্রান্ত;
২. প্রহসনে অভিনয়কারী;
৩. প্রহসন-রচনাকারী।
[সং. প্রহসন + ইক]।
প্রিণ্টার [ priṇṭāra ] বি. মুদ্রাকর, যে-ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছেপে দেয়।
[ইং. printer]।
প্রীত [ prīta ] বিণ. সন্তুষ্ট, তৃপ্ত, আনন্দিত, খুশি।
☐ বি.
১. (প্রা. কা.) প্রেম, প্রণয়, পীরিত (‘কুলকলঙ্কিনী হইনু করিয়া প্রীত’: চণ্ডী);
২. প্রীতিসাধন (‘শ্রীরামের … [বাকিটুকু পড়ুন]
প্রেরিত [ prērita ] বিণ.
১. অনুপ্রাণিত, প্রণোদিত, উত্সাহিত, (ঈশ্বরপ্রেরিত);
২. পাঠানো হয়েছে এমন (ডাকযোগে প্রেরিত);
৩. প্রেরণাপ্রাপ্ত।
[সং. প্র + √ ঈর্ + ণিচ্ ... [বাকিটুকু পড়ুন]
প্রেষ [ prēṣa ] বি. চাপ, pressure (বি. প.)।
প্রেসক্রিপশন [ prēsa-kripa-śana ] বি. চিকিত্সক কর্তৃক রোগ-নিরাময়ের জন্য প্রদত্ত ব্যবস্হাপত্র।
[ইং. prescription]।
প্রেয়সী [ prēẏasī ] বিণ. (স্ত্রী.) প্রিয়তমা; প্রেমিকা (‘নারীর প্রেয়সী রূপ’)।
[সং. প্রেয়স্ + ঈ]।
প্রৈতি [ praiti ] বি.
১. প্রাণের অন্তর্গূঢ় শক্তি, প্রাণের বৈভব (‘প্রাণের প্রথম প্রৈতি তার মনোবাসনার ছবি’: সু. দ.);
২. গতিশক্তি, kinetic energy.
[সং. তু. ... [বাকিটুকু পড়ুন]
প্রোক্ত [ prōkta ] বিণ.
১. বিশেষরূপে উক্ত বা কথিত;
২. উক্ত;
৩. বর্ণিত;
৪. পূর্বে কথিত বা উক্ত।
[সং. প্র + উক্ত]
প্রোজ্জ্বল [ prōjjbala ] বিণ. অতিশয় উজ্জ্বল, অতিশয় দীপ্তিযুক্ত, অতিশয় ভাস্বর (প্রোজ্জ্বল ব্যক্তিত্ব, প্রোজ্জ্বল দৃষ্টান্ত)।
[সং. প্র + উজ্জ্বল]।
প্রোটেস্টাণ্ট [ prōṭēsṭāṇṭa ] বি. রোমান ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী খ্রিস্টান ধর্মসম্প্রদায়বিশেষ।
[ইং. protestant]।
প্রোত [ prōta ] বিণ.
১. সূত্রের মধ্য গ্রথিত বা নিবদ্ধ;
২. জড়িত (তু. ওতপ্রোত)।
[সং. প্র + √ বে + ত]।
প্রোথিত [ prōthita ] বিণ. পোঁতা হয়েছে এমন, ভূমিগর্ভে নিহিত (মোহরের ঘড়া মাটির নীচে প্রোথিত ছিল)।
[সং. √ প্রোথ্ + ত]।
প্রোদ্ভিন্ন [ prōdbhinna ] বিণ. (ভূমি ইত্যাদি) বিদারণ করে বেরিয়েছে এমন, উদ্গত; প্রস্ফুটিত (প্রোদ্ভিন্ন যৌবন)।
[সং. প্র + উদ্ভিন্ন]।
প্রোমোটার [ prōmōṭāra ] বি.
১. যে-ব্যক্তি কোনো সংস্হা বা সংগঠনের নেতৃত্ব করে;
২. যে-ব্যক্তি বহুতল বাড়ির ফ্ল্যাট মালিকানা-ভিত্তিতে তৈরি ও বিক্রয় করে।
[ইং. promoter]।
প্র্যাকটিস [ pryāka-ṭisa ] বি.
১. ক্রমাগত অনুশীলন বা অভ্যাস (খেলার প্র্যাকটিস);
২. স্বাধীন বৃত্তি বা পেশার চর্চা বা অনুশীলন (ডাক্তারি প্র্যাকটিস, উকিলের প্র্যাকটিস)।
[ইং. ... [বাকিটুকু পড়ুন]
প্রয়াগ [ praẏāga ] বি. হিন্দুতীর্থবিশেষ, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীত্রয়ের সংগমস্হল; এলাহাবাদ।
[সং. প্র + √ যজ্ + অ]।
প্রয়াণ [ praẏāṇa ] বি.
১. প্রস্হান, গমন;
২. মৃত্যু।
[সং. প্র + √ যা + অন]।
প্রয়াত বিণ.
১. চলে গেছে এমন;
২. পরলোকগত, … [বাকিটুকু পড়ুন]
প্রয়াত বিণ.
১. চলে গেছে এমন;
২. পরলোকগত, মৃত (প্রয়াত পিতা)।
প্রয়াস [ praẏāsa ] বি.
১. পরিশ্রমের সঙ্গে চেষ্টা, প্রযত্ন (প্রয়াস ছাড়া সাফল্য অসম্ভব);
২. বিশেষ আয়াস, পরিশ্রম;
৩. অভিলাষ।
[সং. প্র + √ যস্ ... [বাকিটুকু পড়ুন]
প্রয়াসী (-সিন্) বিণ.
১. প্রযত্নকারী, চেষ্টাশীল, যার চেষ্টা আছে;
২. অভিলাষী।
প্রয়োজক [ praẏōjaka ] বিণ.
১. প্রয়োগকর্তা;
২. অনুষ্ঠাতা;
৩. প্রবর্তক।
[সং. প্র + √ যুজ্ + অক]।
প্লক্ষ [ plakṣa ] বি.
১. পুরাণে বর্ণিত সপ্তদ্বীপের অন্যতম;
২. পাকুড় বা অশ্বত্থ গাছ।
[সং. √ প্লক্ষ্ (=ভক্ষণ) + অ]।
প্লাস্টার [ plāsṭāra ] বি.
১. পুলটিস;
২. প্রলেপ;
৩. দেওয়ালে চুনবালি সিমেণ্ট ইত্যাদির প্রলেপ।
[ইং. plaster]।
প্লায়ার্স [ plāẏārsa ] বি. তার বাঁকাবার বা কোনোকিছু শক্ত করে ধরার সাঁড়াশিবিশেষ।
[ইং. pliers]।
প্লিহা [ plihā ] (-হন্) বি.
১. পাকস্হলীর বাঁদিকে অবস্হিত দেহযন্ত্রবিশেষ, পিলে, spleen;
২. প্লিহাবৃদ্ধিরোগ।
[সং. √ প্লিহ্ + অ]।
প্লুত [ pluta ] বি.
১. (প্রধানত গানে ও আহ্বানে) তিনমাত্রাযুক্ত স্বর বা ধ্বনি (প্লুতস্বর);
২. লম্ফ, লাফ (প্লুতগতি);
৩. ঘোড়ার স্বচ্ছন্দে চলনভঙ্গি।
[সং. √ ... [বাকিটুকু পড়ুন]
প্লুতগতি বি. লাফ দিয়ে চলা।
প্ল্যাটফর্ম [ plyāṭa-pharma ] বি.
১. রেলস্টেশনে গাড়ি ভিড়বার বা যাত্রীদের অপেক্ষার স্হান;
২. মঞ্চ।
[ইং. platform]।
প্ল্যান [ plyāna ] বি.
১. নকশা;
২. পরিকল্পনা;
৩. ফন্দি (শত্রুকে জব্দ করার প্ল্যান আঁটা)।
[ইং. plan]।
প্ল্যানেটারিয়ম [ plyānē-ṭāriẏama ] বি. গ্রহনক্ষত্রের অবস্হান গতি প্রভৃতির প্রদর্শশালা।
[ইং. planetarium]।
প্ল্যাস্টিক [ plyāsṭika ] বি. রাসায়নিক প্রক্রিয়ার তৈরি শক্ত ও নমনীয় পদার্থবিশেষ।
[ইং. plastic]।
প্রজাতা স্ত্রী. প্রজাত।
সাম্প্রতিক মন্তব্য